বাংলাদেশে বেশ কয়েকটি ব্লগ সাইট আছে। সামু সর্বপ্রথম চালু হওয়ার পরে সামুর ব্লগাররা আরো অনেক ব্লগ সাইট চালু করেছে। যেমন, সচলায়োতন , আমার ব্লগ , আমরা বন্ধু , বিসর্গ , টেকটিউনস এর মত আরো কিছু ব্লগ সাইট আছে।
সচলআয়োতন ব্লগ সাধারনের জন্যে নয়। কিছু ব্লগার ছাড়া সেখানে পোষ্ট করা যায় না।
আমার ব্লগ-আওয়ামী ব্লগ নামে পরিচিত। গালাগালির জন্যও আমার ব্লগ বিখ্যাত/কুখ্যাত।
আমরা বন্ধুতে সবাই ব্লগিং করতে পারে না। রেজিস্ট্রেশন করার সময় ওরা আপনার রেফারেন্স চাইবে যার কাছে তারা ফোন করে। ওইখানে আমিও রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু আমাকে ওরা নিক খুলতে দেয় নি।
বিসর্গ ব্লগ ঘুরে মজা পাইনি। ওইখানে ব্লগার কম আর রেটিং সিস্টেম ভাল না। প্লাস/মাইনাস না থাকলে পোষ্ট করে মজা লাগে না। ওখানে প্লাস মাইনাস নেই।
টেকটিউনস একমাত্র রাজনৈতিক পরিচয়বিহীন ব্লগ সাইট। কোন ক্যাঁচাল নেই তাই মজাও নেই
আগামীকাল থেকে চালু হচ্ছে নতুন ব্লগ সাইট সোনার বাংলাদেশ
সামুতে যারা ব্যান খেয়েছেন অথবা বিনা কারনে করকয়দিন পর পর জেনারেল হচ্ছেন তাদেরকে অনুরোধ করছি-আপনারা সোনার বাংলাদেশ ব্লগে নিক খুলে সেখানে ব্লগিং শুরু করুন। আশা করি ওই ব্লগ সাইটে গালাগালি হবে না।
সামুতে ইদানিং প্রচুর ইসলাম বিরোধী পোষ্ট আসছে। কতৃপক্ষকে রিপোর্ট করলে কোন একশন নেয় না। আশা করি ঐ ব্লগে কোন ইসলাম বিরোধী পোষ্ট আসবে না। ইসলাম বিরোধী পোষ্ট আর নাস্তিকতার পোষ্ট এক নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



