অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি চাই সবাই খুশি হোক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমি এক জন ভাল বন্ধু চাই

ইসলাম-বিরোধী চলচ্চিত্রের প্রতিবাদ: পাকিস্তানে একদিন জাতীয় ছুটি ও ‘ইশক-ই-রাসূল’ দিবস ঘোষণা

২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৩৯ |

শেয়ারঃ
0 0

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে আমেরিকায় অবমাননাকর চলচ্চিত্র তৈরির প্রতিবাদে পাকিস্তানে আগামী শুক্রবার একদিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ওই দিনকে ‘ইশক-ই-রাসূল’ বা রাসূলের প্রতি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হবে।
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের ইসলামি সংগঠনগুলো আগামী শুক্রবারকে বিক্ষোভ দিবস হিসেবে ঘোষণা করার পর পাক সরকার এ সিদ্ধান্ত নিল।
এর আগে, আজ দিনের প্রথম ভাগে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের জানান, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি-ও শুক্রবার বিক্ষোভের আয়োজন করবে। পাকিস্তান সুন্নি তেহরিক ধর্মীয় দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। বন্দরনগরী করাচির ব্যবসায়ীরা এ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
এদিকে, আজ রাজধানী ইসলামাবাদের কূটনৈতিক পাড়ায় দেশটির অন্তত পাঁচশ’ আইনজীবী সন্ত্রাসবাদী মার্কিন সরকার ও অবমাননাকর চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। ওই এলাকায় মার্কিন দূতাবাস অবস্থিত।
অন্যদিকে, ইসলাম-বিরোধী এ চলচ্চিত্রের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলবের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। তবে, ঠিক কখন তাকে তলব করা হবে তা জানা যায়নি।
আমেরিকায় এ চলচ্চিত্র তৈরির প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানরা ফুঁসে উঠেছেন এবং দেশে দেশে ব্যাপক বিক্ষোভ-মিছিল হচ্ছে। এ পর্যন্ত বিক্ষোভ করতে গিয়ে সারা বিশ্বে ৩০ জনের বেশি লোক মারা গেছে। তাছাড়া, বিভিন্ন দেশ ইউটিউব ও গুগল বন্ধ করে দিয়েছে।

সূত্র

পাকিস্তান যেমন একটি মুসলিম দেশ তেমনি বাংলাদেশও একটি মুসলিম দেশ যার মোট জনগোষ্ঠীর ৯৭ভাগই মুসলিম। তাহলে সেদেশের সরকার ও মুসলমানরা কি করছে? কেন এ দেশের সন্ত্রাসবাদী মার্কিন দূতাবাস এখনো বন্ধ হচ্ছে না? কেন সরকারিভাবে এর তীব্র প্রতিবাদ করা হচ্ছে না?

Tags: ইশক-ই-রাসূল দিবস, ইশক-রাসূল, ইসলাম-বিরোধী চলচ্চিত্রের প্রতিবাদ, পাকিস্তান

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৫টি মন্তব্য

১. ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৩৯

আধার রাতের আলো বলেছেন: নিজ দেশেরটাই এখন ঠেকাতে হবে...........েআজ সারারাত ব্লগে কি হইলো খেয়াল রাখছেন..?

২. ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫০

মাহির ফয়সাল শাহী বলেছেন: বাংলাদেশে ও করা হোক

৩. ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৭

ডাব্বা বলেছেন: পাকিস্তান থেকে শিখতে হবে আমাদের নবী(দঃ) কে কিভাবে ভালবাসতে হবে? ভালই।

৪. ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৯

বাংলার চাঁদ বলেছেন: সামুকে ত্যাগ করতেই হবে....তবে তার আগে সামুর বিষদাঁত ভেঙ্গে দিতে হবে

৫. ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫

শেখ সাব্বির আহমেদ বলেছেন: একটাই দাবী মডারেশান প্যানেল ক্ষমা চেয়ে পোস্ট করতেই হবে।।


সাথে দাড়িপাল্লা,কবি অথবা দন্ডিত অপুরুষ ,আইজাক_নিউটন , নামক অসুস্থ জন্তুগুলার চিরস্থায়ী ব্যান চাই... X((

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন