চোরকথন

চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত

০৭ ই জুন, ২০০৭ রাত ১২:৩৩

শেয়ারঃ
0 0 0

চোরের পেছনের মানুষটা কেমন? মানুষটা আসলে চোরের মত না। স্যার ডয়েল যেমন শার্লক হোমস না, চোর চরিত্রের স্রষ্টাও ঠিক চোর না। তার উলটাটাও না। হয়তো চোরের সাথে তার চরিত্রের তেমন কোনো মিলও নেই। চোর জাস্ট একটা ডাইমেনশন, চোর জাস্ট একটা সৃষ্টি। সেই সৃষ্টির স্রষ্টা হয়ে মনে হয় কিছু বলার এটাই সময়।

ব্লগে যখন 'চোর' নিকে রেজিস্ট্রেশন করি, তখন 'চোর' নামে আসলে টার্গেট গ্রুপ ছিলো বাংলাদেশের রাজনীতিবিদরা। ইচ্ছে ছিলো, ওদেরকে ভালো করে পঁচাবো। রাজনীতি নিয়ে ব্যক্তিগত স্বার্থ না থাকায় কাজটা নিরপেক্ষভাবে করা অনেক ইজি ছিলো।

ব্যক্তিজীবনে আমি মোটামুটি নির্ঝঞ্ঝাট চুপচাপ মানুষ। নিজেকে নিয়ে বিজি থাকি, কারো সাতে-পাঁচে নাই। কাউকে পঁচানোর আগে কম করে হলেও ৩ বার ভাবি, সে কতোটা আহত হবে। বুঝাই যায়, সত্য প্রকাশ করা সবসময় হয়ে ওঠে না। তথাকথিত 'ভালো ছেলে'দের সাথে দু'একটা মৌলিক পার্থক্য থাকলেও 'ভালো ছেলে'র সার্টিফিকেটই আমার বেশি।

জীবন বলতে বাংলাদেশের প্রথাগত অধিকাংশ ক্যারিয়ারিস্টের সাথে পুরো মিল। আর ক্যারিয়ারের পুরোটা জুড়ে এখন পর্যন্ত বলা যায় অ্যাকাডেমিক সাফল্যই সবকিছু। স্টুডেন্ট হিসেবে অনেক লিমিটেশন থাকার পরেও শিশুকাল থেকেই চামেচিকনে রেজালটগুলো অভাবিত রকমের ভালো হতে থাকায় কখনোই কোনো টেনশনে পড়তে হয় নি। স্বভাবতই মানুষের জীবনকে দেখেছি অনেক কম। বুয়েটে পড়ার সূত্রে বাংলাদেশের অ্যাভারেজ লাইফ স্টাইলের সাথেও তেমন পরিচয় ঘটেনি। ব্যাচেলর করার পরে প্রথম জব ইন্টারভ্যু দিতে গিয়ে আবার সিভি ফেরত নিয়ে চলে আসি, ইন্টারভ্যু নিতে ঘন্টাখানেক দেরি করায়। পরবর্তী ইন্টারভ্যুতেই জব পাই এবং মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের বাইরে চলে আসি। তারপর মাস্টার এবং এখন পিএইচডির শেষ পর্যায়ে। অবশ্য চোরের সাথে একটা ব্যাপারে মিল আছে আমার। সার্টিফিকেটগুলো কিংবা বয়স কারো সাথে মিশতে বাধা হয়ে´দাড়ায় না। "আমি কারো চেয়ে ছোট নই এবং কেউ আমার চেয়ে ছোট নয়।"

ব্লগে চোরের ওপরে অনেকে রাগ করেছেন। প্রত্যেকের পারসোনাল লিমিটেশন আছে, ব্যক্তি হিসেবে প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র। সর্বোপরি, সত্য কথা সরাসরি শুনতে আমরা অভ্যস্ত না। এমনো হতে পারে, চোর হয়তো সত্যটা বুঝতে ভুল করেছে। কিন্তু চোর যখন যেটা বলেছে, সেটা সত্য বিশ্বাস করেই বলেছে। তবে ব্লগের অধিকাংশ মানুষই চোরকে ভালোবেসেছেন। আমি মাঝে মাঝে ঈর্ষাতুর দৃষ্টিতে চোরের দিকে তাকিয়ে দেখেছি; ব্যাটা শুধু মিটিমিটি হেসেছে। মানুষের ভালোবাসা পাওয়ায় চোর আমাকে ছাড়িয়ে গেছে নির্ঘাত।

ব্লগের মানুষগুলো ভালো, প্রচন্ড ভালো। চোর তারপরও যাদেরকে বেশি জ্বালিয়েছে, তাদের সম্পর্কে কিছু বলা কর্তব্য মনে করছি।

সবচেয়ে বেশি বিরক্ত ব্লগের কর্তারা। তাদের ব্যাপারে চোর হার্ডলাইনার। কোনো ত্রুটি চোখে পড়লেই আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। চোরের সমলোচনাগুলো অধিকাংশই গঠনমূলক; কিন্তু একটা বেসিক ভুল চোর করে যাচ্ছিলো। তাহলো, যার সমালোচনা করছে, সে ব্যাপারটা কিভাবে নিচ্ছে, সেটা খেয়াল রাখা। চোরকে আমি কখনো ভুলটা ধরিয়ে দেই নি। আমি মনে করি, ব্লগের কর্তারা অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এত মানুষের এমন একটা সমাবেশ তারা ঘটিয়েছেন, এটা অনেক অনেক কৃতিত্বের। টেকনিক্যাল সাইডে, যে ছেলেগুলো কাজ করে, তাদের বয়স অল্প। তারা এখনো স্টুডেন্ট। আর এটা তাদের ফুলটাইম পেশা নয়। তারপরেও তারা অসম্ভব রকমের ভালো একটা কাজ করেছে। সাইটের উন্নতি সম্পর্কে আমি সবসময়ই তাদের প্রচেষ্টা লক্ষ্য করেছি। তবে গ্যাঞ্জাম লাগলে কিছু কিছু অতি উত্সাহী মানুষ, এটাকে 'ফ্রি সার্ভিস', যা পাও, তাই ভালো বলে আসলে তাদের কাজকে অবমূল্যায়ন করেছে। ফ্রি সার্ভিস, যা পাও, তাই ভালো, কিছু বলতে পারবা না - এই নীতি ওপেন দুনিয়ায় খাটে না। এই বেকুবি বাক্য বলতে গিয়ে ডেভেলপারদের কৃতিত্বকে যে অসম্মান করা হচ্ছে, এই মানুষগুলোর চোখে সেটা পড়ছে না দেখে খারাপ লেগেছে।

তবে সাইট অ্যাডমিনদের যে সীমাবদ্ধতার জন্য অনেক ভালো ভালো ব্লগারকে চলে যেতে হয়েছে, সেটা আসলে ম্যানজমেন্টের ব্যর্থতা। এবং এ চিত্র সমগ্র বাংলাদেশের। বাংলাদেশের অফিসগুলোতে যেভাবে ম্যানেজমেন্ট চলে, এখানেও সেভাবে চলেছে। প্রকৃত সমস্যায় ফোকাসড না হয়ে সামনে চলে এসেছে ইগো, মুখচেনাচিনির ব্যাপারটা। কাজটা প্রফেশনাল ওয়ার্লডে চলে না। প্রফেশনাল ওয়ার্লডের লেভেল অনেক অনেক ওপরে। তাদের বিরুদ্ধে জামাতকে প্যাট্রোনাইজ করার যে অভিযোগ চোরের, আমার কাছে সেটা অতো তীব্র নয়। সম্ভবত ব্যক্তিগত বা পারিবারিকভাবে জামাত সমর্থক কিছু লোকজন আছে অ্যাডমিন প্যানেলে বা নোটিশবোর্ডের আড়ালে। এজন্যই বিশ্বকাপ ফুটবলে ব্লগ মেতে উঠলেও স্বাধীনতা দিবসে ফ্রন্টপেজ হাসেনি, বিজয় দিবসে লাল-সবুজ পতাকা ওড়ানো হয় নি। আমার মনে হয় না, এটা সামহোয়্যারইনের সমস্যা। এটাকে জাস্ট অ্যাডমিনদের কারো কারো পারসোনাল সীমাবদ্ধতা মনে হয়েছে। ব্লগের প্রসার যদি সামহোয়্যারইনের মটো হয়, তাহলে এই অ্যাডমিনরা বেসিক্যালি সামহোয়্যারইনের বেতনভূক হয়েও আলটিমেটলি সামহোয়্যারইনকেই বাঁশ দিচ্ছে।

