পুতুল! তুমি মাকে দেখতে যাবে?
যাওনা সোনা! একবার,
কি আর এমন, আসবে যাবে!
যাওনা মানিক, যাও!
তুমি রাজপুত্তুর নও
তবু মায়ের সাত রাজারধন
একবার তাকে, দেখতে যাও।
সোনার হাড়ে নাইবা দিলে ঢেকে
দেখার জন্য চোখতো রইল খুলে
রাজভোগে মার মুখটি দাওনি ভরে
কথার ভাড়ে মনটি দাওনি মুঢ়ে
একটি বার কি দেখতে দেবে তাকে!
খোকন সোনা নিপল কামড়ে খেত
ব্যাথার কারণ হয়নি তাতে কিছু।
যাওনা সোনা মায়ের খোকন হয়ে
রাজ্যপাট আর প্রজার কষ্ট ছেড়ে।
শত্তুর সব ওত পেতে রয়
খোনক কারে করবে না ভয়!
মায়ের আশীষ ছেড়ে!
যাওনা সোনা যাও
মায়ের ঘাটে ভিড়িয়ে তোমার নাও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




