একী দেখলাম আমি! একী পড়লাম আজকের দৈনিক গুলোতে। যারা নির্যাতনের শিকার তাদেরই আবার দোররা মেরে হত্যা করছে নরপশুরা। ইসলামের বিধানগুলোর এভাবে যথেচ্ছাচার ব্যবহারের ফলে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি ছড়িয়ে পড়ছে। শরিয়তপুরের হেনাকে ধর্ষণ করে তার চাচাত ভাই মাহবুব। এটা তার ইচ্ছার বিরুদ্ধে ঘটেছে আবার তাকে মারধোর করেছে। এরপরও গ্রাম্য শালিসে আবার দোররা মেরে হত্যা কেন? শালিসে যারা ছিল সেখানে নিশ্চই কোন প্রকৃত শিক্ষিত মুফতি ছিলেননা। সবাই ছিল টাকার লোভী এবং কাঠমোল্লা। না হলে ৫০ হাজার টাকা জরিমানা কোন বিধানে আছে? আর মাহবুব বিবাহিত হওয়ায় তাকে নিয়ম অনুযায়ি রজম করার কথা। সেখানে কোন আইনই বাস্তবায়িত হয়নি। না ইসলামী, না জাতীয় । হেনাকে মুখে কাপড় গুজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। যদি স্বেচ্ছায়ও হেনা গিয়ে থাকে তবুওতো 'ব্যাভিচাররত অবস্থায় ৪ জন মুসলিম দেখেছে' এমন সাক্ষ্য লাগবে। তাহলে কীসের ভিত্তিতে তারা শালিস করলেন? একারণে দেশে আইন করে ফতোয়া দেয়া বন্ধ করা হয়েছে। এতে প্রকৃত আলেম মুফতীগণ ইসলামী ফতোয়া দিতে পারছেননা, আর কাঠমোল্লারা গ্রামের মোড়লদের যোগসাজসে পয়সা কামাচ্ছে আর নিরীহ লোকজনকে হত্যা করছে। এই পশুদের বিচার না করলে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। আসুন আমরা সচেতন হই এবং এইসব মূর্খ লোকদের মুখোশ উন্মোচন করি।
কেন হেনাদের বরণ করতে হবে নিস্ঠুর মরণ যন্ত্রণা!
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।