আমার প্রিয় পোস্ট

কুক্কুরের কামড় বাধ্যতামূলক

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫

শেয়ারঃ
0 4 1

আনোয়ারজুলেখা লণ্ড্রীর পাশের বাড়িটাই ছিলো পাকিজার।
রোজ ঘুরপাক খাইতাম।
চ্যাকশার্ট সবুজ জিন্স- খারাপ লাগতো না আমারে।
দুইএকবার মতিন ভাই দেইখা হাসছে- খুশি হইয়াই তো!
পাকিজাও নাকি হাসতো। আহারে দেখি নাই!
কেমনে দেখুম- কুত্তাডার যেই চ্যাত!
দোড়াইতে দোড়াইতে সোজা রঙধনু এন্টারপ্রাইজ।

শুনছি দৌঁড়াইতো ওরাও,
তয় আমার মতো কে পারতো।
রঙধনু এন্টারপ্রাইজ, সতেরো সেকেন্ড!

তাও পাই নাই।
পাইলো ‘ডোউন লিইভ মী বেইবী’খোদিত টিশার্টওয়ালা ছেলেটা;
ওর মায়েরে বাপ।
ওয় নাকি কুত্তার কামড়াও খাইছিলো, হুদাই!
আরে বেডা দোড় দিবিনা।
আমারে দ্যাখ!

এখনও কাজকাম না থাকলে
পাকিজাগো বাড়িডা তওয়াফ করি।
উঁকি মারি, পাতাবাহার গাছের পাতা কসলাই।
শালা সারমেয়ও পোঁছেনা এখন আমারে।
সতেরো সেকেন্ড পার করি আটান্নতে, হুদাই।



কলোনী: ৩ ১৬.১০.০৯

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুক্কুরের কামড় বাধ্যতামূলককুক্কুরের কামড় বাধ্যতামূলক ;
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ,মাহবুব

২. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
শাওন৩৫০৪ বলেছেন: এডো কি?
মারহাবা...ওয়াহ...এডো প্রিয়তে...
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: নাজরানা, আপকে লিয়ে...

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: ...হুমমম...

৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: জটিল হইছে। কুকুরের কামর একদিন খেয়ে দেখেন, পেয়েও যেতে পারেন। :P
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ...

৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
সাদা কালো এবং ধূসর বলেছেন: হুমমম চলুক কবিতা আর দৌড়াদৌড়ি। :)
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: যে দৌঁড়ানোর সে তো দৌড়াইবোই...দৌঁড়াক...

৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
শূন্য আরণ্যক বলেছেন: হাহাহাহাহাহাহাহহহহ

কঠিন কঠিন কঠিন

=p~
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন: কঠিন!!!....

৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
দন্ডিত বলেছেন: চ্রম হইছে, আটান্ন সেকেন্ড লাগে কেনু? বুড়া হইছেন না আকর্ষণ বাড়ছে পাকিজার প্রতি?
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: .........এইটা পাকিজার দিওয়ানিরে শুধাইলে মনে হয় কিছু একটা উত্তর পাওয়া যাইতে পারে.........

৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
আট আনা বলেছেন:
ওয় নাকি কুত্তার কামড়াও খাইছিলো, হুদাই!
আরে বেডা দোড় দিবিনা।
আমারে দ্যাখ!
_____________________________

পেলাস দেওনের লিগা লগইন করলাম। :#)
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: সাব.....আপনাকে ধন্যবাদ.....

৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: চরমের উপ্রে চরম! স্যালুট ভ্রাতা!

কুক্কুরের কামড়ের সাথে টীকা নেয়াটাও বাধ্যতামূলক ;)
১৩. ২৭ শে মে, ২০১০ দুপুর ১:৪৬
সাগর ঢাকা বলেছেন: চরম! আরো লেখেননা কেনো?
১৪. ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
হুনার মন্দ বলেছেন: কাঁপাইছস... পলাইতে হৈব.... ;)
১৫. ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
চতুষ্কোণ বলেছেন: হা হা। চ্রম লিখছেন!
১৬. ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪১
হাসান মাহবুব বলেছেন: যা লিখসিলেন এক্ষান!
১৮. ১৩ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুব বলেছেন: যা লিখসিলেন এক্ষান!

 

মোট সময় লেগেছে ১.০৭১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
‘তুমি আলো দিয়া ছবি আঁকো
চতুষ্কোণ সাদাকালো;
বালিকারে ডাকো।‌‌‌‌‌’
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই