বেশ কিছু দিন আগে , ঢাকার দেয়ালে কিছু অদ্ভুদ দেয়াল লিখন দেখা যেত। তার মধ্যে একটি ছিল, এক অখ্যাত কবি আইজুদ্দিনের লেখা। কস্টে আছি -আইজুদ্দিন।
ঠিক তেমনি কস্টে আছে আজ বাংলার মানুষ। এক ব্লগার দেবজিতের ব্লগ থেকে কিছু অংশ তুলে দিলাম -
বাজার শেষে লিস্টে মুল্য দেখে আমি আমি কিছুটা ভ্যাঁবাচ্যাকা খেলাম জিনিসের দাম দেখে। রোজার সময় যেখানে আমি চাল নিলাম ৪০ টাকা করে সেটা এখন ৪৫ টাকা, ১কেজি আটার প্যাকেট নিয়েছিলাম ২৩ টাকায় এখন ৩৪ টাকা, চিনি ৪৩ থেকে বেড়ে এখন ৫৩ টাকায়, ৫ লিটার রুপচাঁদা তেল রোজায় নিলাম ৪২৪ টাকায় এখন সেটা হয়েছে ৪৫৪ টাকা, সবচেয়ে যেটা মাথার মেজাজ বিগড়ে দিল সেটা হলো পিঁয়াজ। যা রোজায় ছিল ২৪ টাকা সেটা এখন ৩৫ টাকা। আর রসুন হয়েছে ১২০ থেকে ১৬০ টাকায়, আঁদা ১০০ থেকে ১৪০ টাকায়। মানে অধিকাংশ দ্রব্যমুল্য বেড়েছে শতকরা ৫০% এর মতো। রোজায় আমার মাসিক বাজার করতে যেখানে লেগেছিল ৪২৮০ টাকা সখানে এবার লেগেছে ৫৯২০ টাকা। মানে ১৬৪০ টাকা বেশি!!!!
দ্রব্যমুল্যের কষাঘাতে জীবন যাপন দুরুহ হয়ে পড়েছে। তারপর লোডশেডিং, যানজট, সন্ত্রাস, বেকারত্ব , ইভটিজিং তো আছেই। সব মিলিয়ে আজ নতুন করে লিখতে হবে -
কস্টে আছি - বাংলার জনগন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



