আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

চিটির রান্নাঘর থেকে: শিরোনামহীন বীফ

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৩৮

শেয়ারঃ
0 1 0




অনেক আগে একটা রেসিপি দিয়েছিলাম রসমালাই এর। এর পর থেকে আর একটা রেসিপির আব্দার করে আসছিলো মুক্ত বয়ান ব্যস্ততায় লেখাটা দিতে ৬ মাস পার হলো। আফসুস ছাড়া উপায় কি :( :(
আজকের লেখাটি মুক্ত বয়ান এর জন্য দেয়া।

উপকরণ:
গরুর মাংস ৫০০ গ্রাম।
পেয়াজ: মাজারি ২টা
বেল পেপার / ক্যাপসিকাম: তিন রং এর হলে ভালো হয়(কমলা, সবুজ, লাল)
কাঁচা মরিচ: ১০/১২টি
তেল: ১ কাপ
টমেটো পেষ্ট: ১টা ক্যান (আজকাল বাজারে টমেটো পেষ্ট কেন পাওয়া যায়, এছাড়া ঘরেও পাকা টমেটো দিয়ে জ্বাল দিয়ে পেষ্ট তৈরি করা যায়)।
লবন: পরিমাণ মত
আদাঁ পেষ্ট : ২ টেবিল চামচ
রসুন পেষ্ট: ১ টেবিল চামচ


বেলপেপার /ক্যাপসিকাম



টমেটো পেষ্ট




যে ভাবে কাটবেন:
১। প্রথমে মাংসটাকে ছোট ছোট পিচ করে কাটুন।
২। বেলপেপার /ক্যাপসিকাম কে ছবির মত করে কাটতে পারেন।
৩।আস্ত পিঁয়াজকে চাকা করে কাটুন।




প্রনালী:
ক)
১। কড়াইতে আধাকাপ তেল দিন গরম হলে আদাঁ, রসুন দিয়ে ভালো করে নাড়ুন। একটু কসিয়ে মাংস ঢেলে দিন। সাথে লবণ দিন। একটু কসিয়ে নিন। এবার পানি দিয়ে ডাকনা দিন। ( মাংস পানিতে ডুবে মত দিতে হবে) হালকা আচঁ মাংস সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হয়ে গেলে ছবির মত দেখাবে




খ)
অপর একটা পাত্রে বাকী আধাকাপ তেল দিয়ে বেলপেপার ও পিঁয়াজ দিয়ে জ্বাল দিতে হবে। হালকা সিদ্ধ হলে কাঁচা মরিচ দিন। মনে রাখবেন বেলপেপার/ ক্যাপসিকাম ও পিঁয়াজ বেশি সিদ্ধ হবে না। কাঁচা মরিচ দেওয়ার পর চুলার আঁচ বন্ধ করে দিতে পারেন।




গ)
রান্না করা মাংসের উপর "বেলপেপার/ ক্যাপসিকাম, পিঁয়াজ ও কাঁচা মরিচে" রান্না করা উপরে ঢেলে দিন। কয়েকবার ভালো করে নেড়ে দিন। এর উপর টমেটো পেষ্ট ক্যান দিয়ে কয়েকবার নাড়ুন, কিছুক্ষণ আচেঁ রাখুন।
টমেটো পেষ্ট দেওয়ার পর একটু ঘন দেখাবে।




এরপর রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন।



 

প্রকাশ করা হয়েছে: চিটির রান্নাঘর থেকে:  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪২
বিডি আইডল বলেছেন: দেখতে তো ইয়াম ইয়াম লাগতাছে....বৌরে দেখাই
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৮

লেখক বলেছেন: আচ্ছা দেখান। রান্না হলে দাওয়াত দিয়েন। :)

২. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৩
ফেরারী পাখি বলেছেন: জিভে জল আনা রেসিপি। দেখি এইটার কি নাম দেয়া যায়, সেটা ভাবছি।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩০

লেখক বলেছেন: পাখি একটা নাম বের করেন তো?
অনেক দিন আগে রান্না করেছিলাম।

৩. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৪
তায়েফ আহমাদ বলেছেন: লেখাটা 'মাত্র' দিতে ৬ মাস পার হলো। কোন ব্যাপার?
খাওয়া-খাদ্য সংক্রান্ত পুষ্ট। ৬ জনম পরে দিলেও ঠিক আছে।
বীফের চেহারা দেইখাই তো খিদা জানান দিল!
যাই, বিস্কুট খাই গিয়া! :(
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: ব্যস্ত ছিলাম ভাই।

দেখে আমারও খিদা লাগছে

:(

৪. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৫৮
কঁাকন বলেছেন: Apu cobi dekheto mone hochce capsicum = bel paper?/

etato chicken / mutton dieo kora zabe?
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: কাঁকন ঠিক বলেছো
capsicum = bell paper



chicken / mutton দিয়ে আমি করে দেখেনি। মনে হয় করা যাবে।
আমিও একদিন করে দেখবো।

৫. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০০
শফিউল আলম ইমন বলেছেন: শিরোনামহীন বিফ? হাসি পাইলো। রান্না সব ভালোই পারি সো রেসিপি দেখা লাগে না।:) বৈদেশে থাকলে যা হয় আর কি? :)
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: রেসিপির নামটা কি দেবো ভেবে পেলাম না।

ভালো থেকো।

৬. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০২
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আহ! গরুর মাংশ!!!

তয় আমার আগে জানতে ইচ্ছে করছে বীফটির ধরণ কি???
টপসাইড-সিলভারসাইড-নেকসাইট-চঙক-সীন...
কোন ধরণের বীফ বললেই কিন্তু খেতে আসবো আমরা সবাই।

খেতে যে লোভ হয়....
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫১

লেখক বলেছেন: গাড্ডি ছাড়া গরুর মাংস হলে ভলো হয়।

ভার্চুয়াল দাওয়াত থাকলো
:)

৭. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৫
পানকৌড়ি বলেছেন: খাইতাম মঞ্চায় ................:>:>
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫২

লেখক বলেছেন: :) :)

৮. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১১
শফিউল আলম ইমন বলেছেন: কেমন আছেন? ব্যস্ততা কি কমেছে?
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: ব্যস্ততা কিছুটা কমেছে। ভালো আছি।
তুমি কেমন আছো?

৯. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
করছো কি?
মনে হচ্ছে চলে আসি তোমার বাড়ি...........।

মুক্ত আসতে আসতে খাবার আর থাকবে বলে মনে হয়না। :)
ভালো থাকো।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: আইসা পড়ো। তুমি তো খুব কাছেই থেকো।
অনেক আগে বানিয়েছিলাম। ছবিগুলো তখন তোলা।

এখন ছবি দেখে খিদা লেগেছে :(

তুমিও ভালো থেকো।

১০. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৪
মে ঘ দূ ত বলেছেন: জিবে জল এনে দেয়ার মতো চেহারা হয়েছে। :)
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: আমারও :) :)

কেমন আছেন মেঘদূত?

১১. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৭
দূরন্ত বলেছেন: দারুন লাগলো।
কালকেই রান্না করবো ভাবছি।
প্রিয় পোস্টে রাখলাম।
শুভেচ্ছা।
ভাল থাকবেন।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ দূরন্ত।
রান্না করে আওয়াজ দিয়েন। পারলে ছবি শেয়ার করেন।
টেষ্ট কিন্তু খারাপ না।

ভালো থাকুন।

১২. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:০৮
আলী আরাফাত শান্ত বলেছেন: আমি রেসিপি দিয়া কি করুম আপু:(
নিজের তো আর রান্না করার চান্স নাই

সবার ভালো লাগছে দেইখা আমারো ভালো লাগলো
তয় কালারটা ভালো হইছে
আর ছবিগুইলাও সুগন্ধময়:)
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: তাই তো তুমি কি করবা :( সেটা তো মাথায় আসেনি। জমা করে রাখো, ভবিষ্যতে কাজে লাগলে লাগতেও পারে। :)

ছবিগুইলাও সুগন্ধময় :( আমি তো পাচ্ছি না........।আফসুস

১৩. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৪
সোহানা মাহবুব বলেছেন: ইয়াম ইয়াম ।খেতে ইচ্ছে করছে খুব। :)
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: আমার ও সোহানা


ভালো থাকুন।

১৪. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৬
নুশেরা বলেছেন: দারুণ রেঁধেছো হামিদা, রেসিপির স্টাইলটা তো অনবদ্য। আমার খুব ভালো লেগেছে যে ব্যাপারটা তা হলো সয়াসস আর টেস্টিং সল্টটা এড়িয়ে গেছো। ভাত-রুটির জন্য যথাযথ হয়েছে, আর স্বাস্থ্যসম্মতও।

বেল পেপার আর ক্যাপসিকাম তো একই সবজি, তাইনা?

============================================

অনেকের, বিশেষ করে ছেলেদের, "আন্দাজমতো" বা "পরিমাণমতো" লবণ এই কথাটা ভালো লাগেনা। তাদের জন্য ছোট্ট টিপস। প্রতি কেজি মাংসের জন্য লবণ চাই দেড় চা চামচ। চা চামচের মাপ একেবারে স্ট্রিক্টলি ৫এমএল। কাজেই প্রতি কেজি মাংসে চাই সাড়ে সাত এমএল লবণ :)। এই রেসিপিতে আধাকেজি মাংস, তাই লবণটাও অর্ধেক হয়ে যাবে। অবশ্য পেঁয়াজ আর বেল পেপারের জন্য বাড়তি লবণ দিতে হবে। সেজন্য কোয়ার্টার চা চামচের বেশী লাগবে বলে মনে হচ্ছেনা।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: আমি চাইনিজ ফুড না হলে "সয়াসস আর টেস্টিং সল্ট" ব্যবহার করি কম। ২টা স্বাস্থ্যসম্মত না। যাই হোক

বেল পেপার আর ক্যাপসিকাম একই সবজি। লেখায় সেটা এডিট করে দিলাম।
তুমি করে দেখতে পারো। একেতো স্বাস্থ্যসম্মত আবার সুস্বাদুও বটে :)




লবণের ক্ষেত্রে নির্ভর করে কে কেমন লাবণ পছন্দ করে সেটার উপর। আমি যেমন লবণ কম খাই। কেউ আবার বেশি খেটে পছন্দ করে।

আশাকরি তোমার পরমর্শটা অনেকের কাজে লাগবে।

ধন্যবাদ সুন্দর লবণ পরমর্শের জন্য
ভালো থেকো।

১৫. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩১
ইচ্ছে বলেছেন: দারুন, বাসায় যেয়ে ট্রাই করতে হবে......
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: আওয়াজ দিয়েন

১৬. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৬
সহেলী বলেছেন: কেমন লোভনীয় খাদ্য আবার ছবি !
সেন্সর করা উচিত ।

শুধুমাত্র অন্ধদের জন্য পোষ্ট লিখে দেয়া উচিৎ ছিল ।

অ:ট: আমি বেল পেপার দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম , ক্যাপসিকাম --তাই না ?

সকাল বেলায় মন খারাপ করে দেয়ায় মাইনা.......................স ।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: চিন্তার কোন কারণ নেই বেলপেপার আর কেপসিকাম এক জিনিস।এডিট করে দিয়েছি। আমরা এখানে বেল পেপার বলে থাকি।

অন্ধদের জন্য পোষ্ট দিলে তুমি দেখবে কি করে সহেলী।

:)

১৭. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৭
অপ্‌সরা বলেছেন: শিরোনামহীন কেনো হবে? আমি নাম দিলাম চিটিআপু স্পেশাল বীফ।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: সুন্দর বলেছো অপসরা তবে এখানে বেলপেপার (সবজি) দেয়াতে আমি নামটা নির্বাচনে শিরোনামহীন দিয়ে দিলাম।
ভালো থেকো।

১৮. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬
মমমম১২ বলেছেন: বেলী বীফ উমমমমমমমম দেখতে তো দারুন
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন:

দারুন বলেছো তো মমমমম
এই রেসিপরি নাম দেয়া যায় সেটা বেলিবীফ:)
আছো কেমন?

১৯. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এইটা আমিও রান্তে পারুম, তয় রেসেপি দেইখা







কবি কেমন থাকা হয়? আপনার অইখানে এখন রাত দশটা
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: কবি আমার এখানে রাত ৮টা।
ভালো আছি। আপনার কেমন থাকা হয়?


এইটা আমিও রান্তে পারুম, তয় রেসেপি দেইখা :)

২০. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৭
মে ঘ দূ ত বলেছেন:
মেঘদূত বেশ আছে। আর আপনি?
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আমি ভালো আছি মেঘদূত


শুভকামনা থাকলো।

২১. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: কবি আমি গান শুনি। আপনার সাথে শেয়ার করি কেমন
Click This Link
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ কবি।
রবীন্দ্রসংগীত বারবরই খুব প্রিয়।


২২. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৭
শ।মসীর বলেছেন: সকালে যে নাস্তা করিনাই বেপারটা মনে পড়ল।যায় করে আসি। ক্ষিধা বাড়িয়ে দেয়ার জন্য মাইনাস। :)

--------------------------------------------------------------------------
অনেকের, বিশেষ করে ছেলেদের, "আন্দাজমতো" বা "পরিমাণমতো" লবণ এই কথাটা ভালো লাগেনা। তাদের জন্য ছোট্ট টিপস। প্রতি কেজি মাংসের জন্য লবণ চাই দেড় চা চামচ। ----কথা সত্য। এই তথ্যের জন্য নুশেরা আপুকে ধন্যবাদ।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: নাস্তা করেছেন? আপনি ভুলে বসেছেন :(


নুশেরার কথাটি কাজে আসবে অনেকের

ভালো থাকুন শামসীর

২৩. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৪
ভাঙ্গন বলেছেন: ওমা...আমি এসে দেখি নেই!
পাতিল শুন্য....অরন্য!
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: পাতিল এখনও শুন্য হয়নি।



কেমন আছেন ভাঙ্গন?

২৪. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫০
নুশেরা বলেছেন: নতুন লেখা দেবো কি হামিদা, নিজের ব্লগে গেলে লগআউট হয়ে যাচ্ছি! তাছাড়া শরীর বেশী ভালো না, দোয়া কোরো।
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: লগআউট হবে কেনো? :(
বুঝলাম না :(

শরীর ভালো হোক। দোয়া থাকলো।
সুস্থ হয়ে লেখা দিও।

২৫. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৪
ভাঙ্গন বলেছেন: চিটি'পু...এত্ত সম্মান দিয়া "আপনি" কইরা বল্লে লজ্জা পাই:)
২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন:
:) :)

২৬. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৫
কালপুরুষ বলেছেন: আপাতত ছবি দেইখা মন ভরাইলাম। দেশে আইলে রাইন্দা খাওয়াইবা। তাইলে বুঝুম স্বাদ কেমুন। নিজে একবার ট্রাই করুম, ভাল হইলে তুমারেও খাওয়ামু। অপেক্ষায় থাকলাম।
২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: দাদা রান্না করলে আওয়াজ দিয়েন।

:)

২৭. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪০
জনৈক আরাফাত বলেছেন: রানতে পারিনা। :( তয় খাইতাম পারি, আপু! :)
২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: সবাইকে রাধঁতে হয়না :)

২৮. ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৬
জুল ভার্ন বলেছেন: দারুণ রেঁধেছো আপুনি, রেসিপির স্টাইলটা তো অনবদ্য। ছবিগুলো লেখাটাকে জীবন্ত করেছে। আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে। খাবের বিষয় আমি খুব লোভাতুর...আজ কোন হোটেলে এমন একটা খাবার খেতেই হবে...............।
২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন।

রেস্টুরেন্টে এ খাবার পাবেন কিনা ভাবছি। :(

২৯. ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১৩
রুবেল শাহ বলেছেন: কত্ত চুন্দর কইরা রান্না করচে .................

আমার দ্বারা এই সব রান্নারান্না হবে না.............. :)
২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: তুমি তো ভালো রান্না করতে পারো :)

এইটা সহজ রেসিপি :)

কেমন আছো?

৩০. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১২
~স্বপ্নজয়~ বলেছেন: "চিটিআপু স্পেশাল বীফ" না বানানো পর্যন্ত কোন কমেন্ট নাই ...

হি হি ... :)
২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৩

লেখক বলেছেন: রান্না করলে আওয়াজ দিয়েন

:)

৩১. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৮:১৬
অনন্ত দিগন্ত বলেছেন: ইয়াম ইয়াম ! মজা মজা ... চিঠি আপুর বাসায় দাওয়াত খাব :)
২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৮

লেখক বলেছেন: :) :)

৩২. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৬
মুক্ত বয়ান বলেছেন: আপু.. থ্যাংকু, থ্যাংকু। :) :)
আমার জন্য রেসিপি দিছেন। :) :)
সোজা প্রিয়তে!!! :)

তবে, একটা কথা, আমি তো বীফ খাই না। :( অসুবিধা নাই, মা'রে বইলা মুরগি দিয়া ট্রাই কইরা দেখুম নে। :) :)
ধইন্যা নেন। :)
নুশেরাপু'র মত হিসাবি না। বেহিসাবি-ই নেন। :) :)
২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৭

লেখক বলেছেন: বীফ না খেলে চিকেন দিয়ে করতে পারো। আমি চিকেন দিয়ে কখনো ট্রাই করি নাই।

নিলাম ধইন্যা :) :)

ভালো থেকো।

৩৩. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৬
নাজনীন খলিল বলেছেন:
মুরগী দিয়ে আমি ঠিক এরকমই একটা রান্না করি। তবে ক্যাপসিকাম দেইনা।
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:০৬

লেখক বলেছেন: ট্রাই করে দেখতে পারো আপু।

কেমন আছো? সুন্দর থেকো

৩৪. ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫২
ইউনুস খান বলেছেন: একবার ট্রাই করবো বাসায়..............

ধন্যবাদ আপু। ভালো থাকুন।
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: আওয়াজ দিয়েন।

কেমন আছেন?

শুভেচ্ছা থাকলো

৩৫. ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৫:১৬
ফারহান দাউদ বলেছেন: রান্না শেষ করেন, তারপরে খাওয়ার জন্য আছি।
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: :) :)

৩৬. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: চমৎকার উপস্থাপনা ! ড. সিদ্দিকা কবীর, কেকা ফেলদৌসী ফেল ! কিন্তুক খাইতে মন চায় যে !
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: উনার হলেন প্রতিষ্ঠিত খাদ্য বিশারদ

আমি তো নিজে খাওয়ার জন্য রান্না করি।
মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি।


আবার রান্না করলে দাওয়াত দিমু নে।

৩৭. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৪
চাঙ্কু বলেছেন: এইডা ঠিক না । আফসুস খাইলাম :(:(
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: তুমি কৈ? দেখি না।
কোন খবর নাই


আর সবার পরে এসে আফসুস খাও :(

২৭ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ভালো আছি ভাই। ছুটি শেষ হয়ে গেলো।
কাল থেকে আবার কাজ:(

ছুটির দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আফসুস:(

৩৯. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দাওয়াতের লাইগ্যা ধইন্যোবাদ। দাওয়াতের আশায় থাকলাম।
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: নেক্সটাইম রান্না করলে দাওয়াত পাবেন। ভার্চুয়াল দাওয়াত :)

৪০. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১১
অদৃশ্য বলেছেন: চিটি আপু................. আপসুস ক্ষেতে পারছিনা !



জীভে জল.........মুখে শুভকামনা.....
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন:
খাবারের ছবিগুলো দেখলেও আমার ও একই অবস্থা


কেমন আছেন অদৃশ্য?

৪১. ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৭
হারুনুর রশীদ ইউসুফী বলেছেন: আপু আমার যে খেতে ইচ্চে করে কি করা যায় বলুন তো ?
দাওয়াত দেন না।
২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: নেক্সটাইম রান্না করলে দাওয়াত দিবো। :)

স্বাগতম আমার ব্লগবাড়ীতে

৪২. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:২২
নিহন বলেছেন: দেত ,এতো ঝাল ।
বালা হইনাই
২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: :(

তোমার কি খোবর?

৪৩. ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: গরুর মাংসের ঝোলের ভেতর ঝাল তরকারী খাইতেই মজা!

সময় বের করে কবিতা পুস্টান!
কবিতাই আসল!
২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আমি ও সেটা ভাবছি

কবিতা থেকে সরে যাওয়া মানে আমার শহর,
বৃষ্টি, জোছনা, সমুদ্র কে অস্বিকার!

৪৪. ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৯
আইরিন সুলতানা বলেছেন: সহজ রেসিপি হলেও মজার খুউউউব আর কালারফুল ..ক্যাপসিকাম রান্নায়, সালাদে খেতে ভালো লাগে :P :P :P
২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: রান্না সহজ, স্বাস্থ্যসম্মত :)

স্বাদও খারাপ না।

বৃষ্টিতে বেশ মজায় আছো? আমার এখানে বৃষ্টি নেই :(

৪৫. ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৪
আইরিন সুলতানা বলেছেন: শুরুতে বেশ লাগছিল....ঝম ঝম বৃষ্টি....ঘুমিয়ে পড়েছিলাম....মাঝরাতের পর শুনি আম্মা ডাকাডাকি করছে ...ছাদ থেকে পানি পড়ে বারান্দা ভরে গিয়ে সারা ঘর পানিতে সয়লাব ...রাতে গামলা দিয়ে বারান্দার পানি সরাতে সরাতে হয়রান হয়ে গেলাম..রাত দুটোর পর ঘুমিয়েছি...আম্মাকে আরো রাত জাগতে হয়েছিল...ঘরের ভেতরের অবস্থা একটু ঠিকঠাক করার জন্য :(
২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: তাহলে তো সত্যি সত্যি খারাপ অবস্থা :(

এত বৃষ্টি :(

বৃষ্টি বলে কথা একটা মজা আছে :)

৪৬. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৪
আবু সালেহ বলেছেন:
আমারতো এখনই খেতে ইচ্ছে করছে.......এমন বৃষ্টির দিনে খেতে পারলে ভালো হতো...
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: :) শুনলাম ঢাকা শহর ঢুবে গেছে


কেমন আছেন সালেহ?

৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন
এত সুন্দর ছবিগুলো

৪৮. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৬
সাইফুর বলেছেন: এগুলো খাবার দাওয়াত নিলাম :)
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: আচ্ছা। :)


আছো কেমন?

০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আচ্ছা :)

৫০. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০২
মুহিব বলেছেন: দেখেই খেতে ইচ্ছে করছে। আমি নিজেই রেধে নিব। তবে টমেটো পেস্ট ছাড়াই মনে হয় ভাল লাগবে। শুধু টমেটো দেয়া যেতে পারে। ধন্যবাদ।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: টমেটো পেষ্ট ছাড়া করে দেখতে পারেন :)

আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগছে।

ভালো থাকুন
শুভেচ্ছা

৫১. ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২
নিহন বলেছেন:

বন্ধু দিবসের শুভেচ্ছা........
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা........

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: :) :)

৫৩. ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
রিমঝিম বৃষ্টি বলেছেন: আপনে ত অভিজ্ঞ রাধুনী। আমারে একটু ডাল রান্না শিখান না। তাইলে একটু ডাল-ভাত খাইয়া বাইচা থাকতাম পারি।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: হা হা

ডাল রান্না

আইচ্ছা দেবো নি।

ভালো থাকুন।

৫৪. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৬
চাঙ্কু বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা ।

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:০১

লেখক বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা ।

৫৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:২২
ঝুমী বলেছেন: বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। :D
এভাবে রান্না করলে, দাওয়াত দিতে হয় আপু। জানেন তো?:-&
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: তোমাকেও শুভেচ্ছা। অনেক দিন পর দেখলাম ঝুমী

কেমন আছো?

ভার্চুয়াল দাওয়াত থাকলো

৫৬. ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৫
মুহিব বলেছেন: ঢাকার এক দোকানে এই খাবারকে বীফ পাজ্ঞাবী বলে।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: এই নাম তো শুনি নাই আগে :(


কেমন আছেন মুহিব?

 

মোট সময় লেগেছে ১.৫৪৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© হামিদা রহমান

নিজের নাম যদি কোথাও ভুল ছাপা হয় কিংবা কেউ যদি ভুল লিখে, খুব দুঃখ লাগে। আমার নামের শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