চোরকে ধরতে পারলেই রগ কাইটা দিবে, এরকম আরেকটা চরিত্র ত্রিভুজ। চোরের কাছে সে ব্লগের সবচাইতে বড় বেকুব, ছাগুরাম। এই ব্যাপারে চোরের সাথে আমার মত মিলে না। নোয়াখালি কিংবা চাঁদপুরের কোনো মানুষই বোকা না। ত্রিভুজও না। তার অনেকগুলা গুণ আছে। অসীম ধৈর্য্যের সাথে গালি খেয়ে যেতে পারে। তার অনেকগুলো বোকামিই আমার কাছে মনে হয়েছে সাজানো নাটক। একটা বোকা বোকা ছায়ার আড়ালে সে নিজের কাজ করে গেছে সবার অলক্ষ্যে। একটা উদাহরণ দেই। ব্লগের, বিশেষ করে আগের ভার্সনের, যে হাজার হাজার বাগ ছিলো, সেগুলো সম্পর্কে কেউ কথা বলতে এলেই ত্রিভুজ বুঝাতো, আসলে কোনো বাগ নেই। আইটি মূর্খদের শান্ত করতে চেষ্টা করতো। সামহোয়্যারইনের অ্যাডমিনরা প্রফেশনাল না। তারা ভাবতো, ভালোই তো। একজন তাদেরকে ডিফেন্ড করছে। আসলে এই বাগগুলোকে ত্রিভুজ ইউজ করতো। ওভারঅল তার দায়িত্ব সে সূচারুভাবে পালন করে যাচ্ছে। এজন্য সে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।

আমার মনে হয়, চোরার ওপর বিরক্ত হওয়ার লিস্টে এর পরেই আসে সাদিক। চোরের কাছে সাদিক মহাভন্ড। সুবিধা বুঝে কালার চেঞ্জ করে মুহূর্তের মধ্যে। সাদিকের ওপরও একারণে মহাবিরক্ত চোর। কিন্তু আমার কাছে সাদিক মোটেই ওভাবে দেখার মত কিছু না। আসলে সাদিককে ব্যক্তি হিসেবে দেখা মনে হয় ভুল। সাদিক হলো একটা টাইপ। নিজের রেজাল্ট ভালো হওয়ার ফলে তথাকথিত 'ভালো ছেলে' এই টাইপটার সাথে আমার পরিচিতি অনেক প্রগাঢ়। আমি জানি, কোন পরিস্থিতিতে তারা কিরকম আচরণ করে। এবং সেই আচরণগুলো নিয়ে আমার অবশ্যই কোনো অভিযোগ নেই। নিজের দিকটা দেখাই জীবের বেসিক ধর্ম। প্রাপ্ত কনটেক্সটে অভিযোজিত হওয়াটা অ্যাবনরমাল না। কেউ বাড়তি সাহসী হয়ে মানুষের স্বার্থে রিস্ক না নিতে চাইলে তাকে দোষ দেয়াটা খুব বেশি উচিত না।

কালপুরুষ ভাইও চোরার ওপরে মনে হয় বিরক্ত। অবশ্য উনার প্রতি চোরার বেসিক্যালি শ্রদ্ধা অনেক। জাস্ট মজা পাওয়ার লোভেই উনাকে জ্বালানো। তারপরেও উনি এখনো চোরাকে মাইর দিতে চাইলে আমি চোরার পক্ষ থেকে ক্ষমা চাইছি।

মনে হয়, পলিটিক্স নিয়ে কিছু বলা উচিত। আমি যতদূর বুঝি, জামাত ছাড়া কেউই ব্লগে পলিটিক্যাল প্রচারণার উদ্দেশ্য নিয়ে আসে নি। এ ব্যাপারে জামাতি ব্লগাররা অনেক সংঘবদ্ধ। ওপরে ওপরে যতোটা দেখা যায়, তার বাইরে তাদের যোগাযোগটা আরো বেশি বলেই ধারণা। ধানসিঁড়ি, ওয়ালি, আস্তমেয়ে, ফজলে এলাহি, ত্রিভুজ, তেলাপোকা, মাহমুদ রহমান, নুর, আশরাফ, পল্লব, বিদ্রোহী, আশার আলো, সুর বাংলা - কেউই বিচ্ছিন্ন ঘটনা নয়। আস্তমেয়ে ছাড়া তাদের প্রায় সবার পোস্টই টাইপড। আস্তমেয়ের পোস্টগুলো সব তার একার না বলে যে সন্দেহ করা হয়, আমারো সেরকমই ধারণা। কাঙাবনে মুড়ি খাওয়ার গল্পগুলো সে নিজেই লিখে, তবে ধর্মের লেবাসধারী পোস্টগুলোর; কিংবা অনেক সময়ে করা জিহাদী মন্তব্যগুলোর সবই তার নিজের না বলেই মনে হয়।

জামাতিদের বাইরে সবাই সাধারণ ব্লগার। অধিকাংশই এখানে আসে আড্ডা দিতে, সময় কাটাতে। কেউ কেউ গল্প-কবিতা লিখে। দেশের বিভিন্ন বিষয় নিয়া লিখে। কেউ কেউ কপি পেস্ট করে ফ্লাডিং করে পোস্ট সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ 'সামথিং' -এর লিস্টে আসার জন্য।

জামাতিদের সাথে বাকিদের ক্যাচাল লাগে দেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থানের জন্য। চোরও এই ব্যাপারে হার্ডলাইনার। আমি নিজে অবশ্য হার্ড লাইনার না। পলিটিক্স আলটিমেটলি পলিটিক্যালিই কন্ট্রোল করতে হয়। স্বাধীনতা যুদ্ধের মহানায়ক শেখ মুজিবের প্রতি শ্রদ্ধায় সমসময়ই নুয়ে আসে মাথা। কিন্তু স্বাধীন বাংলাদেশে তার পলিটিক্যাল ভুলগুলো সেজন্য মাফ হয়ে যায় না। সে ভুলের মাশুল তাকে জীবন দিয়ে দিতে হয়েছে। বর্তমান আওয়ামী লীগও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাকে বেঁচে খেতে গিয়ে নিজেদেরকে উপহাসের পাত্র করে তুলছে। আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জিয়া রাজাকারদেরকে প্রতিষ্ঠা দিয়েছে। বিএনপিকে আমার কখনোই জাতীয়তাবাদী দল বলে মনে হয় না; বরং বিএনপি সম্ভবত একটা সুবিধাবাদী দল। এন্টি-আওয়ামী লীগারই যাদের প্রধান শক্তি। তেমন কোনো মোটিভেটিং আদর্শ নেই। জলপাই পোশাক ছেড়ে দিয়েই কেউ গণতান্ত্রিক হয়ে যায় না। জিয়াও তার ভুলের মাশুল দিয়েছে।

চোরের সাথে একটা ব্যাপারে আমার দ্বিমত। চোরের মতে, স্বাধীনতার বিরোধিতা করার জন্য স্বাধীন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করা উচিত। কিন্তু, আমার কথা হলো, আওয়ামী লীগ বা বিএনপির চাইতে জামাত যদি দেশের ভালো উন্নতি করতে পারে, তাহলে জামাত কেন রাজনীতি করবে না? অবশ্যই করবে। তবে বাস্তবতা হলো, একটি দেশের মানুষের উন্নতি করতে হলে সেই দেশকে ভালোবাসতে হয়, তার মানুষকে ভালোবাসতে হয়। জামাতের সেই ভালোবাসাটা গ্রো করার কোনো যুক্তি নেই। একটি দেশের জন্মের সময় বিরোধিতা করে, একটি দেশের মানুষের ওপর অত্যাচার করে, হঠাত করেই আবার সেই দেশকে ভালোবাসা যায় না, সেই মানুষগুলোকে বন্ধু ভাবা যায় না, নিজেদের অপকর্মের ফিরিস্তিকে প্রতিষ্ঠিত করতে হলে সেই দেশের জন্মকে অবান্তর হিসেবে প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগতে হয়। সেই দেশকে সুখী-সমৃদ্ধ করে গড়ে তোলার চাইতে তাকে হেয় করার কাজটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। সর্বোপরি, একবার আমাকে বোকা বানালে সেটা তোমার দোষ, দ্বিতীয়বার যদি তুমি আমাকে বোকা বানাতে পারো, সেটা আমার দোষ। কোনো সুস্থ আত্মসম্মানবোধ সম্পন্ন বাংলাদেশী তাই কখনোই জামাতকে সমর্থন করবে না।

ব্লগে নানাকিসিমের মানুষ। কেউ সুবিধাবাদী, কেউ বোকা, কেউ অপেক্ষাকৃত স্বল্পবুদ্ধির। দু'একজন অন্ধ আওয়ামী লীগার, দু'একজন অন্ধ বিএনপি সমর্থক। তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা, তাহলো অল্প সংখ্যক ব্রেইনওয়াশড পাবলিক বাদে সবাই পলিটিক্যাল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে দেশের ভালোর জন্য চিন্তা করতে সক্ষম। এক্ষেত্রে দেশে যারা আছেন, তাদের চাইতে অনেক বেশি স্বচ্ছ্ব চিন্তাভাবনা দেশের বাইরের পাবলিকদের। শমশের, হারাধন, বকলম, দ্রোহী, গোপু, অলৌকিক হাসান, আড্ডা ভাই, অমিত, হাসান (দাড়াল হাসান না), মাহবুব সুমন, কেমিক্যাল, উত্স, হযু, মামু সুমন, ঝরু, অরূপ, গোধু, জ্বিনের বাদশা, মিমোহু, কনফু, রাসেল, বদ্দা, তীরুদা, শোহেইল ভাই, বন্ধনহীন, হাসান মোরশেদ ভাই, রেজওয়ান ভাই, ফ্রুলিংক্স, ভাসমান, হাসিব (আরো অনেকে; শুধু কিছু উটু ছাড়া) - সবাই-ই রাজনৈতিক দলের বাইরে গিয়ে দেশের উন্নতির জন্য সুস্থভাবে চিন্তা করতে সক্ষম। আমার বিবেচনায়, একজন কৌশিক বা জেবতিক আরিফের চেয়ে এদের ভাবনা অনেক বেশি নির্ভেজাল। কারণটাও কষ্টকল্পিত না। দেশের পরিবেশে বাস করে তার খারাপ দিকগুলোর অনেকটাই আমরা স্বাভাবিকভাবে মেনে নেই। যুক্তির মুক্তি প্রায়শঃই ঘটে না। সামহোয়্যারইনের অপেশাদার ম্যানেজমেন্টেরও একটা প্রধান কারণ এটাই।

যাউকগা, এই ম্যারাথন পোস্ট শেষ করার আগে কিছু স্বীকারোক্তি মনে হয় করা উচিত। চোরের মন্তব্যগুলো সাধারণত যুক্তিতে ভরপুর থাকলেও সেই যুক্তিতে ফাঁকফোকরের সংখ্যাও কম ছিলো না। সেই ফাঁকফোঁকর সাধারণত অধরাই রয়ে যেত। এটা আমি একটা অন্যায় করেছি। আমার বিজনেস লাইফের কিছু কিছু বেসিক কোয়ালিটি চোরকে দিয়েছিলাম, যেটা সে অনেক পিচ্চিপাচ্চার বিরুদ্ধেও অপব্যবহার করেছে। যারা তর্ক করতে এসেছে, সত্য বলতে গেলে তাদের লেভেলে ঘাটতির জন্যই চোরা অনেক কাঁচা যুক্তি দিয়েও বেঁচে গেছে। ধানসিঁড়ি যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গায়েব হয়ে যেত; কিংবা অতিউত্সাহী আস্তমেয়ে যখন খেই হারিয়ে চোখ বন্ধ করে তালগাছ শক্ত করে জড়িয়ে ধরতো; তখন অনেক সময়ই মায়া লাগতো আমার। এই মায়া থেকে আরেকটা নিক সৃষ্টি করেছিলাম। এন্টি-চোর হিসেবে। চোরকে টাইট দেওয়ার জন্য। সময়াভাবে এই দুইয়ের লড়াই জমাতে পারি নি। আরেকটা নিক আছে। ওটায় গল্প লিখার ইচ্ছে ছিলো। ব্লগের সার্বিক পরিস্থিতি চোরকেই প্রায়োরিটি দান করেছে। কাজের ফাঁকে ফাঁকে যে স্বল্প সময় পেতাম, তার প্রায় পুরোটাই চোরকে দিতে হয়েছে। গল্প লিখাও এগোয়নি তেমন।

ব্লগের অব্যবস্থাপনায় অনেকেই চলে গেছেন ব্লগ ছেড়ে। ব্লগ কর্তৃপক্ষ রাজাকারদের সাপোর্ট করেছে - এই কারণে আপনাদের চলে যাওয়াটা আপনাদের গভীর দেশপ্রেমেরই নিদর্শন - ব্লগ কর্তৃপক্ষ রাজাকারদের সাপোর্ট করুক আর না করুক। আপনাদের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিও চোরকে আজ ব্লগ থেকে প্রত্যাহার করে নিচ্ছি। (আমার বাকি নিকগুলোও আর এখানে লিখবে না।)

চোরের পোস্টগুলো সময় পেলে ব্লগস্পট বা অন্য কোথাও সরিয়ে নেবো। আপনাদের করা মন্তব্যগুলো থাকবে। অবশ্য সেই সময় পাওয়ার আগে কেউ যদি ওগুলো ডিলিট মেরে না দেয়। ডিলিট মারলেও খুব বেশি ক্ষতি বৃদ্ধি হবে না।

ইমেইল:

 

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জুন, ২০০৭ রাত ১২:৩৮
আমিমানুষ বলেছেন: হারামী তুই গেলো আগুন লাগামু চুপ কইড়া বইয়া তাক
২. ০৭ ই জুন, ২০০৭ রাত ১২:৪১
চোর বলেছেন: হারু ভাই, আগুন লাগানোর দরকার নাই। অরা ভুল করে থাকলে এমনিতেই বাঁশ খাবে।
৩. ০৭ ই জুন, ২০০৭ রাত ১২:৪২
আমিমানুষ বলেছেন: আগুন লাগামু তোর অ্যার্পাটমেন্টে, বস না খেলা মাত্র ফার্স্ট হাফ
৬. ০৭ ই জুন, ২০০৭ রাত ১২:৪৭
ফ্রুলিংক্স বলেছেন: সবাই এরকম চলে গেলে হবে নাকি?নিজের সবকিছু প্রকাশ করে এরকম চলে যাওয়া ঠিক না। যাইনেন না মিয়া ভাই।বিটে,বিটে,বিটে....
৯. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:০২
শাওন বলেছেন: শাওনের কাছে সবথেকে ফালতু নিক গুলার একটা হলো চোর । এই বিষয়ে সন্দেহ নাই ।
তবে লেখাটা কেনো জানি সে পড়ল ।
১০. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:০২
চোর বলেছেন: ফ্রি ভাই, যে মানুষগুলো চলে গেছে, তাদের অনুভূতিকে শ্রদ্ধা করি বলেই ...

তরু, চুরি করা শেষ কেন হবে? অন্য কোনো ঘরে।
১১. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:০৮
বন্ধনহীন বলেছেন: প্রতিবাদ হিসেবে আমি মনে করি আপনাদের যাওয়াটা মোটেই ঠিক হবে না। কিছু অমানুষের উল্লাস দেখতে হবে, আমরা যারা থাকবো। আপনাদের জোড়ালো উপস্থিতি এই ব্লগের অবস্থা উন্নত হবে বলেই আমার ধারনা। ব্লগটা কর্তৃপক্ষের সম্পত্তি, এ কথা আমি মানি না। ব্লগের গতি তারা নির্ধারনও করতে পারবে না। এটা সম্ভব না।

ব্লগটা কর্তৃপক্ষ যদি রাজাকার সমর্থক হয়, তারপরও তাদের করার কিছু না। ব্লগ চলাবে ব্লগারা। চিন্তা করে দেখুন কত ভালো ভালো মুক্তিযুদ্ধের উপরে পোস্ট আছে এই ব্লগে।

এই ব্লগে আমি পাঠক মানুষ। কিন্‌তু হার মানতে আমি নারাজ।
আমার অন্যতম প্রিয় ব্লগার চোর কে অনুরোধ করবো, ব্লগ ছেড়ে যাওয়ার আগে আরেকবার ভেবে দেখতে। আশা নিয়ে বসে থাকবো - আপনি যাবেন না।

আমি সব জায়গায় পজিটিভ ফোর্সের উপস্থিতি কামনা করি। তাই আপনার যাওয়াটা আমাকে কষ্ট দিবে। দয়া করে যাবেন না।
১২. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:২২
ধুসর গোধূলি বলেছেন: হিমু দারুণ একটা গানের কথা বলেছে...!
যদি মনে করেন সময় এসেছে, তাহলে এসেছে।
লেখার জন্য ৪।
১৩. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:২৭
আরিফ জেবতিক বলেছেন: এখন প্রাপ্তি স্বীকার করে গেলাম।
মন্তব্য দেব অনেক অনেক পরে।
ভালো থাকুন।
১৪. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:৩১
ধূসর ছায়া বলেছেন: চোর ভাই, সালাম আপনাকে । আপনি যেখানে চুরি করতে যাবেন, আমাকে বলবেন । আমিও যাবো ওখানে ।
১৫. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:৩৪
পাহাড় বলেছেন: যাক, েচার গেলে খুব ভাল হয়। আমাদের জন্য মাঠ সত্যি পরিস্কার হচ্ছে। চোর, আপনার রসাত্মক মন্তব্য ভাল লেগেছে। তবে এখানে আমরা সুন্দর পরিবেশ চাই যাতে সবাই নিজেদের লেখা নিরাপদে পোস্ট করতে পারে। ভার থাকেন।
১৬. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:৪৪
ফরিদ বলেছেন: চোরভায়া, তুমি বড়ই হার্ডলাইনার। যাউগগা, দুনিয়াথুন সবকো ভাগন লাগব। তুমি নাহয় কদিন আগেই ব্লগ থেইকা ভাগলা। স্বগগে গিয়া স্বরণ করিও বাকিগুলারে
১৭. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:৪৮
বন্ধনহীন বলেছেন: আস্ফালন এখনই শুরু হয়ে গেছে।
১৮. ০৭ ই জুন, ২০০৭ রাত ১:৪৮
ধূসর ছায়া বলেছেন: মনছুর মিয়া, ত্রিভুজরে এতিম করে যাওয়াটা ঠিক হয়নি । ব্যাচেলর ছবির কোন কোন ক্যারেক্টারে পার্ট করেছেন । আমাকে কানে কানে বলবেন । আমি অনেকবার দেখেছি ছবিটা ।
১৯. ০৭ ই জুন, ২০০৭ রাত ২:০৬
অমিত বলেছেন: চোর, মেইল অ্যাড্রেস।
২০. ০৭ ই জুন, ২০০৭ রাত ৩:৩৬
সুমন চৌধুরী বলেছেন: আমি হয়তো কম লিখবো বা লিখবোই না...তবু চলে যেতে মন সরছে না..দেড় বছরের মায়া কাটাতে পারছিনা..হঠাৎই সবাইকে খুব আপন বলে মনে হচ্ছে...
২১. ০৭ ই জুন, ২০০৭ রাত ৩:৪১
হাসিব বলেছেন: থাকার ইচ্ছা থাকলেও হয়তো থাকা সম্ভব হবে কিনা বুঝতে পারছি না । কেউ কেউ হয়তো থাকবে । কিন্তু তাদের ১টা পোস্ট পড়তে ১০০০ লাদিপোস্ট ঘাটা কষ্টকর ব্যাপার হয়ে দাড়াবে ।
২৩. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:১৪
ফ্রুলিংক্স বলেছেন: চোর ভাই, শমসের, হারাধন এদের প্রতিভা দেখে মাঝে মাঝে আমি নিজেই টাশকি খাইছি। কিন্তু ওরা যেভাবে প্রতিভা প্রকাশ করে তাতে আমি নিজেই লজ্জিত হই:(
আপনার লেখায় অনেক বাঘা বাঘা ব্লগারের সাথে আমাকে শরিক করলেন। ডাংকে :)
যাই হোক, অনেকেই চলে গেছে আরও অনেকে হয়ত চলে যাবে। ভালো থাইকেন।
২৪. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:২১
শমশের আলম বলেছেন: ঘটনা কি নুতুন কিছু হইছে নাকি? ভুর বেলা এত লুকে যাইতাছে গিয়া?
২৬. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:২৩
আমিমানুষ বলেছেন: ফ্রুলিংক্স আমি আর শমসের কি করলাম
২৭. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:২৪
শমশের আলম বলেছেন: তাইতে ফ্রুলিংক্স ভাই, আমরা আবার কি করলাম আপনের? আপনেরে ঘাটাইছি বইলাতো মনে ধরতাছে না
২৮. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:২৬
গোপাল ভাঁড় বলেছেন: পথেই থাইকেন ভাই.. খুব দরকার আছে
২৯. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:২৮
আসল ট্র্যাপ বলেছেন: চোর তরে মাফ করুম না। তর কোন মাফ নাই।
৩১. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:৩০
হাসিব বলেছেন: ধুরা বাল ... মাঝখানে আবার ট্রাপ ঢুইকা পড়লো
৩২. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:৩৩
ধূসর ছায়া বলেছেন: ঘটনা হলো, আজ রাতে আমি,চোর এবং উৎস চলে যাওয়ার ঘোষণা দিয়েছি । ভোর হলেই আমি চিরতরে বিদায় নিব এখান থেকে ।
৩৩. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৬:০৪
অমিত আহমেদ বলেছেন: ব্রাদার, ইমেইলে যোগাযোগ রাইখেন...aumit.ahmed@জিমেইল .কম
৩৪. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৬:০৭
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: চোরের স্রষ্টার প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপনের একটা বিষয় বাকী আছে। সে পোস্টটা পড়বেন আশা করি।
আর হ্যা যোগাযোগ নিশ্চয়ই হবে।
শুভেচ্ছা।
৩৫. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৬:৪৬
ত্রিভুজ বলেছেন: "আসলে এই বাগগুলোকে ত্রিভুজ ইউজ করতো। "... আপনার মত এডুকেটেড (অন্তত এখানে যা বলেছেন) মানুষ যখন এরকম প্রলাপ বকেন, তখন বুঝতে পারি প্রাতিষ্ঠানিক শিক্ষাই সবকিছু নয়।

এনিওয়ে, যাবার বেলায় আর তিক্ততা নয়। সত্যিকথা বলতে কি, খারাপ ব্যাবহার দিয়ে খারাপকে ভাল করা যায় না। এই সত্যটা বুঝতে পারলেই এই ব্লগে আপনার এতদিনকার কষ্টগুলো সার্থক!


তবে ঠিক যাবার মূহুর্তে 'হারাধন' (যিনি বোকারাম নিক নিয়ে কি করেছিলেন আপনার মনে থাকার কথা) আপনাকে ডমিনেট করতে পারছে দেখে মনে হলো আপনার নৈতিক পরাজয় হয়েছে। হয়তো এখন বুঝতে পারছেন না। কোন এক নির্জনে বসে হটাৎই হয়তো উপলদ্ধিটা আসবে...........


একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি আমার সবসময়ই শুভ কামনা থাকে। সে আমার প্রতি যতই খারাপ আচরন করুক না কেন..! তাই শেষ কথাটা, যেখানেই থাকুন- ভাল থাকুন। সুস্থ থাকুন।
৩৬. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৬:৫১
তারেক রহিম বলেছেন: জানি, ছাগলদের আপনি থোড়াই কেয়ার করেন। তবু ফ্রি উপদেশ তারা দেবেই। ;-)

ভাল থাকুন সবসময়।

৩৭. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৬:৫৪
বন্ধনহীন বলেছেন: ত্রিভুজ, চোরের যাওয়াটাকে আপনি সমর্থন করেন?
৩৮. ০৭ ই জুন, ২০০৭ সকাল ৭:০৩
কেমিকেল আলী বলেছেন: দেখা হবে বন্ধু
দেখা হবে অন্য কোথাও
৩৯. ০৭ ই জুন, ২০০৭ সকাল ৭:০৮
ত্রিভুজ বলেছেন: কোথাও থাকা বা না থাকার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও অধিকার সবারই আছে। এখানে আমার সমর্থন অসমর্থনে কিছু আসে যায় না 'বন্ধনহীন'। আমি শুধু বিদায় জানাতে এলাম। শত হলেও বেশ কয়েকটা মাস একত্রে ছিলাম। কেমন জানি একটা টান তৈরি হয়ে যায়... ব্যাখ্যা করার মত নয়....
৪০. ০৭ ই জুন, ২০০৭ সকাল ৭:১০
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: "আমার মনে হয়, চোরার ওপর বিরক্ত হওয়ার লিস্টে এর পরেই আসে সাদিক।" ... আপনার মনে হইতেই পারে। কিন্তু ঠিক মনে হয় নাই, এই তথ্যটাও মনের ভিতরে ঢুকায়ে নিয়েন।

"... একটা টাইপ। নিজের রেজাল্ট ভালো হওয়ার ফলে তথাকথিত 'ভালো ছেলে' এই টাইপটার সাথে আমার পরিচিতি অনেক প্রগাঢ়। আমি জানি, কোন পরিস্থিতিতে তারা কিরকম আচরণ করে। ..."
নিজেরে বেশি স্মার্ট ভাবা ঠিক না। আপনি "স্বভাবতই মানুষের জীবনকে দেখেছি অনেক কম" , আরো দেখেন। তারপরে জাজমেন্টে আইসেন। আর সবচে ভালো হয় জাজমেন্টটা স্কিপ করলে।

বিদায়ী পোস্টের প্রতি শুভ কামনা। আপনার অন্য নিকে লেখা অব্যহত রাইখেন।
৪১. ০৭ ই জুন, ২০০৭ সকাল ৭:৪৯
জ্বিনের বাদশা বলেছেন: নাহ, চোরের স্রষ্টা লোকটা চোরের উপর সুবিচার করেনাই ... সবাই চলে যাচ্ছে ...

যাই হোক, শুভকামনা রইল ...
৪২. ০৭ ই জুন, ২০০৭ সকাল ১০:০২
আড্ডাবাজ বলেছেন: আমারও একান্ত শুভকামনা রইল। দেখা হবে অন্য কোন সকালে।
৪৩. ০৭ ই জুন, ২০০৭ সকাল ১১:১৮
অঃরঃপিঃ বলেছেন: বেশ। হিমু যেইডা কইল, অঃরঃপিঃ তাই কয়- স্মুদ অপারেটর
৪৪. ০৭ ই জুন, ২০০৭ সকাল ১১:২৬
প্রমিত প্রবাল বলেছেন: চোর, আপনাকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিলাম হয়ত চোখে পরেনি আপনার। দয়া করে চোখ বুলালে কৃতজ্ঞ থাকবো।
৪৫. ০৭ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৪
মৃন্ময় আহমেদ বলেছেন: লেখার জন্য ৫।

হাছাই যাইবাগা চোরা!!! তাহলে কিছু চুরি গেলে দোষ দেউম কারে? এইডা ভাবলা না।।

মেইলডা দিউ তাইলেঃ
৪৬. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৪
কালপুরুষ বলেছেন: আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি। "রেগে গেলেন হেরে গেলেন"। তাই আমি চেষ্টা করি কখনো যাতে রেগে না যাই অথবা কষ্ট হলেও রাগ দমন করি। তবে আমি নিজেও রক্ত মাংশের মানুষ- কাম, ক্রোধ, লোভ, হিংসা, লালসা এইসব বদ রিপুগুলোর সাথে ভাল রিপুগুলো সহবস্থান করে মনের ভেতর। চেষ্টা করি বদ রিপুগুলো কখনো যেন ভাল রিপুগুলোকে ছাপিয়ে না যেতে পারে। মনের সাথে এই দ্বন্দ্বে কখনো জয়ী হই কখনো বা হেরে যাই। তবে মানুষ হিসেবে মানবিক দিকটা কখনোই বিসর্জন দিতে পারি না বলে অনেক সময় অনেক কিছু কষ্ট হলেও সহ্য করে নিতে হয়। আর নিতে পারি বলেই আমি এখনো নিজেকে মানুষ বলে ভাবতে পারি। আমি মনের ভেতর কোন কিছু পুষে রাখিনা। আমি দীর্ঘমেয়াদী শত্রুতামূলক সম্পর্কে বিশ্বাসী নই।
চোরের বিভিন্ন সময়ে করা মন্তব্যগুলো আমার কাছে অশালীন ও অরুচিকর মনে হয়েছে। নিজেকে মানুষ হিসেবে অনেক ছোট মনে হয়েছে তবুও চোরকে ক্ষমা করে দিয়েছি। কারন ক্ষমা করাও মানুষের একটা ধর্ম। নিজেকে মানুষ মনে করলে সেটা আমাকে মানতেই হবে। আজ আমি সবার সামনে প্রকাশ্যে বলছি, চোরের উপর আমার কোন রাগ নেই। আমি মাঝে মাঝে বিরক্ত হলেও চোরের অনেক মন্তব্য আমার কাছে ভাল লেগেছে। ভাল মন্দ মিলিয়েই মানুষ, তাই চোরের উপর রাগ হলেও সেটাকে পুষে রাখিনি। বরং সেটা থেকে মজা নেবার চেষ্টা করেছি। এখানে আমার কোন ভুল হয়ে থাকলে চোরকে অনুরোধ করবো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।ভাল থাকুন।
৪৭. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৮
মদন বলেছেন: আল্লাহ আমারে কালপুরুষের মতো ব্যবহার শেখাও
৪৮. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:১৬
হোসেইন বলেছেন: আপনার আরেকটা নিক (হোসেইন?) কি থাকব, না চইলা যাইব, কইয়া যান।@চোর।
:):):):):):):):):):):):):):):):):):):):):)
৪৯. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:২৬
কালপুরুষ বলেছেন: মদন,
আল্লাহ্ অনেক মেহেরবান। আমার মতো ব্যবহার নয় বরং আপনি তাঁর কাছে চান আপনি যেন একজন সত্যিকারের মানুষ হতে পারেন, ভাল ব্যবহার শিখতে পারেন। আর আপনার এই চাওয়া দেখে মনে হলো আপনি অনেক বড় মাপের মানুষ। কারন আপনি ভাল মানুষ বলেই তা শিখতে চান।
৫০. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: মামা কেমুন আছ? তুমি গেলে মামা ডাকুম কারে?
৫১. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৫
মদন বলেছেন: কালপুরুষ,
ভালমানুষ হইলে কি আর ভাল ব্যবহার শিখতে চাই?
অপরাধীর অপরাধ ক্ষমা করে দিয়ে তার সাথে হাসি মুখে কথা বলার মতো হৃদয় সবার থাকে না।
আলপিনের খোচায় পাহাড় টলে না, আলপিন বাকা হয়। আপনার ব্যবহারের গুন দেখে কথাটি আবার মনে পড়লো।
৫২. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫৭
অচেনা বাঙালী বলেছেন: বিদায় বন্ধু।
নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও।
৫৪. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১:০৪
ম. রহমান বলেছেন: লেখাটা পড়লাম...
চোর,
তুমি যদি ক্লান্ত হয়ে থাক তাহলে কিছুদিনের জন্য বিশ্রাম নিয়ে আসো...একেবারে চলে যাওয়া টা কি ঠিক হবে? তারপরেও যদি চলে যেতে চাও আমাদের ছেড়ে, তোমার পথ আগলে ধরবো না, বলবো, ভালো থেক, আরো বেশী ভালো...

