কি করব বুঝতে পারছিনা। কার কাছে বিচার চাইব, বিচার চেয়ে আবার কোন বিপদে পড়ি, এইসকল হতাশার মাঝে আছি। পড়ালেখা শেষ করে ভাল একটা চাকরি নিয়ে জীবনটাকে গড়ার স্বপ্ন দেখতাম। অনেক চেষ্টার ফসল হিসাবে পড়ালেখাটা ভালভাবেই শেষ করেছিলাম। রেজাল্ট কোন টাই খারাপ ছিল না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আসল কাজটাই করা হয় নাই। এদেশের চাকরির বাজারে টিকতে হলে যে এই কাজটিই প্রধান, তা জানলে বা বুঝতে পারলে পড়ালেখা বাদ দিয়ে তা করলেই হত, চাকরি বাড়ি এনে দিয়ে যেত।
কিছু বুঝতে পাড়ছেন না, না ? ঠিক বুঝার কথা না। আসল কথা হল, একটি সরকারী চাকরির জন্য লিখিত পরিক্ষা দিয়েছিলাম। এখন বাড়ি এসে গোয়েন্দা সংস্থার লোকজন জিজ্ঞেস করছে, ছাত্র জীবনে ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিলাম কিনা ? যদি না করি তাহলে চাকরির আশা নাই। !!
মাথায় আকাশ ভেঙ্গে পড়ার যোগার। তাহলে এত কষ্ট করে যে পড়ালেখা করলাম তার কোন দামই নাই। কেবল ছাত্রলীগের সদস্য হলেই যদি চাকরি মিলবে তাহলে কেন পড়ালেখা করলাম। বড় আফসোস লাগে ভাই কেন যে ছাত্রলীগের সাথে বসে মদের আসরে বুদ হলাম না, কেন যে চাদাবাজি করলাম না, কেন যে নিশি পরবাসিনীর মাদকতা পূর্ণ দেহের স্বাদ নিলাম না, কেন যে অস্র হাতে তান্ডব চালালাম না, কেন যে ওমক ভাই তোমক ভাইয়ের দলে যোগ দিয়ে পড়ালেখা করার সময়গুলো কাজে লাগালাম না !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তাহলে নিষিদ্ধ সুখও পেতাম, ভাল চাকরিও ছিল খাড়া। আর কিছু না হয় এই চাকরিটা তো ( চাকরির পরিচয় দিতে পারলাম না, আবার কোন বিপদে পড়ি এই ভয়ে ) পাওয়াই যেত।
আরও হাতাশায় পড়েছি এই ভাবনায় যে এই করে করে চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। এভাবে যে আর বেশিদিন বেচে থাকা সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামিলীগের ভাইদের কাছে আমার একান্ত প্রশ্স : আপনারা কি আমার এই সময় গুলা ফিরিয়ে দিতে পারবেন ? চাকরি না দেন, সময় গুলা ফিরিয়ে দিলে অন্য কারো আমলে আর একবার চেষ্টা করে দেখ তাম।
ব্লগার ভাইয়েরা কেউ কি কিছু কইবেন ? একটু পরামর্শ দিলে বড্ড উপকৃত হতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



