আমার প্রিয় পোস্ট
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- সমরেশ মজুমদারের ৫০ টি বই এর অনলাইন কালেকশন ...... - ইনফো
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-১! - উদাসী স্বপ্ন
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- বাংলা ভাষায় লেখা ১০০টা ভাল উপন্যাসের তালিকা কেমন হতে পারে? - মাহবুব মোর্শেদ
- মধ্যরাতের অশ্লীলতা (বৃহ্বসপতিবার), কড়াকড়ি ১৮+ - বাংলার আগন্তুক
- অভিশপ্ত পুকুরের ভোগ - দুখী মানব
- শুভ জন্মদিন "দুখী মানব"
- আবদুল্লাহ আল মনসুর
- খ্যাপ মারস কে কে?? [একজন সম্ভাবনাময় ক্রিকেটারের অপমৃত্যু] - দুখী মানব
- প্রথম বড়দের ফিল্ম দেখা
- দুখী মানব
- আশ্চর্য একটি সংখ্যা 076923 - পগলা জগাই
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- ঝড়ের নাম কেন মেয়েদের নামে ? - ম্যাভেরিক
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- "Resume Maker Pro v.11" চাকুরী প্রার্থীদের জন্য একটি আদর্শ সফটওয়ার। - লুলুপাগলা
- ছোট্ট নিশি এবং তার হতভাগ্য পিতা - ড়ৎশড়
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- সবাই কে শুভেচ্ছা । - অপি আক্তার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- স্ট্যাম্পস !!!! স্ট্যাম্পস !!!!! (ছবি ব্লগ ) - নিশাচর ছেলে
- ঐতিহাসিক প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রাম...ফিরে দেখা..... - ফজলে এলাহী
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- ভূ-স্বর্গ কাশ্মীর - দীপান্বিতা
- একটুস খানি ট্রেন্স: মিউজিক এডিকশন কারে কয়! পুরা ঘোরের মধ্যে থেকে উঠে আসা সব মিউজিক! - উদাসী স্বপ্ন
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
-
বিয়ের আগেই বিড়াল মারুন
(১৬+) - আর.এইচ.সুমন
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- বুদ্ধের মূর্তি প্রসঙ্গঃ এভারেষ্ট নিয়ে আমাদের অর্জন কবে বিতর্কমুক্ত হবে? - স্পাইডারওয়েব
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (১) - কোর আই সেভেন
- বাদরামি - ব্লাড ডোনেট এর শিকারি - শিকার

- সাধারণমানুষ
- সামুর লাইগ্গ্যা কতগুলা ইস্মাইলী - ব্রাইট
- বারমুডা ট্রায়াঙ্গল: রহস্য কি ফুরাল? - ইমন জুবায়ের
- চিলি জিতছে, আসেন এই উপলক্ষে একখান নেরুদার কবিতা পড়ি - ন হন্যাতে
- একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল
- সঞ্জিব
- ১৯৮৬ সালের ম্যারাডোনার সেই বিস্ময়কর খেলার কথা মনে আছে?? যার জন্য আর্জেন্টিনা ফাইনালে উঠে যায়?? - মেঘলা আকাশ ও বিষন্ন মন
- ভারতে আদিবাসী মাওবাদ বিরোধী অপারেশন গ্রীনহান্ট - শূদ্র
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- বোকা মানুষ সমীপেষু - অসমাপ্ত-মহাকাব্য
- নস্টালজিয়া.....ফিরে পেতে চাই! - নস্টালজিক
- আবদুল্লাহ আল মনসুর
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- আমরা মানুষ রক্ত মাংসের মানুষ!! - নিঃসঙ্গ নিশাচর
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন - হাসান
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- প্রসঙ্গঃ প্রিয় মুভি - কিষান
- নাস্তিক প্রফেসর বনাম আস্তিক ছাত্র দেখুন কে কার হাতে নাস্তানাবুদ হয়। - অয়ন031
- ছবিব্লগ: রাইখ্যং-এর উজান বেয়ে পানছড়ি: পর্ব ১ (কাপ্তাই থেকে ফারুয়া) - যীশূ
- অপারেশন জ্যাকপট - কাঙাল মামা
- হাদিছে বর্ণীত সূর্যের গতিপথের বৈজ্ঞানিক বিশ্লেষণ - মাহফুজশান্ত
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
বাংলার ভূ-স্বর্গ (ছবি ব্লগ)
২৫ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৭
বনে-বাদারে, পাহাড়ে-পর্বতে টই টই করে ঘুরে বেড়াবার জন্যেই বুঝি আমার জন্ম হইসে। ক্যাম্পিং আর ট্রেকিং ছাড়া কিছু বুঝি না। হাতে বেতনের টাকা আর একটু সময় পাইলেই দৌড় ...
বিশেষ করে সামনে পরীক্ষা থাকলে ত আর কথাই নাই, পড়া বাদ দিয়ে সারাদিন শুধু প্লান করি...এইবার কই যাওয়া যায়, কিভাবে আর একটু রোমাঞ্চ আনা যায় এই জীবনে...
গত বছর ডিসেম্বরের শেষ দিকে থিউরি পরীক্ষার পর ৭দিন ছুটি পাইলাম। এরপর ল্যাব পরীক্ষা। একটা পরীক্ষা ও ভালো হয় নাই, মন পড়ে ছিল বান্দারবানের কোন এক পাহাড়ের কোনে। ৭দিন ছুটি পাইয়া মন আন-চান কইরা উঠল। আর থাকতে পারলাম না। কোন কিছু চিন্তা না কইরাই আমরা ৬জন রওনা দিয়া দিলাম বান্দারবানের কোন এক অজানার উদ্দেশ্যে।
পরদিন ভোরে ইউনিক এর বাস আমাদের বান্দারবান নামায় দিল। এখন কই যাওয়া যায়... বগা লেক??...কেওক্রাডাং??...উহু...এইবার আর এই ট্রেইলে যাইতে ইচ্ছা করতেসে না। গত ২ বছরে ৫বার কেওক্রাডাং সামিট করসি, আর কত? চল এইবার তাজিনডং (তাজিনডং কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পিক না) সামিট করে আসি।...চিন্তা কে আর বেশি প্রশয় না দিয়া থানচি যাওয়াই ঠিক করলাম। আমার এক বন্ধু এই প্রথমবার বান্দারবান আসছে, তার খায়েশ যাওয়ার পথে চিম্বুক, নীলগিরি আর শৈলপ্রপাত দেখবে তাই ধুমধাম চোপাবাজী কইরা ২৮০০ টাকায় একটা চান্দের গাড়ি রিসার্ভ কইরা ফেললাম।এত টাকা দিয়া রিজার্ভ করতে খারাপ লাগতেসে কিন্তু কিছু করার নাই, লোকাল চান্দের গাড়ীতে চড়লে এই স্পট গুলা আর দেখা যাইত না। তবে মজা কিন্তু লোকাল চান্দের গাড়ীর ছাদেই...
চিম্বুক, নীলগিরি আর শৈলপ্রপাত দেখে থানচি তে যখন পৌছলাম তখন শেষ দুপুর। পথ যে কিভাবে শেষ হয়ে গেল টের ও পাই নাই। পরীক্ষার জন্যে গত ১ সপ্তাহ ঘুমাইতে পারি নাই, কালকের রাত টাও বাসে শয়তানি করে পার করসি, তাই কখন যে ঘুমায় গেসি টের ও পাই নাই।
দুপুরের খাওয়া শেষ করতে করতে বিকাল হয়ে গেল। এখন আর তাজিন্ডং এর দিকে ট্রেক করা টা সেফ হবে না। এমনিতেই শীতের সময়, একটু পর ই রাত ঘনায় আসবে। আজকের রাত টা থানচি তে থাকতে একটু ও ইচ্ছা করতেসে না আমাদের। হঠাত খেয়াল হইল...আরে থানচি থেকে ত তিন্দুতেও যাওয়া যায়। এইখানে আমরা কেউই যাই নাই। জায়গাটা সম্পর্কে তেমন কিছু জানিও না। অনেকদিন আগে একটা আর্টকেল পড়সিলাম ডেইলি স্টারে। তখন ছবি গুলো দেখে আমার বিশ্বাস হয় নাই যে এটা আমার বাংলাদেশ।
তিন্দুতে যাওয়ার জন্যে খুব উত্তেজিত হয়ে গেলাম। বাজারে ঘুরে ঘুরে ২টা মাঝি ও ঠিক করে ফেললাম। কিন্তু বাধা দিল সেইখান কার বিডিআর। তারা কিছুতেই আমাদের পারমিসান দিবে না। আর এই দিকে আমরা ও নাছোড় বান্দা ...যাই হোক যাবই। বিডিআর এর পারমিসান ছাড়া যাওয়াও যাবে না। তারা অনেক চেষ্টা করসে, শান্তির লোমহর্ষক অনেক কাহিনী শুনাইসে...কিন্তু কোন লাভ হয় নাই...আমরা যাবই। শেষ পর্যন্ত তারা বাধ্য হইল পারমিসান দিতে...আমরা রওনা দিয়ে দিলাম তিন্দুর উদ্দেশ্যে...
![]()
থানচি বাজার
![]()
খরস্রোতা সাংগু
![]()
উজানের দিকে উঠছি
নদীর গভীরতা সব জায়গায় সমান না। কোথাও পানি হাটু পর্যন্ত, কোথাও বা ৪০ ফুট এর মত গভীর। পানির মধ্যে ছোট-বড় অনেক পাথর। বার বার আমাদের নৌকা পাথরের মধ্যে তীব্র ভাবে ঘষা খাচ্ছিলো। এইবুঝি নৌকা উল্টায় গেল...
![]()
মাঝে মাঝেই নৌকা বড় পাথরের খাঁজে আটকে যায়। তখন এভাবেই মাঝি টেনে জায়গাটা পার হয় আর আমরা নদীর কনকনে ঠান্ডা পানি পাড়িয়ে সামনে আগাই।
![]()
তীব্র স্রোত আর কনকনে ঠান্ডা পানিতে হাটা মোটেও আরামদায়ক কিছু না...তার উপর আবার শেওলা পরা পাথর
প্রকৃতির অপার রুপ উপভোগ করতে করতে পথেই সন্ধ্যা নেমে গেল। সেই সাথে বাড়তে থাকল ঠান্ডা। হু হু সাইবেরিয়ান জেট এর মাঝে পাইলাম নিজেদের।হাত পা পুরা জমে গেসে।
কখন যে রাত ৮টা বেজে গেসে টের ও পাই নাই। শেষ পর্যন্ত আমরা পৌছে গেলাম তিন্দু। দূর পাহাড়ে আগুন জ্বলতেছিল। মাঝিরা বলল এটাই তিন্দু বাজার, আপনার সামনে আগান, আমরা নৌকা বাইধা আসতেসি। ঘুট ঘুটা অন্ধকার। আকাশে চাঁদ তারা কিছু নাই। সামনে শুধু একটা অগ্নিকুন্ড, এটাকেই স্থির করে আমরা সবাই এক লাইনে হাটা দিলাম। আমি মোহাবিষ্টের মত আগুনের দিকে তাকায় ছিলাম। হঠাত একটা তীব্র চিতকারে চমক ভেঙ্গে গেল। আশপাশে তাকায় দেখি কেউ নাই। আমরা ৬জন ৬ দিকে চলে গেসি। চিতকার করে একজন আরেকজন কে ডাকলাম। একটু ধাতস্ত্ব হয়ে দেখলাম মাহফুজ একটা ঝিরির তীব্র স্রোতের ঘূর্নিতে পড়ে গেসে।
শেষ পর্যন্ত আমরা গ্রামে এসে পড়লাম। সেখানের মহিলা মেম্বারের (ইউনিয়ন পরিষদ) বাসায় রাতে খাওয়ার ও থাকার ব্যবস্থা করলাম। এইদিকে আমাদের হাতুর নিচ থেকে সব জমে গেসে। বরফের পানিতে হাটতে হইসে। আর এত্ত শীত...মরে যাওয়ার মত অবস্থা। কোনমতে রাতের খাওয়া শেষ করে যত্ত কাপড় নিয়ে আসছিলাম সব গুলো পড়ে এক পাইট এক-চোলাই মেরে ঘুমায় গেলাম। সারারাত শৈত্যপ্রভাহের অত্যাচারের হাত থেকে চোলাই এর কল্যানে বেঁচে গেলাম।
![]()
মেম্বারের ২তলা বাড়ী। আমরা রাতে চিলেকোঠায় ছিলাম
ভোরেই আমরা রওনা দিলাম, রাজা পাথর দেখতে। কুয়াশায় ঢাকা পুরো উপত্যকা। কি যে অপরূপ লাগছিল, সেটা ভাষায় প্রকাশ করা আমার কম্ম না। অনেকবার বান্দারবান আসছি। এমন কিছু দেখি নাই। এটা কি আসলেই বাংলাদেশ ?? মন্ত্রমুগ্ধের মত এর রূপ শুধু আশ্বাদন করে গেছি।
![]()
পাথুরে রাজ্য ১
![]()
পাথুরে রাজ্য ২
![]()
বাংলার রূপ
![]()
নদীর মাঝে বিশাল বিশাল পাথর। এর ফাঁক দিয়েই এগিয়ে চলা
![]()
পাথুরে রাজ্য ৩
![]()
এমন জায়গা দেখলে কি আর স্থির থাকা যায়??
![]()
মনে হয় দেশের কোথাও আছি?
![]()
রাজা পাথর
![]()
এটাই জীবনের আসল মানে
![]()
জইমা গেলাম
![]()
এই উপত্যকায় একটা ঘর বানাইতে মনচায়
![]()
পাথুরে রাজ্য ৪
![]()
ডায়নাসোর এর মেরুদন্ড লাগতেসে??![]()
ট্রেকিং 101
এই হইল তিন্দুর কিছু ছবি। তিন্দু থেকে আমরা রেমাক্রি গেসিলাম। রেমাক্রি অভিযান এর কথা এর একদিন বলব...আশা করি আপনাদের ভাল লাগবে।
কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): তিন্দু / বানদারবান ;
প্রকাশ করা হয়েছে: এডভেঞ্চার বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজসোহান বলেছেন:
ওয়াও , নাইস পোস্ট +
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: চইলা যান। ছবি তে জাযগা টার সৌন্দর্য ১০% ও উঠে নাই। নিজের চোখে দেইখা আসেন
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
দারুণ। +++
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ওকি ডকি
লেখক বলেছেন: কি কন??
দ্যা ডক্টর বলেছেন:
গত ডিসেম্বরে যাওয়ার সুযোগ পেয়েও কাজিনের বিয়ের জন্য যেতে পারিনি, অন্যদের ছবি/লিখা পড়ে কি যে কষ্ট হইছিল..... আপনারটা পড়ে সেটা আরও বেড়ে গেল। +
লেখক বলেছেন: এইবার যান। না গিয়ে আসলেই মিস করসেন
লেখক বলেছেন: কপালে নাই কেন? চলেন যাই
পৃথিবীর আমি বলেছেন:
যেতে চাই।।।
লেখক বলেছেন: ব্যাকপ্যাক গুছায় ফেলেন
বন্ধন ১৯৮৩ বলেছেন:
তিন্দুর কিছু ছবি আমার মামার এলব্যামে দেখেছি প্রায় ২বছর আগে। অপূর্ব সব ছবি দেখে আমার বিশ্বাস হতে ইচ্ছে করছিলনা যে ওইসব ছবিগুলো আমাদের বাংলাদেশের। মামাকে প্রশ্নের পর শুধু প্রশ্ন করে যাচ্ছিলাম। ওই যায়গার নাম নাকি ছোট মদক, তিন্দু, বান্দরবনের খুব ইন্টারিওরে। কি এক রিসার্চ প্রজেক্ট এর কাজে কয়েকজন রিসার্চ এসিস্ট্যান্ট সহ উনার সেখানে যাওয়া। অনেক বড় বড় পাথরের ছবি দেখলাম। নদী, জল, পাথরের কত্ত রকম ছবি...এত অপরুপ সুন্দর আমাদের দেশ, সে ছবিগুলো না দেখলেই বিশ্বাস হবে না। আমরা ভাগ্না-ভাগ্নীরা ডাইরেকশন জেনে নিলাম, কিন্তু কোনোদিন যেতে পারবো কিনা জানিনা।
বিডিয়ার এর ব্যাপারে যা বলেছেন আসলে তা-ই ঘটে। উনারা যেহেতু কি এক রিসার্চের ্কাজে গিয়েছিলো তাই সমস্যা হয়নি। মামার কমেন্টটা তুলে দিলাম (হোপ হে ডাজেন্ট মাইন্ড
" It's terribly difficult to get BDR's permission to visit Tindu. We could secure that coz UNICEF project and Ctg Univ's faculty position. Contact Jamai Helal (BDR) for permission matter. Then, I will write you ways, routes, tips, tricks all.. "
মামা পারমিশান দিলে উনার তোলা কয়েকটা ছবি আপনার এখানে আপলোড করার ইচ্ছা আছে।
আপনার মতো ডাইনোসর এর মেরুদন্ডের ছবি ও আছে।
যাক, এগুলো দেখে ভালো লাগলো। আরো বেশি ভালো লাগলো ওই এলাকার ছবিগুলো আমার আগেই দেখা ছিলো বলে কিছু বলতে পেরেছি।
পোস্টে প্লাস +
লেখক বলেছেন: ধন্যবাদ ।
তিন্দু অসাধারন একটা জায়গা। বর্ষাকালে এখানে রাফটিং করার ইচ্ছা আছে
আগে + পরে কথা।
আমি রুমা বাজার থেকে হেঁটে হেঁটে বগালেক হয়ে কেওক্রাডাং পর্যন্ত গিয়েছি। থানচি যাওয়ার ইচ্ছে আছে।
চমৎকার লাগলো আপনার লেখা ও ছবি, ইচ্ছে করছে যেতে। এটাও লিস্টে রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই যাবেন। না গেলে মিস করবেন
লেখক বলেছেন: অবশ্যই যাবেন
লেখক বলেছেন: আবার যাইবেন
অবাক মানুষ বলেছেন:
আপনাকে ঈর্ষা হচ্ছে। দারুন। আর কিছু?
লেখক বলেছেন: ঘুইরা আসেন
সাইফ আসরার বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
মিলন,ঢা বি বলেছেন:
পৃথিবীর আমি বলেছেন: যেতে চাই।........এবং যাব ইনশাল্রাহ্.........
লেখক বলেছেন: ইনশাল্লাহ
রাতুল রেজা বলেছেন:
খুব ই ভালো লাগলো। এখন দেখছি যেতেই হবে একবার।
লেখক বলেছেন: ধন্যবাদ। অবশ্যই যাবেন
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
চমৎকার, চমৎকার!!আমার ক'মাস আগে করা বান্দরবান ভ্রমণের কথা মনে পড়ে গ্যালো।
মোঃ আমিন বলেছেন:
জোস..........জোস..........! অবশ্যই +
লেখক বলেছেন: কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ)
মুকুট বলেছেন:
অসাধারণ। দেখি কখনও সময় সুযোগ পেলে যাব, ইনশাআল্লাহ। শোকেচে নিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
ইমন জুবায়ের বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন
লেখক বলেছেন: ইনশাল্লাহ অচিরেই পারবেন।
মুহাম্মদ আমিন বলেছেন:
অসাধারন ...........+++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন
ব্লগার কমল বলেছেন:
আমি কখনই বান্দরবান যাই নাই। তয় নীলিগিরী যাওয়ার ইচ্ছা আছে। কিভাবে যাওয়া যায় খুঁজতেছি। আর তিন্দুতে তো অবশ্যই!
লেখক বলেছেন: তিন্দু যাওয়ার পথেই পড়বে নীলগিরি। থানচি যাওয়ার পথেই... চান্দের রিজার্ভ করে নিবেন।
পথিক রাজ বলেছেন:
আপনাকে ঈর্ষা হচ্ছে।যাব ইনশাল্রাহ্.........
লেখক বলেছেন: ইনশাল্লাহ
লেখক বলেছেন: ছলেন ![]()
সাইফু্ল বলেছেন:
অসাধারন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। ভাল থাকবেন
দীপান্বিতা বলেছেন:
কি পবিত্রস্থান -তিন্দুর!...ছবিগুলো যদি এত সুন্দর, গেলে না জানি কেমন লাগতো!... দারুন!
লেখক বলেছেন: জায়গা তাদের জন্য আসলেই পবিত্র। প্রতি বছর বর্ষায় অনেক লোক মারা যায় এই খানে। তীব্র পানির স্রোতে পাথরে থেতলে যায় অনেক জীবন। তাই রাজা পাথর কে তারা পূঁজা করে।
শাহ্ নাজ বলেছেন:
অনেক সুন্দর......যেতে মন চাইছে
লেখক বলেছেন: চলে যান...ঘুরে আসুন
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
কি সুন্দর।বগা লেক আর কেওক্রাডং দেখে ভাবছিলাম এগুলোর চেয়ে সুন্দর আর কোন জায়গা বাংলাদেশে নাই। কিন্তু এর চেয়েও অনেক সুন্দর জায়গাও যে বাংলাদেশে আছে এটা ভাবি নাই। আরও একবার যাইতে হবে।
লেখক বলেছেন: আর ও অনেক আছে...
আত্নভোলা বলেছেন:
যাবই যাব।
লেখক বলেছেন: ইনশাল্লাহ
হানী বলেছেন:
ওয়াও.....সময় ও সুযোগ পেলে যাব ।
লেখক বলেছেন: অবশ্যই যাবেন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
পারভীন রহমান বলেছেন:
দারুণ জায়গা !! পাথুরে রাজ্য দেখে মনে হছ্ছে দেশের বাইরে....অন্য কোন দেশের ছবি....কবে যে যাবো.....
লেখক বলেছেন: প্ল্যান কইরা ফেলেন.।
পারভেজ বলেছেন:
পাথরের এলাকাটা অসাধারণ!!
লেখক বলেছেন: অনেক সুন্দর আর রহস্যময়
ভোরের তারা বলেছেন:
পাথরের ফাক দিয়ে নৌকায় যাবার রাস্তাটা কি সুন্দর। চমৎকার (দীর্ঘশ্বাসের সাথে)
লেখক বলেছেন: দীর্ঘশ্বাস দিবেন কেন??
আপু আপনার চোখ ২টা খুব সুন্দর ![]()
নিরন্তর পথচলা বলেছেন:
দারুণ। +++
লেখক বলেছেন: ধন্যবাদ
হুপফূলফরইভার বলেছেন:
৮ নং কমেন্টটা মুছে দিলে অনেক অনেক খুশি হব!!!
ফেরারী... বলেছেন:
পাথুরে রাজ্য দেখে জয় করার বাসনার উদ্রেক হৈছে
লেখক বলেছেন: চইলা যান। বর্ষার ভয়াল রূপটা দেইখা আসেন
সাইক চৌধুরী বলেছেন:
অসাধারন !!! I need to know details about Tindu. Share your email adress plss
লেখক বলেছেন: কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ)
জটিল ফাইন্ডিং।
আমার বান্দরবান ট্রিপ ছিল নেহায়েত হানিমুনের মত...সারাদিন মাইক্রোবাসে কইরা ঘুর ঘুর...
নদী পথে বান্দরবানে ঘুরা..সো লাকি ইয়ু আর
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপনারা তো আরো জটিল ট্রিপ মারেন যীশূ ভাই
লেখক বলেছেন:
সায়েম মুন বলেছেন:
এই পোষ্টটাও চমৎকার!
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: অবশ্যই যেতে পারবেন। ইচ্ছা থাকলেই হল
মুহিব বলেছেন:
একদিন যাব ইনশাল্লাহ।
লেখক বলেছেন: ইনশাল্লাহ
মুহিব বলেছেন:
ঘুম হারাম করে দিছেন বস। কোন কালে গেলে ভাল হয়?
লেখক বলেছেন: শীতকাল ই সব দিক থেকে ভাল।
মানবী বলেছেন:
অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর জীবন!!!আলস্যের কারণেই হয়তো দুর্গম পাহাড় বা এলাকার প্রতি কখনও আকর্ষণবোধ করিনা যদিও বুঝতে পারছি এই কষ্টটুকু স্বীকার না করলে এমন অসাধারণ সোন্দর্য থেকে বঞ্চিত হতে হয়!
যাঁরা এমন এডভেঞ্চারাস, তাঁরা ঘরে থাকতে পারেনা.. পাহাড়, বন তাঁদের ডাকে, ঠিক যেমন মেরিনারদের ডাকে সমুদ্র!!
ভীষণ সুন্দর অভিজ্ঞতার জন্য অনেক অভিনন্দন আর তা এমন চমৎকার ভাবে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ দুখী মানব।
প্রকৃতির এই অপার সৌন্দর্যে অবগাহনের পরও মানব দুখী হবে কেনো!!
:-)
লেখক বলেছেন: ঠিক বলেছেন আপু। পাহাড় শুধু ডাক দেয়... ![]()
আর আমি মোটেও দুখী না।
আশা করি আপনিও এখন থেকে এডভেন্চারাস হবেন। ভাল থাকুন ![]()
আমায় ডাকে মেঘ পাহাড়
নষ্ট হলো আবার আমার
সুখ,নিদ্রা,আহার............... ++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
আমিই জিনিয়া বলেছেন:
শুধু ইচ্ছা থাকলেই হয়না।বাকি সুযোগ সুবিধা,প্রতিকুলতা অতিক্রম করার সক্ষমতা সবকিছুই প্রযোজন এবং সবার আগে এভাবে যাবার একটা দূর্দান্ত সুযোগ।কখনও হবে কিনা জানিনা।আপনার পোস্টের ছবিগুলো দেখে কিছুটা হলেও ঘুরে আসার আন্ন্দ উপভোগ করলাম।ধন্যবাদ ভাইয়া এরকম চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: হুমম.। আপনার কথা অনেকটাই ঠিক।
আশা করি আপনাদের এডভেঞ্চারাস হবার জন্য অনুপ্রেরনা দিতে পারব ![]()
কাঊসার রুশো বলেছেন:
অসাধারন। আমি কয়েকদিন আগে কেওক্রাদাং আর বগা হ্রদে গেছি। ছবি ও এ বিসয়ে লেখা দিব।
লেখক বলেছেন: ছবি গুলো দেখার অপেক্ষায় রইলাম
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
যাবার লোভ হলো। চমৎকার সুন্দর পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ
আমি কুমিল্লার পোলা বলেছেন:
বস পাথুরে রাজ্যটা কই ??আর তিনদু যেতে কত টাকা লাগে সময় কয়দিন লাগে ।আমরা মুলত যাবো বান্দরবন তিন্দু কি আসলেই যাওয়া যাবে নাকি বিডিআর ভাইয়েরা মাইর দিবো একটু পরামর্শ দেনতো
লেখক বলেছেন: কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ)
এটা দেখলে সব প্রশ্নের উত্তর পাইবেন। বিডিআরের কথা এখানে থেকে কিছু বলা যাবে না। ওরা সব সময় ই ঝামেলা করে। আপনারা কনভিন্স করতে পারলে কোন সমস্যা হবার কথা না।
আমি কুমিল্লার পোলা বলেছেন:
আচ্ছা আমরা নিবো ৩০০০ টাকা করে এখন তিন্দুর গিয়ে কি আবার নিলাগীরি যাওয়া যাবে ।আমি ঠিক বুঝতে পারছিনা ।তিনদুর যাবো নাকি নীলাগিরি +কেওক্রানাডাং+বগালেক যাবো ।?
