সবটাই ফাঁকাফাঁকা, মাঝেসাঝে ঢিলেঢালা!
লুঙ্গির বাঁকা বাণী-" তোরেও কি কম চিনি?"
১২ হাত তবু তোর, হাটু ফাঁকা - হলে ভোর!
শাড়ি বলে দুর দুর, এক গিটে বাহাদুরি?
মুঠো যদি নাই রাখো; একটানে যায় উড়ি!
তবু ও তো মারি গিঠ ৩ হাত প্যাঁচে মোর!
চার গুণ লম্বাতে সেলাইএর নেই ফোঁড়। :!>
আমি ঢাকি সারা দেহ তোর মোটে আধখান!
খোঁচা লেগে ছিড়ে যদি টানাটানি প্রাণ মান!
ঢাকে যত, খোলে তত, আহা কি যে ছবি;
তাই দেখে আনচান- বাঙালি কবি!!
পড়ে খালি খাটো লোকে আর কিছু জঙ্গী!
রঙ ঢঙ ইশারায় শাড়ি অতি দক্ষ!
চোরকাঁটা বলে ওরে, এইবার তোরা থাম।
ফেস ভ্যালু কে বা দেখে, ফল এ তেই হলো কাম।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



