আমার প্রিয় পোস্ট
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- গ্রাফোলজী - হাতের লেখায় মানুষ চেনার বিস্ময়!! - শায়মা
- মাতৃভাষা আন্দোলনের সেই সব সূর্যসন্তানেরা...... - রেজোওয়ানা
- দেখা হলো আবার একুশে - সুলতানা শিরীন সাজি
- ‘কাম অন বেবি লাইট মাই ফায়ার...’ ও পুরোনো কবিতা'রা - ফাহাদ চৌধুরী
- ১৯৭১ এ হারিয়ে যাওয়া বাবলু মামার কিছু কথা! - সুলতানা শিরীন সাজি
- ভয়ানক নৈসঙ্গের ভিতর পাওয়া কাব্যগুলি-২ - নির্ঝর নৈঃশব্দ্য
- আসলাম.......। - দখিনা
- নেরুদা'র দুইটি কবিতার ভাষান্তর - ফাহাদ চৌধুরী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমজাদ সুজনের কবিতা - আমজাদ সুজন
- কবি ও কবিতার কথাখন্ড - ২ : কবি শহীদ কাদরীর সাথে একটি দুপুর - ফকির ইলিয়াস
- আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২ - মে ঘ দূ ত
- গানময় কবিতাঃ প্রলাপ - আলী প্রাণ
- চট্টগ্রামের ঐতিহ্যবাহী "জব্বারের বলী খেলা"। - তারার হাসি
- স্পর্শ এক জটিল বিষয় - সৈয়দ আফসার__১৯৭৯
- ইহা মরুভূমি নহে: সিআরএসি ইন্টা. আর্টক্যাম্প কুষ্টিয়া ২০০৯ ছবিব্লগ - অনার্য তাপস
- আমি কিংবদন্তির কথা বলছি --- আবু জাফর ওবায়দুল্লাহ - কালের সাক্ষী
- আজ চিটি (হামিদা আখতার) আপার জন্মদিন - সৈয়দ আফসার__১৯৭৯
- মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা :: হতাশা , ক্ষোভ আর কষ্টের উপাখ্যান - মেহরাব শাহরিয়ার
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- শীতের আয়না - আমি ও আমরা
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ - নির্ঝরিনী
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- প্রিয় কবিতাঃ কাজী নজরুল ইসলাম - জলপাই দেশি
- কলাগাছের ভেলা (Banana raft) গ্রাম বাংলার অনেক সুখ দু:খে জড়িত, কলাগাছের ভেলার (Banana raft) ছবি - বিপ্লব কান্তি
- কবিতা সময়ের পাঠ নাকি সময়কে পাঠ করা? - সৈয়দ আফসার__১৯৭৯
- কুড়নো জঞ্জাল, পুরনো ঘরের - সৈয়দ আফসার__১৯৭৯
- শূন্যতা পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য
- দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর - ইউটার্ন
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- সুয়েজ খাল-- কিছু জানা কিছু অজানা ইতিহাস। - সামছা আকিদা জাহান
- কাপ্তাই-রাঙামাটি-চট্টগ্রাম মুহূর্ত - আকাশ অম্বর
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আমার পড়া একুশটি অন্যভাষার ভালো-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গোটা তিনেক হাফিজ - রোডায়া
- নির্মলেন্দু গুণ-এর কয়েকটি কবিতা........যেগুলো পড়লেই আমার ভালো লাগে! - ধ্রুব০০৭
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- আহমদ সায়েম এর কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- মুরতাজা বিষয়ক সিদ্ধান্ত - ছন্নছাড়ার পেন্সিল
- মন খারাপ করা একটি গান। মনে হয় অনেক দিনের চেনা গান কাঞ্চনজংঘা - মোতাব্বির কাগু
- সেন্টমার্টিন :এই অপরূপাকে ছুঁয়ে দেখেছি ।ধরে রাখতে পারিনি। - শ।মসীর
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- উইন্ডোজ এক্সপি'র A-Z কমান্ড লাইনের কমান্ড ইন্ডেক্স !! বর্ণনা সহ !! - পাপী
- ইচ্ছে জাহাজ! - শফিউল আলম ইমন
- ঘ্রাণ- ছোট গল্প - পারভেজ
- নিভৃতচারি ও প্রচারবিমূখ কবি জাহেদ আহমদ এর আমার ভাললাগা ৫টি কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- চাটগাঁইয়া বুলি - আরেকটি স্বতন্ত্র ভাষা - আকাশ অম্বর
- তারাপদ রায়ের কবিতা - প্রচ্ছদস
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- ভোরে রচিত কথাগুচ্ছ - সৈয়দ আফসার__১৯৭৯
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- রাধিকাবাতাসে ভাসে যক্ষারেণু - নম্রতা
- শিরোনামহীন সব্জি - ~স্বপ্নজয়~
