আমার প্রিয় পোস্ট

আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।

বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত (পুনঃপোস্ট)

২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০

শেয়ারঃ
0 0 0



নাগরিক জীবনে সবাই ব্যস্ত। ব্যস্ততার মাঝেও চাই একটু অবসর। আর এই একটু অবসর কাটাতেই প্রাণের টানে ছুটে এসেছেন কিছু উদ্যোমী তরুণ।

স্থান : বলধা গার্ডেন সময় : বিকাল ৪টা

কোলাহলে মূখরিত চারপাশ।
আশে-পাশে উৎসাহী দর্শকের কমতি নেই।
মূলতঃ একটা ঘরোয়া আড্ডার সম্প্রসারিত রূপ এটি। প্রথমে এটি পল্টনস্থ ব্লগারদের নিয়ে করার করার কথা ছিল। কিন্তু অন্যদের অতি উৎসাহের কারণে সেটা পল্টনস্থ থেকে হয়ে গেল সার্বজনিন।
মোজাম্মেল ভাইয়ের ডাকে অনেকেই সারা জাগিয়েছেন, সার্পোট দিয়েছেন, +ও দিয়েছেন। মাইনাসও যে পাননি তা নয়। অনেকেই আবার নেগেটিভ মনোভাবও দেখিয়েছেন। তা সত্বেও একটা সফল আড্ডার পরিসমাপ্তি ঘটেছিল ২৩ তারিখ সন্ধ্যায়। এস কে ফয়সাল আলম- যার সার্পোট অনেকদূর নিয়ে গেছে এই আড্ডাকে।

একে একে হাজির হয়েছেন মোজাম্মেল প্রধান, ফয়সাল, পিংকী, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন, সালাহ্উদ্দীন আহমদ, আবদুল্লাহ আল মনসুর, পল্লব শাহরিয়ার.........।

ঘুরে দেখছেন সবাই গার্ডেনটি একনজর। এভাবে তো আর কোন দিন আসা হয়ে ওঠে না। আজ একটু অবসর পাওয়া গেছে!‍



গাছে লটকানো সামহয়্যারইন ব্লগের লগো সম্বলিত ব্যানারটি সবাইকে জেনে দিচ্ছে এখানে কোন কিছু একটা হচ্ছে।

এরই মাঝে হাজির হলেন সুনীল সমুদ্র, স্বাধীন সুমন ৮৪, ১৯৭১ স্বাধীনতা, বাংলাদেশ ফয়সালসহ আরো অনেকে।



অবস্থা দেখেই মনে হচ্ছিল, এবার আড্ডাতে জমবে মজা। এবং হলোও তাই।
সুনীল সমুদ্র- বললেন অন্য আড্ডাগুলোতে কোন সূচি থাকে না। আপনাদেরটাও কি সেরকম?
তা কেমন করে হয়?
একে একে সবাই কথা বলবে। অন্যরা শুনবো।
কথার ফাঁকে ফাঁকে গল্পগ-গুজব হবে। হবে একে অপরের সাথে পরিচয়। এটাই না আড্ডার বাস্তবরূপ।






সুনীল দা, বাংলাদেশ ফয়সাল, আবদুল্লাহ আল মনসুরের পূর্বের আড্ডা সম্পর্কিত অভিজ্ঞতা আমাদের অনভিজ্ঞ ব্লগারদের মনে আরো নবউদ্যোমে প্রাণ সঞ্চার করে দিচ্ছে।



একে একে সবাই কথা বলছে। নীরব দর্শকের ভূমিকা পালন করলেও মাঝে মাঝে কথার মাঝে অন্য ব্লগারদের কথা যেন আরো নতুন কথামালার জন্ম দিচ্ছে।




এই আড্ডার মূল আকর্ষণ ছিল- গেইম শো বেলুন ফুলে তা ফাটানো। ব্লগারদের বেলুন ফোলানো আর ফাটানোর সেকি প্রানান্তকর চেষ্টা। একে একে মনসুর ভাই ১০টা বেলুন ফাঁটিয়ে ফার্স্ট প্রাইজ হাতিয়ে নিলেন। আরো পুরস্কার পেলেন মামুন এবং ফয়সাল।
এসময় সবুজ এই গার্ডেনের যেন সব দর্শকই হুমড়ি খেয়ে পড়েছিল এই গেইম শো উপভোগে।






একটুপর সূর্যটা বিদায় নিয়ে যেন আমাদের জানিয়ে দিচ্ছে, আড্ডার মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিদায় নিতে হবে।



কিন্তু বিদায় কি আর এত সহজে নেওয়া যায়। গার্ডেন থেকে বের হয়ে রোস্তারাঁতেও আড্ডায় মুখরিত হলাম আমরা।




তারপরও যেন এই সুখস্মৃতি ফুরাতে চায় না। অনেকেই বিদায় নিয়েও আবার গল্পে মশগুল হয়ে পড়ছিলাম। যেন কতদিনের কথা মনে জমা আছে সবার! মনের জমানো কথা সব তো আর একদিনে বলে ফেলা সম্ভব নয়। তাই বিদায় নিতেই হলো সকলকে!

আবার দেখা হবে, হয়তো এরকম কোন আড্ডাতে! বিদায়!

 

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৪
সাঈফ শেরিফ বলেছেন: ত্রিরিভুজকে অনেক দিন দেকা যায়না, খুব মিচ কর্তাছি। :((
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: সাঈফ শেরিফ বলেছেন: ত্রিরিভুজকে অনেক দিন দেকা যায়না, খুব মিচ কর্তাছি। :((

মোজাম্মেল প্রধান বলেছেন: @ সাঈফ শেরিফ, এটা ত্রিভূজ না, সার্কেল। ব্লগ তার সেন্টার পয়েন্ট।

মজাইলাম...

২. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৪
মোজাম্মেল প্রধান বলেছেন:
সায়াদ ভাই, সবাইরে মিস কর্তাছি। আড্ডার রেষ কাটে নাই ! :( :(
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: হুম.... চলছে.... চলবে....

২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ধন্য হলাম

৪. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫
মোজাম্মেল প্রধান বলেছেন: @ সাঈফ শেরিফ, এটা ত্রিভূজ না, সার্কেল। ব্লগ তার সেন্টার পয়েন্ট।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: সেন্টার পয়েন্ট ধরে সবাই কি চলতে পারে?

৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪
ফালতু মিয়া বলেছেন: আমি যেতে পারলাম না, আপচুচ! তবে আপনাদের দেখে ভাল লাগলো।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: আপচুচ!

:-B :-B :-B :-B

৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
স্বপ্নরাজ বলেছেন: ভাল আড্ডা হইছে। আয়োজকদের ধন্যবাদ। তয় আমি যাইতে পারি নাই কারন এইখানে ..http://www.somewhereinblog.net/blog/bigvondo/29031522
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: :#) :#) :#) :#) :#)

৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
কুয়াশায় ডাকা বলেছেন: এইভাবে ব্লগাড্ডার ছবিসহ পোস্ট দেওয়া সামুতে নিষিদ্ধ করা হউক। কারন এতে যারা আড্ডায় যেতে পারে নাই তাদের অনেক কস্ট হয় আর এদের মধ্যে যদি কোন হার্টের রোগী থাকে তাহলে তার হার্ট এ্যাটাক হওয়ার সমুহ সম্ভাবিলিটি আছে ....

(ইস কেন যে যাইতে পারমান না ... )
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: (ইস কেন যে যাইতে পারমান না ... )

আপচুচ....

আপনারে মিস করছি....

৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫১
অশ্রু বন্যা বলেছেন:
কুয়াশায় ডাকা বলেছেন: এইভাবে ব্লগাড্ডার ছবিসহ পোস্ট দেওয়া সামুতে নিষিদ্ধ করা হউক। কারন এতে যারা আড্ডায় যেতে পারে নাই তাদের অনেক কস্ট হয় আর এদের মধ্যে যদি কোন হার্টের রোগী থাকে তাহলে তার হার্ট এ্যাটাক হওয়ার সমুহ সম্ভাবিলিটি আছে ....

(ইস কেন যে যাইতে পারমান না ... )




হি হি হি !
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: হা হা হা

৯. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: কুয়াশায় ডাকা বলেছেন: এইভাবে ব্লগাড্ডার ছবিসহ পোস্ট দেওয়া সামুতে নিষিদ্ধ করা হউক। কারন এতে যারা আড্ডায় যেতে পারে নাই তাদের অনেক কস্ট হয় আর এদের মধ্যে যদি কোন হার্টের রোগী থাকে তাহলে তার হার্ট এ্যাটাক হওয়ার সমুহ সম্ভাবিলিটি আছে ....

(ইস কেন যে যাইতে পারমান না ... )


@ এইবার তো শুধু হার্ট এ্যাটাক হইছে... পরের বার না গেলে পুরা জান ধইরা এ্যটাক করা হইব !!!
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: পুরা জান ধইরা এ্যটাক....

হাঃ হাঃ হাঃ

১০. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
কুয়াশায় ডাকা বলেছেন: @ ফয়সাল ভাই, এই জন্যই তো বলি... ছবিসহ পোস্ট দেওয়া নিষিদ্ধ করা হউক... চিন্তা করেন যারা বিদেশে থাকে তারা এইসব ছবি দেখে আর মনে মনে সুইসাইড খায়...

২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: কুয়াশায় ডাকা বলেছেন: @ ফয়সাল ভাই, এই জন্যই তো বলি... ছবিসহ পোস্ট দেওয়া নিষিদ্ধ করা হউক... চিন্তা করেন যারা বিদেশে থাকে তারা এইসব ছবি দেখে আর মনে মনে সুইসাইড খায়...

সুইসাইড কি খাওনের জিনিস?
কেমতে খায়?

১১. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আড্ডা সফল । জিহাদ ভাইরে ধইন্যা। আমার ফটুক বড়ই সৌন্ধর্য উঠছে।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: সুমন আহমাদ স্বাধীন বলেছেন: আড্ডা সফল । জিহাদ ভাইরে ধইন্যা। আমার ফটুক বড়ই সৌন্ধর্য উঠছে।

জিহাদ ভাইরেও একখান প্লাস দিয়েন

১২. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১
আবু সালেহ বলেছেন:
যাইবার ইচ্ছে ছিলো ...যাইবাম পারি নাই... :(
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: আবু সালেহ বলেছেন:
যাইবার ইচ্ছে ছিলো ...যাইবাম পারি নাই... :(

কসমে কইলাম, আর মিস করুম না....

১৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩
স্বপ্নরাজ বলেছেন: আপনি আমাকে মাইনাস দিছেন... তবু আপনার ৮ নম্বর প্লাসটা আমি দিলাম ..
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন:

স্বপ্নরাজ। আপনার নিকটা খুব সুন্দর। কিন্তু স্বপ্নগুলো দুঃস্বপ্ন হচ্ছে কেন আপনার?

আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা পোস্টে প্লাস/মাইনাসে কিছু আসে যায় না। এভাবে কোনো পোস্টের মান বিচার করা ঠিক নয়।
আমাকে কে প্লাস দিল বা কে মাইনাস দিল এসব চিন্তা থেকে বেরিয়ে এসে আমি কি করছি, কেন করছি, ভালো কিছু হচ্ছে কিনা, নাহলে আমাকে কি করতে হবে, এসবই মনে হয় ভাবা উচিত।

আপনি যদি সহযোগি মনোভাব দেখান তবে আপনার প্রত্যেকটি বিষয়ের যথোপযুক্ত উত্তর দিতে পারব বলে মনে করি।

আপনি ভালো থাকবেন।

১৪. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪
স্বপ্নকথক বলেছেন: আবু সালেহ বলেছেন:
যাইবার ইচ্ছে ছিলো ...যাইবাম পারি নাই... :(
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: স্বপ্নকথক বলেছেন: আবু সালেহ বলেছেন:
যাইবার ইচ্ছে ছিলো ...যাইবাম পারি নাই... :(

কসমে কইলাম, আর মিস করুম না....

১৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০
সিটিজি৪বিডি বলেছেন: আহারে.........দেশে থাকলে আমি থাকতাম......দেখি প্রবাসেও ইরাম একটা আয়োজন করতে পারি কি না? স্বদেশী ভাইদের ভিসা দিয়ে নিয়ে আসবো হাহাহা.....................
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: প্রবাসেও ইরাম একটা আয়োজন করে ফেলান। সকল প্রকার সাপোর্টের আশা রাখতে পারেন। বুদ্ধি পরামর্শও যে পাবেন না তা নয়।

যেখানেই থাকুন, আনন্দের সাথে থাকুন।

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: এতক্ষণে বুঝেছেন তাহলে?

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৮
স্বপ্নরাজ বলেছেন: প্রথম কথা আমার স্বপ্ন গুলো দু:স্বপ্ন হচ্ছে কে বলল আপনাকে?

আপনি বলেছেন : "আপনি যদি সহযোগি মনোভাব দেখান তবে আপনার প্রত্যেকটি বিষয়ের যথোপযুক্ত উত্তর দিতে পারব বলে মনে করি। "

== আপনাকেতো কোন প্রশ্নই করিনি আমি তার উত্তর দেয়ার কথা আসছে কেন?

মজা পাইলাম। আমার ঐ পোস্টটা আরাকবার ঘুরে আসুন। কমেন্টগুলো সহ আবার পড়ুন। তারপর ভাবুন।

নইলে থাক। দরকার নাই। ক্রমেই প্যচ বাড়ছে। সবকথার এখানেই ইতি।
ভাল থাকবেন।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন:
প্রশ্ন করেননি ঠিক আছে। কিন্তু কিছু আর্গুমেন্ট তো পেশ করেছেন। আমি সেগুলোর কথাই বলেছি আরকি! যদিও আপনি প্যচ বাড়ার আশঙ্কায় ইতি টানার পক্ষপাতি, তবুও আমি কিছু কথা না বলে পারলাম না।

১। একটা স্থানের নামের উপর ভিত্তি করে কেন আপনি সবকিছু বিচার করবেন? চালাক হতে গেলে সব জায়গায়ই যাওয়া প্রয়োজন। ঢাকা শহরে এর চেয়ে উদ্ভট উদ্ভট জায়গা আছে, যার নামের সাথে মিলাতে গেলে চলা খুব কষ্টকর।

২। নিজের প্রতি আত্মবিশ্বাস স্থাপন করতে পারলে 'মিষ্টি হাসিই' পাওয়া যায়, যেটা আপনি পেয়ে থাকেন (আপনার ভাষায়)। আপনার আশঙ্কার কোন কিছুই ঘটেনি সেখানে।

৩। সত্যকথন যদি সত্যকথইন হয়, তবে মিথ্যাকে ভয় পাবার কি আছে? আপনার আগের পোস্টও পড়েছি। বিষয়টা ভালো ছিল। আমি নিজেও একটা + দিয়েছিলাম।
কিন্তু একই ঘটনার যে পুনরাবৃত্তি ঘটবে তা ভাবলেন কিভাবে?

৪। আগের আড্ডায় যারা যাননি, এই আড্ডায় এসেছেন তাদের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ?

দয়া করে উপরের বিষয়গুলো একটু পজেটিভলি দেখবেন। আপনার পজেটিভলি মনোভাব খুব সুন্দর। কারণ- (একটা সফল আড্ডা হয়েছে বুঝতে পারলাম। যারা আয়োজন করেছিলেন তাদের ধন্যবাদ। আড্ডাটা সত্যিই মিস হয়েছে।) এই অংশ থেকেই তা বুঝা যায়।

মন্তব্যের কোন অংশ আপনাকে কষ্ট দিলে নিজ গুণে ক্ষমা করবেন আশা করি।

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন:

ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন:
'ভ্লগাঢঢা'

অতিরিক্ত শিফট কী'র ব্যবহার!

২০. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২
ইসানুর বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভ্লগাঢ্ঢা মুবারক....
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন:
:( :( :(

২১. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৩
তাজা কলম বলেছেন:

মিস করচিরে, জব্বর একখান আড্ডা মিস করচি।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন:
আপনাকেও আমরা মিস করেছি। আসলে খুব মজা হতো।

২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আপনাকে আশা করেছিলাম...

২৩. ২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
হেমায়েতপুরী বলেছেন:


যাওনেরইচ্ছাচিলো.... যাইতার্ল্মানা... আপ্সু্সায়িতহইলাম। =p~ =p~ =p~
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: এরপর আর যেন আপ্সুয়াতি না হইতে হয়...

২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন:

দেখলাম... তয় বুঝলাম না...
বুঝাইয়া দিয়েন...

 

মোট সময় লেগেছে ১.১০১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দুর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে
যাত্রীরা হুঁশিয়ার।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই