আমাদের প্রত্যাশা- একটি সুখী সমৃদ্ধ জনপদ। এমন একটি জনপদ যেখানে পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা থাকবে, নাগরিকদের জন্য প্রয়োজনীয় আবাসন, পরিবহণ ও সেবার ব্যবস্থা হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাসযোগ্য আধুনিক একটি নগরী হবে আমাদের চট্টগ্রাম। এই লক্ষ্যে আমারা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন গ্রহণ করেছি ১৫ দফা উন্নয়ন পরিকল্পনা।
১ - প্রতি বর্ষায় চট্টগ্রাম শহরে অবস্থিত বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনহানী রোধের লক্ষ্যে এই সব মানুষের জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে নিরাপদ আবাসনের ব্যবস্থা চাই। চট্টগ্রাম শহরে বসবাসকারী স্বল্প আয়ের মানুষদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে দীর্ঘ মেয়াদী ঋণের মাধ্যমে ফ্ল্যাট বাড়ির ব্যাবস্থা করা।
২ - চট্টগ্রাম শহরে বর্ষকালে জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনগনের র্দুদশা লাঘবের উদ্দেশ্যে নগরীতে প্রয়োজনীয় নালা-নর্দ্দমা সংস্কার সহ চাকতাই খালকে আবর্জনা ও অবৈধ দখলমুক্ত করতে হবে।
৩ - শহর রক্ষাকারী বেড়ীবাঁধে আরো অধিক সংখ্যক স্লুইস গেইটের ব্যবস্থা করতে হবে।
৪ - ঘূর্ণি ঝড়ের তান্ডব হতে রক্ষার জন্য উপকুলীয় ওয়ার্ড সমূহে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ আশ্রয় কেন্দ্র নির্মাণ।
৫ - শহরের রাস্তায় যানজট কমানোর উদ্দ্যেশে বিভিন্ন স্থানে উপযুক্ত সংখ্যক ফ্লাইওভার, ফুটব্রিজ ও বহুতল গাড়ী পার্কিং ভবন তৈরী করা।
৬ - শহরবাসীর যাতায়াত সমস্যা লাঘবের জন্য মেট্রো রেল সার্ভিস চালু করা।
৭ - শহরের সমপ্রসারনের লক্ষ্যে কর্ণফুলী নদীর উপর আরো দুটি ব্রিজ/টানেল তৈরী করা।
৮ - শহরের মানুষকে পানি-বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সিটি কর্পোরেশানের যৌথ উদ্যোগে উপযুক্ত প্রকল্প গ্রহণ।
৯ - গরীব ও নিম্ন আয়ের মানুষদের জন্য বিনা খরচে চিকিৎসার সুবিধা সহ উন্নত মানের হাসপাতাল স্থাপন।
১০ - সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়া-লেখার সুবিধা প্রদান।
১১ - চট্টগ্রামের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশনের উদ্যোগে আধুনিক বিনোদন সুবিধাসহ পর্যটন কেন্দ্র গড়ে তোলা ।
১২ - রিক্সা, ঠেলাগাড়ীওয়ালা ও দিন মজুরদের গ্রামীন মডেলে এর অনুসরনে আত্ন- কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা করা।
১৩ - চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ এবং মহেশখালী কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক উদ্যোগ গ্রহণ।
১৪ - চট্টগ্রামের মধ্যদিয়ে এশিয়ান হাইওয়ের রুট নির্ধারনের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক যাবতীয় উদ্যোগ গ্রহণ।
১৫ - সর্বোপরি সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
উপরোল্লিখিত দাবী-দাওয়া গুলোর প্রায় সবগুলোই কখনো ২০ দফা কখনো ৪০ দফা প্রতিশ্রুতিরূপে আমাদের বিগত ১৭ বৎসরের নগরপিতা নির্বাচনের সময় ব্যবহার করেছেন। ধারনা করা যায় এবারও তিনি এ প্রতিশ্রুতি গুলোই পূনারাবৃত্তি করে নির্বাচনী বৈতরনী পার হবার চেষ্টা করবেন কারন প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করেননি। কিন্তু সচেতন চট্টগ্রামবাসী এবার আর বিভ্রান্ত হতে রাজী নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



