দুই শিশুর বুদ্ধিমত্তায় রক্ষা পেল মেঘনার দু’হাজার যাত্রীর প্রাণ ।
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাত্র দশ বছর বয়সী দুই শিশুর বুদ্ধিমত্তায় রক্ষা পেল রেলের দুই হাজার যাত্রীর প্রাণ। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর থেকে গতকাল ভোর পাঁচটা ২০ মিনিটে দুই হাজার যাত্রী নিয়ে যাত্রা করে মেঘনা এক্সপ্রেস। ট্রেনটি লাকসাম স্টেশন অতিক্রম করে সকাল সাতটা ২০ মিনিটে। এসময় হঠাৎ এলাকার দশবছর বয়সী দুই শিশু ফোরকানিয়া মাদরাসায় যাওয়ার পথে দেখতে পায় রেল লাইনে নাটবল্টু নেই। এ অবস্থা দেখে তারা বুদ্ধি খাটিয়ে ওই স্থানে আগে থেকে পড়ে থাকা একটি লাল কাপড় উড়াতে থাকে। ট্রেনের চালক তা দেখে ট্রেনটি থামায়। এতে রক্ষা পায় ট্রেনের দুই হাজার যাত্রী। যাত্রীরা বলেন, ট্রেন থামিয়ে ক্ষতিগ্রস্ত সেই লাইনটি মেরামত করা হয়। পরে বেলা এগারোটা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম এসে পৌঁছে। ওই ট্রেনের যাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম খলিল আজাদীকে বলেন, দুই শিশুকে লাল কাপড় উড়াতে দেখে চালক ট্রেনটি থামায়। মাত্র দশ
বছরের দুই শিশুর বুদ্ধিমত্তায় রক্ষা পেল ট্রেনে থাকা দুই হাজার যাত্রীর প্রাণ। তিনি বলেন, ট্রেন থামার পর লাইনের পাশে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জেনেছি তারা বলেছেন লাইনটিতে আগে থেকেই কোন নাটবল্টু ছিল না। এখানে একটি লাল কাপড় টাঙানো ছিল। কিন্তু গতকাল কে বা কারা কাপড়টি লাইনের পাশে ফেলে দেয়। কৃষকরা বলেন, রেল কর্তৃপক্ষ নিয়মিত লাইন পরীক্ষা নিরীক্ষা করে না। যার ফলে গতকাল এ ঘটনাটি ঘটে।
সূত্র
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন