somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেরালী দশ-আপন ঘরে

১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডন হইতে চাইয়া দেখে, মহা সিন্দুর পারে।
আরেক জনা আছে বসে, দিল্লির শহরে।
খাটে না তার আইনের বিচার, আসামে কি কুচ বিহারে,
আপনারে ধন্য বলি তারে আমি, মানুষ বলি তারে।
আপন ঘরে বইসে যে জন চিনতে পারে আপনারে,
ধন্য বলি তারে আমি, মানুষ বলি তারে।।
জয়ধন মুনির মন্ত্র, তার বর পুত্রের কানে বাজল। বর পুত্র আকূল হয়ে বলল:

আপন ঘরে পরবাসী, পিতা হলই স্বর্গবাসী
মাতা গেল দেহ রাখি, ক্ষুধার অন্ন কৈ?
জয়ধন মুনির স্বর্ঘ থেকে মর্তেল মানুষের জন্য করার কিছু নেই, তবু ঢাকে সারা দিলেন:

মুনিঃ আমায় ডাকলি মোরে কে জয়ধন মুনিরে
ডাক শুনিয়া আকুল প্রাণে আসি এই খানে।।

বর পুত্রঃ বিদেশী এক অধিকারী, বিলাতে তার আসল বাড়ী
কলিকাতায় হয় কাচারী, (বুড়ি) গঙ্গার ধারে।

মুনিঃ পরথম দর্ষণের কথা কইতে প্রাণ যায়
দশ্যু গনে জল পথে ভারত মূখে ধায়।

বর পুত্রঃ বানিজ্যাতে আইল তারা বন্দুক লইয়া কাঁধে
রাজা খূসি বানিজ্যতে খাজনা নাহী লাগে।।

মুনিঃ দ্বিতীয় আরজির কথা কইতে প্রাণ যায়
সৈন্য বিনে পন্য লুটে সকল জনতায়।।

বর পুত্রঃ দুর্গ গড়ি কামান দাগে লুটেরা খেদায়
ভারতে করিল ঘাটি রণ তরী ধায়।।

মুনিঃ তৃতীয় সন্ধির কথা কইতে প্রাণ যায়।
জাগা বুইজা দশ্যু গনে জমিন কিনতে পায়।

বর পুত্রঃ বিনা শুল্কে বানিজ্যেতে রাজা হইতে চায়
এখন দেখি অসি খুলে রাজারে ধমকায়।

মুনিঃ চতুর্থ যুদ্ধের কথা কইতে প্রাণ যায়
মীরজাফরের বেইমানিতে জয়ী হইয়া যায়।

বর পুত্রঃ হস্ত কাটি মশলিনেরে করিল বিদায়
নীলের বিষের দাঁত বিন্ধিল ধরায়।।

মুনিঃ পঞ্চম বিদ্রোহের কথা কইতে প্রাণ যায়
ক্ষুধিরামের ফাঁসি হইল ভারতের দড়ায়।।

বর পুত্রঃ গান্ধি আইল সাথে করি অহিন্সার পণ
আমার দেশে আমি রাজা তুমি কোন জন?

মুনিঃ ষষ্ঠম ফান্দের কথা কইতে প্রাণ যায়
জিন্না বলে পাকিস্তানের রাজা হইতে চায়।।

বর পুত্রঃ একদিনেতে কলিকাতায় পাঁচলক্ষ নিধন
এক ভাই আরেক ভাইয়ের কাঁটিল গর্দণ।।

মুনিঃ সপ্তম ভাগের কথা কইতে প্রান যায়
পাকিস্তানের পূব দিকে বাংলা ভাষা চায়।।

বর পুত্রঃ চলে গুলি মুসলমানদের, মুসলিম নিধনে
বাংলা কি আর গুলির ডরে মায়ের ভাষা ছারে!

মুনিঃ এই খানেতে বিদায় নিল জয়ধনমুনি ভবে
পিতা গেলে পিতা পাইবা বেটা লইলে কোলে
মাতা গেলে মাতা পাইবা বেটি কোলে লইলে
মাছের শত্রু চাই আর ভাইয়ের শত্রু ভাই
ভাইয়েরে পাইবানা জনম নতুন একটা লইলে
ভাইয়ের হেফাজত কইর তফিকে থাকিলে।।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৮ রাত ৩:৪৯
৫৫টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×