somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলে আসা কিছু আফসুস।

২০ শে মার্চ, ২০১১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় আমি প্রচুর লিখতে পারতাম। এখন পারিনা। খুবই বিরক্তি লাগে। বিরক্তি লাগার কারনটা কি আমি জানিনা। হতে পারে আমি আগের চেয়ে বেশি অলস হয়ে গেছি। আথবা বুঝতে পারছি আগে যে অনেক লিখতাম তার কোনটাই কিছু হয়ে উঠেনি। যখন কবিতা এত পড়তাম না তখন কবিতা লিখতাম। যখন অনেক বিখ্যাত লেখকদের ছোট গল্প পড়া হয়নি তখন লিখতাম। ছোট গল্প। আবশ্য উপন্যাসও শুরু করেছিলাম। শেষ করতে পারিনি।

কোথায় আছে আমার সেই হারানো কাগজ পত্র? হয়তো আছে কোথাও, আথবা হারিয়ে গেছে চিরতরে। যে কাগজ গুলো হাত ছাড়া হলে আমি মারাই যাব এমন মনে হতো। এখন তাদের জন্য চিন্তা করে সময় আপচয় করতে চাই না। তাহলে সাত আট বছরের সমস্ত লেখা লেখি কি তবে বৃথাই গেল। একটি কবিতাও কোথাও ছাপানো হলনা। একটা লেখা এখনো পর্যন্ত কোন গুনি ব্যাক্তিকে দেখানো হলনা। তবে কেন এত চেষ্টা। একটা সহজ সমাধান আছে। বাংলাদেশে নাকি কাক এবং কবির সংখ্যা সমান। আমি অনেক কাক দেখিছি। অনেক কবিও দেখেছি। সন্ধার শুরুতে কোর্টরোডের গাছ ঢাকা রাস্তাটা দিয়ে যাওয়াই যেতনা কাকের চিৎকার চেচামেচি। সাকাল বেলা কাল রাস্তাটা চুন মাখা সাদা মনে হতো। কবিদেরও এমন বিশেষ বিশেষ কিছু যায়গায় দেখা যায়। আমাদের জাতীয় কিছু দিবস, কবিতা উৎসব। এসব ছাড়াও যে খানে সবচেয়ে বেশি তাদের পাওয়া যায় তা হলো জাতীয় দৈনাক পত্রিকার পাঠক ফোরাম গুলোতে। আমার ধারনা যারা বন্ধু সভা, পাঠক সভা, সুহৃদ সামাবেশ, ইত্যাদি কাজে যুক্ত আছেন তাদের অনেক কবির সাথেও প্রতিনিয়ত দেখা সাক্ষাত হয়ে থাকে।
আঞ্চলিক দৈনিকের লেজ ধরে যে থাকে তা নিশ্চয় আর বলে দিতে হবে না।

ও যা শুরু করেছিলাম। আমার লেখা লেখির শুরুটা আমি যখন আষ্টম শ্রেনীতে পড়িত তখন থেকে। এক সময় নিজেকে মনে হতে বাড়ি থেকে যদি আর একটু সহযোগিতা পেতাম( মানে পড়ালেখা না করার জন্য যদি কোন বকা ঝকা না করতো) তাহলে প্রায় রবীন্দ্রনাথের সমপর্যার হতে পারতাম। মাঝে মাঝে আমার কোন কোন কবিতা আট দশবার পড়ে মনে হতো এইটার মতো কবিতা রবীন্দ্র নাথ লিখতে পারে নাই। তখনো রবীন্দ্রনাথ সম্পর্কে পাঠ্যবই এর তালিকার বেশি জানা হয় নাই।
সেই থেকে শুরু। নতুন যৌবনের স্বাদ যখন পেতে শুরু করি তখন আমি পুরুপুরি একজন কবি। চুল কাটার জন্য একাডেমিক পড়ার জন্য তেমন সময় বের করতে পারি না।( তখন পড়ার জন্য কিছুটা চাপ কমেছে। বকাঝকা করলেও লাঠি নিয়ে মারা ভয় ছিলনা। বৃহৎ কিছু করার জন্য ক্ষুদ্র কিছু ছাড় দিতে হয় ইহা আমি জেনে গেছি।)

অনার্স ভর্তি হওয়ার কোন ইচ্ছে নেই। আমি ডিগ্রীই ভর্তি হতে চাই। কবি হওয়ার জন্য এত বেশি লেখাপড়ার দরকার নাই। আমি তত দিনে প্রায় হাজার খানেক কবিতার মালিক। কবিতার কি মালিক হয়? যাই হোক । দিন রাত মিলিয়ে আমি প্রচুর লিখি।

আমার কবিতা রচনার মুহটা তৃতীয় বর্ষ পর্যন্ত ছিল। তার পর বিদায় নিয়েছে।
তার পরের গল্পটা আর একদিন বলবো।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×