somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালি পিডাইতে ইচ্ছা করে! – ৪

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অদ্ভুত সব ঘটনা কেন জানি আমার সাথেই ঘটে। মাঝে মাঝে কিছু করারও থাকেনা। তখন ব্লগে শেয়ার করি আপনাদের সাথে...

ঘটনা একঃ

আমি এম্নিতেই খুব ভুলোমনা। ভুলে কোন কিছু হারিয়ে আসা আমার নৈমিত্তিক ঘটনাগুলোর মধ্যেই পড়ে। সেদিনও ডিবিবিএল এটিএম বুথ ব্যবহার শেষে ভুলবশতঃ একটু আগে কেনা একটা সিরাপ আর এন্টিবায়োটিকের প্যাকেট ওখানে রেখে চলে এসেছিলাম। বুথটা আমার বাসার খুব কাছেই, তাই বাসায় চলে আসার পর যখন বুঝতে পারলাম যে ওগুলো ফেলে এসেছি, তখন আবার ছুটলাম ওই বুথে। ওখানে গিয়ে সিকিউরিটিতে যিনি ছিলেন, তাকে বললাম, একটু আগে আমি একটা ওষুধের প্যাকেট রেখে গিয়েছিলাম, আপনি কি দেখেছেন? উনি যা বললেন তা শুনে তো আমার মেজাজের বারোটা বাজতে দেরি হল না! উনি বললেন, “দেখেন আপনারা কাষ্টমার, তাই আমরা কোন কিছু বলতে পারিনা। কিন্তু এসব জিনিস যেখানে সেখানে রেখে যাওয়া ঠিক না”। আমি হতভম্ব, “কি জিনিস?” উনি বললেন, একটু আগে এইখানে একটা ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে। আমার বুঝতে বেশ খানিকটা সময় লাগল যে উনি আমার ফেলে যাওয়া সিরাপের বোতলটাকেই ফেন্সিডিলের বোতল ঠাউরে বসে আছেন। আমি ওনাকে বললাম, “দেখুন, আমার রেখে যাওয়া প্যাকেটে এন্টিবায়োটিক আর সিরাপ আছে। সাদা রঙের প্যাকেট”। ওনার এক কথা, ঐটা ফেন্সিডিলের বোতল! আমি বললাম, যান বের করে নিয়ে আসেন সেই বোতল। কথায় কেন জানি কাজ হল। হয়ত আমার কাছে টুপাইস ইনকামের ধান্দা করছিলেন উনি। যাই হোক, ভেতরের সেফ থেকে বের হয়ে এল সাদা প্যাকেটে মোড়ানো “ফেন্সিডিল”। আমি ওটা সাথে সাথেই বের করে ওনাকে দেখিয়ে বললাম, এইটা দেখে কি আপনার ফেন্সিডিল মনে হচ্ছে? ওখানে আরো কয়েকজন অপেক্ষমান গ্রাহক ছিলেন। তারা খুবই অবাক হয়ে ভাবছিলেন হয়ত, ঘটনাটা কি? ওদিকে টুপাইস কামানোর চান্স নেই দেখেই হয়তবা সিকিউরিটি সাহেব গজগজ করতে করতে বললেন, এইটা ছাড়াও আরেকটা ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে...
আমি একদল হতভম্ব চোখের সামনে দিয়ে হেটে চলে এলাম।

ঘটনা দুইঃ

আবার ফেসবুক! আমার এক বন্ধু আছে, দিনরাত ফেসবুকে পড়ে থাকে। আমরা স্কুল জীবনের বন্ধু। কলেজ পেরিয়ে আমরা প্রায় সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ি। ও থেকে যায় রাজশাহীতেই। যাই হোক, আজকাল ফেসবুকই তার ধ্যন-জ্ঞান। ফেসবুকে আমরা বন্ধুদের ছবিতে তো তাদের ট্যাগ করে থাকি। হঠাত সেদিন দেখলাম ও আমাদের ছবিগুলো থেকে ওর ট্যাগ রিমুভ করে দিয়েছে। ফোন করে পেলাম না। মেইলে জিজ্ঞেস করলাম, ট্যাগ রিমুভ করলি কেন? ও বললঃ আমার ফেসবুকের ফ্রেন্ডরা দেখবে। তাই আমি বললামঃ দেখল তো কি হয়েছে তাতে? ও বলল, আমার চেহারা এম্নিতেই ভাল না, এই ছবিগুলোতে আরো খারাপ আসছে। আমি মনে মনে ভাবলাম এই প্রথম বোধহয় কোন ছেলে চেহারা নিয়ে এতটা কন্সার্নড! মজার ব্যপার ওর চেহারা কিন্তু মোটেও খারাপ না, বরং বেশ ভাল। আমার খারাপ লেগেছে শুধু এই ব্যপারটা, ফেসবুক কে এত আপন করে নেয়ার কোন মানে আছে?

যাই হোক, একটাই চাওয়া আপনাদের কাছে, চারপাশের অসঙ্গতি গুলো দেখে চুপ করে না থেকে একটু চেষ্টা করবেন জিনিসগুলো পালটে দিতে। আমরা কিন্তু চাইলেই পারি, প্রয়োজন শুধু সদিচ্ছার। ভাল থাকবেন সবাই।

এই পর্ব থেকে চলিতে লেখা শুরু করলাম। আগের পর্ব গুলো এখানে আছে। ইচ্ছে করলে পড়ে দেখতে পারেন।

খালি পিডাইতে ইচ্ছা করে! - ৩
খালি পিডাইতে ইচ্ছা করে! – ২
খালি পিডাইতে ইচ্ছা করে! – ১
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

×