আমার প্রিয় পোস্ট

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন।" www.deshbidesh.tk

ফোল্ডার অপশন হারিয়ে গেছে আমি যে ভাবে ফিরিয়ে আনি.....

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

শেয়ারঃ
2 0

অনেক সময় টুলস্ মেনুর অধীনে
ফোল্ডার অপশন হারিয়ে যায় । এটি না থাকলে অনেক বিপত্তিতে পরতে হয়। ধরুন আপনি অপনার কোন গুরুত্বপূর্ন ফোল্ডার বা ফাইল হিডেন করে রেখেছেন কিন্তু আপনার এই ফোল্ডার অপশন হারিয়ে গেছে । এখন আপনি ঐ ফোল্ডার খুলতে পারবেন না।এখন এই অপশন ফিরিয়ে আনতে আপনাকে যা করতে হবে।
স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান এ ক্লিক করতে হবে (এই রান কমান্ড আপনি কি বোর্ড থেকে উইন্ডোজ কি+আর চেপে ও পেতে পারেন)। এর পর

রান কমান্ডে লিখতে হবে gpedit.msc এর পর ওকে তে ক্লিক করতে হবে।
এর পর ইউজার কনফিগারেশন এ দুইবার ক্লিক করে খুলতে হবে।

তার পর এ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এ দুইবার ক্লিক করে খুলতে হবে।

এর পর উইন্ডোজ কম্পোনেন্ট এ দুইবার ক্লিক করে খুলতে হবে।

একই ভাবে উইন্ডোজ এক্সপ্লোরার এ দুইবার ক্লিক করে খুলতে হবে।

একই ভাবে উই রিমুভ দি ফোল্ডার অপশন এ দুইবার ক্লিক করে খুলতে হবে। এর পর

এই ডায়ালগ বক্স থেকে ইনেবল্ড সিলেক্ট করে ওকে করুন এবং পুনরায় নট কোনফিগারড সিলেক্ট করে কম্পিউটারটি রিস্টার্ট দিন আপনি ফোল্ডার অপশনটি পেয়ে যাবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফোল্ডার অপশন ;
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
কিং রক্স বলেছেন: এই ছবি গুলা কেমনে দিছেন???ক্যামেরা দিয়া ছবি তুইলে না অন্য কোন ভাবে??
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: ছবিগুলো দিয়েছি স্ক্রিন শট নিয়ে। পরে ফটোশপে এডিট করেছি।

২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
স্বপ্নময়২ বলেছেন: শিখে নিলাম। ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হুমম এইটা একটা কাজের পোষ্ট দিছেন। এই রকম পোষ্টই পারে ব্লগে বিভিন্ন টাইপের ভাল পোষ্টগুলির মধ্যে একটা।

+++

সকালে আপনার ভূল বুঝতে পারার জন্য ধনবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আপনি আমাকে সঠিক পথ দেখাইছেন।
এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাথে শুভকামনা ও শুভেচ্ছা।

৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
স্বাধীনতার বার্তা বলেছেন: ছবি স্পষ্ট না। স্ক্রিনশট নিয়ে *.png ফরম্যাট এ aspect ratio ঠিক রেখে আবার আপলোদ করেন। কিছুই বুঝা যায় না।
যেমনঃ


Click This Link
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: পিএনজি ফরম্যাটে করে দেখলাম ভালো কাজ দেয় ।
আমার পোস্টে আপডেট দিলাম পিএন জি দিয়ে।
নতুন কিছু জানলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।

৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
সুলতান আহমদ বলেছেন: ভবিষ্যতে কাজে লাগবে। আমার ই-মেইলে পাঠালে স্থায়ীভাবে সংরক্ষন করে রাখতে পারব।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: একটি কপি শিঘ্রই পেয়ে যাবেন আশা করছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: পাঠাইলাম পাইলে আওয়াজ দিয়েন।

৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
মোতাব্বির কাগু বলেছেন: ভবিষ্যতে কাজে লাগবে। আমার ই-মেইলে পাঠালে স্থায়ীভাবে সংরক্ষন করে রাখতে পারব।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: পাঠাবো নিশ্চই পেয়ে যাবেন শিঘ্রই....
আপনাকে অনেক অনেক ধন্যবাদ......

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: পাঠাইলাম পাইলে আওয়াজ দিয়েন।

৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫
আজাদ আল্-আমীন বলেছেন: স্বাধীনতার বার্তা বলেছেন: ছবি স্পষ্ট না। স্ক্রিনশট নিয়ে *.png ফরম্যাট এ aspect ratio ঠিক রেখে আবার আপলোদ করেন। কিছুই বুঝা যায় না।

উপরের এই জিনিসটা নতুন জানলাম । এই পোস্টর লেখকের সাথে স্বাধীনতার বার্তাকেও অংসখ্য ধন্যবাদ ।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আল আমীন ভাই আপনাকে শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: আপনার মূল্যায়নটি আমার অনেকদিন মনে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১০. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
স্বাধীনতার বার্তা বলেছেন: আরে এত ধন্যবাদ কোথায় রাখি! :``>>
আপনারা স্বাগতম।
আর একটা জিনিশ মাথায় রাখবেন, মুভির পোস্টার আর স্ক্রিন শট স্বাভাবিক ভাবে *.jpeg এ দিবেন, এক্ষেত্রে *.png শুধুশুধু অনেক জায়গা নেবে। কিন্তু একই মুভির দুইটা ভিন্ন ভিডিও ফাইল এর একই ফ্রেম এর মধ্যে পার্থক্য বুঝাতে চাইলে আবার *.png ।
তাছাড়া সব ফরম্যাট এর বস হল *.bmp। তবে এতে প্রচুর জায়গা নেয়। ফলে পেজ লোডিং টাইম অনেক বেড়ে যাবে।
তাই সবদিক দিয়ে *.png ই সবচেয়ে ভালো।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: সবার কাজে লাগবে আপনার এ উপদেশটি

১১. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১
মনি moni বলেছেন: কাজের পোষ্ট প্রিয়তে
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: মনি দাদা আপনাকে ধন্যবাদ। ব্লগে লিখা দিচ্ছেন না কেন?

১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: ভালো থাকেন
ধন্যবাদ আপনাকে

১৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪২
মুভি পাগল বলেছেন: ভাইরাস ধরলেও এভাবে কাজ হবে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: আশা করি হবে>>>>>>>>>

১৪. ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৬
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: কাজের জিনিস দিয়েছেন। ধন্যবাদ সহ প্লাস।
০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ...............................

১৫. ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০১
বিপ্লবী স্বপ্ন বলেছেন: যে ভাইরাসের জন্য Folder Settings হাওয়া হয়ে যায়, সেই ভাইরাসে আক্রান্ত কোন কম্পিউটারে কি এটা করে দেখেছেন? কারণ আমার মনে হয় যে যেখান থেকে আপনি এটা করেছেন সেটাও ওই ভাইরাস Hide করে ফেলে।

তারপরও, নতুন জিনিশ জানলাম। ধন্যবাদ।
২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ
ওটা হারিয়ে যাওয়ার পর আমি করেছি তবে কোন ভাইরাসের কথা বলছেন তা পরিস্কার নয়। তবে কাজ হয়। এটা প্রমানিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৯৫৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। কিম্পিউটারের নতুন বিষয়গুলি ভালো লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই