আমার প্রিয় পোস্ট

ভালো লিখতে ইচ্ছা করে, কিন্তু পারিনা। সময়ের অভাবটা কারণ নাকি অজুহাত...

রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়)

২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫

শেয়ার করুন:                   Facebook



ইন্টারনেট ফাইল শেয়ারিং ওয়েব সাইট গুলোতে এখন পাওয়া যায় না এমন জিনিসের নাম বলা খুবই কঠিন। যেকোন লেটেস্ট সফটওয়্যার, নতুন মুভির ডিভিডি কোয়ালিটি কপি, ভয়ংকর দরকারী বই এর পিডিএফ, গ্রাফিক্স ডিজাইনের দুর্দান্ত সব আইটেম/টেম্প্লেট, কেবল আজকে রিলিজ পাওয়া মিউজিকের mp3, সব ধরনের গেমস..... আরো অ...নেক কিছু যার সব উল্লেখ করছি না তবে এককথায় you just name it and you'll get it টাইপের কম্পিউটারে ইউজ করতে পারেন এমন সবকিছুরই এক অফুরান সম্ভার এই শেয়ারিং সাইটগুলো।

শেয়ারিং সাইটগুলোর নাম উল্লেখ করতে গেলে প্রথমেই চলে আসে রেপিড শেয়ার, ডিপোজিট ফাইলস, ইজি শেয়ার, জেড শেয়ার, মেগাআপলোড, আপলোডিং ডট কম সহ আরো অসংখ্য সাইটের নাম। এদের মধ্যে সবার pioneer এবং সবথেকে সমৃদ্ধগুলোর একটি হলো রেপিড শেয়ার (www.rapidshare.com )। এই সাইটগুলোর মূলনীতি হলো আপনি শেয়ার করতে চান এরকম ফাইল এখানে আপলোড করতে পারবেন (রেপিড শেয়ার ফ্রি ইউজারদের একেকটি ১০০ মেগাবাইটের ফাইল আপলোড করতে দেয়) এবং আপলোডের পর আপনি একটি লিংক পাবেন ওই ফাইলটি ডাউনলোড করার জন্য। এবার আপনি ওই ডাউনলোড লিংকটি শেয়ার করুন যেখানে এবং যতজনের সাথে খুশি। এরকম শেয়ার করতে ইচ্ছুক ইউজারদের আপলোড করা ফাইলের সমন্বয়েই এই সাইটগুলোতে আছে লক্ষ লক্ষ ডাউনলোডেবল ফাইল।

যারা এই সাইটগুলোর সাথে পরিচিত, এবং যারা পরিচিত হতে চান তাদের জন্য একটি দু:সংবাদ হলো আমাদের মতো ফ্রি ইউজারদের এখানে প্রথম ফাইল ডাউনলোড করার সময় ৩০ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে এবং আরো বিরক্তিকর হলো একটি ফাইল ডাউনলোড হবার পর পরের ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাকে ১৫ মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে (আগের ডাউনলোড করা ফাইলটির সাইজের উপর নির্ভর করে)। মোট কথা মাল্টিপল ফাইল ডাউনলোড করার সময় সারাক্ষন আপনাকে খেয়াল রাখতে হবে কখন আপনি আবার পরের লিংকটি পাবেন। এসবই আসলে এদের প্রিমিয়াম এ্যাকাউন্ট বিক্রি করার জন্য (এখন ৩০ ইউরো/৩ মাস) ডেভেলপ করা সিষ্টেম।

এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে নিচের এই সফটওয়্যারটি দারুন কাজের:


সফটওয়্যারটির ফিচারগুলো হচ্ছে:
১. আপনি যত খুশি রেপিড শেয়ার ফাইলের লিংকস এখানে এ্যাড বা পেষ্ট করে রাখতে পারেন
২. ফ্রী ইউজারদের জন্য একাধিক ফাইলের মধ্যবর্তী সময়ের গ্যাপ (ইউজার কনফিগারেবল, ডিফল্ট ১ মিনিট পর পর) সফটওয়্যারটি নিজে চেক করতে থাকবে এবং রেপিড শেয়ার ডাউনলোড এলাউ করা মাত্র অটোমেটিক আবার ডাউনলোড করবে যতক্ষন না আপনার সব ফাইল ডাউনলোড শেষ হয়।
৩. ফাইল ডাউনলোড শেষ হলে সেটার অটো এক্সিকিউশন বা কম্পিউটার শাটডাউন কনফিগার করা সম্ভব।
৪. এরর যুক্ত লিংক (যদি থাকে) ওভারলুক করে পরের লিংকটি অটো চালু হবে।
৫. কারেন্ট চলে গেলে বা নিজে সফটওয়্যারটি বন্ধ করলে ডাউনলোড না হওয়া লিংকগুলো আবার একই অবস্থায় ফেরৎ পাবেন।
৬. রেপিড শেয়ার লিংক লিষ্ট যোগ করা যায় (এডভান্সড ইউজারদের জন্য)
৭. সফটওয়্যারটি ডাউনলোড এক্সিলারেটর নয় কিন্ত এর ডাউনলোড স্পিড যথেষ্ট ভাল।
৮. খু্বই সিম্পল ইউজার ইন্টারফেস, ইন্সটল করার দরকার নেই, আনরার/আনজিপ করে exe ফাইল ডাবল ক্লিক করুন।
৯. আর সবচেয়ে বড় ফিচার সফটওয়্যারটি খুবই ছোট, মাত্র ৪৮ কিলোবাইট (RAR ফাইল) বা ৫০ কিলোবাইট ( ZIP ফাইল)
১০. এটি একটি ফ্রী সফটওয়্যার।

রিকয়্যারমেন্ট: মাইক্রোসফট ডট নেট ভার্সন ২.০ বা আপার ইন্সটলড থাকতে হবে। এক্সপি সার্ভিস প্যাক ৩.০ বা ভিসতা থাকলে আলাদা ইন্সটল করার দরকার নাই।

ডাউনলোড লিংকঃ
যাদের উইন রার, ল্যাপ্লাস বা সেভেন জিপ আছে তারা এখানে ক্লিক করুন

যাদের উপরের আনজিপ সফটওয়্যারগুলো নাই তারা এখানে ক্লিক করুন

যাদের রেপিড শেয়ারে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাদের জন্য
ইজি শেয়ার লিংক

আমি নিজে এই ছোট্ট ইউটিলিটিটি ইউজ করার পর আর কখনো রেপিড শেয়ারের ডাউনলোড পেজে যাইনি। ব্রাউজিং চলাকালীন, কাজের ফাকে বা রাতে ঘুমানোর আগে একটি লিষ্ট ধরিয়ে দিয়ে নিশ্চিন্ত!!

যারা রেপিড শেয়ারে প্রয়োজনীয় ফাইল খুঁজে পেতে চান তারা এই ওয়েব সাইটটি ইউজ করে দেখতে পারেন। এরকম আরো অনেক সার্চ ইন্জিন আছে রেপিড শেয়ারের ফাইল খোঁজার জন্য।

ইউজ করতে বা ডাউনলোডে সমস্যা হলে কমেন্টে জানাবেন। ফিডব্যাক দেবার চেষ্টা করবো।

হ্যাপি ডাউনলোডস...........

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাউনলোডসফটওয়্যারফ্রীওয়্যারডাউনলোডসফটওয়্যারফ্রীওয়্যার ;
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১২

 

  • ৭৫ টি মন্তব্য
  • ৩৬০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
comment by: ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ। ডাউনলোড করতেসি।
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ভাই রে.শে থেকে ডাউনলোড করতে পারলে এট্টু আওয়াজ দিয়েন। অনেকেরই সমস্যা হচ্ছে।

ইউজ করে দেখেন।

২. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
comment by: ফারহান দাউদ বলেছেন: ট্রাই করে দেখি,ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ দেখেন ইউজ করে।

৩. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
comment by: আরিফ থেকে আনা বলেছেন: দেখি ডাওনলোড করে, তয় দিছেনও ঐ বদ হোস্টে । কতক্ষণ লাগে কেজানি
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: ৫/৭ মিনিটের বেশি লাগার কথা না। বদ হোস্টকে সাইজ করার জন্যই শেয়ার করলাম।

৪. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৩
comment by: ভাইরাস! বলেছেন: ধন্যবাদ

তবে পাইরেসিকে না বলুন
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ভাই পাইরেসি আমিও না বলি। যেদিন বাঙালীর ইনকাম পয়সা দিয়ে এডবি বা মাইক্রোসফটের সফটওয়্যার কেনার মতো হবে, আমরাও নিশ্চয়ই কিনবো। ততদিন পাইরেসি ছাড়া গতি কি বলেন। তবে নিজের দেশের সফট আর গানের সিডি কিন্তু ফুল পয়সা দিয়ে কিনি...এক্ষেত্রে নো পাইরেসি।

আর আমার রেফার করা সফটওয়্যরটি কিন্ত ফ্রীওয়্যার।

৫. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
comment by: সুদীপ্ত বলেছেন: আরিফ থেকে আনা বলেছেন: দেখি ডাওনলোড করে, তয় দিছেনও ঐ বদ হোস্টে । কতক্ষণ লাগে কেজানি


আমি বলে একটা ফাইল ডাউনলোড করতেছি, তাই আমারে আপনার সফটওয়্যারটাই ডাউনলোড করতে দিচ্ছে না!!
৬. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৫
comment by: সুদীপ্ত বলেছেন: ভাই যদি পারেন অন্য কোন হোস্টে দেন। রেপিড শেয়ার থেইকা ডাউনলোড করতে পারতেছি না।
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: সুদীপ্ত আমি চেষ্টা করবো অন্য কোথাও দেবার।
তবে আপনি যেহেতু কিছু একটা ডাউনলোড করছিলেন, রেপিড শেয়ার স্বভাবতই বেশ কিছুক্ষণ আপনাকে ডাউনলোড করতে দেবে না। সো কিছুক্ষণ (২০/৩০ মিনিট) পরে চেষ্টা করে দেখতে পারেন।

২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: আরেকটি ইজি শেয়ার লিংক আ্যাড করা হয়েছে। ইউজ করতে পারলে জানাবেন।

৭. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
comment by: জিগ স বলেছেন: আইডিএম দিয়া কর্তে পারপো? রিসিউমইবো?
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: এটি রেপিড শেয়ারের ফাইলের জন্য আইডিএম এর বিকল্প হিসাবে ইউজ করতে পারেন, যেহেতু আইডিএম দিয়ে ফ্রী ইউজাররা রে.শে থেকে ডাউনলোড করতে পারবেন না।

রিজিউম হবে না তবে কোন লিংক কমপ্লিট না হলে লিংকটি সফটওয়্যারটির লিস্টে রয়ে যাবে। এ্যাট লিস্ট পুনরায় আবার এগেইন ট্রাই করতে পারবেন।

৮. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
comment by: ইসানুর বলেছেন: হ
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: হ!

৯. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪২
comment by: শাহবাজ বলেছেন: ভাই , দয়া কৈরা , অন্য কোন জায়গায় দেন । নয়ত , ৪৮ কিলোবাইটের কারণে কেউ বুঝতেই পারব না আপ্নের সফটোয়ার কাজের নাকি ফেইক ।

দেড় ঘন্টা ট্রাই কৈরাও নামাইতে পারি নাই । মেসেন্জারে আরও ১২ জনরে লিংক দিলাম , কেউই পারে নাই
২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ভাই এইটুকু কনফার্ম করি ফেইক না, কারন আমি আর আমার সার্কেলের কয়েকজন ইউজ করছি গত দেড় মাস ধরে। আর আমিও রে.শে র ঐ লিংক থেকেই নামাইছিলাম।

ইজি শেয়ারের আরেকটা লিংক দিয়েছি ট্রাই করে দেখেন।

২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: আপনার কথায় আবার রে.শে. লিংক চেক করলাম। আমিতো নামাতে পারলাম। ২ মিঃ লাগলো।

