আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন।

তুমি মিশে আছো.........

৩১ শে মে, ২০০৮ রাত ২:৩০

শেয়ার করুন:                   Facebook

আমার হাতের আঙ্গুলে বসানো সেই দাগটি
আমার মনের স্মৃতি পটে ভেসে বেড়ায়।
সে দিন খুব কষ্ট হয়েছিলো।

আসলে আমি চাই না
সবাই জানুক
সেই দিনগুলির কথা
আমি আর তুমি,
তুমি আর আমি;
কত আপন ছিলাম
আমাদের ছোট বেলায়।

আজ কত দূরে
স্মৃতিপটে বার বার
ভেসে উঠে তোমার
ছবি! হারানো
কষ্ট ......
সুখ......
স্মৃতি...
সবই আপন মনে হয়।

তুমি বড্ড ছেলেমানুষি করতে
আমাকে কষ্ট দিয়ে.......
আনন্দ পেতে।

কখনো অভিমান করে বলতে......
"আজ তুমি হাতে তুলে খাইয়ে দিবে"
মুখে তুলে দিতেই তুমি
আমার হাতের আঙ্গুলে কামড় বসিয়ে দিতে....

আমার চিৎকার, চেঁচামেচিতে
ঘরময় লোক জড়ো হতো-
আর তুমি মুখ লুকিয়ে.....
মুচকি মুচকি হাসতে।

আজ আমি সেই সব স্মৃতিকথা
মন থেকে মুছতে পারি না।
হাতের আংগুলের
দাগের দিকে তাকালেই
তোমার ছবিটি ভেসে উঠে।

মনে হয় হাতের রেখার মত
তুমি মিশে আছো.........
আমার সাথে।





 

 

  • ৩৬ টি মন্তব্য
  • ৩০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ৩১ শে মে, ২০০৮ রাত ২:৩৩
comment by: একরামুল হক শামীম বলেছেন:
মনে হয় হাতের দাগের মত
তুমি মিশে আছো.........
আমার সাথে।
>>>>>

মনে হয় হাতের রেখার মতো
তুমি মিশে আছো..........
আমার সাথে
৩১ শে মে, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই,

মনে হয় হাতের রেখার মতো
তুমি মিশে আছো..........
আমার সাথে

ভালো লাগলো......
আপনার মত করে দিলাম ।
ধন্যবাদ
ভালো থাকুন।

২. ৩১ শে মে, ২০০৮ রাত ২:৩৭
comment by: মহাকাল বলেছেন:
কালাংকেল কেমন আছেন ??? আমারে আনব্লক করলে কি এমন ক্ষতি হই আপনের ??
৩. ৩১ শে মে, ২০০৮ রাত ২:৪১
comment by: নাজিরুল হক বলেছেন: হুম......... :)
৩১ শে মে, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ নাজিরুল ভাই..............।
কেমন আছেন?

ভালো থাকুন সব সময়।
শুভেচ্ছা রইল।

৪. ৩১ শে মে, ২০০৮ রাত ২:৫২
comment by: কালপুরুষ বলেছেন: মহাকাল, তোমাকে আমার ইরিটেটিং এলিমেন্ট মনে হয়। এই সব এলার্জিক এলিমেন্ট আমার পছন্দ না। দূরে থাকাই ভাল।
৫. ৩১ শে মে, ২০০৮ রাত ২:৫৪
comment by: েক আিম বলেছেন: খারাপ হয়নি। কালপুরুষ দার কথা ঠিক ই হয়েছে।
৩১ শে মে, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
শুভেচ্ছা ও সুনন্দর থাকুন।

৬. ৩১ শে মে, ২০০৮ রাত ৩:০৮
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার হয়েছে তোমার অপরূপ "দাগ সৃষ্টি"। আহা, এমন একটা কামড় যদি দিতে পারতাম কারো আঙ্গুলে মন্দ হতো না। তারপর যদি সোনা দিয়ে দাঁত বাঁধাতে হতো তাতেও ছিলাম রাজি। কেননা ফোকলা দাঁতে তোতলা হয়ে এমন একটা কবিতা পড়তে পারতাম।
৩১ শে মে, ২০০৮ রাত ৩:১৪

লেখক বলেছেন: হা হা হা হা হা .............
তারপর যদি সোনা দিয়ে দাঁত বাঁধাতে হতো তাতেও ছিলাম রাজি। কেননা ফোকলা দাঁতে তোতলা হয়ে এমন একটা কবিতা পড়তে পারতাম।

হাসতে হাসতে পেটে খিল ধরে গেলো

ধন্যবাদ দাদা।
ভালো থাকুন

৭. ৩১ শে মে, ২০০৮ রাত ৩:১৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

হুঁমম...
৩১ শে মে, ২০০৮ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন।

৮. ৩১ শে মে, ২০০৮ রাত ৩:২১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর..........।
অনেক সুন্দর চিটি।
ভালো লাগলো........।
কখনো কখনো দাগহীন স্মৃতিও হানা দেয়.....।
এই আজকের দিনটাও একদিন বেদনা ছড়াবে হয়তোবা।
এই হলো জীবন।
শুভেচ্ছা নিন।
৩১ শে মে, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন: কখনো কখনো দাগহীন স্মৃতিও হানা দেয়.....। চমৎকার বলেছেন সাজি'পু
এই হলো জীবনের খেলা।
কখনো স্মৃতি
কখনো মনের মানস পটে
ভেসে বেড়ায়


ভালো থাকুন
শুভেচ্ছা ও ধন্যবাদ।

৯. ৩১ শে মে, ২০০৮ রাত ৩:৩৮
comment by: নামহীন মানব বলেছেন: মনে হয় হাতের রেখার মত
তুমি মিশে আছো........

ভাল লেগেছে।
৩১ শে মে, ২০০৮ রাত ৩:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
কেমন আছেন?

ভালো থাকুন সব সময়
শুভেচ্ছা নিন।

১০. ৩১ শে মে, ২০০৮ ভোর ৪:২৪
comment by: বিবর্ণ বলেছেন: দারুন লিখেছেন।
৩১ শে মে, ২০০৮ ভোর ৪:৫৭

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
শুভেচ্ছা রইল।

১১. ৩১ শে মে, ২০০৮ ভোর ৪:৫৯
comment by: প্রিয়তমা বলেছেন: অনেক গভীর এ অনুভূতি... খুব ভালো লাগলো... শুভেচ্ছা থাকলো।
৩১ শে মে, ২০০৮ ভোর ৫:০৪

লেখক বলেছেন: অনেক গভীর এ অনুভূতি.........
আসলেই তাই

"মাঝে মাঝে ছোট ছোট অনুভূতি ও অনেক গভীর হয়
আর মাঝে মাঝে এ সব অনিভূতি কষ্ট দেয়".........মনে হয় কারো সাথে শেয়ার করে কষ্ট লাঘব করি।

ধন্যবাদ আপু
আপনাকেও শুভেচ্ছা।
ভালো থাকুন।

১২. ৩১ শে মে, ২০০৮ ভোর ৫:৪২
comment by: নিলা বলেছেন: সত্যিই চমৎকার। খুব গভীরে ছোয়ে গেলো
৩১ শে মে, ২০০৮ ভোর ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
যখন কোনো পাঠক লেখার গভীরে পৌছঁতে পারে
তখন মনে হয় লেখক স্বার্থক....................

যদি ও আমি না। সে টা ভালো লেখকের জন্য।
শুভেচ্ছা নিনি
ভালো থাকুন।

১৩. ৩১ শে মে, ২০০৮ সকাল ৭:৪০
comment by: পথিক মানিক বলেছেন: চমৎকার ......অতি চমৎকার.........

সাধু......সাধু..........

অভিনন্দন গ্রহন করিয়া কৃতার্থ করুন কবি।
৩১ শে মে, ২০০৮ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: কবি বলিয়া লজ্জা দিবেন না ।

লিখতে চেষ্টা করি এই আর কি!!!

ভালো লাগার জন্য ধন্যবাদ
ভালো থাকুন
শুভেচ্ছা রইল।

১৪. ৩১ শে মে, ২০০৮ সকাল ৮:১৪
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো। ভালো লাগলো :)
৩১ শে মে, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।

১৫. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: কষ্ট ......
সুখ......
স্মৃতি...
সবই আপন মনে হয়।

সব কিছু আপন মনে হয়............
ভআল লাগল।।

শুভেচ্ছা নিন............
০১ লা জুন, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: সব কিছু আপন মনে হয়............
হুমমম মাঝে মাঝে স্মৃতি রোমান্তর করতে ভালো লাগে
তখন মনে হয় স্মৃতি গুলো গায়ে জড়িয়ে আছে.......

ভালো থাকুন
শুভেচ্ছা নিন।

১৬. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১:০২
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

+
/////////////////////মনে হয় হাতের রেখার মত
তুমি মিশে আছো.........
আমার সাথে।////////////////////


কি ভাষার বহিঃপ্রকাশ! অসাধারণ এক ভাস্য! যার অঙে বঙে মিশে থাকা যায়! যার হাতের রেখার সাথে মিশে যায়!

যেন
মিশে থাকা এক আবেগের জন্ম!
যে জন্ম, যাকে তীর্থস্থান বলে!
যার অঙে মিশে থাকা যায়
যায় ক্ষণিকের চেয়ে অধিক সময়
যে সময় পার হয়
মহাকাল !


এত মেশামেশিতে ভাল থাকা হয় যেন!! ভালবাসার বসতভিটায় ! শুভেচ্ছার রেখে গেলাম এ আঙ্গিনায়.............
০১ লা জুন, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: যেন
মিশে থাকা এক আবেগের জন্ম!
যে জন্ম, যাকে তীর্থস্থান বলে!
যার অঙে মিশে থাকা যায়
যায় ক্ষণিকের চেয়ে অধিক সময়
যে সময় পার হয়
মহাকাল !....................যেন যুগ যুগ ধরে মিশে থাকে একান্ত আপন হয়ে



আপনার চমৎকার মন্তব্যের কাছে আমার এতটুকু লেখা বেশ
মলিন...............

কেমন আছেন দাদা?
আপনার ব্লগ বাড়ীতে আসতেছি.........নতুন কিছু রোপন করছেন কিনা দেখতে........।

ভালো থাকুন
সুভেচ্ছা রইল।

১৭. ০১ লা জুন, ২০০৮ রাত ১১:৫৯
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে খুব।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
০২ রা জুন, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
ভালো থাকুন।

১৮. ০৬ ই জুন, ২০০৮ ভোর ৫:১১
comment by: তামিম ইরফান বলেছেন: অনেক ভালো লাগলো চিটিদা......প্রিয়তে রাখলাম।
০৭ ই জুন, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: তামিম ইরফান ভাই.........আমি চিটি বু/আপা............ইটস ওকে।

আমার লেখাটা আপনার প্রিয়তে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মনে হলো আমার লেখার ধন্য হলো।

আপনার লেখা ও আমার খুব ভালো লাগে।
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

১৯. ১০ ই জুন, ২০০৮ রাত ১০:৫৯
comment by: উত্তরাধিকার বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
নস্টালজিকের ডেলিকেট টাচ।
:)
১১ ই জুন, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: হুমম ভালো বলেছেন তো "নস্টালজিকের ডেলিকেট টাচ"
---আসলে এক এক সময় এক এক আবেগ ভর করে এসে.........
মনের টানে লিখি তখন.....

কেমন আছেন উত্তরাধিকার?
ভালো থাকুন ...................সব সময়।
শুভেচ্ছা থাকলো

ধন্যবাদ আপনাকে

 



 


চিরদিন কাহারো সমান নাহি যায়....
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়
কাহারো সমান নাহি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৪৫৫৩