বন্ধুরা,
দেখে এলাম SCORPIONS!!!! ১৪ তারিখ, MMRDA Ground এ!!!!
আমি আর আমার এক বন্ধু Ground এ পৌছই ৫ টা নাগাদ। দেখি বিশাল আয়োজন। আমাদের সাথে অনলাইন আর sms ticket ছিল। সেগুলো জমা দিয়ে pass card নিতে হলো। ১৫০০ টাকার ticket এর জন্য ৪ টা গেট ছিল। আমরা একটা করে সিগারেট ফুকে ১টা গেটে দাঁড়িয়ে পড়লাম। চারপাশে প্রচুর ব্যানার আর পোস্টার লাগানো। ৫:৩০ এ গেট খোলার কথা ছিলো। কিন্তু ভারতীয় সময় তো!!
গেট খুলল ৬:১৫ তে। বেশ বড় মাঠ। পুরো রেড কার্পেটে ঢাকা। মাঠের মাঝখানে বিশাল মিক্সিং সেট। অসাধারন একটা স্টেজ। বিশাল একটা ব্যানার লাগানো যাতে HUMANITY HOURS:I এর কভার আঁকা।
Channel [V] এর দুজন V.J. বিরক্তিকর বাচালামো শুরু করল।
কিছু পরে দুটো ছেলের একটা লোকাল accoustic band গোটা পাঁচেক G.N.R
কভার গাইল। খুব খারাপ গায়নি।
তার পর SCORPIONS এর crew member রা জ্যামিং শুরু করল। স্টেজের মাঝে James Kottak এর একটা তাক লাগানো drum set রাখা। যাতে ২টো পেডাল drum, একটা central snayer সহ ৫টা snayer, ২টো kettle drum আর একটা gong ছিলো, এছাড়া CYMBALS তো আছেই।
প্রায় ১/২ ঘন্টা বাদে পুরো group স্টেজে এল। ততক্ষনে mumbai এর আকাশে আঁধার ঘনিয়েছে।
পুরো মাঠ ১০,০০০ এরও বেশি লোকে ভরে গেছে।
সারা মাঠ জুড়ে উড়ে বেড়াচ্ছে নিষিদ্ধ cigarette, grass আর alcohol এর গন্ধ।
তৈরি ছিলই mumbai। পুরো SCORPIONS কে চোখের সামনে দেখে জেনো উল্লাসে ফেটে পড়ল অপেক্ষায় থাকা জনতা।
সারা স্টেজ জুড়ে ঝলসে উঠল হাজার হাজার ওয়াটের আলো।
আপাদমস্তক লেদারে আর সানগ্লাসে মোড়া ওই পাঁচ জনকে তখন বাস্তবেই রকদেবতা মনে হচ্ছিল।
Paweł Mąciwoda আর Rudolf Schenker এর হাতে গিটার গুলো যেনো নিজেদের জীবন সার্থক করছিল। সুর উপচে পড়ছিল যেন তিনতলা সমান উঁচু speaker stack গুলো থেকে। Klaus Meine একের পর এক গেয়ে যাচ্ছিলেন "Still Loving You","Big City Nights","Coming Home","Believe In Love","Send Me an Angel","Humanity","Love Will Keep Us Alive","Wind of Change","Rock You Like a Hurricane" এর মতো কালজয়ী গান গুলো। ধন্য হচ্ছিলাম আমরা।
শো চলাকালীন আমার দেখা কয়েকটা দৃশ্য----
> এক বয়স্ক দম্পতি, পাকাচুলে ঢাকা মাথা, একে অন্যকে জড়িয়ে ধরে সমানে গেয়ে চলেছে Klaus এর সাথে সাথে, দেখে মনে হল যেনো ওনাদের সব কটা গানই কন্ঠস্ত।
> বয়স ৪০ এর এক ভদ্রলোক, টাকমাথা, ভুড়িওলা সমানে air-guitaring করে চলেছেন, মুখে একটা বিশ্বজয়ের হাসি, সোনালী ফ্রেমের চশমার আড়ালে চোখ দুটো যেনো কোন এক আবেশে বোজা।
> SCORPIONS এর জন্মের বহু পরে জন্মানো, আমারই বয়সি একটা ঝাঁকড়া চুলওয়ালা ছেলে headbanging করছে আর সিটি মারছে যেনো এটাই বোঝাতে-"গানের কোন বয়স নেই"!
> Camera Mobile এর একটা সমুদ্র---২০০০ টাকার nokia থেকে giant Blackberry অব্ধি---সমানে ছবি তুলে চলেছে।
> "Wind of Change" গানটার সময় আরেকটা Mobile সমুদ্র----আলোকিত screen তালে তালে মাথার ওপর দুলে চলেছে----লাইটার, দেশলাই বা মোমবাতির বদলে।
অনেক কথা রয়ে গেলো। অনেক রুদ্ধশ্বাস মুহুর্ত, অনেক গানের শেষে চীৎকার "We want once more!!", "We love u Scorpions!!",অনেক মাথা ঝাঁকানো, লাফানো আর ১ ১/২ ঘন্টার শেষে ধরা গলা, ক্লান্ত শরীর আর একরাশ স্মৃতি নিয়ে ধীরে ধীরে মাঠ ছেড়ে বেড়নো----আরেক শো দেখার প্রতীক্ষা বুকে নিয়ে-----
মাথার উপর দিয়ে তখন উড়ে যায় নিউইয়র্কের প্লেন----বুকে জ্বলজ্বল করা আলোর ভীড় নিয়ে---ঠিক আমাদেরই মতন----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



