somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোরের কাগজ ফ্যাশন পাতা- 04-০7-২০১০ ( রোববার ) সংখ্যা

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষার
মেকওভার

কথায় আছে আষাঢ়ের রোদ বড় বেশী ছলনাময়ী। এই আছে তো এই নেই। রোদ দেখে বের“লেন কিন্তু হঠাৎ এক পসলা বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিয়ে গেল। এমনিতে বর্ষাকালে সবকিছু স্যাঁতস্যাঁতে থাকে সহজে শুকাতে চায় না। পাশাপাশি বর্ষাকালে ত্বক কেমন যেন র“¶ অনুজ্জ্বল হয়ে পড়ে। ত্বকে এ সময় র‌্যাশ ও ব্রণের প্রকোপ বাড়ে। তাই বর্ষাকালে ত্বকের ও চুলের বাড়তি যতেœর প্রয়োজন হয়। বর্ষার সময়কার মেকওভার নিয়েই এই ফিচার...

বর্ষায় নাজুক ত্বক
০ ত্বক উজ্জ্বল, সুন্দর রাখতে প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, পানি এবং পানি জাতীয় খাবার খাবেন।
০ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
০ বার বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধোবেন।
০ বর্ষাকালে রোদ কম থাকলে ও সূর্যরশ্মির প্রতিফলন হয় তাই রোদে বেরুলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন।
০ মুখের ম্যাড়ম্যাড়ে ভাব দূর করতে পাকা পেঁপের ক্বাথ ও লেবুর রস মিশিয়ে মুখে মাখলে বিবর্ণ ত্বকে ফিরে আসবে উজ্জ্বলতা।
০ ব্রণ হলে নিমপাতা ও চন্দনবাটা লাগান। ব্রণের দাগ দূর করতে চন্দনবাটা, হলুদ ও লবঙ্গবাটা, জয়ফল গুঁড়োর সঙ্গে আপেল ও কমলালেবুর রস মিশিয়ে লাগান। বিশ মিনিট পরে কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে মুছে নিন। ০ বর্ষার অবশ্যই ওয়াটার প্র“প মেকআপ ব্যবহার করবেন। ০ গোসলের সময় গোলাপের পাপড়ি ও কাঁচা হলুদবাটা, বেসন ও দই একসঙ্গে মিশিয়ে গায়ে মাখলে ত্বকে যেমন উজ্জ্বল আভা আসে, তেমনই গোলাপের সুগন্ধ সারাটাদিন ঘিরে থাকবে আপনাকে। আর আপনার মন মেজাজ থাকবে ফুরফুরে।
০ ক্লেনজিংয়ের জন্য ময়দা ও দুধের সর সারা মুখ, গলা ও হাতে লাগিয়ে রাখুন। আধ শুকনো হলে অল্প ঘষে ধুয়ে ফেলুন। এরপর হালকা গরম পানিতে কর্পূর মিশিয়ে তাতে তোয়ালে ভিজিয়ে মুখ, গলা, ঘাড় ও কানের পাশ পরিষ্কার করে নিন।
০ ফুটš— পানিতে জুঁই এবং গোলাপের পাপড়ি সেদ্ধ করতে থাকুন। অনেকক্ষণ সেদ্ধ করার পর ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজন মত তুলোয় ভিজিয়ে মুখে লাগান স্কিন টনিক হিসেবে।
০ ময়েশ্চারাইজার হিসেবে দুধের সর ও গোলাপের পাপড়িবাটা ব্যবহার কর“ন।

বর্ষাবেলায় চুলের যতœ
০ বর্ষাকালে বৃষ্টি হবে ভেবে ছাতা নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ।
০ চুল ভেজা রাখবেন না। চুল ভেজা থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল ওঠা শুর“ হয়ে যায়। এছাড়া বেশি¶ণ চুল ভেজা থাকলে চুলে ফাঙ্গাশ পড়তে পারে।
০ ভেজা চুল আচড়াবেন না। ফ্যানের বাতাসে কিংবা চুল শুকানো মেশিন দিয়ে চুল শুকিয়ে নিন।
০ ঘন ঘন শ্যাম্পু করবেন না। সপ্তাহে দু’দিন শ্যাম্পু করবেন।
০ তৈলাক্ত চুলে লাইট কান্ডিশনার লাগান, এছাড়া শুষ্ক চুলে ডিপ ময়শ্চারাইজিং কন্ডিশনারের প্রয়োজন।
০ অতিরিক্ত তৈলাক্ত ত্বক এবং বর্ষায় ইস্ট থেকে খুসকি হয়। তাই অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন এবং নিয়মিত কন্ডিশনার লাগান।
০ চুল বেশি কর্কশ হয়ে পড়লে স্ট্রবেরি ও বেলের ক্বাথ, মধু ও ডাবের পানি মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধ ঘন্টা পর চুল শ্যাম্পু করে নিন।
০ যদি ঘাম জমে আপনার মাথায় ফোড়া বা ফুসকুড়ি দেখা দেয় সে¶েত্রে প্রতিদিন গোসলের আগে বিঁচিছাড়া সামান্য বেলের শাঁস চটকে পুরো মাথার তালুতে লাগিয়ে রাখুন। এক ঘন্টা পর রিঠা ও আমলা ভেজানো পানিতে শ্যাম্পু কর“ন। ০ জবাফুল , দূর্বা, নারিকেল তেল ও নিমপাতা বাটা লাগান পুরো চুলে। ০ মেথিদানা ও জিরে দুধে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে এই মিশ্রণ নারকেল তেলে মিশিয়ে নিন। সঙ্গে জবা ফুল, তুলসীপাতা ও বেলপাতা বাটা মিশিয়ে নেবেন। এতে ঝরঝরে এবং খুসকিমুক্ত থাকবে আপনার চুল। ০ নারকেল তেলে নিশিন্দাপাতা, আনারস, তুলসী পাতা ও পাতিলেবুর রস মিশিয়ে লাগান।
০ চুলের মসৃণতা ফিরে পেতে কচি আমলকীর রস ক্যাস্টর অয়েলে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন। একঘন্টা পর চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
০ চুল চিকন করতে শ্যাম্পুর সঙ্গে ডিম ও পাউডার জিলেটিন মিশিয়ে নিন, ডিম, টকদই, পাকা পেঁপের ক্বাথ, মধু নারিকেল তেল, কেশুতপাতা ও আদার রস, আমলা, শিকাকাই পাউডার, পাতিলেবুর বীজ ও মরিচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে পুরো চুলে লাগিয়ে রাখুন। চলি­শ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুলের র“¶তা কাটাতে এ প্যাকটি উপকারি।


মডেল : হিরা, পোশাক : কে ক্র্যাফট



বর্ষপূর্তি ডায়েরি: গ্যারেজ

হ আশরাফুল ইসলাম রানা

একজন ডিজে বা ডিস্ক জকি সঙ্গীতে ভিন্নতা রিদমের মাধ্যমে আনতে কাজ করেন। সত্তর দশকে নিউইয়র্ককে ডিজে সংস্কৃতির গোড়াপত্তন হলেও আশির দশকে তা ছড়িয়ে পড়ে আধুনিক বিশ্বে। আধুনিক সমাজে ইদানিং ডিজে সংস্কৃতি বেশ ভালো করেই নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। যা কিনা আশির দশকে উচ্চবিত্ত সমাজের ডিস্কো বা পার্টিতে গোন্ডিবদ্ধ থাকলেও ডিজে এখন জায়গা করে নিয়েছে ফ্যাশন শো, কনসার্ট, করপোরেট নাইটসহ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের সকল সংস্কৃতির কর্মকান্ডে। পার্টি সংস্কৃতিতে মুল নিয়ামকের ভূমিকা পালন করছে এই ডিজেরাই। হিপহপ রকার্স থেকে দেশীয় জনপ্রিয় সব সিডি ট্র্যাকগুলোকে পার্টি রিদম এনে দিচ্ছে এই ডিস্ক জকিরাই। শুর“তে প্রাতিষ্ঠানিক শি¶া দিয়ে নিজেদের শুর“টা না করলেও এখন ডিজে রাহাতের পরিচালনায় ডিজে রিপেয়ারিং হাউজ হিসাবে গ্যারেজ কাজ করছে ২০০৭ সালের ২ জুলাই থেকে। এ পর্যš— প্রায় ১১ ব্যাজে ১৬৫জন ডিস্ক জকি বা ডিজে প্রশি¶ণের মাধ্যমে তৈরি করেছে প্রতিষ্ঠানটি। কর্ণধার ডিজে রাহাত ছাড়াও প্রতিষ্ঠানটির দুই উপদেষ্টা অপু মাহফুজ ও মাহবুব আলম চাষী কাজ করছেন ডিজে গড়ার নৈপথ্যে। গত শুক্রবার রাতে গ্যারেজ তাদের তিন বছর পার করলো। এই পদার্পণ উপল¶ে গুলশানের আমাজান ক্লাবে বিশ্বকাপ ফুটবলের খেলাদেখা ও মিডিয়া গেটটুগেদারের আয়োজন করা হয়। পাশাপাশি চ্যানেল আই অডিও ভিশনের ইবনে হাসান খান কে বিশেষ সম্মাননা দেয়া হয় ডিজেদের অডিও মিউজিক রিলিজ করার জন্য।
ছবি: নয়ন কুমার
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×