প্রিয় ডিস্কি বেগম,
আশা করি রান্নাঘরে তুমি ভালোই আছো। ভুনা খিচুড়ির উমদা সুবাসে সেই আশা আরো দৃঢ় হচ্ছে। আশা করি একটু আগে কেটেকুটে দিয়ে আসা মুর্গিটা তোমাকে আরো কিছুক্ষন ব্যাস্ত রাখবে যাতে আমি ছুপারুস্তমের মতন এই মিসাইল পোষ্ট লিখতে পারি।
জানের জান ডিস্কি বেগম,
আমার ছ্যাব্লা মার্কা প্রফাইল পিকচারের উপরে তুমি যেই ১৪৪ ধারা জারি করিয়াছো, বলিয়াছো ফের ওই খাইশ্টা মার্কা ছবি খোমায় চিপকাইলে তুমি আমাকে ত্যাজ্য করিয়া তোমার শ্বাশুড়ির কাছে চলিয়া যাইবা (আম্মা ক্যান ওরে বেশি লাই দেয়!
প্রানপ্রিয় ডিস্কি বেগম,
তবু তোমার ব্লগীয় ভাসুর-দেবর-জেঠুশ-ননদরা আমাকে বড়ই ত্যাক্ত করিতেছে, বলিতেছে আগের ডিস্কোর খোমাই ভালো ছিলো, এখনকার ডিস্কো লেডিছ! (ইজ্জত গেল :। )
এমনকি তোমার এক জেঠুশ কিছু খোমা সাজেষ্টও করিয়াছেন, এইখানে দিয়া দিলাম। কমেন্ট ২৫
হে জান্টুশ ডিস্কি বেগম,
এখন তোমার কাছে আমার ব্যাকুল নিবেদন, তুমি আমাকে একটা ডিসিশন দাও (অবশ্যই তালগাছ টাইপ), তুমি আমাকে আগের ডিস্কো খোমা চিপকাইবার অনুমতি দিয়া ধন্য করো।
আর বেশি আপত্তি থাকলে কথা নাই, সবই জানে ডিস্কো বৌয়ের কথায় উঠে আর বসে। (তোমার নামে কৈতেছি, কাউরে তোমার নিক কৈ নাই! সেই সাহস আছে নাকি আমার?!)
তোমারই একান্ত বাধ্যগত ল্যাংড়া বুড়া ঘোড়া
ডিস্কো
(ডিস্কি ডাক্তেছে, আমি যাইগা রান্নাঘরে। আর এইটা সাময়িক পোষ্ট।)
আগের ছবি:


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

