আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

পূর্ব পুরুষ লাঙ্গলের ফলায় লিখে যেত জীবনের গান 

মিশ্র - ৬

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৫

চিঠি
সস্নেহে দেখিয়ে দিতে চাইছিলাম আকাশ ও মাটির মাঝামাঝি
যদি কিছু থাকে মানব প্রজাতি; উড়তে চায় শূন্যে, ওর নাম ভালবাসা
তোমায় বলে দিলাম ফিস ফিস করে
শোনো, যে দেশেই যাও চিঠিটা সঙ্গে নিও পায়ের ঘুঙুরে

ভঙ্গুর...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

খুব ভাল থাকার পর দিন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৮

রাত্রিতে শিকলের ফাঁকে উন্মত্ত হরিণী, তোমার করতলে শুয়ে ছিলাম
মাথার চুলের ভিতর বিলি কেটে দিয়েছিল চারু অঙ্গুলি,
জলজ সিলমোহরে ক্রমাগত অস্থির হয়েছিল শরীরের জরুরী কাগজ,
এখন শহরে কারফিউ, অন্তরীন তুমি এখন তোমার বাড়িতে
সকালের রোদে ঢেকে আছ নক্ষত্রের স্মৃতি
তবু জ্বলছ বুকের আকাশে সূর্য উষ্ণতায়

সকালের লাল কাঁটায় জেগে উঠেই দেখি শূন্য সকাল...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

গান: নীল কাচের স্কাইক্র্যাপার ধূসর হয়ে উঠছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২২

ছাই রঙা ধুলোর অরণ্যে
হেটে যায় ভোর নাগরিক
ছাদে বসে সীসে রঙ কাক
চা স্টলে কাগজ দৈনিক

কুয়াশা চিড়ে এক বাদামী নারকেল
গাছ দুটো রোদ খোঁজে দালানের ফাঁকে
পিচ ঢালা রোডে গাড়ি ছুটছে...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

আবৃত্তি: তবুও

২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৬



ড্রাফট ১.০/ ব্লগের ভাললাগা কয়েকটা ছোট কবিতা আবৃত্তি করবো ভাবছিলাম। মাহী ফ্লোরার ৫ম টুকরো কবিতাটির কোন নাম ছিল না । কবির অনুমতি না নিয়ে নিজেই নাম দিয়ে দিলাম।

পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে

পথ চলতে - ২

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২০

দেশের বৃহত্তম হাসপাতাল ঘিরে সাদা দেয়ালে শহীদ মিনারের মত বাঁকানো লোহার খুঁটি সংযুক্ত। উপরে শালিক বসে আছে যে কাঁটা তারে - সেটা বয়ে গেছে সূর্যাস্ত থেকে পূর্বাচলে । লাগালাগি পায়ে হাটা ঢালাই রাস্তা নেমে গেছে সুগভীর বক্স-জলবাহকে। কালো নোংরা পানি এড়িয়ে পথিক রাস্তা দিয়ে চলতে চলতে দেখছিল পরিখার ওপারে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

পথ চলতে

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৩


হলুদ রং করা রেলিং, বাইরে ধুলো, ব্যাক ভিউ মিররে তন্দ্রাচ্ছন্ন বানিজ্যিক মানুষ।
এখানে পথের ধারে রমণীর স্তুপীকৃত ভাপা পিঠা,
প্রাইভেটে ইংলিশ পড়ানো হয়, শহীদুর স্যার । দেয়ালে লিখে রেখেছে কত শত কথা,
কাঁটাতারে বসে থাকা শহরের কাক,
হাইস্কুল হাইস্কুল, সাবধান ট্রেনিং কার চলছে,
আগুন জ্বলেনি বলে দমকল বাহিনী বেকার, রাজারবাগ...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

এখনো মর্মোদ্ধার হয় নি

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৫

রহস্যময় গুহার শিলায় খোদাই এসব লেখা,
শৈলোলিয়া নীর্লপতি কিউপা ত্রা পোলেকা

দুর্বোধ্য সেই অনুবাদ কালিহারী ভাষায়,
দিনি তাথা গলিচান্না সরিবেদি বাআয়

লিখে পাঠায় পিরিচ থেকে ভীন গ্রহের কবি,
দিআন দ্রিলা পর নলুকি বিরিৎপরি তবি...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

মনের ভিতর দুই নদী

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫৯

একটা নদী ভালবাসায় বিশ্বাসী
মনের ভিতর মিষ্টি সুরে বয়ে যায়,
চক্ষু নেই, জন্ম থেকে অন্ধ,
নির্ভরতায় চোখের পাতায় রয়ে যায়।
ও আমাকে সুখ দেয়
ও আমাকে ঠেলে দিচ্ছে গাঙের তীরে
কখনো তার আবদার মেটাতে দু:খটাকে কিনে আনি দিন দুপুরে...

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

গীত: পরান হরিলি চোরা, নিলি না আমারে সিঁদ কাটিয়া

০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৫

পাষাণী বংশীয়াল নারীর বেদনা জানিলি না
বুকেতে ডাকিলি অধীর করিয়া
পরান হরিলি চোরা, নিলি না আমারে সিঁদ কাটিয়া

পিরিতির খুদ দিয়া অভুক্ত পঙ্খীরে ডাকিলি রে
নিশি রাইতে বাড়াইলি যন্ত্রণা,
রঙিলা স্বপন দিলি নয়ন কাজলে, কালিয়ারে
নিলি না পিঞ্জর কাটিয়া...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

যার যায় সেই জানে

০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৫

নতুন বছরের দরজাটা খুলতেই
এমন এক অশুভ দিন
দু:স্বপ্নের অধিক সে, অসময়ে বিদায় নিদারুণ সন্ত্রাস
স্লুইসগেট খুলে চোখের জল ঝরিয়ে সাধ মেটে না তার

প্রেমিক ছিলাম কোন দিন মনেই পড়ে না
সুখে ছিলাম কখনো মনেই পড়ে না
এ জনমের সমস্ত আহ্লাদ জীবনের অতিপৃক্ত রস...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ৫.৭৩০৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪২০টি
  • মন্তব্য করেছেন: ১১২৭৩টি
  • মন্তব্য পেয়েছেন: ১৩৪৯২টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ৯৫৯২৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