- বর্ষণের বার্তা - মুক্তি মণ্ডল
- রাজপুত্র - অন্তিম
- পৃথিবীর জনসংখ্যা কী অতিরিক্ত? (জনসংখ্যা-শেষ পর্ব) - দূরন্ত
- সাপ ও সূর্যমুখী - দেলোয়ার হোসেন মন্জু
- আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর - ফকির ইলিয়াস
- শ্মশান ঠাকুর - মাহবুব লীলেন
- মহেশখালির বাঁকে - লীনা ফেরদৌস
- চিটির ঐতিহাসিক রসমালাই - ~স্বপ্নজয়~
- ভালো লাগার দুটি কবিতা!!! - মুকুট
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- সেই রাতে রাত ছিলো পূর্ণিমা ----- [কিশোর কুমার] - বিষাক্ত মানুষ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো - সবাক
- জানালায় - আন্দালীব
- সোনামূখি সুই দিয়ে - আলী আরাফাত শান্ত
- ৭১'বধ্যভূমির লাশগুলো - নাজনীন খলিল
- আসছে বইমেলায় কোন কোন ব্লগারের বই বারাইতাছে?? - মেঘবাজি
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আমার নৈঃশব্দ্য- আমার ই-বুক - প্রণব আচার্য্য
- পূর্নাঙ্গ কবিতার বাহিরে ক,খ,গ----রা - আমি ও আমরা
- প্রেমিক নজরুলের সাতকাহন~ শেষ পর্ব - বিবর্তনবাদী
- আমার কখনো কিছু ছিলো না... (উৎসর্গ : সমগ্র মুক্তিযোদ্ধাদের) - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- তারকা রবি শশী খেলনা তব....... - মু্ক্ত মানব
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- ছন্নছাড়া চিন্তাতে কর্তিত হৃদয় - রেটিং
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- নাচের স্কুল - মুক্তি মণ্ডল
- তুমি, সম্ভবত একটি পাতা - রিফাত হাসান
- ঘুরে ফিরে ভালোবাসার কথা বলি - সবাক
- সংক্ষিপ্ত সংলাপ - ৮০ (একটু খানি মরণ দিবি? সুখের মরণ?) - সুখী মানুষ
- মজার রেসিপি
মিট বল কারি - দূরন্ত
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- তার প্রসঙ্গে - আন্দালীব
- চিটি (হামিদা আখতার) আপার জন্য মহেশখালীর ছবি! - ক-খ-গ
- Elmina Castle...Where thousands of African slaves died. - প্রীটি সোনিয়া
- চিটি আপুর বর্ষপূর্তিতে আমারা .................
- নিহন
- হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল অপ্সরা - বিবর্তনবাদী
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- পড়ে থাকা সময়গুলো........। - পারভেজ
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- যে আমাকে ----- মাকিদ হায়দারের কবিতা - বিষাক্ত মানুষ
- ব্লগ, আমার মনের খোলা জানালা (উৎসর্গ: অ্যামাটার) - ত্রিভুজ
- শ্রদ্ধেয় পত্রিকার সম্পাদক বন্ধু,লিখা ফিরিয়ে নিয়ে,তোমাকে দায়ভার থেকে মুক্তি দিলাম - বিহংগ
- প্রতিচ্ছবি ----- (ওয়াফেইজ) - বিষাক্ত মানুষ
- আমার আঁকা ছবি-২৭,...............চিটি আপুকে '' - নিহন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- পতন - রেটিং
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- 'Missing You' -এর সঠিক বাংলা কি হবে? - ত্রিভুজ
- সমুদ্রের যে সমুদ্র গুপ্তই থেকে গেলো - রণদীপম বসু
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- কবি ও কবিতার সাথে - মাছরাঙ্গা
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- দেশ-বিদেশ থেকে সাহায্য'র জন্য কিছু প্রয়োজনীয় ঠিকানা/সংযোগ: - লাল দরজা
- রম্য কথোপকথন - কালপুরুষ
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- আমি আজ কারো রক্ত চাইতে আসিনি - -নির্মলেন্দু গুন । - আবুল বাহার
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান) - আবদুর রাজ্জাক শিপন
- আচ্ছা কেন মানুষগুলো ----- (রেনেসাঁ) - বিষাক্ত মানুষ
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- নবীনদের জন্য - নাদান
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কবিতা নির্মাণ - কালপুরুষ
- বলি- যেতে দেবো না। ( "সুসানকে" এবং ব্লগের সকল বন্ধু-বান্ধবীদের উৎসর্গ করা হলো) - চিটি (হামিদা রহমান)
- তবু দিন কাটে, অপেক্ষায় - সুলতানা শিরীন সাজি
চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই
১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৮
উপকরণ
চিনি- ২ কাপ (পরিমাণ মত)
দুধ- ২লিটার
এলাচগুড়া- ১/৪ চামচ
সিরকা-৪ টে. চামচ
কনডেন্স মিল্ক - ছোট ১টা ( অনেক দুধ জ্বাল দিয়ে ঘন করে সিরা তৈরি করে, আমি কনডেন্স মিল্ক ব্যবহার করি। এতে কষ্ট কম হয়, স্বাদও ভালো হয়। দুধ জ্বাল দিয়ে ঘন করা একটু কষ্টের..........চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয় অনেক্ষণ) ..........(ফাঁকিবাজের জন্য আগে মাইনাচ দেন
)
প্রনালী:
ক) প্রথমে ছানা তৈরি করে নিতে হবে।
ছানা তৈরি :
১. সিরকা সঙ্গে সমান পরিমাণ পানি মিশান
২. দুধ চুলায় দিন। ফুটে উঠা মাত্রই সিরকা দিয়ে উনুন থেকে নামিয়ে রাখুন।
৩. দুধের ছানা ও পানি আলাদা হলে সঙ্গে সঙ্গে দুধ একটি কাপড় বা ছাকনিতে ঢেলে খোলা বাতাসে ৬-৭ ঘন্টা রাখুন।
খ) রসমালই তৈরি
১. ছানার সাথে চিনি ও এলাচগুড়া দিয়ে ছানা ভালো করে মথুন। খেয়াল রাখবেন ছানা ভালো করে মথলে রসমালাই ভাংগবে না।
২. ভালো করে মথা হয়ে গেলে........ এবার ২০-২২ ভাগ করে ছোট ছোট করে রসগোল্লা করে নিন।
৩. কনডেন্স মিল্ক চুলায় দিয়ে জ্বাল দিন। ফুলে উঠলে রসগোল্লা দিয়ে দিন। অল্প আঁচে রেখে, এর পর নামিয়ে রাখুন।
ঠান্ডা হলে পরিবেশন করুন। ( ফ্রিজে ঠান্ডা হলে আরো ভালো হয়)
### রেসিপিটা মমমম এর জন্য দেয়া। আশাকরি মমমম রসমালাই বানিয়ে আমাদের সবাইকে দাওয়াত দিবে। ###
অ:ফ: স্বপ্নজয় এর রসমালাই দেখুন Click This Link
প্রকাশ করা হয়েছে: চিটির রান্নাঘর থেকে: বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কারো কাছে রসমালাই এর ছবি থাকলে দেন। আমি নেট গেঁটে এই ছবিটা পেলাম। ছবিটা রসলামাই এর কিনা জানিনা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে লিংকের জন্য।
আমি ছবি চেয়েছিলাম লেখার জন্য।
নিবিড় বলেছেন:
প্রশ্ন ১:সিরকা কি ইংরেজী শব্দ?প্রশ্ন ২: না হলে সিরকার ইংরেজি নাম কি ?দোকানে গিয়ে কি বলতে হবে?
প্রশ্ন ৩: ওয়ালমার্টে পাওয়া যাবে? নাকি দেশি দোকানে যেতে হবে?
লেখক বলেছেন: ভিনেগার
দোকানে গিয়ে ভিনেগার বললে হবে। যে কোন এশিয়ান দোকানে গেলে পাওয়া যাবে। দেশি দোকানেও
লেখক বলেছেন: ভাবী নাই সেটা তো দোষ। ![]()
লেখক বলেছেন: আপনার ছবিটা দিলাম। ধন্যবাদ
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ধন্যবাদ স্বপ্নজয় ছবির জন্য।
লেখক বলেছেন: আশরাফ সব রেসিপি জমা করছে
আমাদের ভাবী রেসিপি যেন হাতের কাছে থাকে।
কি আর করা তখন বানিয়ে খাওয়াবে ![]()
লেখক বলেছেন: ভাবী নিয়ে আসেন তাড়াতাড়ি , তাহলে রান্নার ঝামেলা শেষ।
নিবিড় বলেছেন:
চিটিপু রেসিপির সাথে সাথে একটা সুলেমানি তাবিজও দিয়া দাও আমারে ........আমিতো নয়া রান্নাওয়ালা।সব শিখতেসি ।হাতেগুনা কিসু জিনিস পারি তাও খুব মরা ক্ষুধা না উঠলে রান্না করি না। তাবিজের জোড়ে যদি কিসু হয়.....লেখক বলেছেন: ভাই তাবিজ টাবিজে আমি ভয় পায়, এসবের জন্য কাঠমোল্লার কাছে যেতে হবে।
আস্তে আস্তে শিখেন...........এক সময় পাক্কা হবেন।
~স্বপ্নজয়~ বলেছেন:
ধন্যবাদ আফা। একটু লেজ লাগাই, মানে ছোট্ট একটা টিপস ...
ছানাটা ছেকে নিয়ে পানির ধারায় ধুয়ে নিলে ভিনেগার বা লেবু যাই ব্যাবহার করেন ছানা তৈরীর জন্য, সেইটার গন্ধটা চলে যাবে।
লেখক বলেছেন: গন্ধ আসলে তেমন থাকে না। থাকলেও সেটা খারাপ লাগে না।
আপনি চাইলে ধুয়ে নিতে পারেন। আমি ধুই না।
আপনার টিপসটাও দরকারি।
নিবিড় বলেছেন:
@ কাঁকনাপি -ভিনেগার কেমিস্ট্রিতে পড়সিলাম ।দেখি রেসিপি ট্রাই দেওয়ার সাহস নাই .......
লেখক বলেছেন: ভিনেগার ইউজ করতে না চাইলে লেবুর রস দিতে পারেন।
মুকুট বলেছেন:
অসংখ্য ধন্যবাদ রেসিপির জন্য, আপাতত প্রিয়তে নিলাম, পরে একবার সাহস করে ফেলব!!!!
লেখক বলেছেন: ছানাটা তৈরি করে নিয়ে
সময় করে করে নিতে পারবেন। বেশি সময় লাগে না।
আমি কনডেন্স মিল্ক ইউজ করি সময় কম লাগে। স্বাদ ভালো হয়।
ধন্যবাদ মুকুট।
আশরাফ মাহমুদ বলেছেন:
সারছে.... এত তাড়াতাড়ি মরহুম হওয়ার সাধ নেই। উপকরণগুলো ইংরেজি নাম দিতে পারবেন। দেখি, আম্মুকে ঘুষ দিয়ে যদি করাতে পারি............।
লেখক বলেছেন: আপনাদের ওখানে কি দেশি দোকান নেই?
এশিয়ান দোকানে গেলেও পাবেন।
আচ্ছা আমি ইংরেজি দিচ্ছি।
লেখক বলেছেন: আপনার টা দেখলাম। বেশ পছন্দ হয়েছে।
একসময় বানাবো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আশরাফ মাহমুদ বলেছেন:
আছে। কিন্তু আমি সংসারিক কোন কাজই করি না। লেখক বলেছেন: এখন পার পেয়ে গেলেন মা আছে দেখে। এক সময় হতে হবে
ইংরেজি করে দিয়েছি..........
এখন সব পাবেন।
আলী আরাফাত শান্ত বলেছেন:
সকাল সকাল ভালো খাবার দেখলাম!
লেখক বলেছেন: শান্ত ভাই খাবার তো দিতে পারলাম না। শুধু রেসিপি দিলাম
আপনাকে কষ্ট করে বানিয়ে খেতে হবে ............![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
@ আশরাফ মাহমুদ উপকরণ
sugar
milk
vinegar
Condensed milk
Cardamom - (এলাচ)
যে কোন দোকানে পাবেন।
লেখক বলেছেন: বানাই আওয়াজ দিয়েন।
আমাদেরকে না হয় না খওয়ালেন।
আলম রুবেল বলেছেন:
josssssssssssssssssssssss...i like roshomalai...thnxx
লেখক বলেছেন: স্বাগতম আমার ব্লগে..........।
ভালো থাকুন।
আতিকুল হক বলেছেন:
রসমালাই আমার ফেভারিট। বিদেশে এসে কাজ চালানোর মত রান্না শিখসি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এই রসমালাই রান্না করা কঠিন হবে না। এলাচ গুড়াটা পেলেই হয়, দেখি এখানকার দোকানে না পেলে ইন্ডিয়ান দোকানে যাবো। থ্যাংকস!!
লেখক বলেছেন: এলাচগুড়া মনে হয় পাবেন না। আমি ৫/৬ টা এলাচ নিয়ে একটু বেটে নিই। এর পর গুড়া গুলো মিশিয়ে নিই। এলাচের খোলটা গেলে দিয়ে বাটলে তাড়াতাড়ি হয়।
বাইরে গেছিলাম এসে তো সবাই আমার আগেই বানায়ে ফেললো।
আমি এখন বাড়ীতে নিয়ে যাই।বানিয়ে বলবো কেমন হল।
লেখক বলেছেন: বানিয়ে আওয়াজ দিয়েন। কেমন হলো বলবেন।
অনেক ভালো থাকুন।
রন্টি চৌধুরী বলেছেন:
রেসিপি টুকে নিলাম।কিন্তু বানাতে পারব বলে মনে হয় না।
রান্না করতে ঝামেলা বলে গত ৯ মাস মাছ খাই না
লেখক বলেছেন: কি বলেন রন্টি। মাছ না খেয়ে কি থাকা যায়!!
আসলে একা থাকা কষ্টের![]()
বানিয়ে দেওয়ার সুযোগ থাকলে দিতাম।
লেখক বলেছেন: আপুমনি আপনার হাতেরটা কেমন হলো বলবেন। আজ মমমম এর পিড়াপিড়িতে দিলাম।
কালপুরুষ বলেছেন:
দারুন রেসিপি। মিষ্টি কম হলে টেস্ট করা যেত। সম্ভব হলে মেইল করে পাঠিয়ে দিও।
লেখক বলেছেন: রসমালাই মিষ্টি কম করে খাবেন এটা কেমন হয়?
মেইল এ দিলে পাবেন তো? মেইল খুলে দেখেন
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
রসমালাই খাবো।
লেখক বলেছেন: আমিও খাবো। আপু মমমম বানাবে , আমি মমমম ক বলে দেবো আপনাকে দিতে।
লেখক বলেছেন: ট্রাই করেন। মিস করেন না।
আপনার জন্য শুভকামনা থাকলো।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
i just love roshmalai...inshallah shighroi banabo...onek onek onek dhonnobad apuni...
>
লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
ভালো থাকবেন।
রাতুল" বলেছেন:
রসমালাই খেতে মন চাচ্ছে অনেক ! +
লেখক বলেছেন: মমমম কে বলে দেবো। রসমালাই বানাই যেন সবার সাথে শেয়ার করে।
ভালো থাকুন রাতুল।
শুভকামনা থাকলো।
বাবুই বলেছেন:
কুমিল্লার হাসানকে চিনেন?ম্যারিকায় (সান ফ্যান্সিসকোতে থাকে।)
সম্প্রতি দেশে এসেছিল।
কথা প্রসঙ্গে আপনার কথা বলেছিলেন তিনি আমাকে।
লেখক বলেছেন: জ্বি। মামা দেশে গিয়েছিলেন।
উনাকে আমার সালাম বলবেন। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনি পুরানো ব্লগার। যদিও আপনার ব্লগে তেমন যাওয়া হয়নি।
ভালো থাকবেন। শুভেচ্ছা থাকলো।
আইরিন সুলতানা বলেছেন:
করেছেন কি !!!! এতো রসালো, মজাদার মিষ্টি !!!!!!!!!!!!মমমমম....রসমালাই খেতে আসলেই দূর্দান্ত মজা....
