আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আয়না শহর পরবাস, আঙ্গুল ফাঁকে স্মৃতির ঘাস।। 

নীরার জন্য কবিতার ভূমিকা

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৩

সুনীলের কবিতা পড়তে অন্যরকম ভাল লাগে। নীরাকে নিয়ে লেখা কবিতাগুলো কেমন যেন উদাস করা। অনেক ভালবাসা ভরা বলেই হয়ত। কবিতা-গান-গল্প যা-ই পড়িনা কেন, বা শুনিনা কেন, তার মাঝে নিজেকে অথবা নিজের চেনা কিছু খুঁজতে ভালবাসি। এক বিন্দু মিল পেয়ে গেলে ভাল লেগে যায় খুব। আজ সুনীলের কবিতাসমগ্রটা পড়তে গিয়ে একটা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

তুই কি আমার দুঃখ হবি...?

০৭ ই মার্চ, ২০১০ রাত ১:৫৮



আনিসুল হকের লেখা এই কবিতাটা ভীষন প্রিয় আমার। বিষন্নতায় ভরা সময়গুলোকে আরো বিষন্ন করে দেয়ার মত। ভাললাগা কবিতাগুলো বারবার পড়ি আর অবাক হই, মানুষ এত সুন্দর করে লেখে কি করে? আবৃত্তিটাও পছন্দের খুব। তাই শেয়ার করলাম। হয়ত ভাল লাগবে।

তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

এবং একটি অর্থহীন ভালবাসার গল্প

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৩



“দুচ্ছাই” বলে চাবিটা এপকেট ওপকেট খুঁজতে খুঁজতেই চোখ পড়ল সাদা রঙ করা কাঠের প্রাচীরের ওপারে। বেশ খানিকটা দূরে, ক্রুশবিদ্ধ যীশুর মূর্তিই হবে হয়ত, সামনে হাতজোড় করে নির্মিলিত নেত্রে ধ্যানরত সে। সাদা শাড়িতে নীল পাড়। শুভ্রতায় আচ্ছন্ন সর্বাঙ্গের বসন। মোহাবিষ্ট হয়ে সামনে এগিয়ে গেল যুবক। শুনশান নিরবতা। অত ভোরে হয়ত ঘুম...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

দু' ইঞ্চি সুখ চাই

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৯



আমার ডাইনে দুঃখ, বায়ে দুঃখ
সামনে দুঃখ, পেছনে দুঃখ,
দুঃখ ছাড়া আমার কিছু নাই,
আমি তোমার কাছে দু’ইঞ্চি সুখ চাই...

আমার আকাশে কষ্ট, মাটিতে কষ্ট...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

ছন্নছাড়া ভাবনাগুলো - ২

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৫



আজকের সকালটা খুব সকালের মতন। একটু ঠান্ডা ঠান্ডা আবার হালকা একটুখানি মায়া মায়া রোদ্দুর। এর সাথে খুব অল্প একটু জ্বর জ্বর ভাব। ভালই লাগছে। অনেক ছোটবেলার মত একটা অনভুতি হচ্ছে। ওই যে সেই বয়সটা যখন দিন পনের যেতে না যেতেই ঠান্ডা-জ্বর বেধে যেত আমার। তখনও প্রায়-চলে-যাওয়া শীতের সকালগুলোতে এমন একটা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ছেঁড়া পাতাটুকু...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪



.......একা একা কথা বলার একটা অদ্ভুত ব্যাপার আছে, অন্যপাশে কে কি ভাবছে তা মনে আসেনা।
"চিঠির পরে চিঠি ভেসে যায় জনহীন বন-বাটে, না জানি তাহারা ভিড়িবে যাইয়া, কার কেয়া বন-ঘাটে?" - এমন।

আমাকে খুব ঘৃণা করছ, না? ভাবছ, এ আবার নতুন কোন নাটক শুরু করলাম আমি? নাটক করাটা স্বভাবে দাঁড়িয়েছে মনে হয়।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

জ্বর জ্বর, তিতা তিতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৩



আবার জ্বর জ্বর। সারা গায়ে ব্যাথা। ঘাড়ে ব্যাথা। মাঝে বেশ অনেকদিন তেমন কোন অসুখ না হওয়াতে ভাবতাম অন্তত জ্বর হলেও ভাল হত। কিছুদিন শুয়ে বসে কাটানো যেত। এখন খুব বিরক্ত লাগছে। ছোটবেলা থেকেই কাশি জিনিসটা খুব অপছন্দ আমার। মাঝে মাঝে দু’একটা হাঁচি দিতে খারাপ লাগেনা। কিন্তু ফুসফুস ফাটানো কাশির দমক...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

বুঝল না কেউ...

১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭



মাথার ভেতরকার সব যন্ত্র যেন বিকল হয়ে গেছে। চিন্তা, দুশ্চিন্তা সব মিলিয়ে মাথার ভেতর পুরা ভজঘট পাকিয়ে গেছে। কিছু আর চিন্তা করার শক্তি নেই, সামর্থও নেই। এমন অবস্থায় নিজেকে বিশ্রামও দিতে পারছিনা। সব ভুলে যদি কিছুটা সময়ও পার করতে পারতাম! গান শুনে নার্ভ ঠান্ডা করতে চাইছি, পারছি কই? মুভি? তাও...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ডাক্তার লেন ১০৪

১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৩



একটা সবুজ রঙের সেলোয়ার
জয়িতা,
একটা কোনমতে টিকে থাকা সংসার
জয়িতা,
একটা নড়বড়ে সিঁড়ি বেয়ে তিনখানা ঘর
জয়িতা,...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ছন্নছাড়া ভাবনাগুলো

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৩


শুভ সকাল। ঘুম ভাংতেই দেখি ঘড়িতে ৭টা বাজে। একটা মজার ব্যাপার হল। অন্য দিনগুলোতে ঘড়িতে যখন ৮ টা বাজে, তখন ৭ টা মনে করে আবার ঘুমিয়ে যাই। ৯/৯.৩০ বাজলে ৮/৮.৩০ ভেবে জেগে উঠি। আজ যখন দেখলাম ৭ টা, হঠাৎ মনে পড়ল গতকাল এক ঘন্টা পিছিয়ে দিয়েছি ঘড়িটা। ৮টা ভেবে বিছানা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬১৯ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যে গাছের নিচে জিরোতে বসেছিলাম,
খানিকটা নাম সেই গাছটায় আছে..
খানিকটা নাম মাঠের শিশির নিল,
খানিকটা গেছে রাত-পড়শির কাছে //

খানিকটা নাম বেড়ায় আটকে...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৪টি
  • মন্তব্য করেছেন: ১৬৫টি
  • মন্তব্য পেয়েছেন: ১৯৫টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ৫৪৪৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই