somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*_* বিদীর্ণ ওহুদ ও দ্বিমুখী ব্যক্তিদের সর্বনিকৃষ্ট হওয়ার প্রমাণ

২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি বর্ণনা:
এ স্থানটি ওহুদ প্রান্তরে অবস্থিত ঐতিহাসিক ওহুদ পাহাড়ের কিনার। কথিত আছে যে, ওহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তখন আবু বকর, উমার, আলী রাদিয়াল্লাহু আনহুমসহ কয়েকজন সাহাবী তাঁকে পাহাড়ের দৃশ্যমান ফাটলের নিচের একটি বেদীতে নিয়ে রাখেন। আরো বর্ণনা পাওয়া যায় যে, পাহাড়ের এই অংশটিতে আগে ফাটল ছিল না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় এনে রাখার সাথে সাথে পাহাড়ে কম্পন সৃষ্টি হয় এবং ফেটে যায়। হাদীসবিদগণের মতে সনদের দিক থেকে বর্ণনাটি দুর্বল এবং জায়গাটির ব্যাপারে ঐতিহাসিক ভাবে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি বলে "কথিত আছে" শব্দাবলীর ব্যবহার করা হয়েছে।

এই সেই প্রান্তর (ওহুদ) যেখানে যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে মদীনার দু'মুখো ব্যক্তিদের সর্দার আব্দুল্লাহ্ বিন উবাই তার বিরাট সংখ্যক দু'মুখো অনুসারী নিয়ে যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়। ওহুদের যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে মুনাফেকদের ময়দানে পৌঁছার পথে এহেন দ্বিমুখী আচরণ ও যুদ্ধে অংশ গ্রহণ না করাও একটা বিরাট কারণ বলে গবেষকগণ মনে করেন।

ছবি লিংক।

হাদীস:
দু’মুখো ব্যক্তি সর্বনিকৃষ্ট

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমরা মানব জাতিকে খনির মত পাবে। তাদের মধ্যে (ইসলাম গ্রহণের পূর্বে) জাহেলী যামানায় যারা সর্বোত্তম, ইসলামেও তারা সর্বোত্তম। তবে শর্ত হলো যদি তারা (ইসলামী) জ্ঞান অর্জন করে। আর তোমরা তাদের মধ্যে (ইসলামের) এ নেতৃত্বের যে আসনে সর্বোত্তম ব্যক্তি হিসেবে তাকেই পাবে, যে (পূর্বে) ইসলামের ঘোর দুশমন ছিল। আর মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট সেই দ্বিমুখী ব্যক্তিকেই পাবে, যে এক বেশে এদের কাছে আসে এবং আরেক বেশে অন্যদের কাছে যায়।”

[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ৩৪৯৩, মুসলিম: ২৫২৬]

হাদীস লিংক।
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×