আইজ ফর্টি নাইন!
সর্দারজী কাঠু সিং আগে গরিব আছিলো । তারপর ঠ্যাং থুক্কু আংগুল ফুইলা বড়লোক হইয়া গেলো, তারপরে সে আবার চিমসায়া গরীব হইয়া পড়ল ।
একদিন ফুটপাথে বাংলা খাইতে খাইতে কাঠুর দোস্ত লাট্টু জিগায় "কেস কী কাঠু ক্যামনে মগডালে তুমি উঠলা তারপরে পিছলায়া পইড়া গেলা?"
"আর কইও না লাট্টু, আমাগো মতো ফকিন্নির পুতদের পকেটে পয়সা আসলে শান্তি নাই । খালি আংগুলের ফাঁক দিয়া পিছলায়া যায় সব ।"
"হইছিলো কী সেইটা কও ।"
"আমি গেছিলাম জংগলে কাঠ কাটতে । পাশে আছিলো একটা পুকুর । হঠাৎ আমার হাত থিকা কুড়ালটা ছুইট্টা পুকুরের পানিত পড়ল ।"
"আহা! তুমি কী করলা কাঠু?"
"আমি তো ভেউ ভেউ কইরা কানতে বইলাম । কুড়াল গেলে খামু কী দিয়া?"
"কথা সত্য । তারপর ?"
"হঠাৎ পানি থিকা ভাইসা উঠল এক পরী সে আমারে একখান সোনার কুড়াল দেখায়া কয় এইডা তোমার?'
আমি মাথা নাইড়া কইলাম না । তুমি তো জানোই আমি ইমানদার আদমী ।"
তারপরে বেটি থুক্কু পরী একটা রুপার কুড়াল আইনা বলে 'এইডা
তোমার ।'"
আমি আবারো এইটা আমার না জানায়া দিলাম । তারপরে হেতুইনে আমার লোহার কুড়ালটা তুইলা বলল "এইডা তোমার?"
আমি কই "হ! এইডাই আমার!"
বেটি থুক্কু পরী আমারে তিনখান কুড়ালই দিয়া দিলো ইমানদারীর পুরষ্কার হিসাবে । আমি সোনার-রুপার কুড়াল দুইটা বেইচা টাকা পাইলা, । সেই টাকায় বিজিনেস শুরু করলাম, তারপরে একটা আকাম করলাম ।"
"কী করলা তুমি?"
"আমি বিয়া করলাম আর জীবনের সমস্ত শান্তি ন্ষ্ট হইলো । বেটি পেরথম চান্সেই আমার পেটের ভিতর থিকা গোপন কথা বাইর কইরা বলে "চলো! পরীর পুকুরে যাই!"
গেলাম আর ফকিন্নির বেটি সোজা সোনা খুঁজতে নাইমা গেলো পুকুরে । আমি তো ভেউ ভেউ কইরা কানতে বইলাম । বউ গেলে বাঁচুম ক্যামনে?"
এমন সময় ভুশ কইরা ভাইসা উঠল পরী । হাতে তার শ্যারন স্টোন ফাল পাড়ততেছে । জিগায় 'এইডা তোমার বউ?' আমি কইলাম "না ।"
তারপরে বেটি থুক্কু পরী ডুব দিয়া জুলিয়া রবার্টসরে তুইলা আনলো "এইডা তোমার বউ?" আমি কইলাম "না!"
তারপরে পরী আমার বউরে তুইলা আইনা বলে "এইডা তোমার বউ?" আমি কই "না! হাচাই কইতেছি এইডা আমার বউ না!"
পরী ভীষন নাখোশ হইয়া বলে "তোর চরিত্র পয়সা হওনের পরে পুরাই নষ্ট হইছে । নিজের বউরে তুই অস্বীকার করলি ক্যামনে?"
আমি কইলাম "পরীজি । আমার বউরে আমার কইলে তো তুমি তিনটারেই দিয়া দিতা! একটারেই সামলাইতে পারি না! তিনটা দিয়া কী করতাম?"
পরী আমার বউরে ডাংগায় ফিক্যা মাইরা পানিতে ডুব দিল ।
"সে তো বুঝলাম কাঠু । কিন্তুক তুমি ঘরছাড়া হইলা ক্যামনে?"
"শেষ কথাগুলা আমার বউ শুইনা ফালাইছিলো । সে এখন আমার বাড়ির দরজায় লোহার কুড়াল নিয়া তৈরী আছে কখন আমি বাড়িতে ঢুকি! এই ভয়ে আমি চাইরমাস লৌড়ের উপর ঘরছাড়া!"
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



