~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সেদিন মগবাজার থিকা বোনকে নিয়া মহাখালী বাসষ্ট্যান্ড যাবো (গন্তব্যঃ ভালুকা)- দাড়ানো সিএনজিওয়ালা ড্রাইভারকে বিনয়াবনত ভঙ্গীমায়
ড্রাইভার সাহেব কাউন্টার মার্লেন- "কৈ যাইবেন"--
চিঁহি/মিহি সুরে বল্লাম "মহাখালি বাসষ্ট্যান্ড"
এর্পর শুরু হৈলো কয়েক সেকেন্ডের (নাকি কত যুগের) টেনশনের পালা-- না জানি কি উত্তর দেয় - না জানি কি কয় !
একবার আমার বোনের দিকে আবার পরে আমার দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকায়া যা বল্ল---
আই ডাই- অবস্থা আমার
- "উডেন"......
আমি নিজেকে অবিশ্বাস করা শুরু কর্লাম...
তারপর লম্বা এক্খান দম নিয়া বিজয়ীর বেশে বৈনের দিকে তাকায়া আকর্ণ হাসি (
(ইংলিশ ছবির স্লোমোশনের মতন হৈলো ব্যাপার্টা)
কানে কি যেন শুনলাম (কেউ কি কিছু কৈলো আমারে
- ড্রাইভার সাহেব কৈলেন "ভাড়া ৬০/- ট্যাকা লাগ্বো"
এক্টা হার্টবিট মিস হৈলেও হাসি অটুট রাইখা বৈনেরে কৈলাম ওঠার জন্য ...
ষ্টার্ট দিয়নের সময় দেখলাম ড্রাইভার শালা (সাহেব থেকে শালা- প্রমোটেড
সিদ্ধান্ত নিলাম- ওখে, ঠিকাছে- একহাত দেখানো হৈবেক, ইনশাআল্লাহ
উইদিন ভেরি শর্ট টাইম - আমরা চইলা আসলাম বাসষ্ট্যান্ড।
কৈলাম ডাইনে নিয়া রাখেন ভাই (
কপাল ফেভার না কর্লে যা হয় আর্কি... ডাইনেই হৈলো গিয়া পুলিশ চেকিং রুম...
সিএনজি থামার পর নামলাম (আমার ঠিক পিছনেই বেশ কয়েক্জন সার্জেন্ট পুলিশ ডিউটি কর্তাছিলেন )...
গলা মোটা কৈরা জিগাইলাম-- কত হৈছে ভাড়া?
(ড্রাইভার শালার চিহারাটা যদি আম্নেগরে ইট্টু দেখাইতার্তাম- আপচুস
ও ২৮/-টাকা, ঠিকাছে আম্নেরে ৩০/- টাকাই দিলাম (তিন্টা ১০/- টাকার নোট জালীর ছিদ্র দিয়া ঢুকায়া দিয়া আসলাম)
আর পিছের দিকে তাকাইনাই....
(আমার বৈন জিগাইলো, আরেক্টু বাড়ায়া দিলেই পার্তা ভাইয়া--
আমি কৈলাম- হ, তুই বেশী বুজস- ব্যাটার সিএনজিতে যে আগুন ধরাইনাই তাই বেশী
[বৈন আমার কি তৈলে আদরে আদরে আদা হৈয়া যাইতাছেগা
পাদটিকাঃ উক্ত আলুচনায় শালা মানে পরমাত্মীয় হিসাবে বলা হৈসে- গালি হিসাবে নয়।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