রে.শে পেজ আসার পর স্পীডো মিটারের নীচে ফ্রী ইউজার বাটন ক্লিক করে নতুন পেজ আসার কিছুক্ষণ পর ডাউনলোড বাটন পাওয়া যাবে। ঐটা ক্লিক করে সেভ ফাইল করলে ডাউনলোড হওয়ার কথা।

১০. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
comment by: প্রলাপ বলেছেন: ভাই মিডিয়াফায়ার এ দেননা প্লিজ।
১১. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২০
comment by: এ. এস. এম. রাহাত খান বলেছেন: thankooooooo
১২. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৫
comment by: সুদীপ্ত বলেছেন: ডাউনলোড করতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: ওয়েলকাম !!

১৩. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২০
comment by: বিডি আইডল বলেছেন: সফটপ্লানেট গ্রুপেও পোষ্টটি দিতে পারেন...ব্যবহার করে দেখি কি অবস্হা
১৪. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
comment by: রূপক  বলেছেন: এখান থেকে নামান:

Click This Link
১৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৪
comment by: গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন: http://www.easy-share.com/c/190302344

http://depositfiles.com/de/files/lfiv4c95i

১৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২০
comment by: ক্যানন কার্ণেগী বলেছেন: রূপক এবং গাজী সাইফুলকে ধন্যবাদ আরো তিনটি লিংক শেয়ার করার জন্য।
১৭. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
comment by: নাজিরুল হক বলেছেন: দেখি কাম হয় কিনা। :)
১৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
comment by: জোহান বলেছেন: ভাই ফ্রি ইউজার এ ক্লিক করার পর ইরর কয়
২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: এখানে অনেকগুলো লিংক আছে। অন্য কোনটা ট্রাই করে দেখেন।

১৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২
comment by: শুভ্র সকাল বলেছেন: ডাউনলোড করলাম। কিন্তু ইন্সটল করতে পারছি না। লিখছে "The application failed to initialize properly (0*c0000135). Click on OK to terminate the application". সমস্যাটা কোথায় বুঝলাম না!
২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০০

লেখক বলেছেন: এখন অনেক সফটওয়্যারই মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ বা আপার সাপোর্টেড করে তৈরী করা হয়। আপনার এক্সপিতে যদি এটা ইন্সটল করা না থাকে তাহলে ইন্সটল করে দেখতে পারেন। সেক্ষেত্রে সম্ভবত কাজ করবে।

আমার কম্পিউটারে অলরেডী মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.০ আছে তাই কোন সমস্যা করে নি। তবে গেইস করে বলছি, যেহেতু জানিনা এটা আপনার আছে কি নাই।

২০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৪
comment by: আরেফিন জিটি বলেছেন: এম.এস.ডটনেট ২.০ ইনস্টল করার পরই ওপেন হল! (যদি লেখায় উল্লেখ করেন তাহলে আরো অনেকেরই সুবিধা হবে)
আপনাকে অনেক ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ওয়েলকাম। উল্লেখ করলাম। আর আপনার কমেন্ট তো রইলই। ভালো থাকুন।

২১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩১
comment by: অতিথি_পথিক_মানুষ বলেছেন: পে লাশ...

ঐ মামা,এইডা ও দেহো...কাযে আশবাড় পাড়ে...


Click This Link


এইডা ওন্নো জিনিশ..

Click This Link
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: মামা ডেকষি, রেপিড নিয়া তো হুলুস্টুল লাগাইচো। তয় কিছুডা কপি পেচ্ট আচে নি....ত্রিভুজ থাইকা?
তুমারেও পেলাচ.......

২২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: রেপিড শেয়ার থেকেই ডাউনলোড করলাম, মাত্র ১ সেকেন্ডও ভাল করে লাগে নি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ধইন্যাপাতা রন্টি ভাই ফর ফিডব্যাক।

২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০২
comment by: নিঃসঙ্গ বলেছেন: কাজের জিনিষ ডাউনলোড করে রাখলাম ধন্যবাদ আপনাকে :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: ওয়েলকাম! একা একা লাগলে বেশী করে ডাউনলোড করেন :)
আপনার লেখা ভালা পাই, তাই এট্টু মজা করলাম...

২৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
comment by: আসিফ ইশতিয়াক বলেছেন: ডাউনলোড করেছি ভবিষ্যতে যদি লাগে তখনকার জন্য। কারন এখন আমি র‌্যাপিডহ্যাকার নামে একটা সফটওয়ার ইউজ করছি যেটা দিয়ে আমি যখন খুশি রে.শে থেকে ডাউনলোড করতে পারি প্রিমিয়াম ইউজারদের মত করে।

র‌্যাপিডহ্যাকার আইপি হাইড করে এনোনিমাসভাবে রে-শে থেকে ডাউনলোড করতে পারে তাই ওয়েটিং এর ঝামেলা নেই। তারপরও আপনার সফটটি কালেকশনে রাখলাম কারন রেপিডহ্যাকার যেই হ্যাকার টিম বানিয়েছে তাদের সারভার যেকোন সময় ব্যান করে দিতে পারে। সেক্ষেত্রে এই সফট টি কাজে লাগতে পারে। ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: আসিফ ভাই থ্যাংকু। রেপিড হ্যাকার কয়েকটা ভার্সন নামানো আছে কিন্তু চালাইতে গেলেই এ্যান্টিভাইরাস ধরে, তাই চালাইনি...

আপনাকে দেখে সাহস পাচ্ছি, দেখি ইউজ করে দেখতে হবে...

২৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩
comment by: রূদ্ধমসি বলেছেন: ধইন্যাপাতা আপনারে আর সঙ্গে পিলাচ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: রূদ্ধমসির মসি অবশেষে অবরূদ্ধ হয়েছে তাহলে! ধইন্যাপাতা রেখে দিলাম। থ্যাংকু আপনাকে।

২৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
comment by: ফাহমী রহমান বলেছেন: ধইন্যাপাতা আপনারে আর সঙ্গে পিলাচ।
২৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
comment by: সমর্পণ বলেছেন: আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব !
এইটাই এতদিন খুজতেছিলাম
০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: হ্যাপি ডাউনলোডস.....:)

২৮. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৮:০৪
comment by: পাপী বলেছেন: অনেক কাজের সফটওয়ার দিলেন গো।। দু হাত ভরে ধন্যবাদ!!!
০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: :)

২৯. ০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:৫১
comment by: পাপী বলেছেন: রেজিউমে সাপোর্টের কথা লিখেছেন। কারেন্ট চলে যাওয়ার পর আর ডাউনলোড ফাইলটাও পাইনি, রেজিউমে সাপোর্ট ও পাইনি। তারপরও অসংখ্য ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: ফিডব্যাকের জন্য ধন্যবাদ। ভাই আমি দু:খিত কিন্তু রেজিউমে সাপোর্ট করে না এটা আমি লেখায় এবং কমেন্টেও উল্লেখ করেছি (@জিগ স এর কমেন্ট)

আর কারেন্ট চলে গেলে লিংক কেন পেলেন না বুঝতে পারলাম না। আমি কয়েকবার পেয়েছি। তবে ফাইল ডাউনলোড শেষের মূহুর্তে কারেন্ট গেলে এমনটা হতে পারে।

আপনার জিমেইল নিয়ে লেখাটা খুবই সুন্দর হয়েছে এবং অবশ্যই খুব কাজের। জিমেইল নিয়ে আমিও এরকম কিছু লিখতে চাচ্ছিলাম। কিন্তু তার আর দরকার হবে না উপরন্তু কয়েকটা পয়েন্ট নতুন শিখলাম। প্রিয়তে নিয়েছি দেখতেই পাচ্ছেন। শুধু সামহোয়্যার এর আরএসএস টা ফিক্স করতে পারলে আপডেট দিয়েন।

৩০. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৫৮
comment by: মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: আরে ভাই আপনাকে বিপ্লবি সালাম! দুর্দান্ত কাজে দিচ্ছে আমার।
১৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হ্যাপি ডাউনলোডস.....:)

৩১. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:২০
comment by: আমড়া কাঠের ঢেকি বলেছেন: ডাউনলোড করে ফেলছি! অনেক ধইনা :)
৩২. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৫
comment by: আকাশনীল বলেছেন: দেখি ইউজ করে :)
৩৩. ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৪৪
comment by: রিফাত হোসেন বলেছেন: এক কথায় দারুণ । ধন্যবাদ
৩৪. ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৩
comment by: রিফাত হোসেন বলেছেন: তবে আমার ডাউনলোড স্পিড ২২৪ কেবির উপর বারে না(রে.শে এর ক্ষেত্রে) অন্য ব্যাপারে মাঝে মাঝে ১ মেগাবি র্সপ্শ করে, রাতে মাঝে মাঝে ৩ মেগাবি আপ হয় । আমার সার্ভিস অনুযায়ী সর্বোচ্চ ৮ মেগাবি এর কাছাকাছি পাবার কথা । কিন্তু আমি সেই তুলনায় পাই না ।

কোনভাবে কি রেগুলার কমপক্ষে ১ মেগাবিতে বাড়ানোর উপায় আছে ?
কোন সফটওয়্যার কি এই গতি বাড়ানোর ব্যাপারে সহায়তা করতে পারে?
০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: রিফাত ভাই, রে.শের ফ্রী ডাউনলোডে ২২৪ কেবিপিএস খুবই স্ট্যান্ডার্ড স্পীড। আমি সর্বোচ্চ ৩০০+ পেয়েছি। আর ৩ মাস রে.শের প্রিমায়াম ইউজার ও ছিলাম। সর্বোচ্চ পেয়েছি ৫০০ কেবিপিএস। দু:খ করার কারন আছে কি?
তবে রে.শের ফ্রী ডাউনলোড এক্সিলারেটর আমার জানা নাই। রে.শে খুবই স্মার্ট, তারা যে এই জাভাস্ক্রীপ্ট এলাউ করছে তাতেই আমি আহলাদিত। আপনি যদি পান কাইন্ডলি লিংক দিয়েন। ভালো থাকুন।

৩৫. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২১
comment by: স্স্পরসের বাহিরে বলেছেন: ভাই এধরনের বেশ কিছু সফটওয়ার আছে কিন্তু আপনাকে

"ফ্রী ইউজারদের জন্য একাধিক ফাইলের মধ্যবর্তী সময়ের গ্যাপ (ইউজার কনফিগারেবল, ডিফল্ট ১ মিনিট পর পর) সফটওয়্যারটি নিজে চেক করতে থাকবে এবং রেপিড শেয়ার ডাউনলোড এলাউ করা মাত্র অটোমেটিক আবার ডাউনলোড করবে যতক্ষন না আপনার সব ফাইল ডাউনলোড শেষ হয়।"

এর চেয়ে নিচেরটা দেখুন।এক সাথে ৩-৪ টা ফাইল ও নামাতে পারবেন।

http://proxy.org/cgi_proxies.shtml

Rapidshare premium Account লাগবে না।আপনি সাইটে গিএ একটার পোর একটা Proxy সাইটে Rapdishare Link দিএ Try করেন বা Firefox Switch Proxy Use কোরে নিজের আইপি Change কোরে Download কোরেন.

বাইরের চালাক User রা আমাদের মতো Rapidshare premium Account খোজে না।ওরা Proxy Change করে বারবার।

আমি http://proxy.org/cgi_proxies.shtml দিএ Rapdishare Link নামাই।কোন টাইম লিমিট/আইপি ব্লক মেসেজ পাবেন না।
৩৬. ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮
comment by: সুন্দর সমর বলেছেন: আমি পারি নাই, মানে ডাউনলোড হয় নাই! কি যে করি???????????!!!!!!!!!
১০ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: এতোগুলো লিংক কোনটাই হলো না? কমেন্টসে কতগুলো লিংক আছে, চেষ্টা করেছেন কি?

৩৭. ২৬ শে মে, ২০০৯ রাত ৮:২৮
comment by: তায়েফ আহমাদ বলেছেন: আমি যা করি তা হলো-

Rapidshare Auto Downloader সফটওয়্যারটি ইন্সটল করে ব্যবহার করি। Rapidshare হতে যাই নামাই, তার লিঙ্ক ঐটাতে দিয়ে বসে থাকি। সময়মত নেমে যায়!

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান হতে।


Click This Link

আর পিসিতে লাইভ আইপি থাকলে ডাউনলোড করতে সুবিধা হয়।
৩৮. ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২০
comment by: নিলাদ্রী ভৌমিক বলেছেন: দারুন
৩৯. ০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
comment by: আহাসান বলেছেন: আমি এই সফটওয়্যারে লিংক অ্যাড করব কিভাবে ?
০৮ ই জুন, ২০০৯ সকাল ৭:০০

লেখক বলেছেন: লিংক কপি করুন, পেষ্ট বাটনটি চাপুন।
অথবা
আ্যড বাটনটির সামনের টেক্সট বক্সে পেস্ট করে আ্যড বাটন চাপুন।

৪০. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৩
comment by: আহাসান বলেছেন: কাজ হচ্ছেনা...
১০ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: কাজ তো হবার কথা....
লিংক কপি করছেন কিভবে একটু জানাবেন কি? ব্রাউজার কোনটা ইউজ করেন?

৪১. ১২ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৫
comment by: আহাসান বলেছেন: ব্রাউজার ব্যবহার করছি, মজিলা...
আর, রেপিডশেয়ার ডাউনলোড সাইটে যে লিংক দেয়, সেটা থেকে লিংক কপি করছি...
দেখি চেষ্টা করে, একটা ছবি দেয়া যায় কিনা
৪২. ৩০ শে জুন, ২০০৯ রাত ১:৪২
comment by: কাকতারু্য়া বলেছেন: সবথেকে সোজা হলো, rapidleech ব্যবহার করেন। লিংক দিন, কিছু rapidleech সাইট হলো:

http://gator893.hostgator.com/~dibaraj/images
http://freerapids.info/leech
http://sv1.ohay.info
http://sv২.ohay.info
৪৩. ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৫
comment by: ফয়সাল রকি বলেছেন: এইটাও যদি রেপিড শেয়ার থেকে ডাউন লোড করতে হয়, তাইলে কেমনে হবে?
৪৪. ১৪ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩
comment by: নিরাভরন বলেছেন: আপনার পোস্টে অনেক কাজের জিনিস দেখা যাচ্ছে।
২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: ভাই সময়ের অভাবে পোষ্টই তো দিতে পারি না তো কাজের জিনিস আর দিলাম কই। তবে সময় পেলেই ব্লগ পড়ি। বাম পাশের প্রিয় পোষ্টের তালিকা যদি কাজে লাগে তাহলে কাজের জিনিস বলতে পারেন।

এনওয়ে কমেন্টসের জন্য থ্যাংকস।

৪৫. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩২
comment by: অমিত০৯৭ বলেছেন: এইসব পোষ্ট দেখলে মনে হয় রেপিডশেয়ার ডেভেলোপাররা বসে বসে ঘাস খাচ্ছে ।
৪৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬
comment by: জনি ইংলিশ বলেছেন: ডাউন লোড করেছি কিন্তু লিংক পেস্ট করার পর ডাউনলোড বাটনে ক্লিক করার পর হ্যাং হয়ে যাচ্ছে ।
কি করবো ।
৪৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৩
comment by: জামাল ঊদ্দিন বলেছেন: @ জনি ইংলিশ , আমার ও একই প্রবলেম হইসিলো। আমি আরেক টা ইউজ করি। ভালোই চলছে। ট্রাই মাইরা দেখেন।

Click This Link ( 4shared link)

 

 


প্রোফাইলের বাংলা পূর্বের নথি---- আমার পূর্বের কোন নথি নাই; সব ডিলিট কইরা ফেলছি। মনে পড়লে লিখুমনে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই