আমার প্রিয় পোস্ট

আমি নাস্তিক।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯

শেয়ারঃ
0 1 0

আমি প্রতারক নই
ঈশ্বর নেই, ছিলনা কখনো।
তোমরা পাপের আত্বায় বন্দী, ধর্ম নামক দোযখে জীবন যাপন কর
কারন; তোমাদের আত্বায় আপরাধের জীবানু।
এই অপরাধ থেকে মুক্তির উপায়!
ঈশ্বর নামের এক অলীক সবজান্তাকে জন্ম দিয়েছ।
সে তোমাদের জাত সন্তান।
তোমরা পাপের প্রায়শ্চিত্ব করতে তাকে পূজা বা সেজদা কর,
সেটা তোমাদের ভন্ডামী।
সীডর এসেছে সেই প্রভূর নির্দেশে! যাকে তোমরা খোদা বল?
এমন সর্বনাশা (বা নাশী) ঈশ্বর আমার পূজ্য নয় কখনই।
তাকে (আল্লাহকে) সর্ববান্তঃকরণে ঘৃণা করি।
ধর্মাবতার (রাজাকার বা জামাতে ইসলামী) তোমরাতো কোন ছাড়!
যে ঈশ্বর নবজাতকের স্তন্য কেড়ে নেয়,
তাকে ঈশ্বর কি করে বলি!
পৃথিবীর জলে ভেসে যায়, বাংলার উপকূলবাসী,
যে ভগবান তা না রোধে সে সর্বনাশী, তাকে কি করে পূজি!
প্রভূর আদেশ মত ( যা তোমরা আস্তিকেরা বল) দিয়েছ তোমাদের
আর্জি প্রভূর বরাবর?
যদি দিয়ে থাক, তবে সে তোমাদের অঘ্রাহ্য করে
কেড়ে নিয়েছে পিতা মাতা অনেক শিশুর।
যদি প্রার্থনা না করে থাক তবে,
ঐ শিশুদের এতিম করেছ, একটি মহত কাজে,
জীবন্ত বোমা হয়ে ফুটবে তারা আমার জীবন বিনাশে।
আমি নাস্তিক; এই অপরাধে, আমার বিনাশ কী তোমাদের
পাপ, অপরাধ ঘোচাবে?
যদি তাই মানো, আমাকে বিনাশ কর,
কিন্তু খেতে দাও এ বিশ্বের সব বিশ্বাসী অভূক্ত মানুষকে।
তোমাদের প্রভূ, ঈশ্বর, আল্লাহ, ভগবান সব যদি পারে!
কেন তবু পৃথিবীতে মানুষ অভুক্ত থাকে!
যদি তোমাদের প্রভূ সব পারেন, তবে মানুষকে অভুক্তও রাখেন
সেচ্ছায়!
ইচ্ছে করে তোমাদের মাবুদ আমাকে অভুক্ত রাখে?
তবু তার পূজা আমাকেই করতে হবে!
পৃতিবীর সব প্রভূ, প্রভাতে যে শিশুটিকে অভুক্ত রাখে,
যে শিশুটির পিতা-মাতা সিডরের গ্রাসে প্রাতঃরাশ হয়,
সে প্রভূ নয়।
তার খূনে স্নাত হয়ে আমি বলে যেতে চাই;
ঈশ্বর নাই।
পান বরজের গীতের মত, যার অস্তিত্ব নাই;
শুধু অতন্দ্র প্রহড়া আছে তোমাদের মতে।
সে প্রভূর প্রতারণা রুখতে হয়ত পারবনা,
মনে রেখ; আমি প্রতারক নই,
কারন; আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নই,
আমি নাস্তিক।

 

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২২
নাজিম উদদীন বলেছেন: ঈশ্বরের ইচ্ছায় প্লাস দেয়া হল।
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৫

লেখক বলেছেন: ঈশ্বর গত হয়েছেন জানি!
সুবজ ধইন্যাপাতা। ক্রশ চিন্হ দিয়ে ঈশ্বরের মহীমা প্রকাশে।
আমিন।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ক্রুশ নিক্ষেপ করে আপনি ঈশ্বরকে মহিমান্বিত করলেন। আমিন।

৩. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯
সুশীল সমাজ বলেছেন: কবিতা টা কি আপ্নের লেখা? নাকি অন্য কারো?
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: আপনার উপর শান্তি বর্ষিত হোক। ব্লগে কোন নাস্তিক নাকি আস্তিক রা খুজে পায়নি। তাই ততখনাত লিখিত প্রমান দিলাম নিজের হাতে।

৪. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩০
জেনারেল বলেছেন: আল্লাহর অশেষ রহমতে + দেওয়া হল
৫. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
পুতুল বলেছেন: ক্রশেড নিক্ষেপ করায় ঈশ্বরের মহিমা বৃদ্বি পেল।
ধইন্যাপাতা।
৬. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৩
সূর্যকুমার বলেছেন: সুন্দর ! আপনাকে ধন্যবাদ । দয়াকরে আমার ব্লগটি পড়ে আমাকে শান্তি দিন : Click This Link
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: প্রভাত কুমার ঈশ্বরের কৃপায় নিশ্চয় পড়ব। আমিন।

৭. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৫
সুশীল সমাজ বলেছেন: পুতুল, আপনার লেখার হাত খুব ভালো:)
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: সবাই বলেন আমিন।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ধইন্যাপাতা

৯. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৫
মাহমুদ রহমান বলেছেন: কালেমার অর্ধেকটাতে বিশ্বাস করেছেন, ধন্যবাদ। আশা করি, বাকী অর্ধেকটাতেও আপনার আস্থা ফিরে আসবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৪

লেখক বলেছেন: আশা করতে দোষ কি?

১০. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬
মাহবুব সুমন বলেছেন: বেশ মজা পেলাম।
অন্যের বিশ্বাষে সম্মান প্রদর্শন করলে যে নিজেরই সম্মান বৃদ্ধি পায় সেটা মনে হয় অনেকেই বোঝে না।

- দিলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৩

লেখক বলেছেন: আপনার বিয়োগে ব্যাথিত হলাম!

১১. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮
মাহমুদ রহমান বলেছেন: আপনি আপনার ভাবনা বেশ ভালোভাবেই প্রকাশ করেছেন, +
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: ভাই আপনার প্রতাক্রিয়া?

৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ স্বপন ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭

লেখক বলেছেন: জয় হনুমানজী, আপনার জয়?

১৪. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৯
বিবণ বলেছেন:

পুতুলও দেহি কতা শিক্যাগ্যাছে..........
৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: বিবনের মাথা খারাপ হইছে, পুতুল আবার কতা কয় কেইমতে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৮

লেখক বলেছেন: কি কইলেন? বুঝতারি নাই!

১৬. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৬
ভক্কডা বলেছেন: ভক্তিতে মিলে স্বগ্গ তক্কে বহুদূর। আপনে বহুদূর, আমিও স্বগ্গে নাই
১৭. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯
ভক্কডা বলেছেন: অবিশ্বাসীর জন্মের ঠিক নাই আর বিশ্বাসীর জন্মই হয় নাই
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৯

লেখক বলেছেন: জন্ম হইক যথায় তথায়
কর্ম হইক ভাল।

১৮. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৪
সামী মিয়াদাদ বলেছেন: প্রিয়তে চলে গেল.....+

God is Dead
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ সামী মিয়াদাদ।

১৯. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
লাইটহাউজ বলেছেন: "এমন সর্বনাশা (বা নাশী) ঈশ্বর আমার পূজ্য নয় কখনই।"

ধন্যবাদ পুতুল। প্রিয়তে যোগ হল।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: সূর্য্যদীঘল বাড়ী, আপনাকেও ধন্যবাদ।

২০. ৩০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
রাশেদ বলেছেন: ভালো কোবতে।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: ধইন্যাপাতা প্রিয় রাশু।

২১. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৯
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: পৃথিবির জলে ভেসে যায়, বাংলার উপকূল বাসী,
যে ভগবান তা না রোধে সে সর্বনাশী, তাকে কি করে পূজি!


চমৎকার পুতুল । পুরো কবিতায় এমন আরো অনেকগুলো অসাধারন পংক্তি । প্রিয়তে রেখে দিলাম তাই ।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ, প্রিয় সন্ধ্যাপ্রদীপ। তোমার চরণ কয়টি অনুমতি না নিয়েই আমার প্রফাইলে রেখে দিলম। আশা করি ক্ষুব্দ হওনি। একটা লেখা টাইপ করছি, যত দ্রুত করতে পারব বলে ভেবেছিলাম, এখন দেখছি তত দ্রুত এগুচ্ছে না। আজ পোষ্ট করতে পারব কিনা সন্দেহ। লগ ইন করে রেখেছি। যাতে মাঝে তোমাদের সাথে কথা হয়। আবার লিখছি।

২২. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:০৯
েবহাগ বলেছেন:
এত ভাল লিখলেন কিভাবে? অদ্ভুদ সুন্দর।

আল্লাহর মৃত্যু মানুষকে মুক্তি দেবে।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ বেহাগ।

২৩. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: ধন্যবাদ পুতুল।
তোমার প্রোফাইলে আমার উপস্থিতি !! এতটা যোগ্য আমি ছিলাম না ।

এই কবিতায় বোধ হয় ফন্ট জটিলতায় কিছু বানান বিভ্রান্তি রয়ে গেছে । এত সুন্দর কবিতা, তাই ওয়ার্ড ফাইলে বানান শুদ্ধ করে সংরক্ষন করলাম ।

ভাল থেকো ।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: তুমিও ভাল থেক। তোমার শুদ্ধ করা কপিটা মন্তব্য আকারে এখানে দাও। আমি শুদ্ধ করে নেব। ধন্যবাদ।

২৪. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: আবার আসব তোমার নেক্সট পোষ্ট দেখতে । আপাতত: উঠছি ।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন: শুভ রাত্রি।

২৫. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৯
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: প্রিয় পুতুল,
উপরে দিলাম কপিটা । তুমি দেখে নেবে অবশ্যই ।
আর কপি করে নিয়ে ঐ মন্তব্যটা মুছেও দেবে ।

ভাল থেকো । এখনও ঘুমাইনি, দেখি কখন তুমি পোষ্ট দাও অপেক্ষা করছি ।
শুভ রাত্রি ।
২৬. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৭
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিদায়ী পোষ্ট দিয়েছে বেহাগ ।
রাগ ইমন, পিয়াল আগেই গেছে, কাউকে না বলে ।

সামহোয়ার এখন কেবলই ভাগাড় ।

ভাল থেকো তুমি ।
২৭. ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৮
আশরাফ মাহমুদ বলেছেন: ভাব ছাড়া কিছু ভাব আছে, আরো সুন্দর হতে পারত।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ আশবাফ। চেষ্টা করব।

২৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
মানুষ বলেছেন: পড়লাম। তবে নো মন্তব্য। আমি আস্তিক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।

২৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৩
রমিজ মৃধা বলেছেন: হ যেই ঈশ্বর আপনেরে লেখনের লিগা হাত দিছে আর আরও কিছু নাস্তিক ওবশিষ্ট রাকছে হেই ঈশ্বরের আরাধনা করেন না কেন?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: তাই তো!

৩০. ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৮
নিকো৮১২৩ বলেছেন: কবিতা হিসেবে জানি কেমন, তবে আপনার বক্তব্য প্রকাশ হয়েছে ভালই। হয়তো আমি ভাল কবিতা বুঝি না দেখে কবিতা হিসেবে তত ভাল মনে হয়নি। আর আপনার বলবার সাহসের জন্য সালাম.........
১৮ ই জুন, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: আপনাকেও সালাম।

৩১. ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৪
সবাক বলেছেন: আপনাকেই খুজতেছিলাম এতাদিন।

আর ক'দিন পরে ব্লগে এরকম একটা বোমা আমিও পাটাবো। তবে সমাজতান্ত্রিক ফোরামের গ্রুপে।

আপনাকে সালাম (সাহসী সম্মান)
প্রিয়তে নিলাম।
১৮ ই জুন, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: সবাক, আপনাকে ধন্যবাদ।

৩২. ১৫ ই জুন, ২০০৮ রাত ১১:২৩
আরিফ থেকে আনা বলেছেন: পড়লাম। তবে নো মন্তব্য। আমি আস্তিক।
১৮ ই জুন, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: নো প্রবলেম।

৩৩. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫০
প্রণব আচার্য্য বলেছেন: কবিতা আরও ভালো করা যেতো; এখনও যথেষ্ঠ ভালো।

তবে বিষয়বস্তু এবং বক্তব্যে একমত

+
১৮ ই জুন, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: রাগের মাথায় লেখা, তাছাড়া কবিতা লিখতে পারি না। বিষয়বস্তুর সাথে একমতের জন্য ধন্যবাদ।

৩৪. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৯
আন্দালীব বলেছেন: লেখার বিচারে মনে হয় বয়ানধর্মীতা কমিয়ে আরো কম্প‌্যাক্ট করার স্কোপ ছিলো। মনে হয়েছে আপনি লেখার চেয়ে 'নাস্তিক' হিসেবে সেল্ফ প্রোক্লেমেশনে অধিক মনোযোগী ছিলেন; যেন আপনার Entity যে ঈশ্বরকে বিশ্বাস করেনা এইটা প্রতিটা লাইন থেকে, প্রতিটা শব্দ থেকে
বিচ্ছুরিত হতে হবে- এমন একটা এ্যাপ্রোচ ছিলো।
এই বিষয়টি সামগ্রিকভাবে প্রতিফলিত হলেই আরো ভালো লাগতো।

লেখাটি ভালো লেগেছে। উপরের বিষয়গুলো নেহায়েতই ক্রিটিক আই-তে দেখা। কবিকে ধন্যবাদ।
১৮ ই জুন, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: "মনে হয়েছে আপনি লেখার চেয়ে 'নাস্তিক' হিসেবে সেল্ফ প্রোক্লেমেশনে অধিক মনোযোগী ছিলেন;"

ঠিক বলেছেন। কবিতা হিসাবে ভাবিইনি। রাজাকারদের দৈরাত্য তখন ব্লগে খুব বেশী ছিল। তারই প্রতিক্রিয়া হল এটা।
পড়ার জন্য ধন্যবাদ।

৩৫. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৩
যীশূ বলেছেন: দারুন বক্তব্য, দারুন কবিতা।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: যীশূ, আপনাকে ধন্যবাদ।

৩৬. ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৭
হুমায়ুন কবির হাকিম বলেছেন: কবিতা হিসেবে মন্দ হয় নাই। নাস্তিক হিসেবে আপনি পারফেক্ট। তবুও ভাল যে আপনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলেননি। অনেকে ধর্মকে আঘাত করে আবার বলে ধর্মনিরপেক্ষ। আগাইয়া যান। সামনে বিখ্যাত হবার চান্স আছে যেমন তসলিমা নাসরিন, সালমান রুশদি।

আমার বিশ্বাসে আঘাত করার অধিকার কিন্তু আপনাকে কোন গণতন্ত্র দেয় নাই।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: হাকিম সাহেব! আমার মত প্রকাশ আপনার বিশ্বাসে আঘাত হানলে আর গনতন্ত্র কিভাবে হয়! বালগে বিশ্বাসটাকে না টানলে চলে না!
পড়ার জন্য ধন্যবাদ।
আমার বিক্ষত হবার ভয় নেই!

৩৭. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৮
নাজিরুল হক বলেছেন: সীমিত জ্ঞ্যান নিয়ে ভালই লিখছেন।

তয় ভুল কইরা মাইনাস দিয়া ফালাইছি।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: কোন সমস্যা নাই। অন্তত অসীম জ্ঞানী মাইনাছতো একটা পাইলাম।

৩৮. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৫
মাসুদ রানা ১২৩ বলেছেন: ধর্মকে আঘাত করে কথা বলার নাম গনতন্ত্র নয়। আর ইসলাম ধর্ম সব মানুষের জন্যেই।
৩১ শে জুলাই, ২০০৮ ভোর ৫:০৬

লেখক বলেছেন: মানুষের জন্য মনুষ্য বিধান!
মত প্রকাশের তা হলে কোন পথ নেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৯. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
হুমায়ুন কবির হাকিম বলেছেন: লেখক বলেছেন: হাকিম সাহেব! আমার মত প্রকাশ আপনার বিশ্বাসে আঘাত হানলে আর গনতন্ত্র কিভাবে হয়! বালগে বিশ্বাসটাকে না টানলে চলে না!
পড়ার জন্য ধন্যবাদ।
আমার বিক্ষত হবার ভয় নেই!

বিশ্বাস/অবিশ্বাস নিয়েই তো আপনার লেখা। বিশ্বাসকে আমি টানলাম কোথায়!!!! আর আমি টানতেই পারি কারণ আমি বিশ্বাসী। “বালগে” এবং “বিক্ষত” বলতে কি বুঝিয়েছেন???
৪০. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯
রুবেল শাহ বলেছেন: অসীমের অসম জ্ঞান সর্ম্পকে আমার জানা নেই............ কিন্তু তাতে কি। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস সবারই আছে........... আর মত প্রকাশের ব্যপারটা বাস্তবিক।

অসম্ভব ভাল লাগা থকে প্রিয়তে নিয়ে গেলাম.......

ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: রুবেল শাহ, অনেক অনেক ধন্যবাদ।

৪১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
ফাতাহ্‌ বলেছেন: অনেক পুরানো ব্যাপার হলেও এটা মানুষের মৌলিক আলোচনার মধ্যেই পড়ে।

তবে ,
০১. আপনি যেমন না লিখলে এই কবিতাটি তৈরী হত কি ??
০২. একই ভাবে মানুষকে (আমাকে,আপনাকে) কে কি তৈরী করেছে, নাকি মানুষ এমনি এমনি তৈরী হয়েছে ??
০৩. আমরা তথ্য (ইনফরমেশন) কোথা থেকে পাই ??
০১ লা মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: দেখুন, মানুষকে কোন আল্লাহ তৈরী করেছে, এই ধারণাটা খুব সহজ!
এবং তথ্য গুলো আল্লাহ আমাদের মাথায় দেন, সেটাও সম্ভবত তেমন সহজ।

কোন কবি বোধ হয় বলে থাকবেন, অনেকটা এই রকম ভাবে "মানুষ এনেছে ঈশ্বর, ঈশ্বর আনেনি মানুষ কোন।

আমার কাছে কবির কথাটা অনেক যুক্তিযুক্ত মনে হয়।

আপনার ১ নং প্রশ্নের প্রতি প্রশ্ন: সব কিছুর জন্য একজন কারিগর দরকার, তাহলে স্রষ্টার কারিগর কে?

যানি আপনি বলবেন তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই।

অথচ আপনার সূত্র মতে তারও একজন স্রষ্টা দারকার।

৪৩. ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:০৮
সত্যান্বেষী বলেছেন: ঈশ্বরের ক্রমাগত ধর্ষণে ক্লান্ত আমি ও আমার চারপাশ।
৪৪. ০৩ রা মে, ২০১১ রাত ৯:৪২
দু-পেয়ে গাধ বলেছেন: আপনি কোথায়? ২০০৯ এর পর আর নাই কেন?
৪৫. ০৩ রা মে, ২০১১ রাত ১০:১৫
অযান্ত্রিক হৃদয় বলেছেন: খুব খুব সুন্দর, অসাধারণ ভাষা, আমি যদিও যুক্তিবাদী আস্তিক অফ হিন্দুইজম (নতুন তকমা) কিন্তু আপনার কবিতার বলিষ্ঠতা ভালো লাগলো। প্রিয়তে নিলাম।

আচ্ছা যারা ক্রমাগত ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে কিছু অমানবিক কাজ করে তাদের কি করে বোঝাব যে ধর্মগ্রন্থই সব নয়? কয়েকজন একেবারে ধর্মগ্রন্থের একটি শব্দেরও বাইরে যেতে চায় না। আমি যে তাঁদের সাথে একটি যুক্তিনির্ভর আলোচনা চালাবো, সেটা তাঁরা এক কথায় ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে বাতিল করে বলেন এর পর আর কোন আলোচনা হতেই পারে না।

অথবা আমার তকমায় কি স্ববিরোধীতা আছে? অর্থাৎ যুক্তিবাদী আস্তিক হওয়া কি আকাশকুসুম কল্পনা? আমি এখনো নাস্তিক নই কারণ স্টিফেন হকিং এর একটি বইতে দেখেছি মহাবিশ্বের জন্মের প্রায় সব রহস্য জানা গেলেও ইনফ্লেশানের তোড়ে প্রথম কিছু মুহূর্তের প্রমাণ লুপ্ত হয়ে গেছে। সেই সময়ের পরিস্থিতি এখনো জানা যায়নি। হয়ত তখন "ঈশ্বর" নামে একটা এনটিটি উপস্থিত ছিল। এই বিশ্বাসে আমি যুক্তিবাদী আস্তিক। শুধু একজন সুপ্রিমের অস্তিত্বে বিশ্বাস করি, আর কিছুতে না।

যাই হোক... লেখার জন্য ধইন্যা :)

 

মোট সময় লেগেছে ১.০৭৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_সন্ধ্যপ্রদীপ
"চারিদিকে শ্বাপদের পদচিন্হ
মুক্তির বারতা আর সবুজের মাঠে
কন্কাল আর অস্থি যেন আজ
সভ্যতার স্মারক ।
নর্দমার কীটে আর গন্ধে
কীইবা যায় আসে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই