সন্ধ্যায় অফিস থেকে ফিরছি। বাসার পাশে এক ছেলের পড়া শুনলাম। উচ্চ স্বরে পড়তেছে।... উঁম ম ম জাতি সংঘের মহাসচিব উঁম.ম..ম. এ্যাঁ..এ্যাঁ..এ্যাঁ বান কি মুন ন.ন.ন. দোসরা নভেম্বর সিরাজ গঞ্জের চরপানাগাড়ি গ্রাম এ্যাঁ..এ্যাঁ.. চরপানাগাড়ি চরপানাগাড়ি চরপানাগাড়ি গ্রাম ও.. ও.. ও... বগুড়ার উঁ উঁ .. বগুড়ার চুপী নগর ..চুপী নগর.. গ্রামে সফর করেন।
কৌতুহল হল, তার বাসার ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি মুখস্ত করছো? জানাল, "ভাইয়া ২৮ তারিখে বিসিএস প্রিলিমিনারী টেস্ট, তাই পড়তেছি।"
ছেলেটা গনিত থেকে পাশ করা। ঠ্যালায় পড়ে বান কি মুনের সফর সূচী মুখস্ত করতেছে। এর পরে হয়তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দাড়ি কামানোর শিডিউল আ বারাক ওবামার চুল ছাঁটার ডেট মুখস্ত করবে। তারপর করবে ডঃ ইউনুস দিবস কোন দিনটা। কারণ এসবই প্রিলিমিনারীতে আসার জোর সম্ভাবনা। আমি দেরী না করে বাসার রাস্তা ধরলাম।
এই একটা বিষয় আমার মাথায় আসেনা। একজন এমবিবিএস, বিএসি ইঞ্জিনিয়ার, গনিতে, উদ্ভিদ বিদ্যায় এম এসসি আর ইংরেজী, বাংলা, দর্শন পাশ করা ব্যক্তির পরীক্ষা পদ্ধতি কি ভাবে এক রকম হয়!!!
এমবিএ তে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়ার সময় প্রার্থী নির্বাচন পদ্ধতির ভ্যালিডিটি নিয়ে পড়েছি। এই মাপ কাঠি তে কখনোই বিসিএস প্রিলিমিনারী একটা ভ্যালিড টেস্ট হতে পারেনা। এটা এমন এক পদ্ধতি যেখানে পাশ করতে হলে আজব আজব সব জ্ঞান রাখতে হয় যা একজনের পেশা জীবনে আদতে কি কাজে লাগে যে এই যোগ্যতার বিচারে কাউকে মাপা হয় ভেবে পাইনা।
আমি বুঝিনা, নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে কত গ্যালন জল গড়াল তা জেনে একজন এএসপি বা ফ্যামিলি প্ল্যানিং অফিসারের কি লাভ। এটা তার পেশাগত দ্বায়িত্ব সূচারু রূপে পালন করতে সাহায্য করে।
কে জানে, হয়ত এ কারণেই হয়ত একবার বিসিএস প্রিলি দিয়ে টেকা হয়নি!
তবে দোয়া করি, ছেলেটা কোয়ালিফাই করুক।
বিঃদ্রঃ। জানতামনা, আব্দুল্লাহ আবু সায়িদ ম্যাগ সাই সাই(!!!) পুরষ্কার পেয়েছেন। ছেলেটার গাইডে লেখা ছিল। সেও সাঁই সাঁই করে তা মুখস্থ করছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



