আমার প্রিয় পোস্ট
- গরু চোরাচালানের অর্থনীতি, বিএসএফ প্রধানের ঔদ্ধত্য ও আন্তর্জাতিক আইন - দিনমজুর
- টিপস :: যেভাবে হবেন একজন ভারত বিরোধী - অন্ধ তীরোন্দাজ
- এন্ড্রয়েড সমগ্র (আপডেটেড ১৩ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত) - রায়হান কবীর
- লিবিয়া যুদ্ধে আমি এবং আমাদের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- আমার দেখা আমেরিকা (৩) - গ্রীন
- মুসলিমদের বিশ্বাস করা ১০টি মিথ - ঘুমাচ্ছিলাম
- সীমান্তে হত্যাকাণ্ড: প্রকৃত দোষী কে? - ফয়সাল মাহমুদ-
- হায়!!! আমার দেশ প্রত্রিকা সংবাদটি চুরি করেও নিজের বলে চালিয়ে দিল - ফাহামুন রহমান পুন্নী
- দাদাগিরি প্রোগ্রামের গুগলি কালেকশন (সবার জন্য ঈদ উপহার) (সমাধান দেওয়া হয়েছে) - তাজুল ইসলাম মুন্না
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- ইতোমধ্যেই তীব্র পানি সংকটে সুরমা - জহির২০১০
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কিছু কথা এবং সেগুলোর প্রত্যুত্তর - মামুন বিদ্রোহী
- "অভ্র কিবোর্ড"-এর বিকল্প "গুগল" - স্বপ্নকর
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- মস্কোতে রবীন্দ্রনাথ ঠাকুর(অন্যরকম অনুভুতি) - শেরজা তপন
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- রেখোছো বান্গালী করে, মানুষ করোনি। প্রসঙ্গঃবাংলাদেশের কোন নিজস্ব সেনাবাহিনী থাকবে না...!!!??? - পাগলা আইজু
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
- অভিযুক্ত থাই নৌবাহিনী সদস্যদের বিচার দাবি : পিটিশন খুলুন কেউ একজন - ফিউশন ফাইভ
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- আমি নাস্তিক। - পুতুল
- ইসলামে বিবাহ এবং বাল্যবিবাহে আজকের চোখে- - অপ বাক
- বাঙালি মুসলমানরাই সবচেয়ে লিবারেল? - ফাহমিদুল হক
- ব্ল্যাক হোলের সাথে ম্যানহোলের এবং হোয়াইট হোলের সাথে সুড়ঙ্গমুখের মিল আছে- সত্যি কথা কিন্তু! - অনিশ্চিত
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- বিদেশী সাহায্য ছাড়া কি বাংলাদেশ চলতে পারে? - ফাহমিদুল হক
- বিবর্তন বাদঃ প্রজাতির জন্ম? - উৎস
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- রিফ্যুজি ক্যাম্পের শিশুরা : ১৯৭১ - অমি রহমান পিয়াল
- আমেরিকার চামচামি এবং আমাদের মানসিকতা! - মানবী
কেন মাশরাফি কোলকাতার দলে নেই
২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২২
গত কদিন ধরে বাংলাদেশের ব্লগারদের মধ্যে অসন্তোষ দেখলাম মাশরাফির জায়গা না হওয়া নিয়ে। অনেকেই বলেছেন আগারকার বা দিন্ডার মত প্লেয়ারকে দলে রাখা হচ্ছে অথচ মাশরাফির কেন দলে জায়গা নেই। আসলে ব্যাপারটা অন্যরকম। মাশরাফির সাথে দিন্ডা বা আগারকারের কোনো প্রতিযোগিতা নেই, আছে এনরিকের সাথে।
নিয়মানুসারে, প্লেয়িং ইলেভেন এ ৪ জন পর্যন্ত বিদেশী প্লেয়ার রাখার অনুমতি আছে আই-পি-এল এ। এখন কোলকাতার টিমের বিদেশী প্লেয়ার অনেক - গেল (স্পিনার-অলরাউন্ডার), ম্যাককালাম (ক্যাপ্টেন), হজ (ব্যাটসম্যান), এনরিকে (ফাস্ট বোলার-অলরাউন্ডার), ডেভিড হাসি (ব্যাটসম্যান), অজন্তা মেন্ডিস (স্পিনার), মাশরাফি(ফাস্ট বোলার-অলরাউন্ডার) আর ল্যাঙ্গভেল্ট (ফাস্ট বোলার)। গেল-ম্যাককালাম খেলবেই। বাকি রইল পাঁচ জন। এদের মধ্যে অজন্তা মেন্ডিস মনে হয় নেই এখন আর বাকিদের মধ্যে বুকাননের পাল্লা ভারী অস্ট্রেলিয়দের দিকেই। টিম কেনার দায়িত্বে সৌরভ-শাহরুখ থাকলেও খেলানোর সময়ে সবই বুকানন। তাই এই সিজনে অস্ট্রেলিয়ানরা থাকতে থাকতে মাশরাফির খেলার সম্ভাবনা কম।
তবে বাংলা মিডিয়া দুই ম্যাচের পরে মাশরাফির জন্য গলা ফাটাচ্ছে। এনরিকে-কে কাররই মনে ধরে নি। পর্তুগীজ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয় অলরাউণ্ডারের ব্যাটে-বলে আহামরি কোনো পারফরমেন্স নেই। বরং প্র্যাকটিস ম্যাচে মাশরাফিই ভাল বল করেছে। আনন্দবাজারের বক্তব্য আমার মতের সাথে মেলে -
"মোজেস হেনরিকে-কে ঘটা করে নিয়ে আসা হয়েছে দলে। অবশ্যই বুকাননের সুপারিশে। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো কপিল দেবের ফেভারিট উক্তিটাই মনে পেড় যাবে। জঙ্গলে নাকি ময়ূর নেচেছে। কিন্তু কে দেখেছে? মোজেস হেনরিকে নাকি দুর্ধর্ষ টি-টোয়েন্টি স্পেশালিস্ট অষ্ট্রলীয় ক্রিকেটে। সমস্যা হল কে দেখেছে? অষ্ট্রলীয় বলে তিনি খেলবেন আর মাশরফি মর্তুজা বাইরে বসে থাকবেন?"
তবে চার-বিদেশীর নিয়মটা প্রায় সব দেশের ঘরোয়া লিগে আছে। আসলে এই যুগে ভুলেই গেছি যে আই-পি-এল আসলে ভারতের ঘরোয়া ২০-২০ টুর্নামেন্ট। সবই প্যাকেজিং আর অ্যাডভার্টাইসমেন্টের কল্যাণে ...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খেলা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
আপনার বিশাল গবেষণা প্রবন্ধের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি
লেখক বলেছেন: ধন্যবাদ!!
নুসরাত জাহান যুথি বলেছেন:
যত যাই বলুন, মাশরাফি না খেললে আইপিএল বয়কট।
লেখক বলেছেন: সানন্দে, ভারতের ঘরোয়া লিগ এমনিতেই দেখার কিছু নেই।
মাশরাফির এই দফা চান্স নেই মনে হয়
লেখক বলেছেন: আছে। এনরিকে-কে কদিন সহ্য করা যাবে?
তর্পন বলেছেন:
ভুলেই গেছি যে আই-পি-এল আসলে ভারতের ঘরোয়া ২০-২০ টুর্নামেন্ট। সবই প্যাকেজিং আর অ্যাডভার্টাইসমেন্টের কল্যাণে ... বসে বসে পয়সা পেলে মাশরাফির তো সমস্যা নেই।টুর্নামেন্টটিকে ক্রিকেটের খেলা না বলে বিশাল অংকের জুয়া খেলা বললে কি ভুল হবে?
লেখক বলেছেন: এটা ঠিক না, পরের বছর দাম কমে যাবে। মাশরাফির বয়স বিশেষ না, ওর সামনে ভাল ক্যারিয়ার আছে। আমার ধারণা কিছুদিনের মধ্যেই ওই এনরিকে-কে বসিয়ে মাশরাফিকে খেলানো হবে।
শন পাপড়ি বলেছেন:
@তর্পন-মাশরাফির সাথে তো এখনো চুক্তিই করে নাই।খালি আশ্বাস দিয়া যাইতেছে।
প্রথম আলোর একটা রিপোর্টে পরছিলাম "চুকচুক খান" বাংলাদেশে ২/৩টা ম্যাচ আয়োজন করতে চায়।
সবই ব্যবসা।যখন দেখলো খেলা সাউথ আফ্রিকায় তখনই ৩৬০ডিগ্রী ঘুরান মারছে।
লেখক বলেছেন: এবছরের টাকা মনে হয় পাবেই। সেরকম হলে মার্ক বাউচারও বসে আছে, ও তো আরও বেশী টাকায় কেনা। অজন্তা মেন্ডিসকেও কোলকাতা খেলাচ্ছেনা। এদেরকেও টাকা না দিয়ে বাড়ি পাঠাতে পারে। সেরকম কিছু হবে না মনে হয়। হলে আই-পি-এলে আর কেউ খেলতে আসতে চাইবে না।
লেখক বলেছেন: সবই ব্যবসা।
- এটাই মোদ্দা কথা।
গেইল, ম্যাক আর হজ খেলবেই ... চার নং পজিশন নিয়ে এনরিকে বাজে খেললেও মাশরাফির হার্ডল অনেক ...
লেখক বলেছেন: অজন্তা অলরাউন্ডার নয় আর সাউথ আফ্রিকার মাটিতে স্পিনারদের সাফল্যের সম্ভাবনা কম। আর ল্যাঙ্গভেল্টের থেকে মাশরাফি ভাল ফাস্ট বোলার। তবে হার্ডল অনেক।
নাহিন বলেছেন:
মাশরাফি কে দলে চাই।
আদী ইউসুফ বলেছেন:
ভেবেছিলাম বুকানন বোকা নন কিন্তু আদতে তিনি তাই। অসিদের দাদাগিরি দাদাসহ সবাইকে ডোবাচ্ছে। আমাদের অসি তিনিও বুকাননে বোকা হয়ে আছেন... সামনে যে কি আছে!!!!!!!!!!!!
যেমন রাজ্জাক কে এক খেলায় নামাইছিল কিন্তু সে ভালো কিছু দেখাতে পারেনাই বলেই তাকে আর নামানো হয় নাই।
চাচামিঞা বলেছেন:
আইপিএল ভুয়া
ঈশান৭২৮৫ বলেছেন:
আমার কাছে তো বাংলাদেশের অর্ধেক স্পিনার অর্ধেক পেস বোলার ফরহাদ রেজার চাইতেও হেনরিকস রে খারাপ বোলার মনে হইসে। গত ম্যাচে তো ভালোই মাইর খাইসে। তারপরও ওরে আজকে নামানোর যুক্তি নাই। আর সে কেমন ব্যাটসম্যান প্রথম ম্যাচ এই বোঝা গেছে। কলকাতা ২০ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হইছে। ওই গেইল আর ম্যাককালাম না খেললে প্রতি ম্যাচেই কলকাতা হারবে।
লেখক বলেছেন: একমত। হেনরিক্স কোনো কামের না।
নিরক্ষর বলেছেন:
হুমমমম। ভালো বলেছেন।
আলী আরাফাত শান্ত বলেছেন:
কালকেতো হারলো!
লেখক বলেছেন: ঠিক কথা।
রিসাত বলেছেন:
মেনডিসের চাইতে মাশরাফি মোর এফেকটিভসো লাইন আপটা এমন হতে পারে,,, মাশরাফি,, গেইল,, হাসি,,, ম্যাককুলাম,,,
লেখক বলেছেন: মেন্ডিস না মাশ্রাফি সেটা পিচ দেখেও ঠিক করা যেতে পারে।
হাসান মাহবুব বলেছেন:
ভালো পোস্ট, তয় মাশরাফিরে না নেওন পর্যন্ত কলকাতারে সাপোর্টামুনা।
হোরাস্ বলেছেন:
বুকানন রে মাইনাস। কলকাতার মিডিয়া এ ব্যাপারে বুকাননের উপরে চাপ সৃস্টি করতে পারে না?
জয় সরকার বলেছেন:
গতবার নাইট রাইডার্স এর সমর্থক ছিলাম।এবার মাশরাফিকে না খেলানোর প্রতিবাদে সমর্থক না।তবে চুপি চুপি বলি, মাশরাফি যাদিন খেলবে অইদিন আমি কে কে আর এর সাপোর্টার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














