মার্টিন লুথার কিং -এর মতন কই, শুনেন শুনেন সবাই, আমার কিছু স্বপ্ন আছিল। না মানে কইতে চাই আমার স্বপ্ন আছে। মানুষ ভাই বাঁইচাই থাকে স্বপ্ন দেখতে দেখতে। একটা স্বপ্ন ফুরাইলে আরেকটা স্বপ্ন দেখা শুরু হয়। গাছের ডাইল থিকা যেই দিন মাটিতে নামছিলাম, শুরু হইছিলো আরেকটু ভাল ভাবে বাঁইচা থাকার স্বপ্ন। মেরুদন্ডটা যেইদিন সোজা করছিলাম সেই দিন থিকা শুরু হইছিলো আছমানের ঐ পারে ফুঁকি দিয়া তাকানির ইচ্ছা। হইতে পারে সময়ের তুলনায় অলীক, কিন্তু ফুঁ দিয়া কি উড়ায় দিতে পারবেন?? আপনেই বলেন??
কত হইব বয়স, তিন হাজার? নাহ, আরো বেশি। কত জনে আইলো, লুইট্টা পুইট্টা খায়া গেল আমগো। গ্রীক, তুর্কী, মুগল, পর্তুগিজ, ডাচ, ফ্রেন্চ, কত জনেই তো আইলো, ছড়ি ঘুরাইল, চক্ষের উপ্ড়ে পট্টি বাইন্ধা শুইষা খায়া গেল আর আমরা আঙ্গুল চুষতে চুষতে আহা উহু কইরা গেলাম। হায় রে কপাল!
কেন জানি সেই শুরু থিকা আমাগো একের পর লড়াই কইরা যাইতে হইছে, স্বাধীনতার লাইগা। সেই পলাশীর যুদ্ধের সময় থিকা শুরু হইল নিজের খুঁইজা পাওনের তাগিদ। এর পর একের পর যুদ্ধ, এর হাত থিকা ওর হাতে গিয়া পরা।
আমার কিছু স্বপ্ন আছেরে ভাই, স্বপ্ন দেখি সকাল দুপুর। রাইতের বেলা ঘুম আসেনা স্বপ্নের ঠেলায়। মুঠি মুঠি ঘুমের ওষুধ পানি দিয়া গিলাও মন থিকা তাড়াইতে পারিনা "খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গী এলো দেশে'র" ভয়।
হালার একটা জাতি আমরা, দেয়ালে পিঠ ঠেকলে সাপের মতন ফণা তুইলা ছুইটা যাই, কিন্তু তার আগ পর্যন্ত নির্বিকার, আজীব লাগে। পারনের মইধ্যে পারি শুধু দোষ ধরতে, সকালে অফিসে ঢুইকা শুরু করি পরচর্চা, দুপুরে খাওনের সময় কোন কলিগ ক্যামনে ফাঁকি মারে সেই আলোচনা, সন্ধ্যায় শুরু হয় বলিউডের কোন নায়ীকা এইবার বেশি সেক্সি পোজ দিল, কার ফিগারে মাথা আউলায়া যায় এই সব। রাইত হইলে সব ঠিক ঠাক, দে ঘুম শালা। কে লুইটা পুইটা খাইলো তা নিয়া মাথা ঘামানোর সময় কই আমগো?
আরে ভাই সিস্টেম খারাপ বুঝলাম, তো সিস্টেম ভাঙ্গেন। ও, কল্লার উপরে পারা দিয়া না ধরলে "আমার কি আসে যায়"?? ভাঙ্গতে হইবো রে ভাই, দুই তলা বাড়ি বানাইছিলেন তিন যুগ আগে, এখন পলেস্তরা খইসা খইসা পরে, যে কুনু সময় মাথার উপরে ভাইঙ্গা পরবো ছাদ। এইটারে সংস্কার কইরা কয়দিন চালাইবেন?
ভাঙ্গতে পারবেন না?? ওহ, ভুইলা গেছিলাম, ঐটা তো বিপ্লবীগো কাম। আপনের কাম হইলো "নিষ্কাম" হওয়া। ভাল ভাল।
তো সিস্টেম ভাঙ্গবেন না, কিন্তু সারাখন চিল্লাইবেন সেইটাওতো হইতে পারে নারে ভাই। নিজের দিকে একবার তাকাইছেন ইদানীং? সরকারী অফিসের সবাই ফাঁকি মারে, এলাকার কমিশনাররা থিকা শুরু কইরা আমলা পর্যন্ত সবাই লুইটা পুইটা খায়, আপনে করেন টা কি?? ওগোরে গাইল দেওন ছাড়া আর কি কি করেন শুনবেন?
আপনে চিক্কুর পারেন সরকার কিছু করেনা বাইলা
আপনে চিক্কুর পারেন আইন আদালত স্বাধীন না বইলা
আপনে চিক্কুর পারেন মিউনিসিপ্যালিটি রাস্তা থিকা ময়লা তুইলা নিয়া যায়না বইলা
আপনে চিক্কুর পারেন বিটিটিবি ভুয়া বিল পাঠায় বইলা
রেলওয়ে রে গাইল দেন, বিমান রে কন ডাকাইতের আড্ডা.........
চিক্কুর পারোনের মতন জটিল কাম আসলেই কিছু নাই রে ভাই। এত এত কাম করনের পর ঠুনকা ব্যাপার গুলা মাথায় রাখনটা আসলে খুব বেশি ঝামেলার।
খুবই ঝামেলার। এই আমার কথাই ধরেন, দুইটা ক্রেডিট কার্ড চালাই, দুইটাতেই ভুয়া টিন নম্বর। বিল দেওনের সময় লাইনে খাড়াইলে গুতাগুতি করি সামনে যাওনের চান্স খুঁজতে, রিকশাওলা দুই টাকা বেশি চাইলে গায়ে হাত তুলতে দ্বিধা করিনা, ইনকাম ট্যাক্স লইয়ার-রে ২০০ টাকা বেশি দেই ৩০০ টাকা কম ট্যাক্স দেওনের লাইগা। এত ভদ্র আমি, রাস্তা দিয়া কোন মাইয়া গেলে চক্ষু দিয়া ফিগার স্ক্যান করতে ভুল করিনা, কিন্তু পর মুহুর্তেই দোহাই দেই মাইয়াটা কত বেলাজ!!
এই আমিই দেশের বাইরে গেলে সিগারেটের টুকরাটা রাস্তায় ছুইরা ফেলি?? ট্রাফিক সিগনাল পরলে না দেখার ভান কইরা গারি টান মারি?? কোন লাইনে খাড়াইলে ঐটা ভাঙ্গনের লাইগা হুড়াহুড়ি করি?
না!
তাইলে বাংলাদেশে থাইকা ক্যান করি? কারণ এই দেশটারে সবাই রেপ কইরা গেছে, আমরাও করুম। তাতে কার কি? স্বাধীন করছে না আমাগো বাপ-ভাইয়েরা! এইটা আমাগো পৈত্রিক সম্পত্তি।
আহেন, সবাই মিলা দেশটারে ধর্ষন করি!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



