আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
 

অস্তকালে জলকল্লোল

২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৮

এই তো! । এই জল....
যে জল এখন আমার পা ছুঁয়েছে
বয়ে চলে
রক্তিমা নিয়ে সূর্যাস্তের কাছে।
কে জানে, কী কথার কল্লোল কানে আসে!

জলের কথা
কীসের বারতা এনে দিয়ে যায়!...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

অষ্টপ্রহর-২

১৩ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

নিঃসঙ্গতার পূজা করা কোন মানসিক বিকৃতি কি না জানা নেই।মানুষ সামাজিক জীব বলে তার মিশুক হওয়াটাই না কি কাম্য। মিলেমিশে চলবে সে; সবার সাথে উঠবে, বসবে, হাসবে, খেলবে। সবার সথে কোন না কোনভাবে মানিয়ে নেবে। সব্বাইকে ভালবাসবে।
ন্যাকাগোত্রের কিছু কিছু মানুষ থাকে। এদের ভালবাসার প্রতি লোভ অনেক। এরা আবার ভালবাসতেও চায়।...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

স্বীকারোক্তি

০১ লা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

শোন, তুমি কে সে?
নির্বাক প্রেমে জলভরা চোখে আমায় দেখেছিলে।
সেদিন কিছুই বলি নি-
আমার স্বর বুজে যায় যে।

নিঃসঙ্গ আঁধারে
আমার বুকের খাঁচার ছোট্ট পাখিটা আঁতকে ওঠে।
করুণ প্রেমে বললে এসে,...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সান্ধ্য ছন্দ

২২ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০০

চৈতালি বাতাসেতে খোলামেলা চুলগুলো
ঝলমলে দুলে যায়।
চোখ দু'টো ছলছলে, হাসি দিয়ে ঢলঢলে
সন্ধ্যাটা নেমে যায়।

তাই আমি ভুলগুলো পেকে যাওয়া চুলগুলো
একেবারে তুলে যাই।
হাত দু'টো মেলে দিয়ে সব কাজ ফেলে দিয়ে...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অষ্টপ্রহর-১

২১ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৮

'তোমাদের এলাকা ভাল না। ভরদুপুরে একা তাই রাস্তায় বের হয়ো না যেন!
ওনারা পেছন থেকে ঢিল মারতে পারে।'- বাল্যকালে সহপাঠিনীর সাবধানবাণী ছিল এরকম। ভরদুপুরে ঢিল খেয়েছিলাম একবার; তবে ঢিলটা মেরেছিল স্কুলেরই কোন মহাদুষ্টু বালক- 'ওনারা' মানে ভূতেরা নয়; সে বিষয়ে আমি নি:সন্দেহ। হ্যাঁ, অদ্ভুত খেয়ালের ভূত মাথায় চাপত বটে। এই যেমন...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অব্যক্ত পংক্তিমালা

১১ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৯

শিলালিপিতে কিছু কথা ছিল। নিদ-ঘুম
ছন্দে বাধা সুশ্রী শব্দ যত্নে খোদাই করা-
স্পষ্টতায় জ্বলে। তবু কেন যে যায় না পড়া!
কথামালা পেয়েছিল রাত্রির অদৃশ্য চুম।

কথাগুলো দোল খেয়েছিল হলে রাত নিঝুম-
বাতাসের কানাকানিতে তবু যায় নি ধরা।
প্রেম, ব্যথা, বাসনা, আকুতি আলগোছে পরা...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


পারিজাতের ভাঙলে ঘুম

৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৩৬

পারিজাতের ভাঙলে ঘুম জাগবে নতুন আলো;
ঘাসের ডগায়, লতায়-পাতায় ছোট্ট পরী নাচবে।
তখন বাড়ির ভেতর হতে বাইরে আসাই ভালো-
রোদের আলো, ছায়ার কালো মিষ্টি সুরে হাসবে।

রৌদ্র-ছায়াও হাসতে জানে- বলছি আমি শোন!
নীরব শিশির কলস্বরে বলবে মনের কথা!
জাদুময়ী ডাকলে দূরে ভয় পেও না যেন-...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ক্লান্ত অথবা অভিমানী

১৭ ই জুন, ২০০৮ সকাল ৮:২৭

বহুদিন দেখা হচ্ছে না?
হা ..হা! সবই আমার দোষে?

দয়া করে ভুল বুঝিস না।
কোন অহমিকাই
বাসা বাঁধে নি আমাতে।
কেনই বা তা হবে?
আমি তো কোন সম্রাজ্ঞী...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

রোদ্দুর সম্ভাষন

১১ ই জুন, ২০০৮ সকাল ৮:৪২

তখন জ্বলজ্বলে সূর্য রোদ দিয়েছিল
ভীষণ শৈশব যখন আমার।
সূর্য সে সূর্য; শৌর্যের সংগ্রহশালা
আর স্নেহময় শক্তির ভাঁড়ার।
আজকাল মনের ঘর স্যাঁতস্যাঁতে শ্যাওলা জমা;
চোখ বুঁজে মুখ লুকাবার
ওমের লোভে রাত্রি গোনে। সময় কবে
রোগ আর অবসাদ পুড়াবার?...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অন্য কেউ

২২ শে মে, ২০০৮ রাত ১০:২৫

একে বলে তরঙ্গবিহীন মৌনতা;
একে অপেক্ষা বলে না।
ঐ যে পেণ্ডুলাম দুলে চলে অবিরাম-
মন দোলে না তোমায় ভেবে।

ড্রইং বুকে আঁকা নিমগ্ন সাধু এক
অনাদিকাল ধরে ধ্যানী।
থাক না পড়ে ওভাবে চেতনাবিহীন,...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি



  পরের পাতা


 




আলোর মাঝে ডুবে যাব...................................

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৬টি
  • মন্তব্য করেছেন: ৫১৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৩৩টি
  • ব্লগ লিখেছেন:  ৬ মাস ৪ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৭৪২০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

মোট সময় লেগেছে ০.১৬১২ সেকেন্ড