লেখক বলেছেন: থানচি যাবার পথেই আপনি নীলগিরি হয়ে যেতে পারেন। নীলগিরি রিসোর্টে যদি রাত কাটানোর প্ল্যান থাকে তাহলে অবশ্য ভিন্ন কথা।
আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি প্রথমে বগালেক চলে যান। সেখান থেকে কিওক্রাডাং হয়ে>> তাজিন্ডং >> থানচি>> তিন্দু যেতে পারেন।
৩০০০ টাকা হয়ে যাবে, যদি আপনারা ম্যানেজ করতে পারেন আর আপনাদের টিমে যদি অনেক জন থাকে।
আর যদি সময় না থাকে আর বগা লেকে যদি আগে না গিয়ে থাকেন তাহলে আমি বলব আগে বগা লেকেই ঘুরে আসুন। পরে না হয় আরেকবার তিন্দু যাবেন
রেজোওয়ানা বলেছেন:
স্তব্ধ হয়ে গেলাম.......
লেখক বলেছেন:
আমি কুমিল্লার পোলা বলেছেন:
আমরা ৭ জন যাবো ।
লেখক বলেছেন: জোস
লেখক বলেছেন: ধৈন্যা
ফেরারী... বলেছেন:
অল রেডী প্ল্যান্ড লেখক বলেছেন:
দুখী মানব বলেছেন:
বর্ষায় জায়গা টা ভয়াবহ হয়ে যায়।প্রতি বছর অনেক লোক মারা যায় এ সময়
কাঊসার রুশো বলেছেন:
৫বার গেছেন!!!!!!চরম। এরপর তাজিওডং যামু। দোয়া রাইখেন।তবে ছবিগুলান দেইখ্যা তিন্দু যাইবার মঞ্চায়....
ঠিক তাজিনডং সবচেয়ে উঁচা না। সবচেয়ে উঁচা সাফাহেফাং। প্রায় সাড়ে চার হাজার ফুট। খুব বেশি মানুষ যায় নাই ওখানে।
লেখক বলেছেন: হুম ম
লেখক বলেছেন: হুমম
নীল ভোমরা বলেছেন:
আগষ্টের প্রথম সপ্তাহে বড়পাথর যাবার ইচ্ছে আছে...... এই মৌসুমে গেলে বিশেষ কোন প্রবলেম আছে কি?!
লেখক বলেছেন: প্রতি বছর বর্ষায় অনেক লোক মারা যায় এই খানে। তীব্র পানির স্রোতে পাথরে থেতলে যায় অনেক জীবন। নৌকা ভারসাম্য রাখতে পারে না। শীতকালেই পানির যেই শক্তি দেখসি, বর্ষায় কেমন হবে সেটা শুধু কল্পনাই করতে পারি। যদিও আমার ইচ্ছা আসে একবার দেখার
সবচেয়ে বড় কথা হল বিডিআর। তারা এমনিতেই পারমিশান দিতে চায় না। আর বর্ষায় যেতে দেবে কিনা সেটাই একমাত্র বেপার।
টিনটিন` বলেছেন:
বাংলাদেশে এত্ত সুন্দর জায়গা আছে? অদ্ভূত অদ্ভূত।
লেখক বলেছেন: হুমম...
নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অনেক কঠিন
সহজপাঁচালি বলেছেন:
বড় ভালো লাগলো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
নীল ভোমরা বলেছেন:
বিডিআর-এর অতিথি হয়েই যাচ্ছি..... তিন্দু-তে বিডিআর বিওপি-তেই রাতে থাকার ব্যবস্থা করেছি। দোয়া রাইখেন, যদি সুস্থ্য শরীরে ফিরে আসি তবে এই ট্যুর নিয়ে নিশ্চয়ই পোস্ট দেব!
লেখক বলেছেন: তাইলে তো আর কথাই নাই। একটা ফাটাফাটি পোস্টের অপেক্ষায় রইলাম
অর্ফিয়াস বলেছেন:
Nice post. Thanks.
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
ছবিগুলো চমৎকার।
মনেই হয়না আমাদের দেশে এতো সুন্দর জায়গা আছে।
লেখক বলেছেন: আর ও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এমন ও জায়গা আছে যেখানে সমতলের মানুষ যায় ই নাই। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের কে সেসব দেখাতে পারব
বিডি আইডল বলেছেন:
চমেৎকার....+
লেখক বলেছেন: ধইন্যা
লেখক বলেছেন: ঠিকানা দেয়া আছে ভাই
কিভাভে যাবেন তিন্দু
ফেরারী... বলেছেন:
বেচে ফিরতে পেরেছি এটাই সৌভাগ্য । বর্ষায় এক কথায় অসাধারন তবে ভয়ংকর রকম অসাধারন...আপনি কি বড় মদক পর্যন্ত গেছিলেন?
লেখক বলেছেন: সেটাই। ভয়ংকর সুন্দর মনে হয় এটাকেই বলে। অনেক অভিনন্দন আপনাদের।
রেমাক্রি-বড় মডক নিয়ে পোষ্ট দিব একটা। কিন্তু লিখতে ইচ্ছা করে না।
রেমাক্রি খালের ভিতর পর্যন্ত গিয়েছিলেন??
হাসান ২০০০ বিডি বলেছেন:
ভাল েপাস্ট +++
লেখক বলেছেন: ধইন্যা পাতা
লেখক বলেছেন:
ফেরারী... বলেছেন:
রেমাক্রীর কটেজে ছিলাম । আশেপাশের গ্রাম, বাজার, বিডিআর ক্যাম্প ঘুরা হইছে । যাওয়ার দিন থানচির পরে রেমাক্রী যাওয়া-না যাওয়া নিয়ে দল ২ভাগ হইছিলো । পরে অবশ্য যাওয়া হয়েছিল । আর পরের দিন ভোরে ২/৩ঘন্টা মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢল অবস্থা এত করুন করে দিছিলো যে ঘুরার মুড ছিলনা । সবার তখন এক চিন্তা - বেচেঁ ফেরত আসা কারন আগষ্টের ৬ তারিখেই নাকি ১জন মারা গেছে লেখক বলেছেন: বর্ষায় ঐ এরিয়া ভয়ানক হয়ে যায়। তাই তারা রাজা পাথরকে পূজা করে।
পরেরবার গেলে আওয়াজ দিয়েন
ফেরারী... বলেছেন:
সরি, আগের কমেন্ট এ জুলাই ৬ হবে ।আরেকবার যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ , গেলে আওয়াজ দিমু ।
ভালো থাকবেন ।
লেখক বলেছেন:
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন:
এই খানেও দেখি একটা। ছবিগুলা অনেক সুন্দর। ভাই , ছবিগুলা দেখে অনেক হিংসা লাগতেসে। এত ঘুরাঘুরি করেন। ভুলে প্লাস দিয়া ফালাইসি। নাইলে দ্বিতীয় মাইনাসটা আমিই দিতাম।
লেখক বলেছেন: ঘুড়া ঘুড়ি ছাড়া আমার লাইফে আর কিছু নাই
প্লাসের জন্য ধইন্যা পাতা
মুভি পাগল বলেছেন:
যাইবার মূঞ্চায়
লেখক বলেছেন: চইলা যান
বউ-পোলাপান রাইখ্যা দেশে গেলে যাইতেই হইব.....অদ্ভুত...অদ্ভুত সুন্দর।।।
আপনারে মেলা ধইন্যা এমুন একটা জায়গার সন্ধার দেয়ার জন্য।।।
লেখক বলেছেন: ধইন্যা
যেমন ইকোনোমিক্স বলেছেন:
আসলেই জটিল
লেখক বলেছেন: ধন্যবাদ
আসিফ মুভি পাগলা বলেছেন:
লাস্টের ছবিতে ট্রেকিং ১০১ লেখা !! এর আগে আরও ১০০টা ট্রকিং করেছেন নাকি?
লেখক বলেছেন: হাহাহাহা। কখনও গুনে দেখি নাই। এমনই হবে হয়ত
আসিফ মুভি পাগলা বলেছেন:
বাংলাদেশের সর্বোচ্চ পিক কোনটা?? সামনের মাসে কেওক্রাডং উঠবো । এর আগে কখনো যাই নাই । পরামর্শ চাই । আমার ফেসবুক লিংক দিলাম । অ্যাড করলে খুশী হব । http://www.facebook.com/asif.al.hye
লেখক বলেছেন: এড দিছি
লেখক বলেছেন: ওকি
িনদাল বলেছেন:
+্
লেখক বলেছেন:
বিদ্রোহ_বাবু বলেছেন:
ভাই কি নাফাখুম যাননাই? টিনডু তে সবচেয়ে ভালো লাগছে মেঘের খেলা
লেখক বলেছেন: গেসিলাম ভাই। পোস্ট দিতে ইচ্ছা করে নাই
লেখক বলেছেন: জ্বি বাংলাদেশ ![]()
লেখক বলেছেন: ![]()
মৃতস্বর বলেছেন:
এর আগে একবার বান্দরবান যাওয়া হলেও বগা লেক ও থানচি যাওয়া হয়নি। একটা বড় ছুটির অপেক্ষায় আছি। আপনার তোলা ছবিগুলো দেখে ভিষণ মুগ্ধ! লেখক বলেছেন: অনেক সুন্দর জায়গা। নিজ চোখে দেখলে আর ও মুগ্ধ হবেন ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























.gif)
.jpg)


