somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লু হর্নেট লোনলিনেস

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিনকুশনে আলপিনের ভিড়ে
যেমন একটা পিন আলাদা হয়ে থাকে রাতদিন
নিসঙ্গ - কেবল আলাদা এক ধাতু-পিন,
একা এক চিকুরসজ্জা কৃষ্ণ কাঁটা,
ঠিক তার পাশেই বহমান ফল্গুধারায়
টুপ টাপ মুঠোফোন ব্যস্ত থাকে
যে মানুষ ব্লটিং পেপার হয়ে সময় শুষে নিতে পারে
তাকে পাশে রে্খেও প্লেসিড ঘুর্ণিশান্ত কেউ - বড় একা,
একটা কিছু চলছে, না জানিয়ে, সন্তর্পণে...
আকাঙ্খিত মুঠোর উষ্ণতায়
বোতামে বোতামে আঙুল স্পর্শ করে, দূর থেকে কথা-ছবি, কথা-যান্ত্রিকতা, চলছে!

ল্যাপটপের ঠাণ্ডা গায়ে লেগে থাকে বরফ,
এবং ডাইড ফুলের ফ্লাওয়ারবেইসে
ছিটকে পড়ে গাঢ় নীল চুলের কাঁটা।
যেন একটা ব্লু হর্নেট শব্দ করে ভোঁ ভোঁ করছে
ঘড়ি থেকে ক্ষুদ্র সময়ের ঋণ মিলছে না,
একটা ক্রিস্টালের ঘড়ি চলছে তারই মত,
একই ছাদের তলায়,
মেঝেতে একটা পতঙ্গের কাল ছায়া,
তখন যদি সে ডাকে
-শুনছো?
অধিকার হারানোর গান থাকে,
বন্ধুদের কাছে বাটে পড়ে চুলের সখ্যতার কথা
জলদি কুমিরের মাথা ঘুরে শিকার গিলে খাবার মত
উত্তর আসে নীরবে -মানে সময় নেই, ব্যস্ত। কিংবা এখানে নয় ঐ দূরে কোথাও..
দূরে এক ট্রামের লাইনের উপর কাপড় শুকাতে দেয়,
কাছের চুলে কাঁটা আলপিন
স্মৃতির ছবি থেকে কাপড় মোছা এমোনিয়ার এক ছবি আসে -
বাস থেকে নামবে তার সুসময়,
ক্যাফেইনের দুপাশে বসে থাকবে,
কিছুতেই তখন একা হতে পারবে না,
দুপাশে বসলেও ম্যাগনেট লোহা,
দ্রুত ঘন হয়ে যাবে দুধচিনিকফি,
শুধু সে পাশে থাকলে যাবতীয় একাকীত্ব পালাতো।

-
ড্রাফট ১.০ / ব্লগে মন্তব্যকৃত
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×