আলো হাতে আঁধারের যাত্রীরা পথে
ভেসে যায় চরাচর তাদের কলহ গীতে।
আবডালে আশ্রিত মসি হাতে, কবি
সাপদের শীতল স্পর্শে সংকীত।
কে যায়, আশার আলো হাতে দূরে
হয়তো কোন ঘাতক, সন্যাসীর বেশে।
এমন কি হয়না! ওরা সুযোগের অপেক্ষায় থাকে।
সংকটের এই অন্ধকারে, সংশয় জাগে মুক্তমনে
কে আসে আলো হাতে দূর থেকে কাছে!
মোলায়েম আলোর পরশে চোখ মেলে দেখি
প্রিয়ার মত হাসিমূখে সন্ধ্যা প্রদীপ পাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


