ছবিটি ১৯ আগষ্ট পৃষ্ঠা ২২ এ প্রকাশিত হয়। ছবির ক্যাপশন এ লেখা ফার্মগেট এলাকা থেকে তোলা কিন্তু নিচের প্রশ্নগুলো থেকেই যায়
১। "তুরাগ" নামের কোন বাস ফার্মগেট এলাকা দিয়ে চলেনা। "তুরাগ" সাধারনত টংগী বোর্ড বাজার থেকে বিশ্বরোড হয়ে নর্দ্দা, বাড্ডা, মগবাজার, মালিবাগ হয়ে সায়েদাবাদ/যাত্রাবারি যায়
২। দিনের বেলা এবং রবি থেকে বৃহঃস্পতি বার ফার্মগেট এলাকায় রিক্সা চলেনা বা চলার অনুমতি নাই।
৩। ডান দিকের গোল মার্ক করা ওই টাইপের কোন গাড়ী ফার্মগেট এলাকায় চলেনা।
৪।উপরের গোল চিন্হিত জায়গায় রোড ডিভাইডার এ কোন লোহার রেলিং নাই, শুধু গাছ কিন্তু সমস্ত ফার্মগেট এলাকায় রোড ডিভাইডার এ লোহার রেলিং দেয়া।
ঢাকা শহরে অনেক যানজট থাকে কিন্তু সেটা মানুষ কে বোঝানোর জন্য মিথ্যাচার এর দরকার হয়না।
সব শেষে সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনাঃ আমাদের সব কিছুই তো সহ্য হয়ে যায় তাই তিনি যেন আমাদের বোধ শক্তি যেন আর ও একটু কমিয়ে দেন যাতে এই মিথ্যাচার গুলো ও আমরা বুঝতে না পারি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



