যুদ্ধাপরাধীদের বিচারের জনমত তৈরি করতে অনেকেই অনেক ধরনের মতামত নিয়ে এসেছেন। প্রায় সব গুলোই কাজের। এত সব প্রস্তাবনার ভিড়ে আমিও খানিকটা নাক গলাতে চাচ্ছি কিছু অবাস্তব আইডিয়া নিয়ে।
এই শীতের ভেতর আমরা একটু মোটা ধরনের টি-শার্ট (খুব কমদামি) কিনে তার সামনে পেছনে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে শ্লোগান ছাপিয়ে রিকশাওয়ালাদের ভেতর বিলি করতে পারি। একজন রিকশাওয়ালা সারা দিনে অনেকটা পথ আসা-যাওয়া করে। মোটামুটি ৫০০ রিকশাওয়ালা গায়ে এ ধরনের শ্লোগান নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়ালে মোটামুটি মাপের একটা আলোড়ন পরে যাবে বলে আমার ধারণা। একেকটা টি শার্টের প্রস্তুতি খরচ ৭০ থেকে ৯০ টাকার ভেতর থাকবে বলে মনেকরি।
উদ্যোগটি ইতিমধ্যেই খানিকটা বাস্তবায়িত হয়েছে। আগে চোখে পড়েনি লেখাটি, এখন দিয়ে দিচ্ছি।
কিছুদিন আগে "রাত মজুর" কিছু রাজাকার বিরোধী ছড়া চেয়েছিলেন। উনি নিজের উদ্যোগে সেই সব ছড়া স্টিকার আকারে বিভিন্ন চায়ের স্টলে লাগিয়ে দিতে চেয়েছিলেন। তবে সেই উদ্যোগের পরিণতি সম্পর্কে আমার কোন আইডিয়া নেই। আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল ব্যাপারটা।
আমরা প্রচুর ই-মেইল করি (পার্সোনাল / অফিসিয়াল কাজে )। আমাদের সিগনেচারের নিচে সামান্য একটা লাইন যোগ করে দিতে পারি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে। অন্তত দেশের ভেতরে যে মেইল গুলো করি তাতে এই স্পেশাল সিগনেচার ব্যবহার করাটা খুব একটা সমস্যার ব্যাপার হবে বলে মনে করিনা।
নিতান্তই হাস্যকর চিন্তাভাবনা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