অনেক ধন্যবাদ চিটি'পু ।
লেখক বলেছেন: মমমম বলেছেন বানাবেন এবং সবাইকে দাওয়াত দিবেন।
আপনাকেও দাওয়াত দিতে বলবো।
ভুল হবে না।
কেমন আছেন আইরিন? ভালো থাকুন।
লেখক বলেছেন: ভালো না হলে মমমম এর দোষ
আমার না; আমি বলে দিলাম।
বাবুয়া বলেছেন:
আমার খুব প্রিয় মিস্টি রশমালাই। রেসিপি পড়েই লোভ হচ্ছে!!অনেক দিন পুর্বে আমিও এক অদ্ভুত খাবারের রেসিপি দিয়েছিলাম। সময় সুযোগ হলে এক বার চোখ বুলিয়ে নিবেন এবং সুযোগ পেলেই সেই সব খাদকদের খাইয়ে দিবেন।
লেখক বলেছেন: আমার খুব প্রিয় একটা মিষ্টি।
আপনার ব্লগে যাচ্ছি আপনার অদ্ভুত খাবারের রেসিপি দেখতে।
ভালো থাকুন দাদা।
সপ্ন বলেছেন:
জিভে পানি আইসা গেল । প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: ধন্য হলাম। বানালে আওয়াজ দিয়েন।
লেখক বলেছেন:
![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চিটি'বু ! এতো কষ্ট কইরা বানাইতাম ফারতাম না ! ডিএইচএল কইরা দেওয়া যায় নাকি দ্যাখো
লেখক বলেছেন: শিপন ভাই, ডিএইচএল করে দিতে তো পারি, তবে নষ্ট হয়ে গেলে আমার দোষ নেই।
আপনার ওখানে মনে হয় পাওয়া যায়। এখানে বাংলাদেশ থেকে ফ্রোজেন হয়ে আসে। খেতে তেমন স্বাদ নেই।
তাই আমি নিজে বানাই।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ও যখন বানাবে তখন দিতে বলবো আপনাকে।
নাজনীন খলিল বলেছেন:
তাড়াতাড়ি দেশে আসো আর তোমার এসব মজার রেসিপিগুলো হাতেকলমে দেখিয়ে দাও ।মানে বুঝেছোতো..................
অনেক শুভেচ্ছা।ভাল থেকো।
লেখক বলেছেন: কেমন আছো আপু? ম্যালা দিন পর। তোমাকে খুব মিস করি।
ঘটনা বলি রসমালাই এর: একসময় খুব রসমালাই খেতে মন চাইলো, ঠিক দেশের মত। বাংগালী দোকানে গেলাম। ওদের কাছে যে রসমালাই আছে তাহলো দেশ থেকে আনা ফ্রোজেন। দেখে আমার রুচি হলো না।
এদিকে মনটা অস্থির হয়ে উঠলো রসমালাই খেতে। এর পর দেশে কল দিলাম, জার্মানীতে কল দিলাম। জার্মানীতে আমার আত্মীয় থাকে। ও দিলো রেসিপি............... এর পর বানিয়ে ফেললাম। মন ভরে খয়েছিলাম সেদিন। খুব ভালো হয়েছিলো।
দেশে আসবো। তুমিও অনেক ভালো থেকো।
এই পরবাসে কত কিছু খেতে মন চাই। হাতের কাছে পাওয়া যায়না।
পাওয়া গেলেও তেমন স্বাদ থাকে না।
অদৃশ্য বলেছেন:
চিটি আপু.........................আমি কিনা এমন সময়ে আসলাম......সব শেষ। কি আর করা ...............দোকানে গিয়ে খেয়ে নেব।আমার ক্ষামতা নেই.........ওসব বানাবার।
এর মধ্যে দু'টি লিখা দিয়েছি পড়বেন সময় পেলে।
সবসময় ভালো থাকুন।
লেখক বলেছেন: আমি তো রেসিপি দিলাম আর স্বপ্নজয় বানিয়ে খেয়ে গেললেন। ট্রাই করেন পারবেন। আর হাতের কাছে দোকান থাকলে কষ্ট করার দরকার নাই।
যাচ্ছি আপনার ব্লগে
আপনিও ভালো থাকুন।
আবুল বাহার বলেছেন:
কুমিল্লার রসমলাই ফ্রিজে আছে আলসেমীর জন্য খাওয়া হচ্ছেনা !! এখনি শেষ করতে হবে । না জানি আবার ডেট অভার হয়ে যায় ।কিনে খাওয়ার চেয়ে মজার আর কিছুই নাই
বানাইবার সময় নাই , পারিওনা । তবে আপনার রেসিপির পর মনে হয় এটা একেবারেই সোজা ।
ট্রাই করবো । হলে ব্লগে দাওয়াত দেওয়া হবে
লেখক বলেছেন: আপনারা কত ভাগ্যবান বলতে হয়। আমরা একবাটি রসমালাই এর জন্য প্রাণটা যায় যায়।
বানালে কিন্তু দাওয়াত দিতে হবে।
মনে থাকে যেনো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে লিংকটির জন্য।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: )![]()
![]()
কেমন আছেন নিঃসঙ্গ?
লেখক বলেছেন: তাহলে তো অনেক সস্তা। হাতের কাছে পেলে কষ্ট করার কোন মানে নেই। আমাদের এখানে পাওয়া যায় না।
ভালো থাকুন।
লেখক বলেছেন: আরে কাছিম। খবর কি?
কোপা সামছু বলেছেন:
আমার লুল পরতাছে
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
বিবেক সত্যি বলেছেন:
কিভাবে যেন , এই কদিন ধরে অনেক মিষ্টি খাওয়া হচ্ছে .. অবশ্য ওগুলো রসমালাই না ... আপনার পোষ্টে এসে এখন রসমালাই খেতে ইচ্ছা করতেছে .. লেখক বলেছেন: কেমন আছেন? মিষ্টির মধ্যে আমার পছন্দের হলো রসমালাই।
![]()
ফ্রুলিংক্স বলেছেন:
চিনি কখন দিলেন?? চিনি ছাড়া রসমালাই ???রসমালাই খুব একটা ভালো লাগে না। রেসিপি দেখে খুব সহজ মনে হচ্ছে। সপ্তাহান্তে একবার চেষ্টা করবো। আমাদের কনডেন্স মিল্ক পাওয়া যায় না। অবশ্য ঘন দুধের কফি-মিল্ক পাওয়া যায়। কিন্তু ফ্যাট ১০%। খেয়ে তাড়াতাড়ি মরে যাওয়ার ধান্ধা
লেখক বলেছেন: যাদের ডাইবেটিস তাদের চিনি কম খাওয়া ভালো। তাই চিনি কম দিয়েছি।
ধন্যবাদ আপনাকে ভুলে বাদ পড়ে গিয়েছিলো। ঠিক করে দিয়েছি।
রাতমজুর বলেছেন:
চিটি আপু, অনিয়মিত হয়ে পড়েছি, তয় ভুলি নাই, মমম এর দাওয়াতটাও ভুলুমনা
আপনারা দুজনা কেমন আছেন?
লেখক বলেছেন: আমরা ভালো আছি। ব্যস্ততা কমলে আবার ফিরে এসো।
ভালো থেকো।
মেহেদী ইকবাল রমি বলেছেন:
কেমন আছেন চিটি? অনেকদিন পর আপনার বাড়ি বেড়াতে এলাম। নেটে তেমন একটা বসা হয়ে ওঠেনা। ভালো থাকুন। পাখিদের মত সুখে থাকুন।
লেখক বলেছেন: আমি ভালো আছি।
ধন্যবাদ অনেক দিন আপনাকে দেখে।
আপনিও অনেক ভালো থাকবেন।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ওকে ![]()
লেখক বলেছেন:
![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নাজনীন আপু চিন্তা করো আমি পাশে থাকতে চিটি কল দিছে জার্মানী রসমালাই এর এর রেসিপির জন্য।
দেশ থেকে ঘুরে আসি.....
সামার আসো....
ভালো থাকো।
তোমার সাথে কথা ছিলো।
অনেক ভালো থাকো।
লেখক বলেছেন: তুমি খুব মজায় আছো।
কবে যে দেশে যাবো![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
বানালে আওয়াজ দিয়েন
লেখক বলেছেন: ওয়াও
চমৎকার কাজ করেছেন
দাওয়াত চাই.............দাওয়াত চাই।
লেখক বলেছেন:
যাদের ডাইবেটিস আছে তাদের চিনি খেতে নেই। তাই চিনি র কথা বলি নি
তালপাতার সেপাই বলেছেন:
মথুন আর মথা এই দুইটি শব্দ আমদানী করলেন খই থাকি?আর হঠাৎ কইরা, শব্দের বেসাতী কইরা কাব্যের পুটলী বানানো ছাইড়া রান্না ঘরে ঢুইকা পড়লেন, কাহিনী টা কি?
লেখক বলেছেন: কাহিনী কিছু নাই। সখের দাম লাখ টাকা
তালপাতার সেপাই বলেছেন:
সব-আউলা ঝাউলা অইয়া যাইতেছে দেখিবুশে আপনেরে কোনতা কইছে নাকি?
ওবামা'র লগে ভাব মিল-তাল করেন,
পুরা রেসিপি ঘুইরা ঐতিহাসিক কোন কিছু পাইলাম। যে রকম সাইন বোর্ড লাগাইয়া ঐতিহাসিক লেভেল দিয়া- রাজনীতিক খেতাদের নির্বাচনী ফাঁকা বুলি মাইরা পাবলিক রে খাওয়ানোর ধান্ধা ছাইড়া, শব্দ বুনতে যান........ ভুল অইলে মাফ কইরা দিয়েন কিন্তু
লেখক বলেছেন:
পলিটিক্সের ভিতর রাজনীতি
![]()
মাফ করে দিয়েছি।
শেখ রহিম বলেছেন:
আপু লেট হয়ে গেলো। যাক.....আমার জন্য আছে তো ?
কতদিন পর......না খেয়ে যাচ্ছি না। নির্বাচন করলাম। না না আমি না.....মানে নির্বাচনী রিপোর্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর কি......আবার নির্বাচন.......
তো আছেন কেমন ? ভালো তো ....?
লেখক বলেছেন: তোমাকে অনেক দিন পর দেখলাম। অনেকদিন ধরে ব্লগে দেখিনা।
আমি ভালো আছি। তোমার খবর জানাইও
ভালো থেকো।
ফারুক আহেমদ রনি বলেছেন:
বাহ! রসমালাইর জন্য অপেক্ষায় থাকলাম। বানিয়ে খাওয়াতে হবে কিন্তু..অনেক শুভেচ্ছা
লেখক বলেছেন: আচ্ছা।
কেমন আছেন কবি। ভালো থাকুন।
লেখক বলেছেন: হিহি হি হি
আছেন কেমন?
লেখক বলেছেন: আমি চার বছর পর বানাইলাম। ![]()
একরামুল হক শামীম বলেছেন:
রসমালাই খাইতাম চাই।
লেখক বলেছেন: তোমার তো হাতের কাছে । দোকানে পাওয়া যায়। এত ঝামেলায় যাওয়ার দরকার কি?
প্রিয়তমা বলেছেন:
আপু, মিষ্টি এমনিতে আমার খুব একটা ভালো লাগে না...
তবে রসমালাই...ওহ....সুপার পছন্দ !!!
আমি বেড়াতে গেলে নিশ্চয়ই এটা....উমমমম...
লেখক বলেছেন:
তুমি একবার এসো। নিজহাতে রসমালাই বানাবো। ![]()
প্রাকৃত বলেছেন:
রসমালাই............আমার প্রিয় খাদ্যবস্তুর একটি আর পোস্টটি প্রিয়তমএতদিন কিনে খেলাম।দেখি ঘরে একবার ট্রাই নিই!
লেখক বলেছেন: তোমার তো দোকানে পাওয়া যায়। বানাতে অনেক কষ্ট আছে। ![]()
লেখক বলেছেন:
![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
নক নক।
লেখক বলেছেন:
নক নক নক
বিষাক্ত মানুষ বলেছেন:
রসমালাই কে না বলুন কচু শাক খাইতে ইচ্ছা কর্তাছে .. ছোট চিংড়ি দিয়ে ... সাথে লেবু
লেখক বলেছেন: ভালো বলেছেন তো।
কচু শাক এই চার বছরে খাইনি। মনে কবিয়ে দিলেন। আপনাকে মাইনাচ।
দেশে গেলে খামু।
লেখক বলেছেন:
ব্যস্ত ছিলাম ।
তালপাতার সেপাই বলেছেন:
আপনি কি গাজার যুদ্ধে নামছেন? দেখা দেওনা,কথা কওনা, রইলা কোন দুরে
লেখক বলেছেন:
আছি ব্যস্ততায়
অদৃশ্য বলেছেন:
চিটি আপু....................আমিও ভাবছি কোথায় হারালেন?যেখানেই থাকুন ভালো থাকুন সবসময়।
লেখক বলেছেন:
আপনিও অনেক ভালো থাকুন।
অপ্সরা বলেছেন:
এই রসমালাই বানানো স হজ নয়। আমি একবার ফেল করে আর ওমুখো হইনি।
লেখক বলেছেন:
আবার বানান আমাদের দাওয়াত দিয়েন
কেমন আছেন আপসরা
বনী বলেছেন:
আমি বরাবরই রান্নার রেসিপি পছন্দ করি,সংগ্রহ করে রাখি এটাও রাখবো তবে মাঝে মাঝে রেসিপি পেলে তৈরি করে খাওয়া যাবে
লেখক বলেছেন:
আচ্ছা বানালে আমাদের দাওয়াত দিয়েন।
লেখক বলেছেন: আপনার বাড়ীতে গিয়ে আমি মুগ্ধ। আপনি সত্যি সত্যি রসমালাই বানালেন। ![]()
রেসিপি দেখে অনেক সময় কষ্ট হয়ে যায়। এরপরও বানালেন
আপনাদের বানানো দেখে আমারও বানাতে ইচ্ছা করছে
বানাবো কোন এক ছুটির দিনে।
ভালো থাকুন।
লেখক বলেছেন: দূরন্ত রেসিপিটা একদম সহজ। এ যাবৎ ২ জনে বানিয়েও ফেলেছে........।
পারবেন আশাকরি। আপনার রেসিপিটা আমি এখনও ট্রাই করি নাই।
করবো।
ভালো থাকুন।
পলাশমিঞা বলেছেন:
আপা রসমালাই খাইলে সাইস্থ ভালা হয় তাইনা।
লেখক বলেছেন:
মাঝে মাঝে খেতে মন চাইলেও হাতের কাছে পাওয়া যায়না। দোখনে পাওয়া যায় তাও আবার অনেক দিনের ।
হাসান মাহবুব বলেছেন:
অসহ্য!আপনি একটা সাইকো!ভয়ানক অফেন্সিভ পোস্ট!রিপোর্ট কর্ব কিনা ভাবছি।কি বুঝলেন?!
লেখক বলেছেন: নেক্সটাইম বানালে আপনাকে দাওয়াত দিবো।
বুঝলাম![]()
হাসান মাহবুব বলেছেন:
জবান রাইখেন কিন্তু!
লেখক বলেছেন: আমি তো রাখবো। আপনাকে দাওয়াত দিবো। আপনার কিন্তু আসা লাগবে
মনে রাখবেন।
চাঙ্কু বলেছেন:
আরে এইডাতো সোজা আছে । টেরাই মারতে হইবেক । ঠাঙ্কু কবি ।
লেখক বলেছেন: আরে চাস্কু যে! ভালানি?
টেরাই মারেন হয়ে যাবে।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
আপু আমি খেতে চাই..............দেশে কবে আসবা??
সাজি আপুর সাথে দেখা হবে কাল বা পরশু।
তুমি এসে রসমালাই খায়াও.....
লেখক বলেছেন: সাজি তো দেশে । তোমরা সবাই কি মজা করছো।
আমি খুব মিস করছি।
এ বছরের শেষের দিকে যাওয়ার ইচ্ছা আছে। দেশে যাওয়ার সময় কি বানিয়ে নিয়ে যাবো???
সাজি'র সাথে দেখা হলো আমার শুভেচ্ছা বলো।
ভালো থেকো।
শফিউল আলম ইমন বলেছেন:
ওরে বাপস। চিটিআপু দেখছি রান্নাঘর খুলে বসে আছে।দাড়াও আইসা পড়তেছি। রান্নাঘরই যখন আছে নিজে বানিয়ে খাবো কোন দুঃখে?
লেখক বলেছেন: আইসা পড়ো। তোমার ওখানে সব পাওয়া যায়। আমার তো সোনার হরিণ
দাওয়াত রইলো।
লেখক বলেছেন: আবার রসমালাই বানান। ![]()
আপনার চিকেন ফ্রাই এখনও ট্রাই করা হয়নি।
কেমন আছেন?
নিহন বলেছেন:
খাইতাম চাই
লেখক বলেছেন: কেমন আছো নিহন?
আমারও রসমালাই খাইতাম মন চাই, বানানোর সময় নেই।
আকাশভরাতারা বলেছেন:
রসমালাই খাইতাম মন চাই।
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে......
নেক্সটাইম বানালে আপানাকে দাওয়াত দেবো।
ভালো থাকুন।
লেখক বলেছেন: কেমন আছেন ফরহাদ ভাই ?
লেখক বলেছেন: ধন্যবাদ বাটি
নির্ঝরিনী বলেছেন:
রসমালাই আমার খুব পছন্দের মিস্টি..রেসিপি দেখে মনে হলো বানাতে পারবো...দেখি এরমধ্যে একদিন বানিয়ে ফেলবো।বানানোর পরে আপু আপনাকে, জানাবো কেমন হয়েছিলো...
ভালো থাকবেন চিঠি আপু।
লেখক বলেছেন:
বানানোর পর আওয়াজ দিয়েন। খুব কষ্ট না। ছানার সাথে এলাচগুড়া মিশিয়ে বেশি করলে মথলে শক্ত হয় না।
শুভকামনা নির্ঝরিনি।
বিন্দু উদ্ভিদ বলেছেন:
আপুমনি, ছানা ও এলাচ গুড়ার সাথে কি পরিমান চিনি দিয়ে মথতে হবে, তা জানালে খুশী হব। ধন্যবাদ।
লেখক বলেছেন: চিনি যার যার পরিমান মত। অনেক চিনি বেশি আবার অনেক চিনি কম পছন্দ করে। ২লিটার দুধের ছানাতে ২কাপ চিনি দিতে পারেন।
ভালো থাকুন।
নির্ঝরিনী বলেছেন:
চিটি আপু!!!!!!!!!আপনার রেসিপি দেখে ঐতিহাসিক রসমালাই বানিয়েছিলাম এবারের ঈদে....মোটামুটি হয়েছিলো...খেতে খুবই টেস্টি হয়েছিলো, তবে অনেক্ষন ছানা মাখানোর পরও ভিতরে একটু শক্ত ছিলো...
ইনশাল্লাহ্ এর পরের বার পারফেক্ট বানাতে পারবো...
দেখেন ছবি দিলাম আপু....
লেখক বলেছেন: ছবি দেখে বেশ ভালো লাগছে। আমিও প্রথমবার করেছিলাম তবে ভিতরে শক্ত হয়নি। এলাচগুড়া দিয়ে ছানা ভালো ভাবে মথতে হয়। যাইহোক নিজের বানানো জিনিসের মজাই আলাদা। আশাকরি পরের বার আরো ভালো হবে।
আমি এখনও সন্দেশ বানাতে পারলাম না
বানালে আওয়াজ দেবো।
কেমন আছেন? আপনার বাবুটা কেমন আছে?
অনেক অনেক শুভেচ্ছা থাকলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























