তোমার কৃষ্ণচূড়ার লালরঙা আগুন
তুমি বুকে পুষে রাখো বাসন্তী উত্তাপ
এখানে ষড়ঋতু নেই সারাবচ্ছর ফাগুন
তুমি উড়ছো পাখির ডানায় বিদায় পাপ।
তোমার রক্তোচ্ছাসে গাল কেন রক্তিম
ঈর্ষাতে দেখে যাই সুধোইনা কারণ,
আমাদের শরীরে ঘুনে ধরা হিম
ফুলস্তত্ব জানা রয়েছে বারণ।
আজ এই কুয়াশায় এই যে শীতের কাল
চাই তোমার কাছে চাইছি একটা ঋণ,
ধূসর এই শহর দাও করে দাও লাল
আজ একটা রঙিন ফুলের জন্মদিন।
♫♫ এই লিরিকটায় সুর দিয়ে এটাকে গানে পরিণত করেছেন ব্লগার নস্টালজিক। আমার কাজিন, রানা ভাইয়া। শুনে দেখুন, ভালো লাগবে আশা করি ♫♫
রক্তিম কৃষ্ণচূড়া
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



