somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৌদ্ধদর্শনে ঈশ্বরের স্থান...

০১ লা মার্চ, ২০১১ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৌদ্ধ দর্শনে আসলে কোন ঈশ্বরের স্থান নেই...বৌদ্ধগণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না...তাঁদের মতে পরিণতিকারণ(Final cause) রুপে কোন জগত্‍ কর্তার অস্তিত্ব নেই, কেননা পরিণতিকারণ বলে কিছুই নেই....
(বৌদ্ধ দর্শনের কর্মবাদ অস্তিত্বের ধারনাকে প্রয়োজনহীন প্রতিপন্ন করে..)..প্রত্যেকটি কার্যেরই পূর্ববতী কারণ আছে..
তাছাড়া, নৈতিক অগ্রগতির জন্যও কোন ঈশ্বরের অস্তিত্বের প্রয়োজন নেই, যেহেতু ঈশ্বরের ধারনা নিষ্ক্রিয়তা এবং দায়িত্বহীনতার সৃষ্টি করে...ঈশ্বর যদি সকল কিছুরই কারন স্বরুপ হয়,তাহলে মানুষের স্বাধীন ইচ্ছার অবকাশ কোথায়..? যদি মন্দকে তিনি(ঈশ্বর)ঘৃনা করেন এবং মন্দের কর্তৃত্ব স্বীকার না করেন তাহলে তাঁকে সর্বময় কর্তা বলা চলে না..ঈশ্বরের করুণার যদি অসীম শক্তি থাকে, যা পাপীকে এক মুহূর্তে সাধুতে পরিণত করতে পারে, তাহলে ধর্ম আচরণের ও চরিত্র গঠনের প্রতি মানুষের কোন উদ্যমই পরিলক্ষিত হবে না...বুদ্ধের মতে, 'কর্মবাদের পরিসীমা এতই ব্যাপক যে ঈশ্বরে অস্তিত্ব কর্মবাদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ...কর্মের থেকে বড় কিছুই নেই, যেহেতু কর্মের দ্বারাই জগতের দুঃখের যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়া যায়..'
কর্মের(বিবর্তণ) ফলেই জীবের উদ্ভব..জীবের সৃষ্টিকর্তা রুপে কোন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের প্রয়োজন নেই...

ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য সাধারণতঃ যে সব যুক্তি উপস্থাপিত হয়, সেগুলো প্রাচীন বৌদ্ধগণ স্বীকার করেন না...ঈশ্বরের অস্তিত্বের বিভিন্ন প্রমানগুলির মধ্যে একটি হল বিশ্বতত্ত্ববিষয়ক বা পরিণতিকারণবিষয়ক যুক্তি(The Cosmological or Causal Arguement)..এই যুক্তি অনুসারে এই জগতের সৃষ্টিকর্তারুপে কোন পরিণতিকারন(Final cause) থাকা দরকার...কিন্তু প্রাচীন বৌদ্ধদের মতে ,স্বয়ংসৃষ্ট কোন পরিণতিকারন থাকতে পারেনা..বীজ থেকে যেমন গাছ হয়,ঠিক তেমনি জগত-প্রবাহের কারন জগতই..
কোন চেতন সত্তার অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই , কারন বস্তু এবং চিন্তা সর্বই কর্মফল...পূর্ববর্তী কোন কারন থেকে উদ্ভূত নয়,এমন কোন স্বয়ংসৃষ্ট পরিণতির কারণের ধারনার মধ্যে স্ববিরোধিতা আছে...অপর একটি প্রমাণ, উদ্দেশ্যবাদ-বিষয়ক যুক্তি(Teleological Arguement)গ্রহনযোগ্য নয়,কারন জগত বহু ত্রুটিত পূর্ণ.....ঈশ্বর যদি পূর্ণ(Perfect) হন তবে এই অপূর্ণ জগতের সৃষ্টিকর্তা তিনি কিরুপে হতে পারেন..?


বরং, কোন করুণাময় ঈশ্বর এই জগতকে নিয়ন্ত্রণ করছেন না...জগত নিয়ন্ত্রিত হচ্ছে একটি নিয়মের দ্বারা, যে নিয়ম জগতের মধ্যেই নিহিত...বস্তুতঃ ঘটনা কিভাবে ঘটছে,কেন ঘটছে, সেই সম্পর্কে যদি আমরা অবহিত হই, তাহলে জগত্‍বর্হিভূত কোন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×