আমার প্রিয় পোস্ট
- বিখ্যাত হাদীস গ্রন্থগুলোর ডাউনলোড লিংক কালেকশন - চুম্বক
- সাইমুম সিরিজের ১৬ টি বই ডাউনলোড লিঙ্ক - চুম্বক
- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন এবং আন্তর্জাতিক প্রতারনা - আব্দুন নূর তুষার
- গ্রিক পুরাণ: আটালান্টা - ইমন জুবায়ের
- বৃহত্তর রাজশাহীর ব্লগারদের লিস্টঃ রাজশাহীয়ানরা আওয়াজ দেন - ধ্রুবমেঘ
- বাংলা ব্লগের ইমোটিকন এবং তাদের স্রষ্টা
- নোটিশবোর্ড
- পাসপোর্ট - মুহিব
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- কনসার্ট ফর বাংলাদেশ (ডাউনলোড লিংক সহ) - ...অসমাপ্ত
- টুকিটাকি টিপস - ভেংচুক
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- অনলাইন ব্যাংকিং - নিরাপত্তার কিছু দিক - আফরোজ_জাহান
- কিভাবে উইন্ডো রেজিস্ট্রি ক্লিন করবেন - আফরোজ_জাহান
- ভ্লগীয় প্যারোডীর শেষ কিস্তি-
- চোরকাঁটা
- কারা ভাইকিং? - ইমন জুবায়ের
- 'রাত্রী' আজ আপনার জন্মদিন - মিলটন
- আমার মেয়ে আমার পৃথিবী - রাত্রী
পূণ্য মা মনিটাকে খুব মিস করছি। 
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
![]()
গতকাল ভোরে (০৯.১০.২০০৮) রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনে চেপে মা-মেয়ে কে ঢাকা অব্দি এগিয়ে দিয়ে একই ট্রেনে ফিরে এলাম। ওদের গন্তব্য আরও দুরে, চট্টগ্রাম। কমসে কম ১৫-২০ দিনের সফর।
আমার পূণ্য'র মা চট্টগ্রামের মেয়ে; ওখানেই জন্ম, পড়ালেখা সব। ওখানে এখন কেউ নেই, শুধু মুরাদপুরে বড় বোন থাকেন। গত পাঁচ বৎসর হল সে যায়না চট্টগ্রাম, কিন্তু মন সবসময় যাবার জন্য কাঁদে। কয়েক দফা প্রোগ্রাম করে ভেস্তে গেছে। হয় আমার অফিসের ব্যাস্ততা, নয় অন্য কোন কারণ। কিন্তু এবার সে নাছোড়বান্দা, যে করেই হোক, যাবেই। এদিকে আমার ব্যস্ততা; ডাকা হল বড় বোনের ছেলেকে ঢাকায়। কাল বিকেলে সূবর্ণ ট্রেনে তারা পৌঁছেছে রাত ১২ টা নাগাদ। আর আমি সিল্কসিটিতে কাল রাত ১০টায় ফিরেছি।
বাসায় ফেরার পর থেকেই এক ধরনের শূন্যতা মনকে ছেয়ে আছে। মা-মেয়ে আমার কাছ থেকে বেশী দূরে সেভাবে থাকেনি, কারণ পূণ্যের নানা বাসা এখন রাজশাহীতেই। বাসাটা কেমন জানি খালি খালি লাগছে। বিছানায় পূণ্যের বালিশ গুলো রাখা। সেলফে ওর বই, খেলনা। খালি মিষ্টি খিল খিল হাসি আর চঞ্চল পদচারনার শব্দ নেই। গোটা বাড়ী যেন মৃত্যুপুরী।
বাবার প্রতি সব মেয়েরই ভীষণ টান থাকে বলে জানি। আমার মেয়েরটা যেন একটু বেশীই। আমার মা গত হয়েছেন আজ এক যুগ প্রায়। তখন মাত্র অনার্স প্রথম বর্ষের ছাত্র আমি। তাই একটা মেয়ের জন্য খুব ব্যকুল ছিলাম। ওর জন্মের পরে (০৫.০৬.২০০৫) দীর্ঘ ৯ বৎসর পর মনপ্রাণ ভরে 'মা' ডাকতে পেরে কি যে আনন্দ লেগেছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। খুব অবাক হয়েছিলাম , মাত্র কয়েক ঘন্টার সেই ছোট্ট 'মা' তার সন্তানকে ঠিকই আলাদা করে চিনে নিয়েছিল। জন্মের কয়েক ঘন্টার মাথাতেই দেখা গেল, আমি যেদিক থেকেই 'মা' ডাকি, সে ঠিক সেদিকেই মাথা ফিরিয়ে আমাকে দেখে। সেই দৃষ্টিতে কোন অনিশ্চয়তা ছিলনা, ছিলনা লক্ষ্যভ্রষ্টতা যা নাকি সব বাচ্চার ক্ষেত্রেই প্রথম ১-২ সপ্তাহ পর্যন্ত থাকে।
(বাবার মুখ থেকে পান খাবে মেয়ে)
সেই শুরু। যত দিন গেছে, মা-ছেলের বাঁধন আরও মজবুত হয়েছে। ও যখন মাত্র চার মাসের তখন কয়েক দিনের জন্য যাই লালমনিরহাট। কয়েকদিন বাবাকে না দেখে মেয়ে আমার সে কি বিষন্ন। ঘরে কেউ ঢুকলেই বাবা ঢুকল ভেবে আনন্দিত হয়। পরে বাবা না দেখে মন খারাপ। তার মা একবার তার কানে ফোন দেয়। আমি এপাশে 'হ্যালো মা' বলছি। বিশ্বাস হবে কি না জানিনা, স্পষ্ট ওপার থেকে 'বাবা' ডাক ভেসে এল! আমি তো বিস্ময়ে হতবাক মাত্র চার মাসের শিশু সে ! তার মা ও আশা করেনি এটা। সেও বিমুঢ় হয়ে গেছিল। তার পরদিনই বাসায় ফিরি। ভুল শুনেছিলামনা সেদিন। বাসায় এসে আবার একই ডাক শুনে নিশ্চত হই।
মেয়ে আমাকে আব্বু, বাবা, বাবি, বাবেই, বেবে, বাবুই নানা নামে ডাকে তবে তার প্রিয় ডাক হল 'ব্যাটা'। আর ভালবাসে ডালটন বলে ডাকতে।
(কযেক মিনিট আগে প্রথম হাঁটার আনন্দ চোখে মুখে, ১২.০৮.২০০৬)
কাল যখন এয়ারপোর্ট স্টেশনে ওরা আমাকে রেখে গাড়ী করে উত্তরাতে যাচ্ছিল (সিল্কসিটি পৌঁছে দুপুর ২ টায়, সূবর্ণ ছাড়ে বিকেল পৌনে পাঁচটায়ম আমার ট্রেন আবার আধা ঘন্টা পরেই, তাই বিদায় পর্ব ওখানেই সারা হল।) পূণ্যের মায়ের এক কলেজ জীবনের বন্ধু, স্বামী সহ উত্তরায় থাকে তার বাসায় ফ্রেশ হবার জন্য, তখনও মা আমার জানেনা বাবা আর সাথে আসছেনা। বাবা কেন গাড়ীতে তার সাথে উঠলনা, এক অদ্ভুত বিষন্ন প্রশ্নবোধক দৃষ্টি তার চোখেমুখে লক্ষ করলাম। গাড়ী থেকে যতক্ষন দেখা গেছে, পূণ্য মা আমার পেছন ফিরে বাবাকে দেখছে; বাবা দাঁড়িয়ে হাত নাড়ছে। এর আগের পথে যতবার তাকে বলেছি, 'মা তুমি আমাকে রেখে চট্টগ্রাম যাচ্ছো?" তার উত্তর, "তুমিওতো যাচ্ছো"। তার এই নিশ্চিত ভঙ্গির কারনেই বিদায়ের সময় তাকে 'বাই' বলে বিদায় দিতে পারিনি। পরে শুনলাম, সে বাবাকে খুঁজেছে চট্টগ্রামের পথেও। সারা পথ শুধু 'বাবা কেন সাথে আসছেনা', 'স্টেশনে থেকে গেল কেন', 'বাবা কি হেঁটে হেঁটে আসবে', 'কখন আসবে'- প্রশ্নের পর প্রশ্নবানে জর্জরিত করেছে মা'কে।
আজ একদিন হয়ে গেল। খালামনির বাসায় ভালই আছে, বেড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু থেকে থেকেই বাবার খোঁজ আর বাবার সাথে কথা হলেই, 'বাবা তুমি আস, আসছনা কেন?"
অনেকেই এমন চাকুরী করেন যে ট্যুরে বাইরে প্রায়ই যাওয়া পড়ে, অনেকের শ্বশুরবাড়ি দূরে তাই সন্তানেরা কয়েকদিনের জন্য নানাবাড়ী, দাদা বাড়ী যায়। আমার ক্ষেত্রে এ দু'টো কম ঘটে। তাই মেয়ের বিরহে খুব কাতর লাগছে। কবে আমার মা কে আবার দেখব সেই দিন গুনছি।
আমার মেয়েকে অবশ্য তার মা আগেই সাইন ব্লগে পরিচয় করিয়ে দিয়েছে, তাই নতুন করে পরিচয় দিলাম না, ব্লগার রাত্রী আমার মেয়ের মা ।
Click This Link
আমার কয়েকটা প্রিয় ছবি।
![]()
![]()
![]()
'পূণ্য মা' তোমাকে খুব মিস করছি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চাচামিঞা বলেছেন:
সুন্দর লেখা......সুন্দর বাবু পূণ্য।
লেখক বলেছেন: মনটা খুবই খারাপ। আপনার মন্তব্যে মনটা ভাল লাগছে। ধন্যবাদ।
ব্লগার রাত্রীকেও খুব মিস করছি।
পূণ্যের জন্য শুভকামনা...
লেখক বলেছেন: ধন্যবাদ। ওকে দোয়া করবেন।
কৌশিক বলেছেন:
গুডুলিপুটুলি
লেখক বলেছেন: আসলেই
লেখক বলেছেন: চাঙ্কু ভাই, ব্লাগার রাত্রী (পূণ্যের মা) আপনার লেখার ভীষণ ভক্ত। আপনার ভরমন কাহিনীটা ওর খুবই প্রিয়।
চাঙ্কু বলেছেন:
ওরেরে রে ডালটন ভাই এডি কিতা কয় । আমার এই আব-জাব লেখা কারো ভাল লাগে শুনলে কিরাম শরম শরম করে ভাবীরে অনেক ধন্যবাদ ।
আপনার বিরহকাল শেষ হবে কবে ?? ১৫-২০ দিন না আরো বেশি ??
লেখক বলেছেন: এর মধ্যেই যাব ওদের আনতে।
বাই দ্য ওয়ে, আর আধাঘন্টা পরে ব্লাগর রাত্রী র জন্মদিন
মিলটন বলেছেন:
বাবুটাকে আদর। আপনি রাজশাহীতে থাকেন? কোথায়?
লেখক বলেছেন: জন্ম, লেখাপড়া, চাকুরী সবই রাজশাহী শহরেই। একটা ব্যাঙ্কে সিনিয়র অফিসার হিসেবে আছি।
অফটপিকঃ ব্লগার রাত্রী আপনাকে তার মোবাইল নম্বর দিতে বলে গেছে। ০১৭১২-৬৮৫৮৪১. কয়েকদিন আগে তার ঠিকানা বলেছিল, কিন্তু নম্বর দেয়া হয়নি।
আর আধাঘন্টা পরে (১১ ই অক্টোবর) রাত্রী র জন্মদিন।
আপনি তো ঢাকায় থাকেন? রাজশাহী তে বেড়াতে আসার আমন্ত্রন রইল।
চাঙ্কু বলেছেন:
ডালটন ভাই @ ভাবীর জন্মদিন নিয়া একটা পোষ্ট দেন যাতে সবাই উইশ করতে পারি ।
লেখক বলেছেন: এক্ষনি দিব।
লেখক বলেছেন: আপনাকে পুরো পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।![]()
মিলটন বলেছেন:
@ ডালটন ভাই হ্যাঁ ব্লগার রাত্রীর যে আগামী কাল জন্মদিন তা আমি জানি। আমার একটি পুরনো পোষ্ট আছে (সব ব্লগারদের জন্মদিন বিষয়ক) যেখানে উনি কয়েকদিন আগে তার জন্মদিন জানিয়েছিলেন।
ওকে আপনার সাথে কথা হবে। আমার ব্লগ পেইজের হেডে আমার সেল ফোন নাম্বার আছে।
লেখক বলেছেন: আমার টা ০১৭১১-২৮৪১৪১
আপনার পোষ্টে আমারটাও এন্ট্রি আছে।
আপনার সেল নম্বরটা সুন্দর। কোথায় পেলেন এটা? আমিও খুঁজেছি, পাইনি। ![]()
লেখক বলেছেন: আপনারে ধইন্নবাদ।
লেখক বলেছেন: আপনি চাটগাঁর ?
লেখক বলেছেন: আমার বাবুটার জন্য দোআ কইরেন রাজামশাই।
লেখক বলেছেন: ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। দুরে আছেন, অ...নে....ক ভাল থাকুন।
তসলিম আহমেদ বলেছেন:
এরই নাম বুঝি সুখ দাদা।
লেখক বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন দাদা। অসম্ভব এক সুখ।
লেখক বলেছেন: 'দের' না 'কে'। আসলে আমার ঐ একখানাই। ধন্যবাদ। আপনার দোআ ওর জন্য অনেক কিছু।
হৃদছায়া বলেছেন:
কি কিউট বাবুটা !
লেখক বলেছেন: হ্যাঁ মামনি আমার খুব্বই কিউট। অন্ততঃ তার বাবা চোখে তো বটেই। দোআ করবেন ওর জন্য। ধন্যবাদ।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
সো কিউট বেবি। আদর রইলো।
লেখক বলেছেন: আমর মেয়েকে নিয়ে একটা কবিতা লিখে দেবেন আপা? খুব খুশী হব।
লেখক বলেছেন: ভাইরে, আসলের চাইতে সুদের মায়া বেশী। ![]()
জামালiiuc বলেছেন:
@ মোঃ নাজমুল হাসান বলেছেন: কি ভাই শুধু কি মেয়ের জন্য মন খারাপ, নাকি তার মার জন্যওভাল বলেছেন।
লেখক বলেছেন: আসলের চাইতে সুদের মায়া বেশী।![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















