somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতটুকু ব্যর্থ হলে..

১২ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
কতটা ব্যর্থ হলে মানুষ হাঁটতে শিখে দেরিতে
নামতা মুখস্ত করতে দিলে ভুলে যায়,
ইস্কুলে বেঞ্চির কাড়াকাড়িতে বসে থাকে শেষের ধুলামাখা তক্তায়
রোল থাকে পিছনে
স্কুল শিক্ষক ভুলেও ডাকেনা বৃত্তি পরীক্ষার জন্য!

কতটা অকৃতকার্য হলে পাড়ার কলেজেও ডাকে না
বুয়েট, মেডিকেল, এমবিএর স্বাস্থবান বৃক্ষের পাশে আগাছা ভেবে অন্যরা এশট্রেতে ছাই ফেলে!
অথবা ভার্সিটির মেধাবী তালিকায় নাম দেখে
ধেই ধেই করে ফিরতে ফিরতে
মফিজউদ্দিন, হাশেম, মকবুলেরা ফিচকি হাসে

কতটা পিছনে পড়লে ভবিষ্যতের সংজ্ঞাটাই মাথায় ঢোকে না
জটিল পুস্তকে ক্লান্ত হয়, ঘামে সাঁতার কাটে মেধাহীনতায়,
অমনোযোগ প্রাত্যহিক রোগ হয়ে জলহীন পাতার মত ঢলে পড়ায় । না পারে বিসিএস, না পায়
ইন্ডেন্টিং ফার্মে চাকুরির ইন্টারভিউ

অন্যরা যখন ব্যাঙ্কে, ওষুধ কোম্পানীতে, স্পিনিং এ ম্যানেজার হয়ে গাড়ির ক্যাটালগ দেখে
সাজানো ড্রইং রুম তৈলচিত্রে ঢেকে দেয়
পাতলা টিভি এবং ফ্ল্যাট কেনে
এঞ্জেলিনা জোলি বা ঐশরিয়ার মত বউ নিয়ে সংসারী হয়,
তখন যদি মাথা খুড়ে মৃত সাদা মথের মতো
বাবার পেনশনের টাকায় কেনা জানালার পর্দায় ঝুলে থেকে
বিনা পয়সার আকাশ দেখে,
কতটা ব্যর্থ সে সমাজের দাগে?

হাইস্কুলের গবেট ছেলেটাও একসময় ব্রিটিশের টিকেট কেটে
বিদেশে পাড়ি জমাতে জানে,
টেক্সাসে ব্যবসা করে, গ্যাস স্টেশন কিনে ফেলে,
অথবা লন্ডনে ডিগ্রী নিয়ে পাল্টে ফেলতে পারে ফিউচার,
দেশে ফিরতেই তৃতীয় মাত্রারা তাকে ডাকে টকশোতে,
বসুন্ধরার এজেন্টেরা পিছন পিছন ঘোরে

কত অপাংক্তেয় হলে
সেই হরিসউদ্দিন ৬০ পাওয়ারের বাতি ঝোলানো
ফকিরেরপুলের শীতাতপহীন অফিসে
অস্থায়ী কেরানী হয়ে বাড়ি ফেরে,
বুড়ো মানুষদের মতো, মাথা নত করে, চার বছরের ছেলেটার জন্য ফুটপাথের সেকেন্ডহ্যান্ড প্যান্ট কেনে, পকেট হাতড়ে একটা প্লাস্টিকের ঘুঘু কেনে..?

২.
হরিসউদ্দিন রিক্সা চেপে ফেরার পথে প্রায়ই
উঁচু এপার্টমেন্টের আলো এবং পাশেই মসজিদের গোরস্তানটা দেখে - কত শত শত সফল এবং বিফল মানুষ জীবিত ও মৃত!
এক সময় দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে নিজেকে প্রশ্ন করে,
"কী লাভ হতো ইতিহাসে স্থান পেলে?
সম্রাট অথবা ঐশ্বর্যের সফলতায়?
আর কতটা ক্ষতি, কতটা ব্যর্থতা
এই হরিপদ কেরানীর অন্ধকার জীবনে? "
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:০৬
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×