সচলায়তনকে স্বাগতম: একজন সাধারন ব্লগারের অনুভূতি
২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
দীর্ঘদিন রাগু-ছাগুর লড়াই, রাজাকারদের দৌরাত্ম আর গালিবাজদের খিস্তিখেউড়ে বিরক্ত ব্লগারদের জন্য একটি সুসংবাদ হিসেবে আমাদের জন্য এসেছে সচলায়তন। আমি সর্বান্তকরনে সচলায়তনকে স্বাগত জানাই।
সামহোয়্যারইনে আমরা প্রত্যেকে এসেছিলাম একটি সুস্থধারার বাংলা ব্লগিংয়ের স্বপ্ন নিয়ে। সে স্বপ্ন ব্যাহত হয়েছে পদে পদে। অনেকেই এর পিছনে খুঁজবেন ব্লগারদের দোষ। কিন্তু ইন্টারনেটের উন্মুক্ত প্লাটফর্মে ভাল মানুষ যেমন থাকবেন, তেমনি থাকবে স্প্যামাররা। সেটা নিয়ন্ত্রনের দায়িত্ব কর্তৃপক্ষের। কিন্তু এ কাজে তাদেরকে প্রায় সবসময়ই ব্যর্থ হতে দেখা গিয়েছে। তাদের হঠকারী এবং একপেশে সিদ্ধান্তের বলি হতে হয়েছে সাধারন ব্লগারদেরকে।
বিজনেস ওয়ার্লডে কোন কিছুতে মনোপলি থাকলে এরকম যাইচ্ছাতাই করা যায়। সামহোয়্যারইন একটি ফ্রিসাইট। এই অজুহাতে দায়িত্ব এড়াবার প্রায়সও দেখা গেছে অনেকবার। সাধারন ব্লগারদের জন্য একটা বিকল্প প্রয়োজন ছিলো, খুবই প্রয়োজন। খুঁজতে খুঁজতে কয়েকটি ফোরাম পাই বাংলায়। ব্লগের মধ্যে প্যাঁচালির নাম শুনে আশান্বিত হয়েছিলাম। কিন্তু তাদের গেটআপ দেখে আক্ষরিক অর্থেই বমি এসেছে।
সচলায়তন যদি একটি প্লাটফর্ম দিতে পারে, যেখানে স্বাধীনতার বিপক্ষশক্তির কোন ব্যাকিং থাকবে না, থাকবে না নোংরা রাজনৈতিক কোলাহল, ধর্ম নিয়ে রাজনীতি, ব্যক্তিগত রেষারেষি, তাহলে তাদেরকে কেন স্বাগত জানাবো না?
তাদেরকে অবশ্যই স্বাগতম। সাধারন ব্লগারদেরকে কোনরকম ঝামেলায় না গিয়ে কনষ্ট্রাকটিভ ব্লগিংয়ের সুযোগ যদি তারা দেন, তাহলে তাদের এ প্রচেষ্টা তো সাধুবাদ পাওয়ার যোগ্য।
ছাগলের খোঁয়াড়ে থেকে থেকে ছাগলেই অভ্যস্ত হয়ে গেলে স্বাদের পরিবর্তনে বিশুদ্ধ বাতাস আমাদের গতানুগতিকতায় একটু নাড়া দিতেই পারে। সে নাড়া খোঁয়াড় ভেঙ্গে বাইরে তাকানোর নাড়া, দিগন্তের সাথে সখ্যতার নাড়া।
সচলায়তনকে স্বাগতম।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চক্র বলেছেন:
গালিবাজ কোন পরিচয় না। গালি হল পরিচয়। গালিবাজ কেউ আমার সাথে ব্লগিং করছে কিনা, সেটা মুখ্য নয়, মুখ্য হল ব্লগে গালি হচ্ছে কি না। যেমন, আপনি আমি সবাই গালি দিতে পারি। অতএব, আপনিআমি সবাই একঅর্থে গালিবাজ। তারা যদি গালি নিয়ন্ত্রন করতে পারে, তাহলে তো সমস্যা থাকার কথা না।ফোকাস 'পাপ', পাপী নয়।
চক্র বলেছেন:
বাই দা ওয়ে, আপনিও আছেন ওখানে? ওখানে গালাগালি চলে নাকি?
অলৌকিক হাসান বলেছেন:
গালাগালীর কথা যদি বলতেই চান তবে আমি বলে সচলায়তনে কি গালিবাজ নাই !!?? আছে , তা ভালো ভাবেই। .......মাহবুব সুমনকিন্তু ভেবে দেখবেন তারা কাদের গালি দিত। কিজন্যে দিত। আর শুধুই কি তারা গালি দিত? কোনো ভালো লেখার বিষয়ে আলোচনা, কমেন্ট, সমালোচনা এগুলো করত না?
চক্র বলেছেন:
দেখেন, কেউ একজন আমার এই পোষ্টকে ১ রেটিং করে গেছে। ছাগলের খোঁয়াড় কি খামাখা বলি?
অলৌকিক হাসান বলেছেন:
আমি ৫ দিছি।
মাহবুব সুমন বলেছেন:
একমত তবে কিছুটা দ্বিমত। তবে গালী কোথায়, কি কারনে ও কাকে দেয়া হচ্ছে সেটা দেখার বিষয়।আপনি গালীবাজের কথা বলাতে আমি সেটা মেনশন করেছি।
-----------
একজন ধর্ষনকারীকে কি আপনি আপনার সংগি বানাবেন ?
ধর্ষন ১ টা মহাপাপ।
ধর্ষনকারী ১ জন পাপী।
তাই নয় কি ?
( যুক্তির খাতিরেই বলছি, রিলেটিভ টার্ম ব্যবহার করলাম যুক্তিকে সহজ করে প্রকাশ করার জন্য )
মাহবুব সুমন বলেছেন:
পটুয়া দা, অনেক সময় গালাগালী বিনা কারনেই দেয়া হয়। সেটা কি সমর্থন করেন ?
আমি জানি কাদের গালাগালী করা হতো বা করা হয় এখনো।
মাহবুব সুমন বলেছেন:
আমি রেটিং দেই না
চক্র বলেছেন:
অলৌকিক হাসান গালির বিষয়টা ভাল বলেছেন।আমার ব্লগটা দেখেন। জানুয়ারিতে শুরু করি। অনিয়মিত। কিন্তু প্রতিমাসেই ১০/১২ টা করে পোষ্ট দিতাম। ভাল লেখক না। তারপরেও রাজাকারদের দৌরাত্মে কর্তৃপক্ষ সাপোর্ট দেয়ার প্রতিবাদে নীরবে সবকটা পোষ্ট মুছে দিয়েছি।
গালি কাকে দেয়, সেটা বিবেচ্য বিষয়। রাজাকারকে গালি দেওয়া হলে দোষের কিছু দেখি না। কিন্তু ব্লগের পরিবেশ সুন্দর রাখতে সেই গালি পর্যন্ত যেতে দেওয়া কর্তৃপক্ষের ব্যর্থতা। রাজাকার সমর্থক পোষ্ট না থাকলে তাদেরকে দেয়া গালিও থাকবে না।
চক্র বলেছেন:
আই রিপিট, রাজাকার সমর্থক পোষ্ট না থাকলে তাদেরকে দেয়া গালিও থাকবে না।@মাহবুব সুমন
অলৌকিক হাসান বলেছেন:
বিনা কারণে গালাগালি আমরা কেউই পছন্দ বা সমর্থন করি না। সামহোয়ারে গালাগালির অভিযোগ বা দায়িত্ব পুরাটাই এটিমকে দেয়া হয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারেন এটিম কাদেরকে গালি দিত।যাই হোক, একটা কথা পরিষ্কার হওয়া দরকার। সচলায়তন কারো প্রতিপক্ষ না। যে কোনো ব্লগারই কয়েক জায়গাতেই ব্লগাইতে পারেন। আমি যতোদূর জানি কিছুদিন পরই সচলায়তন উন্মুক্ত করে দেয়া হবে। তখন সবাই সেখানে ব্লগাইতে পারবে। তবে হ্যা, মুক্তিযুদ্ধ বিরোধী এবং অযথা ধর্ম ও রাজনীতিকে আশ্রয় করা উদ্দেশ্যমূলক পোস্ট সেখানে স্থান পাবে না। আর এটাই আশার কথা।
অরূপ বলেছেন:
Sachalayatan is an online writers` community driven and governed by a set of values where the content and interaction is subject to moderation. It`s still in a very premature state and everyday we are conducting tests and experiments on the managerial, technical and governance issues. It will be based on invitations and right to access is reserved due to limited technical resources. Unless and until an official announcement is made, you are requested have patience.
