প্রফেসর কাজুও আজুমা মারা গেছেন, খবরটা দেখলাম পত্রিকায়।
দারাদ আহমেদ নামক এক বাংলাদেশী এই জাপানী রবীন্দ্র প্রেমিকের সাথে প্রতারনা করায় বুড়ো ভদ্রলোক অনেকটা ভেংগে পড়েছিলেন। সেভাবে চিন্তা করে মনে হচ্ছিল বুড়োর মৃত্যুতে দারাদের ভুমিকা অবশ্যই আছে।
একজন ভিনদেশী আমাদের সংস্কৃতিকে ভালবেসে তার কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের দেশেই আমাদের সংস্কৃতি নিয়ে একটি চর্চাকেন্দ্র করতে চেয়েছিলেন। বিনিময়ে তিনি পেলেন প্রতারনা। আরো দুঃখজনক যে আমাদের সরকার ও সে প্রতারনা কে প্রশ্রয় দিয়েছে। পত্রিকার সংবাদ মতে, সরকার থেকে এ ব্যাপারে এখনো কোন উদ্যেগ নেয়া হয়নি।
সে হিসেবে এই মৃত্যুতে আমাদের রাষ্ট্রের ভূমিকাও আছে বলা যায়। পুরো ব্যাপারটা জাতি হিসেবে, মানুষ হিসেবে আমাদের অনেক হীন করে দেয়।
এই পোষ্টের মাধ্যমে আমি এই বুড়োর বিদেহী আত্না, তার পরিবার ও পুরো জাপান জাতীর কাছে আমার পক্ষ খেকে ক্ষমা প্রার্থনা করছি। জাতি হিসেবে আমরা তার ভালবাসার মূল্য দিতে পারিনি। আমাদের ভালবাসার সীমাবদ্ধতা আছে মনে হচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তা পরম করুনাময়। তার ভালবাসারও কোন সীমাবদ্ধতা নেই। তিনি ঠিকই এই বুড়োকে তার প্রাপ্য ভালবাসা পুরোপুরি শোধ করে দিবেন। এই কামনা করছি।
(বি. দ্র: আমি একটি ফেইসবুক পেইজ খুলেছি, এ বিষয়ে।) যাদের কাছে আরো রিসোর্স আছে, অনুরোধ করব পেইজে শেয়ার করতে। কেউ যদি এডমিন এ্যাক্সেস চান তো আমাকে ইমেইল করুন, [email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




