সরি বিহংগ শুধু মতামত নয় আপনার জন্য একটা ব্লগই লিখে ফেললাম। বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর।
বিশ্বাস মানে প্রমান না দেখেই কোন কিছু আছে বা নেই বলে মনে করা। মানুষ এমন অনেক বিষয় বিশ্বাস করে। যেমন ভালবাসা। তবু অন্তত ভালবাসার একটা ফল আছে। এমন অনেক বিশ্বাস আছে যেগুলি সত্যের বিপরীত। তবু মানুষ তা বিশ্বাস করে। যেমন চাঁদে মানুষ যায়নি (ধর্ম মতে)।
আমার কোন বিশ্বাস নেই। স্রষ্টার অস্তিত্ব কোন মতেই কল্পনা করতে পারিনা। এবং যারা তা পাড়ে মানে বিশ্বাস করে, তাদের বোকা মনে করি। তারাও আমাকে বোকা মনে করতে পারেন। আমার বিশ্বাসী (ধামর্মিক) বন্দুও আছে। বিশ্বসের সমস্যা অনেক, সবচেয়ে বড় যা তা হল; এর বাইরে কোন মত পথ থাকতে পারে তা বুঝতেই চাননা। সব ধর্মই তার অনুসারীদের কাছে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, নির্ভূল এবং সে যা মানে শুধু সেটাইনির্ভূল। বাকী সব ভূলে ভরা।
এমন মনো ভাবা সম্পন্ন মানুষের সাথে আস্তিক নাস্তিকের আলোচনার চেষ্টা বৃথা। একটু ভেবে দেখুন মানুষ হিন্দু বা মুসলিম কেন হয়! বরিশালে জন্ম হলে নোয়াখালির আন্চলিক ভাষ্য় কেউ কথা বলেনা বা বলতে পারে না। আমি মনে করি সংস্কৃতির অন্য সব কিছুর মত একটি বিষয় হল ধর্ম। ধার্মিকরা আষলে একটা পরম্পরা বা ট্রেডিসানকে মানে। সে জন্যই হিন্দুর ঘরে মুসলিম বা অন্যটা খুব কম ঘটে। এ থেকে একটা মৌল বা অন্যনতা নিজের সব কিছুর প্রতি তৈরী হয়। ভালমন্দ বিবেচনা থাকেনা। আমারও জন্ম এমন একটা ট্রেডিসনে। কিন্তু চিন্তার স্বাধীনতা থাকায় মুক্ত ভাবে চিন্তা করে আমি নাস্তিক হয়েছি। কেউ আমাকে নাস্তিক হতে অনুপ্রানিত করেনি। এবং আমি খুব ভাল আছি। বাবার মৃত্যুর কূলখানিতে মোনাজাতের মত একটা কিছু করেছি। আমার পরিবারের সবাই যা করছে তার প্রতি আনুগত্য বা তাদের বিশ্বাসের প্রতি শ্রধ্বা যানাতে। তারা কি আমার নাস্তিকতার প্রতি শ্রদ্বা না হউক অন্তত তা সহ্য করবে? আমার পরিবারের মানুষ তারা। ধর্ম মানুষকে এমন ভাবে আষ্ঠে-পৃষ্ঠে বেধে রাখে। নামাজ পরেনা এমন ব্যাক্তির শরীর যেন দুর্গন্দ যুক্ত পায়খানায় মাখা। তাকে ছুলে স্পর্শ করলে। নামাজী ব্যাক্তির শরীরও সেই দর্গন্দ যুক্ত পায়খানায় ময়লা হবে। এমন ঘৃণা যে ধর্ম মানুষের প্রতি সেখায়। সে ধর্মের মানুষ আমার মত নাস্তিকের সাথে করমর্দণ করবে?
আপনাল মত আমারও সব ধর্মের মতের মানুষের সাথে শান্তিতে সহঅবস্থান করতে ইচ্ছে করে কিন্তু নিজের মত সব সময় না লুকিয়ে। আমাকে নাস্তিক বলে কাফেল বলে তারা এক কোটি বার বলুক। আমি অন্তত আমার মতে বিভিন্ন ধর্ম গুলিকে কি ভাবে দেখি তা বলার অধীকার চাই। যেমন ইসলাম একটা সংসকৃতিহীন ধর্ম। এ ধর্মে কোন গান-বাজনার রীতি নেই। অপর দিকে হিন্দু ধমর্ম খুব ভাল অন্ত গান বাজনা সেখানে চলে। এমন আরো অনেক দিক আছে যেখানে যুক্তি প্রমান অচল। কাজেই তাদের কাছে সহনশীলতা আসা করা কঠিন কিন্তু আপনার ইচ্ছেটিকে সাধুবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

