আমাদের ঘৃণা নিবারণে!
অন্ধকারের মত, বিশ্রামের মত, অসুখ থেকে সেরে উঠার মত
বলি: ভাগ্যিস!
এ যাত্রায় বেঁচেগেছি,
আর একটু হলেই...।
তবুও বলি:
ঈসশ্বরের দায়ভার কাধে নিয়ে,
ঈসশ্বরকে সাহায্য করতে,
মানুষ খুন করে এরা ঈস্বর হয়ে উঠে।
তাতে শীরক হয়না, না?
মানুষের চিন্তাকে এদের খুব ভয়।
চিন্তাশীল মানুষ গুলো তাদের ভীত খরগের নীচে,
ভয় পাবে?
আগাছার মত,
বিষধর সাপের মত,
নেক্রের থাবার মত,
শরীরের অসুখের মত
এরা থাকবে।
তা বলে সত্যের , সুন্দরের, মঙ্গলের,
জীবনের!
জয়গান থেমে যাবে!
থাকুক না এরা
মাথার চূলে দু"একটা
ঊকুনের মত।
মৃত গবাদি পশুর
পচা মাংস খেতে
শকুন যেমন থাকে।
না হলে আমরা সুন্দরের মূল্য বুঝব কি করে!
কি করে বুঝব এদের প্রতি আমাদের ঘৃণার তীব্রতা কত!
তাই বলি: দু"একটা রাজাকার থাক!
আমাদের ঘৃণা নিবারণে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