৫৫. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ২:১০
বকলম বলেছেন: যারা নেগেটিভ নিক নিয়ে ব্লগে আসেন, তাদের প্রায় নিকের পিছনে থাকে একজন আলোকিত, বিচক্ষণ, উচ্চশিক্ষিত মানুষ। চোর বসও তাদেরই মতো একজন এ ব্যাপারে কোন কালেই আমার সন্দেহ ছিল না। মানুষের সুনাম সামনসামনি করতে হয় না, কিন্তু এই সিচুয়েশনে না বলে পারছিনা চোর আমার কাছে এমন একজন প্রিয় মানুষ যার কমেন্ট মনে করে কতবার মনের অজান্তে হেসে উঠেছি। চোরকে আমার অন্যান্য বুয়েট পড়া ছেলেদের মতো মনে হয় নি যারা একধরনের অহমিকা মনের মধ্যে লালন করেন।

বকলমের পিছনের মানুষটা বকলমের সমস্ত গুনাগুন নিজের মধ্যে ধারণ করে বলেই নিকটায় তার প্রকাশ পেয়েছে । প্রবাসের একাকিত্ব, সমমনার অভাব যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, তখন সামহোয়্যারইন ব্লগে চোর, শুভ, সহ এমন অনেক মানুষকে পেয়েছিলাম যাদের লেখা, কমেন্ট পিঠে হাত রেখে নিঃসঙ্গ জীবনের সাথী হয়েছিল।
ব্লগ ছেড়ে এসব মানুষের চলে যাওয়া এখন প্রতিদিন শুধু এক একটি দীর্ঘশ্বাসের জন্ম দেয়।
ই-মেইল এ্যাড্রেস এ্যড করলাম। যদি দেখা হয় অন্য কোন পথে।
৫৬. ০৭ ই জুন, ২০০৭ দুপুর ২:২৯
তাকা বলেছেন: বৃব বৃব বৃব
হাহ হাহ হাহ
হোহ হোহ হোহ
(হাসি থামাইতে পারতেছি না)
এজয দেখি ভূতের মুখে রাম নাম গো
হা হাহ হাহ

শাব্বাশ বেটা চুর তুই বালাই দেখাইলি আর ভালই বোকা বানাইলি ব্লগের সবতেরে।

তয় আমি শিওর ফির মিলেঙ্গা.........থিসিস ডিফেন্স কি বাদ। আরে বেটা ডিফেন্স নিয়া এত টেনশনের কি আছে। সব ঠিক হইয়া যাইব।

৫৯. ০৮ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৬
রাগ ইমন বলেছেন: মাথার চুল , চোথার ভুল
বালাই ষাট , করেই পাঠ
করবে ঠিক , বুমাস্টিক
এখন থাক, গুডের লাক!
৬১. ০৯ ই জুন, ২০০৭ ভোর ৬:৫২
মাহবুব সুমন বলেছেন: দেখা হবে যুদ্ধের ময়দানে,
বন্ধু আমার,
কাঁধে কাঁধ রেখে শত্রু হননে।
জানি না কবে সেটা।
------
আমার কাছেও ব্লগ আর ভালো লাগে না।
মেইল কইরেন।
৬২. ১০ ই জুন, ২০০৭ রাত ৩:১০
অলৌকিক হাসান বলেছেন: মনটা খারাপ হয়ে গেছে। তারপরও ভাবতে ভালো লাগছে মাত্র ৩ মাসে আমি এতো ব্লগারদের কাছাকাছি আসতে পেরেছিলাম। ভালো থাকবেন। আপনার মতো একজন ব্লগারকে হারানো খুব ভালো কিছু নয়। আমি বলব না আপনি থাকুন, আফসোস এটাই আরো আগে যদি আসতে পারতাম এখানে। অনেক আগে থেকে শুরু করলে হয়তো কিছু করতে পারতাম। ব্লগটা সত্যিই পচে গেছে। যোগাযোগ রাখবেন
৬৩. ১০ ই জুন, ২০০৭ সকাল ১১:০৬
পাগলা দাশু বলেছেন: নমস্কার চোর্দা। পুরো ব্লগ একেবারে পেঁদিয়ে দিলে ।
৬৪. ১১ ই জুন, ২০০৭ রাত ১২:৪৮
ঠুকেমারি বলেছেন: যেওনা গুরু,
ওওওওওওওও
যেওনা গুরু
চলেছ একেলা কুতায় ...


Click This Link
৬৫. ১১ ই জুন, ২০০৭ ভোর ৫:৩৩
আস্তমেয়ে বলেছেন: যাক, চোরের বিদায়ী ভাষণ শুনে বুঝতে পারলাম, চোরকে চিনতে আস্তমেয়ে ভুল করে নি।

চোরের ব্যপারে ধূসর ছায়ার ওখানে চোরের ক্যারেক্টার এনালাইসিস করেছিলাম। ওখানে যারা মন্তব্য করেছে, তাদের মধ্যে আমার এনালজিটাই সবচেয়ে কাছাকাছি হয়েছিল!

"চোর বিবাহিত।
বাচ্চা আছে কি না ঠিক শিওর না। থাকা অস্বাভাবিক না।
বয়স অবশ্য খুব বেশি না, ২৫-৩০ এর মধ্যে হবে।
লম্বা বেশি না, ৫ ফুট ৭।
চেহারা সাধারন।
আবেগী কিন্তু মারাত্মক প্র্যাকটিকেল। আবেগের জন্য বোকামী করলেও সরে আসতে জানেন। বোকামীটাও হবে লিমিট দিয়ে বাধা, লিমিটলেস নয়।
চোরের বিশেষত্ব হলো, চোর বিষম বুদ্ধিমান ও চালাক। বুদ্ধিমান মানুষেরা নিজের স্বার্থ বুঝে বেশ। তিনি প্রায়োরিটি সেট করতে জানেন। সেজন্য কখনও গভীর কাদায় পড়েন না, সরে আসতে জানেন।
জীবনযুদ্ধ করেছেন বেশ, তাই "সারভাইভাল অফ দ্যা ফিটেস্ট" সহ জীবনের কিছু রূঢ় সত্য জেনেছেন, বুঝেছেন আর নিজেস্ব কিছু ফিলসফি দাঁড় করিয়ে নিয়েছেন। অভিজ্ঞতা তার বয়সের চেয়েও বেশি।
অভিজ্ঞতা অনেক বড় জিনিস। পূর্ব অভিজ্ঞতা থেকে যা বুঝা যায়, তা ভবিষ্যতে চলতে সাহায্য করে। তবে দাদী নানীদের যা হয়, অভিজ্ঞতাই কিন্তু তাদের স্টেরিওটাইপ করতে সাহায্য করে, গন্ডিবদ্ধ করে। অভিজ্ঞ মানুষেরা রিস্ক থেকে দূরে থাকে, সে জন্য হয়তো অনেক কিছুই অনাবিষ্কৃত থেকে যায়।
চোরের রাগ বেশ ভয়ংকর। খুব নিষ্ঠুর হয়ে যান তখন। কোথায় যেন পড়ছিলাম হাই স্কুলে পড়া ছাত্রীকে চড় দিয়েছেন খুব মেজাজ খারাপ অবস্থায়--সেখান থেকেই বললাম।
আরও কিছু ব্যাপার মনে হয়েছে, আপাতত চেপে গেলাম!"


প্রথম কথাটা ইচ্ছাকৃত ভুল ছিল। আমার সব সময় মনে হতো চোর আসলে অবিবাহিত, বয়স বেশি না মোটেই, কিন্তু রাগ আপু যেভাবে খুব পরিচিতের ভঙ্গিতে ভাবীকে বিচার দিত, সেটা দেখে খুব কনফিউজড হয়ে যেতাম। ভাবতাম, আমার মানুষ-পড়াতে ভুল আছে নিশ্চয়ই তাহলে...

চোর জানে আমি চোরকে চিনতে ভুল করি নি।
আর আমার মনে হয় চোর এটাও জানে, চোর আস্তমেয়ে সম্পর্কে যা বলেছে তা চোরের স্রষ্টার কথার সাথে ঠিক খাপ খায় না। মনে হয় শেষ বারের মত চোর চরিত্র দিয়ে কিছু কথা বলানোর প্রয়োজন ছিল বলেই বলানো।
৬৬. ১১ ই জুন, ২০০৭ ভোর ৫:৩৩
আস্তমেয়ে বলেছেন: চোর,
আমার দু'টো নিকের প্রতিটা লেখা আমার নিজের। এখানে আর কারও অংশগ্রহন নেই।
৬৭. ১১ ই জুন, ২০০৭ ভোর ৫:৩৪
আস্তমেয়ে বলেছেন: চোরের কিছু দুর্বলতা আমি টের পেয়েছি, যেটা চোরের স্রষ্টা হয়তো চোরের সবলতা ভেবে আত্মতৃপ্তি পায়। চোর তর্ক করার সময় খুব ট্রিভিয়াল একটা পয়েন্ট ধরে 'হ্যা/না' উত্তর চায়। যেই প্রশ্নের সাথে আসলে মূল তর্কের সম্পর্ক খুব দূরের সম্পর্ক। খুবই দূরের সম্পর্ক।

যখন অস্ট্রেলিয়ার একটা সংগঠন নিয়ে ভুল রিপোর্ট নিয়ে কথা হচ্ছিল, সেই তর্কে 'আস্তমেয়ে জামাত করে কি না' তা কিন্তু অনেক দূরের প্রশ্ন। তারপরেও, আমাকে 'হ্যা/না' উত্তরে বলতে হয়েছিল, "আস্তমেয়ে জামাত বা জামাতের কোন অংগ সংগঠনের সাথে জড়িত না"।

সেখানে খুব জোর দিয়ে আমাকে এক শব্দে স্পষ্ট করে জানাতে বলা হয়েছিল। আমি যদি তখন 'এর সাথে এই তর্কের কোন সম্পর্ক নেই' বলে 'হ্যা/না খেলায়' অংশ না নিতাম, তাহলে চোর কি করত আমি জানি। প্রিন্ট স্ক্রীন নিয়ে সেটা নিয়ে বিশাল ম্যানিপুলেশন করত, 'অরা ক্যামনে কথা ঘুরায়, পিসলামি করে' ইত্যাদি ইত্যাদি বলে।

আমি স্পষ্ট করেই বলেছিলাম 'না'। তারপরে চোর আবারও ক্ল্যারিফাই করতে বললো, আমি আবারও বললাম 'না'।

চোর কিন্তু তারপরেও এখানে আস্তমেয়েকে জামাতের এজেন্ট সাজিয়ে তার পিছনে বিশাল একটা অরগেনাইজড, প্ল্যানড কিছুর গল্প ফাঁদল।

তার মানে, আমার মুখ দিয়ে কথাটা বের করেও চোর সেটা ধতর্ব্যের মধ্যেই আনল না। সেটা সুন্দর করে চাপা দিয়ে, তাল গাছ নিজের বগলের তলে রাখল।

চোর এই কাজটা করে। খুব চতুরতার সাথে, এমন করে তাল গাছ নিজের হাতে রাখতে চায়, যা আসলে 'বেশির ভাগ' মানুষকে খুশি রাখে, কিন্তু তাতে সততা থাকে না, মানুষের উপর সুবিচার করা হয় না।

এই ধরণের মানুষেরা সামাজিক এবং ব্যবসায়িক সাফল্য পায় অনেক, কিন্তু আমার যেই শিক্ষা আর মূল্যবোধ, তাতে তাদের মানুষ হিসেবে বেশি সুবিধার মনে হয় না! ব্যক্তিগত জীবনে এদের থেকে দূরেই থাকি। এই ব্যপারটা টের পাওয়ার পর থেকেই চোরের সাথে তর্কে যেতাম না। তর্কটা খুব দ্রুত 'কুতর্ক' হয়ে যেত তাই।

চোর চরিত্রের এই দিকটাই আমার ভাল লাগে নি। আমি আশা করি, চোরের স্রষ্টার এই দুর্বলতা নেই।

অনেক ভালো থাকবেন, চোরের স্রষ্টা!
৬৮. ১১ ই জুন, ২০০৭ দুপুর ২:০৮
তীরন্দাজ বলেছেন: চোর আমার অতি প্রিয় ব্লগারদের মাঝে অন্যতম। তার বিদায়কে সহজে মেনে নিতে কষ্ট হচ্ছে তাই।

সর্বসময়ের জন্যে শুভকামনা রইল।
৬৯. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৭
বইপাগল বলেছেন: আবেগআপ্লুত হলাম লেখাটা পড়ে। শুভেচ্ছা।
৭০. ২৩ শে জুন, ২০০৭ দুপুর ২:৪৬
আপন তারিক বলেছেন: এইটা কি করলেন চোর দ্যা? ফিরা আসেন। আপনারে খুব মিস করতাছি। তাড়াতাড়ি।
পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, এই সমতল ভুমিতে আসলে একটা আওয়াজ দিয়েন। দেখা করুম আপনের লগে...
৭১. ০১ লা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
ফয়সল নোই বলেছেন: অনেক দিন পর।তাই না ভাইজান? কেমন আছেন?
৭২. ১৩ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:০৯
তৎসম বাঙালি বলেছেন: ভাই চোর,
আমারে ভুলো নাই তো!

"আমারে নিবা মাঝি লগে?"
৭৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০২
ত্রিভুজ বলেছেন: চোর... সবগুলো পোষ্ট কবে মুছে দিলেন? কাজটা ভাল করেননি....!
৭৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৮
জল রঙ বলেছেন: ত্রিভুজ মিয়ার এতো দরদ কেন উতলাইয়া উঠলো হঠাৎ করে ?
৭৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩৭
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: 'চোর'-কে হঠাৎ করে খুব মিস করছিলাম। এসে দেখি 'চোর' অলরেডি বিদায় নিয়ে ফেলেছে।

আল্লাহ হাফিজ
৭৬. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
মাহবুব সুমন বলেছেন: একটা সত ও সাহসী মানুষ।
ব্লগের হাতে গোনা যে কটা মানুষকে ভন্ড বলে মনে হয় নাই সে অল্প কয়েকজন মানুষের মাঝে চোর একজন। মিস করি অনেক।
হাতের কাছে পাইলে চোররে কঠিন ডলা দিমু একটা, তার পর কোলাকুলি করে মিটমাট করে একটা বিড়ি শেয়ার।
৭৭. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৭
রাশেদ বলেছেন: আহা! চোরের বাকি লেখাগুলা যদি পড়তে পারতাম!
৭৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
ধুসর গোধূলি বলেছেন:

সামহোয়্যারের সেরা বিদায়ী ভাষন। অন্য যেকোন অর্থেও এই লেখাটাকে একটা সামারী হিসেবে (অন্তত এই লেখাটার সময়াবধি) ধরা যায় এই ব্লগের।

৭৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৭
বামনী তুলাগাছ বলেছেন: আহা! চোরের বাকি লেখাগুলা যদি পড়তে পারতাম!
৮০. ১১ ই মে, ২০০৮ ভোর ৪:১১
কতবতবকতকত বলেছেন: আহা! এই সেই চোর! ভাই, আপনার নাম অনেক অনেক শুনেছি পুরোন ব্লগারদের মুখে! তাতেই বুঝতে পারছি যে আমি কত বড় একজন ব্লগারকে মিস করেছি! তাই আপনার সাথে মোলাকাত করার সত্যিই খুব সাধ ছিল। কিন্তু সত্যিই তো আপনি আর ফিরে এলেন না। একটা কমেন্ট রেখে গেলাম। কোনদিন যদি আবার ব্লগে সাইন ইন করেন, প্লিজ আমাকে জানাবেন অবশ্যই। আপনার পোস্ট গুলো আমারও খুব পড়ার ইচ্ছা ছিল। ভালো থাকবেন।
৮১. ০২ রা জুন, ২০০৮ রাত ৮:২৬
আরিফুর রহমান বলেছেন: চোরের অর্জিনাল পুস্ট গুলা কৈ?
৮২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫২
স্বপ্নদুয়ার বলেছেন: আগের পোস্টগুলা সব মুইছা ফেলছেন দেখি চোর ভাই!!
৮৩. ১৯ শে মে, ২০০৯ রাত ৩:০৪
রিফাত হোসেন বলেছেন: চোর সাহেব চলে গেলেন কেন ?

আপনি আমারা মিস করছি দীর্ঘ বিরতিতে আবার সামুতে ফিরে আসলাম
কিন্তু আপনার দেখা পেলাম না ।

৮৫. ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২২
নাজমুল আহমেদ বলেছেন: আহা! চোরের বাকি লেখাগুলা যদি পড়তে পারতাম!
৮৬. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২০
হাসান মাহবুব বলেছেন: এই লোকের অনেক নাম শুনসি।
৮৭. ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯
স্বপ্নকথক বলেছেন: comment by: হাসান মাহবুব বলেছেন: এই লোকের অনেক নাম শুনসি।
৮৮. ২২ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৩
হায় ঈশ্বর! বলেছেন: এই লোকের অনেক নাম আমিও শুনছি
৮৯. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:২৭
মোতাব্বির কাগু বলেছেন: চোরের বাকি লেখাগুলা যদি পড়তে পারতাম!
৯১. ১৮ ই জুন, ২০১০ রাত ১১:৩৩
আলী প্রাণ বলেছেন: আমি একা হইয়া গেলাম, তোমারে দেখলে আমার বুকটা বড় হইয়া যাইতো, ছাগুশালাদের গালে আমি জুতা মারতে পারতাম, এখন সবার কবিতায় তেজ কিন্তু মাইনাস খাইবার ডরে ছাগুদেরকে তেজ দেখায়না। বড় একা হইয়া গেছি, তবুও ধরাধরি চলতাছে...... ত্রিরাহুটার পাগলামী কমে নাই, আমিও থামি নাই। আপনারে পাইলে আমি একাই সবগুলারে সামলাইতে পারি!!!!

সেই সাহস আমার আছে! নিজের টাকায় ক্যাফে থেকে ব্রাউজ করে মহিষ তাড়ানোর কাজ একমাত্র আলী প্রাণই করে....

ভালো থাইক্কেন.....
৯২. ১৮ ই জুন, ২০১০ রাত ১১:৩৪
আলী প্রাণ বলেছেন: আমি একা হইয়া গেলাম, তোমারে দেখলে আমার বুকটা বড় হইয়া যাইতো, ছাগুশালাদের গালে আমি জুতা মারতে পারতাম, এখন সবার কবিতায় তেজ কিন্তু মাইনাস খাইবার ডরে ছাগুদেরকে তেজ দেখায়না। বড় একা হইয়া গেছি, তবুও ধরাধরি চলতাছে...... ত্রিরাহুটার পাগলামী কমে নাই, আমিও থামি নাই। আপনারে পাইলে আমি একাই সবগুলারে সামলাইতে পারি!!!!

সেই সাহস আমার আছে! নিজের টাকায় ক্যাফে থেকে ব্রাউজ করে মহিষ তাড়ানোর কাজ একমাত্র আলী প্রাণই করে....

ভালো থাইক্কেন.....
৯৩. ০১ লা আগস্ট, ২০১০ দুপুর ২:৩৬
এনটনি বলেছেন: নিজের মত করে তো সবসময় সব পাওয়া যায়না। ময়লা পরিষ্কার করতে হলে হাতে মাখবে, এতে নামতেও হবে ...
৯৪. ১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই পোস্টটাও একট টুকরো ইতিহাস ।

এটাকে প্রিয়তে সংযোজন করে না রাখলে, ইতিহাস এবং নিজের সঙ্গে খানিকটা হলেও প্রতারণা করা হয ।
৯৬. ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৭
স্স্পরসের বাহিরে বলেছেন: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই পোস্টটাও একট টুকরো ইতিহাস ।

এটাকে প্রিয়তে সংযোজন করে না রাখলে, ইতিহাস এবং নিজের সঙ্গে খানিকটা হলেও প্রতারণা করা হয
৯৭. ২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪১
নাহোল বলেছেন: এই লোকের অনেক নাম শুনসি।
১০০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৫২
স্বাধীকার বলেছেন: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই পোস্টটাও একট টুকরো ইতিহাস ।

এটাকে প্রিয়তে সংযোজন করে না রাখলে, ইতিহাস এবং নিজের সঙ্গে খানিকটা হলেও প্রতারণা করা হয ।
১০৩. ১২ ই আগস্ট, ২০১১ রাত ২:৪৪
দা ডার্ক নাইট বলেছেন: আমিও আপনার অনেক নাম শুনেছি। ইতিহাসের পাতায় তাই নিজের নামটা জুড়ে দিলাম ;)
১০৫. ১৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:১১
আহমেদ রাকিব বলেছেন: সাধাসিধা পোষ্ট কত অসাধারন হতে পারে এটা তার একটা নমুনা। প্রিয়তে নিয়ে রাখলাম।
১০৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০০
উপদেশ গুরু বলেছেন: আপনার যে লেখার হাত ভাল সেটা নিয়ে কোন সন্দেহ নাই আপনাদের মত লোকরা ব্লগে না থাকলে কেমতে হবে???? অনেক ইচ্ছা করতেছে আপনার অন্য লেখা গুলো পড়ার।

 

মোট সময় লেগেছে ১.০৮৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চোরের আবার জাত কিয়ের?

-------------
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: চোরের লিখাগুলো - যদিও লিখার মান নিয়া টান টান খেলা নাই - চোরের লিখিত অনুমতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