হোসেইন বলেছেন:
এ-টিমের মজলিশে শূরা থাইকা আমি একানে আচি।বিনা কারনে কাউরে গাইলাচি পরমান দিতে পারবেন কেউ?
অলৌকিক হাসান বলেছেন:
হোসেইন @ আমিও তাই কই। বিনা কারণে এ-টিম কাউরে গালি দেয় নাই।
মাহবুব সুমন বলেছেন:
আমি আর যাই হোক, রাজাকার-জামাতের জন্য চোখের পানি ফেলাই না।আমি আর যাই হই সেই সব কফির মগ হাতে মুক্তবুদ্ধির চর্চা করি না, যেই সব পাবলিক বড় বড় কথা বলে আর কামের সময় চৌকির তলায় লুকায়।
তবে গালাগালীর পক্ষে আমি না কোনোক্রমেই ( যদিও আমিও ভুল করে কয়েকবার দিয়েছি )। তয় কিছু গালিবাজ আছে হুদাই গাল্লায়। ডটু রাসেল কি হুদাই গাল্লায় না ? আমারেও মা-বাপ দিয়া গাল্লাইসে হুদাই।
চক্র বলেছেন:
মাহবুব সুমন@আপনার রাজাকারবিরোধী মনোভাব অনেকবারই উঠে এসেছে আপনার লেখায়। সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তাহলে আপনি গালির কারন কি বলে মনে করেন?ডটু রাসেলরে গত ৬ মাসে আমি কাউরে হুদা গাইলাইতে দেখি নাই। আপনি কিছু না করলে হুদা গাইলাইবেই বা কেন? আপনার সাথে তো তার নারী বা জমিজমা নিয়া ঝগড়া নাই। অবশ্য সে ব্লগে আসেও কম।
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ চক্র।শুধু একটাই বাংলা ব্লগ সাইট নিশ্চয়ই আমরা চাইনা। সচলায়তন যেমন হয়েছে তেমনি হ্য়তো আরো হবে তাতে অসুবিধাতারতো কিছু নাই। পাঠক যেমন বিভিন্ন পত্রোকা পড়ে বিভিন্ন টিভি চ্যানেল দেখে তেমনি একাধিক ব্লগ সাইটে তারা বিভিন্ন ব্লগারের লেখা পড়বে। এতে কারো রাগ করার কিছু নাই। বরং এই উদ্যোগ খুবি ভালো। জয় হোক সচলায়তনের।
চক্র বলেছেন:
আমিও তাই বলি। ছাগলের খোঁয়াড়ের বাইরে সুস্থমত লেখালেখির একটা অপশন পেলে যে কোন সাধারন মানুষই খুশি হবে।
অলৌকিক হাসান বলেছেন:
আরশাদ রহমানের সাথে একমত। নাহ, এত বাংলা ভাষাভাষির জন্য একটা সাইট কমই হয়। তাছাড়া, বৈচিত্রও থাকা দরকার।
আরশাদ রহমান বলেছেন:
সচলায়তন অন্তত তাদের অবস্থান পস্ট করে বলছে (শোহেইল মতাহির চৌধুরী তা পোস্টে বলছেন, দেখতে পারেন) কিন্তু সামহোয়্যারইনের কর্তৃপক্ষ অনেক ব্যপারে নীরব থাকে। হয়তো এখন সামহোয়্যারইন মাণের দিকে একটু নজর দিবে।
চক্র বলেছেন:
নজর দিচ্ছে; কিন্তু মুল ব্যাপারে কিছুই করছে না। ত্রিভুজ এত বড় একটা কান্ড করার পরেও কর্তৃপক্ষ চুপ। রবিনহুডের প্রোফাইলের ছবি পরিবর্তন করছে, সে আবার আপডেট করছে, এই ইদুর বিড়াল খেলাও কর্তৃপক্ষ করে যাচ্ছে। আর ভাল্লাগে না ভাই। আপনারা তাড়াতাড়ি আমাদের জন্যও ওপেন করে দেন। ভাল লিখতে না পারি, পড়তে তো পারবো।
আরশাদ রহমান বলেছেন:
চক্র, ত্রিভুজ ক্ষমা না চেয়ে আমাদেরকে পাঠকদেরকে আরো ভালোভাবে চিন্তে সাহায্য করেছে। সচলায়তন নিশ্চয়ই সবার জন্য ওপেন হবে খুব শীঘ্রি।
শমসের আলম বলেছেন:
আস্তরা ঘাতক জামাতরে নিয়মিত চান্দা দেয়। অর আব্বায় হইতারে ঘাতক জামাতের দলিয় সদস্য। ওগো দেওয়া টাকায় ঘাতক জামাত অস্ত্র কিনে, ঐ অস্ত্র দিয়া ঘাতক জামাত শিবির মানুষ খুন করে। যেমন ঘাতক জামাত শিবিরের সালেহিন বছর খানেক আগে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের এক পোরফেসরে খুন করছিলো, ঐরকম খুনের অস্ত্রের টাকা ঘুইরা ফিরা ঘাতক আস্তরা দিছে। আস্ত মুখে যাই কইতে থাকুক এইসব খুন খারাবিতে এগো সরাসরি ভুমিকা আছে। আমগো এমন ভাগ্য একজন ঘাতকের মুখে শান্তির কথা শুনতাছি
হেজাব বলেছেন:
সা.ইন=বিটিভি!!
চক্র বলেছেন:
শমসের আলম@আপনার মন্তব্যের সাথে এই পোষ্টের প্রাসংগিকতা ষ্পষ্ট নয়।হেজাব@এই পোষ্ট সামহোয়্যারইন ফোকাসড নয়। আশাকরি সচলায়তন আমাদের প্রত্যাশা মেটাতে পারবে।
মামু বলেছেন:
আশাকরি সচলায়তনে রাগু-ছাগুর ব্যাবস্থা থাকবে।
অরূপ বলেছেন:
সচলায়তন লেখালেখির চর্চাটাকে দৃঢ় করতে চাইছে, যে লেখা পড়ে ভাবনা হবে, অনুভূতি হবে, প্রেরনা হবে, কিংবা একটু ভালো সময় কাটবে। সেই কাজটার সাথে সামহয়ারইন ব্লগের পার্থক্য আছে। পড়ার উপাদান সরবরাহ আর লিখবার সুযোগ করে দেওয়াটা এক নয়। বস্তুত অনেক খুটিনাটি বিষয় জড়িত। তাই আপনারা একে দয়া করে সামহয়ারইনব্লগের বিকল্প হিসেবে আশা করে আশাহত হবেন না। শুভ কামনা
শমসের আলম বলেছেন:
বুজলাম।
রাশেদ বলেছেন:
"চক্র বলেছেন :২০০৭-০৬-২৮ ১৯:০৯:১০
গালিবাজ কোন পরিচয় না। গালি হল পরিচয়। গালিবাজ কেউ আমার সাথে ব্লগিং করছে কিনা, সেটা মুখ্য নয়, মুখ্য হল ব্লগে গালি হচ্ছে কি না। যেমন, আপনি আমি সবাই গালি দিতে পারি। অতএব, আপনিআমি সবাই একঅর্থে গালিবাজ। তারা যদি গালি নিয়ন্ত্রন করতে পারে, তাহলে তো সমস্যা থাকার কথা না।
ফোকাস 'পাপ', পাপী নয়।"
এত কিছু বুঝেন, তারপরও তো আকামটা করলেন...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















--বাকি সবে একমত ভালো ভাবেই।