somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনবদল সংক্রান্ত কিছু ইতং বিতং কথা (একটি প্রশ্নবোধক পোস্ট)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা বাংলাদেশী। আমরা প্রকৃতিগত ভাবেই সদালাপী, পরহিতকারী, অভিমানী, আত্নবিমুখ ইত্যাদি।
দেশের জন্য জীবন দিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, এ নিয়ে আমাদের গর্বের শেষ নেই।
আমরাই বিশ্বে একমাত্র জাতি যাদের কে স্বাধীনতার জন্য এত বড় মুল্য দিতে হয়েছে।

কিন্তু, আমাদের এই প্রজন্মের সন্তান যারা, তারা সঠিক ভাবে আমাদের এ গর্বের ইতিহাস জানে কিনা, তা নিয়ে আমাদের মোটেও মাথা ব্যাথা নেই। আমরা তো কেবল একের পর এক ইতিহাস বিকৃত করে চলেছি।

অথচ নিজের পাওনা আদায় করতে আমরা সিদ্ধহস্ত। নিজের লাভের জন্য কারও সর্বনাশ করতেও আমাদের বিবেকে বাধে না। কিভাবে বাধবে? বিবেকটাই তো বিসর্জন দিয়ে ফেলেছি আমরা।

একবারো কী আমরা ভেবে দেখি, দুর্নীতি আসলে আমরা কার সাথে করি? কার বিপদ দেকে আনি? কার পণ্যদ্রব্যে ভেজাল মেশাই? উত্তর একটাই, নিজেদের। এটা কি আমরা জানি, না জেনেও না জানার ভান করি? কখনো কি ভাবি আগামী প্রজন্মের জন্য কী অনিশ্চিত ভবিষ্যত রেখে যাচ্ছি?

না, ভাবি না, ভাবার প্রয়োজন বোধ করি না।

অসহায় জীব-জন্তুর কষ্ট দেখে আমদের চোখে পানি আসে, কিন্তু সামান্য সম্পদের লোভে নিজের ভাই কে খুন করতেও আমাদের হাত কাপে না।

আমরা কী দিলাম তা কখনই হিসেব করিনা, শুধু কি পেলাম তার হিসেব করি।দিন দিন বাড়ছে আমাদের চাহিদা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূর্নীতি। ক্রমাগত দেশটা কে শতছিন্ন করে চলেছি আমরা। প্রশ্ন জাগে, মুক্তিযোদ্ধারা কিসের আশায় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন?

কোন দেশই নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়না। নাগরিক হিসেবে আমাদের দ্বায়িত্ব দেশের উন্নয়ন এ অংশ নেয়া। অথচ আমরা কি করছি? চোখের সামনে দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে, আমরা চুপচাপ দেখছি, কখোনো নিজেরাই অংশ নিচ্ছি তাতে।! খুন, ছিনতাই, ধর্ষণ হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। এরপর হঠাৎ একদিন বেনিয়াদের হিংস্র থাবা পড়বে আমাদের পরিবারের ওপরেও। সেদিন ও আমরা চুপ করেই থাকবো। হয়ত দু ফোটা চোখের জল ফেলবো।

আমরা ধরেই নিয়েছি যে আমাদের পক্ষে সহ্য করা ছাড়া অন্য কিছু করা সম্ভব নয়। ব্লগে দেশ দরদি দুটো লেখা পোস্ট করে আর হৃদয়গ্রাহী কিছু মন্তব্য করেই আমরা খালাস। দেশপ্রেমের গল্প শুনে আমাদের চোখে পানি এসে যায়, অথচ কখনও ওরকম একটা গল্পের অংশীদার হতে চেষ্টা করিনা আমরা।

একটু ভেবে দেখি, যারা দুর্ণীতি করছে তারা সংখায় কতজন? ১৫ কোটি মানুষের এই দেশে বড়জোড় ২-৩ কোটি। তবে এ সংখা দিন দিন বেড়েই চলেছে। একটু একতাবদ্ধ হলেই কিন্তু আমরা আমাদের প্রিয় বাংলাদেশ কে ধ্বংসের হাত থেকে বাচাতে পারি। কিন্তু এই একতার বড় অভাব আমাদের ভেতর।

আমরা দিনবদলের স্বপ্ন দেখি, কিন্তু কিভাবে দিনবদল হবে সেটা জানিনা!

বিশ্বাস হচ্ছেনা?
এই মুহুর্তে আমি যদি সামনে এসে দাড়াই, আমি জানি, আমার পেছনে এসে কেউ দাঁড়াবে না।

কী, আমি ঠিক বলিনি?


ছবিটি প্রতীকী। এভাবে স্বাধীন বাংলাদেশে কবে আমরা মাথা উচু করে দাড়াতে পারবো???
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×