গতকাল ৩০ মার্চ কাতারে শুরু হয়েছে আরব শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বাশীর। তার বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক গ্রেফতারী পরোয়ানা। তিনি তা উপেক্ষা করে এ সম্মেলনে যোগ দিয়ে যেমন একজন যথার্থ মুসলিম রাষ্ট্র প্রধানের মত সাহসিকতার পরিচয় দিয়েছেন, তেমনি আরব লীগ ও কাতার তাকে সম্মেলনে আসতে বাধা না দিয়ে একটি ভাল কাজ করেছে। তারা পাশ্চাত্যের বিচারের নামে অবিচারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটা মুসলিম বিশ্বের দিন বদলের একটি আলামত। আর এভাবে মুসলিম বিশ্ব ইহুদীবাদ নিয়ণ্ত্রিত আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে মুক্ত হতে পারবে। বশীরের বড় অপরাধ হল, তিনি তার দেশে সাম্রাজ্যবাদের চাকর-দালাল এনজিও গুলোকে অবাধে কাজ করতে সুযোগ দেন না। তাই তিনি যুদ্ধাপরাধী। আর ইসরাইল, ভারত, আমেরিকা অন্যায়ভাবে লক্ষ লক্ষ শিশু নারী হত্যা করেও মহাসাধু। তাদের এ একপেশে বিচার নীতিই হল বিশ্বব্যাপী জংগিবাদ উথ্থানের প্রধান উপাদান। অনেকদিন পরে আরব নেতাদের এ শুভ পদক্ষেপ-কে বিশ্বের নির্যাতিত মানুষেরা আশার আলো হিসাবে দেখছেন। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে যে, আমেরিকা ইউরোপের অন্ধ আনুগত্যে তাদের কোন উন্নতি নেই। তাদের প্রভূত্বকে প্রত্যাখ্যান করার মধ্যেই নিহিত আছে উন্নতি, অগ্রগতি। তাদের সামনেই আছে এর উজ্জল দৃষ্টান্ত। আর তা হল, ইরান। আমাদের বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তা তার এ বিশ্বটাকে আমেরিকা ইউরোপের কাছে চিরস্থায়ী লিজ দেননি। কেন আমরা তাদের আনুগত্য করবো? কেন তাদের অন্যায়-অবিচারের কাছে মাথা নত করবো? আমরা তাদেরটা খাই না পরি?
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।