আমার প্রিয় পোস্ট

কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল

২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩

শেয়ারঃ
0 0 0

আমার ল্যাপটপে উইন্ডোজ ব্যবহার করি না বলতে গেলে । উইন্ডোজ রাখতেই হয় কিছু কারনে । এর মধ্যে সবচেয়ে বড় হলো মাঝে মাঝে কাউকে কাউকে ওয়ার্ড ফরম্যাটে ডকুমেন্ট পাঠাতে হয় । সাধারন ওয়ার্ড ফাইল ওপেন অফিস দিয়ে বানানো গেলেও একটু জটিল মেকআপ গেটাপ থাকলে সেটা ওয়ার্ডে কনভার্ট করলে সেটা আর ব্যবহার উপযোগী থাকে না । এখন কথা হলো এই সামান্য কাজের জন্য কম্পিউটারে আলাদা একটা অপারেটিং সিস্টেম রাখা যুক্তিযুক্ত কিনা । আমার মতে এটা হার্ডডিস্কের জায়গার অপচয় ছাড়া কিছু না । বিকল্প হিসেবে একটা ভার্চুয়াল অপারেটিঙ সিস্টেম ইনস্টল করলেই হয় । এতে করে আমার দরকারি কাজগুলোও হবে আবার জায়গাও বাচবে ।
এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে রেম একটু বেশী থাকতে হয় । নিদেনপক্ষে ১ গিগা হলে ভালো । এখন আমরা দেখবো কিভাবে আপনার লিনাক্স (উবুন্টু অবশ্যই) পিসিতে একটা ভার্চুয়াল অপারেটিঙ সিস্টেম ইনস্টল করবেন ।

ভার্চুয়াল ওএস চালাতে আপনার প্রথমে লাগবে ভার্চুয়াল বক্স নামে একটা সফটওয়্যার । এখান থেকে ডেব ফাইল টা নামিয়ে ঝটপট ইনস্টল করে ফেলুন ।

ইনস্টল হবার সময় এই সফটওয়্যারটা একটা ইউজার তৈরী করবে আপনার পিসিতে । সেই ইউজারকে প্রয়োজনীয় রাইট দিয়ে দিন । এটা করতে সিস্টেম > এডমিনিস্ট্রেশন > ইউজার এন্ড গ্রুপস এ যান ।



আনলক করুন রুট ইউজারকে পাসওয়ার্ড দিয়ে । তারপর ম্যানেজ গ্রুপসে ক্লিক করুন । সেখান পাওয়া গ্রুপ লিস্টে ভিবক্সইউজারস সিলেক্ট করে প্রপার্টিজ ক্লিক করুন ।


প্রয়োজনমতো ইউজার এ্যাড করে নিন গ্রুপে ।
সিডি/ভিডিডি রোমে ইউন্ডোজ সিডি ঢোকান । এরপর ভার্চুয়ালবক্স সফটওয়্যারটা চালু করে নিউ ক্লিক করুন ।



ওএস টাইপ উইন্ডোজ এক্সপি সিলেক্ট করুন । ভার্চুয়াল বক্সের একটা নাম দিন, যেমন - উইন্ডোজ । নেক্সট ক্লিক করুন ।



বেজ মেমরি ডায়লগ বক্স আসবে । সেখানে রেম সাইজ ঠিক করে দিন । আমার পিসিতে এ্যাভাইলেবল রেম ও উইন্ডোজে যা করতে চান সে অনুযায়ী রেমের সাইজ করে দিন । আবারো নেক্সট ক্লিক করুন ।



এরপর বুট হার্ডডিস্ট সিলেক্ট করতে বলবে । আপনি নিউ ক্রিয়েট করবেন । তারপের উইন্ডোতে ডাইনামিক্যালি এক্সপান্ডেড ইমেজ সিলেক্ট করবেন । ফিক্সড সাইজও দিতে পারেন । আপনার যা অভিরুচি । এরপর আপনার হার্ডডিস্কের সাইজ ঠিক করে দিন । আমি দিলাম ৫গিগা ।



হার্ডডিস্কের সাইজ সিলেক্ট করে নেক্সট > নেক্সট > ফিনিস দিয়ে বের হয়ে আসুন । আপনি এরকম একটা উইন্ডো পাবেন ।



এখানে দেখবেন সিডিরোম নট মাউন্টেড অবস্থায় আছে । আপনার সিডি রোম থেকে উইন্ডোজ ইনস্টল করতে এটাকে প্রথমে মাউন্ট করতে হবে । এটা করতে সিডি/ডিভিডি রোম লেখাটার ওপরে ক্লিক করুন । সেখান থেকে সিডি রোম সিলেক্ট করে দিন ।



(ছবিটা বড় করে দেখুন

মাউন্ট করা হয়ে গেলে ভার্চুয়াল বক্সে গিয়ে উইন্ডোজ সিলেক্ট করে স্টার্ট ক্লিক করুন । এরকম একটা উইন্ডো আসবে । কি লেখা আছে মন দিয়ে পড়ুন ।



গেস্ট অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) এ যেতে ভার্চুয়াল উইন্ডোর ওপর ক্লিক করলেই হবে । আর সেখান থেকে হোস্ট অপারেটিং সিস্টেমে (উবুন্টু) ফিরে আসতে ডান দিকের কন্ট্রোল বাটন ব্যবহার করতে হবে ।
এখানে ক্লিক করে আপনি দেখবেন আপনার উইন্ডোজ ইনস্টল শুরু হয়েছে । এক পর্যায়ে ফরম্যাটিং অপশন আসবে ।



এনটিএফএসে ফরম্যাট করে ফেলুন । (এটা আসলে ফরম্যাট করে না । অতএব ভয়ের কিছু নেই । ) তারপর আপনার উইন্ডোজ ইনস্টল করে ফেলুন ।



উইন্ডোজ চালু হবার পর আপনার ডেস্কটপে দেখাবে এরকম । স্কৃন সাইজ বড় করতে হলে উইন্ডোজ থেকে রেজ্যুলেশন বাড়ালেই হবে ।

(পরের পোস্ট : ব্যাকআপ সিস্টেম)

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই :) পোষ্ট প্রিয়তে নিয়ে নিলাম :D
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আপনারেও ধইন্যাপাতা

২. ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
জটিল বলেছেন: কাজের পোস্ট , তয় আগে এক্সপি ফেলায় দেই , যদিও গত ৩ বছরে কোন বাগ্রা দেয় নাই , তয় নয়া কিছু দরকার ভাবতাছি ।
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: আসলে ইউজার কি কাজ করে কম্পিউটার দিয়ে সেইটা হৈলো ইম্পর্টেন্ট । আমি অনেকেরেই চিনি যারা পেশাগত/পড়ালেখাগত কারনে উইন্ডোজ ছাড়তে পারে না ।

৩. ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
মানুষ বলেছেন: উইকেন্ডে একটা কাজ পাইলাম। থ্যাংকু
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: মানুষ কি ছিঙগেল নাকি ?

৪. ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
ক্যামেরাম্যান বলেছেন: পেন ড্রাইভে বুটেবল উইন্ডোজ বা লিনাক্স ইন্সটল করবো কিভাবে ? আমার কম্পিউটারের বায়োসে বুট ডিভাইস হিসেবে ইউএসবি ফ্লপি আর হার্ডডিস্কের অপশন আছে।
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: উবুন্টুতে করা যায় খুব সহজে । কিন্তু উইন্ডোজ বৈধভাবে যায় কিনা আমি জানি না । ঘেটে দেখে পোস্ট দেবো দেখি ।

৫. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
রূপক  বলেছেন: দারুন পোষ্ট...................+
৬. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
মানুষ বলেছেন: আমরা দু:খের কথা না তুলি
৭. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
মুকুল বলেছেন: মজার ব্যাপার তো! এই মুহুর্তে আমি উবুন্টু থেকেই লিখছি। অনেক কষ্ট করে ইনস্টল করতে পেরেছি ল্যাপিতে। :) :) :)
৯. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
ক্যামেরাম্যান বলেছেন: আমি উইন্ডোজ এক্সপি ইন্সটলেশন সিডি দিয়ে ট্রাই করেছিলাম। পেন ড্রাইভ দেখায় ঠিকমতোই। ড্রাইভ সিলেক্ট করে নেক্ষ্ট দিলেই আটকে যায়। আর একটা কনফিউজিং মেসেজ দেয় - ভাইরাস থাকতে পারে ইত্যাদি।

তারপর আপনার দেশে আসার খবর কি ? বিয়ে করার ইচ্ছা থাকলে এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে বলুন। না হলে "মানুষ" এর মতোই ছিঃঙ্গেল হয়েই ফিরে গিয়ে নিজের হাত নিজেই কামড়াতে হবৈ :)
১১. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
মুকুল বলেছেন: হাসিব ভাই, আমার মনে হচ্ছে তুলনামুলকভাবে উইন্ডোজের চেয়ে উবুন্টুতে নেট কানেকশনে স্পিড বেশি পাচ্ছি।

এর কি কোন কারণ আছে? নাকি আমার ভুল!
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন:
আমি নিশ্চিত করে বলতে পারবো না এব্যাপারে । এরকম হতে পারে যে আপনার ব্রাউজারের কারনে আপনার পিসিতে ইন্টারনেট স্লো মনে হয় ।

উইন্ডোজের সবচেয়ে বেশী ঘৃনা করি যেই জিনিসটা সেটা হলো এটার মধ্যে একটা এইজিং ইফেক্ট (aging effect) কাজ করে । মানে দিন যাবার সাথে এটা বুড়ো হয়ে ধীরগতির হতে বাধ্য । আপনার পিসিতে হয়তো উইন্ডোজে ইন্টারনেট স্লো মনে হয় । লিনাক্স বা ম্যাকে এই সমস্যা নাই । এগুলো চিরযৌবনা । দিন গেলে এগুলো স্লো হয় না ।

১৩. ২২ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: প্রিয়তে নিলাম। ধন্যবাদ।
১৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪
কানুপা বলেছেন: জয় হাসিবের জয়। টেকনো হাসিব
২৩ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭

লেখক বলেছেন: গাইল দিলেন নাকি ?

১৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮
কানুপা বলেছেন: জয় কইলাম! এইটা কি গালি নাকি?
১৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
পাপী বলেছেন: খাইসে!!! আগে পড়ি নাই ক্যান?? থ্যাঙ্কু মিয়া ভাই!!! জাঝা।
১৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
টেকনো বলেছেন: জাক্কাস ধন্যবাদ থাকলো।
পুরা ফাটাইয়া দিছেন। করা লাগছে ভাইজান।
১৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪১
জেমিনি বলেছেন: আমার জন্য কাজের পোস্ট... কিন্তু আমার রেম ৫১২ :(
১৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২২
স্বপ্ন নীল বলেছেন: আচ্ছা ভাই, ভার্চুয়াল উইন্ডোজ হিসেবে কি ভিসতা দেওয়া যাবে?
২০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
নামহীনা বলেছেন: একজন কে এই লিংক টা বা কনটেন্টটা দিতে হবে। থাংকু।
মোট সময় লেগেছে ১.০৬৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আইপি - ৭৯.২৩৬.৯৯.১১০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই