অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার প্রিয় পোস্ট

গল্প: বুড়ো ম্যাকডোনাল্ডের উপকথা

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১৬ |

শেয়ারঃ
0 0

অনেক বছর আগে পাহাড়ের ঢালে কোন এক গ্রামে ম্যাকডোনাল্ড নামে এক বুড়ো গৃহস্ত বাস করতো।

তার ফার্মে পালিত হয় নানান পশুপাখী - গরু আছে কয়েকজোড়া। কয়েকটা শুকর। ভোর হয় মোরগের ডাকে। মুরগীরা খুদকাদা ঘেঁটে বেশ হৃষ্টপুষ্ট হয়।

কিন্তু আশপাশের ফার্মের চেয়ে বুড়ো ম্যাকের ফার্মটা আকারে বেশ ছোট। অন্য গেরস্তেরা বলে, ম্যাক, তুমি জন্ম সুত্রেই দুর্ভাগ্যবান। আমাদের দাদা পরদাদারা অনেক জমি রেখে গেছে । আমাদের জোয়ান ছেলেও অনেক। তোমার অন্তত: একটা ছেলে বেশী থাকলে সুখে থাকতে।

বুড়ো ম্যাকডোনাল্ড নিরুত্তাপ ভাবে বলে - দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

হাস-মুরগী বা গরু পালনের চেয়ে পায়রার জায়গা কম লাগে। ম্যাগডোনাল্ড তাই পায়রা পালন করে। পায়রাদের নানান জাত। তার কুড়ি পঁচিশ জোড়া পায়রা থেকে ডিম আসে। সামান্য দুর্ভাগ্য সেখানেও। একজোড়া লাল পায়রা শুধু খায়, কোন ডিম দেয়না। সেই লাল পায়রাকে প্রতিবেশীরা খাদ্য বানাতে বু্দ্ধি দেয়। ম্যাকের মায়া হয়। সে রাজি হয়না।

বুড়ো ম্যাকডোনাল্ড নিরুত্তাপ ভাবে বলে - দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

কোন একদিন দুপুরে ম্যাকডোনাল্ড বিশ্রাম নিতে বাড়িতে যায়। এমন সময় এক লোক তাকে ডাকে। বলে, আমি একজন যাদুকর। তোমার বাড়িতে দেখছি রক্তজবা পঙ্খীরাজ পায়রা আছে। তান্ত্রিক যাদুবিদ্যায় এর হাড়গোড়ের খুব চাহিদা। বেচলে বিনিময়ে আমি ১০,০০০ টাকা দিতে রাজী। পাশে দাঁড়িয়ে থাকা এক প্রতিবেশী শুনে অবাক হয়ে বলে, তোমার কী সৌভাগ্য। এদের বেচে দাও।

কিন্তু ম্যাকডোনাল্ড কি ভেবে রাজি হয় না। সে নিরুত্তাপ ভাবে বলে - সৌভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। আমি যা আছি তাতে সুখী।আর কে জানে কালকে হয়তো দুর্ভাগ্য আসবে।

ক'দিন পর রাতে ভীষণ ঝড় বয়ে যায়। সকালে বুড়ো ম্যাক দেখতে পায় পায়রার খোপ ভগ্ন। আর সব পায়রা নিখোঁজ।

প্রতিবেশীরা এবার সুযোগ পায়। বলে, আগে যদি তাদের বিক্রি করে দিতে তাহলে আজকে এমন হতো না।

বুড়ো ম্যাকডোনাল্ড নিরুত্তাপ ভাবে বলে - দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

তার এক সপ্তাহ পরে। আকাশে ঝকঝকে রোদ উঠে। সবাই দেখতে পায় সেই পায়রার ঝাক ফিরে আসছে। সঙ্গে অনেক পায়রা। লাল পায়রাজোড়ার পিছনে উড়ে আসছে আরো নতুন কয়েকটা লাল পায়রা। প্রতিবেশীরা হিংসায় এসে বললো- তোমার কি সৌভাগ্য, এতো দামী দামী পায়রা পেয়ে গেছে বিনে পয়সায়!

ম্যাকডোনাল্ড নিরুত্তাপ ভাবে বলে - সৌভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। আমি যা আছি তাতে সুখী।আর কে জানে কালকে হয়তো দুর্ভাগ্য আসবে।

পায়রার জন্য আবারও উঁচু মাচা বানানো শুরু হয়। শক্ত কাঠ এবং বাঁশ দিয়ে। খোপ ঠিক করার সময় লাল পায়রার ঘরের ঠিক উপরের কাঠটা ভেঙে পড়ে। আর তার ১৮/১৯ বছরের তরতাজা সন্তানটা উপর থেকে চিত্কার করে পড়ে যায়। পায়ের হাড় ভেঙে সে পঙ্গু হয়ে যায়।

প্রতিবেশীরা আবার আসে। বলে পায়রা জোড়া দুর্ভাগ্যের। আর তোমার কী মন্দ কপাল। দুর্ভাগ্য না হলে একমাত্র ছেলে বিকলাঙ্গ হয়।

বুড়ো ম্যাকডোনাল্ড নিরুত্তাপ ভাবে বলে - দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

সবাই তখন তার তত্ত্ব কথাকে আর বিশ্বাস করে না। বিকলাঙ্গ সন্তান সহ দুর্ভাগ্যবান হওয়ার পরও আর কোন যুক্তি থাকে না।

কিন্তু একদিন দেশে ভীষণ যুদ্ধ শুরু হয়। এলাকার রাজা ঘোষণা করে প্রতিটি তরুণ কে যুদ্ধ যেতে হবে শুধু মাত্র প্রতিবন্ধীরা ছাড়া।
অশ্রু সংবরণ করতে করতে প্রতিবেশীরা তাদের ছেলেদের যুদ্ধে পাঠায়। তারা জানে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুব কম।

আর সেদিন বিকলাঙ্গ বলে ম্যাকডোনাল্ডের ছেলেটাকে যেতে হয় না।

বুড়ো ম্যাকডোনাল্ড নিরুত্তাপভাবে তার প্রতিবেশীদের বোঝায় - দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

সৌভাগ্য এবং দুর্ভাগ্যের চক্রের গল্পটা এভাবেই চলতে থাকে।

--
একটা শোনা প্রচলিত গল্পের ছায়াবলম্বনে। শিশুদের জন্য ওল্ড ম্যাকডোনাল্ডের গানের ভিডিও

 

প্রকাশ করা হয়েছে: গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৬০টি মন্তব্য

১. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:২২

হামাহুদ রোমেল বলেছেন: সৌভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না।

.......দারুণ লাগলো। অনেকদিন মনে থাকবে।
ধন্যবাদ আপনাকে....... :)

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য

২. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:২৩

শফিউল আলম ইমন বলেছেন: হুমম। ভালোই তো!
কেমন আছেন?

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: এইতো ..আপনি ভাল তো

৩. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:২৯

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: সৌভাগ্য এবং দুর্ভাগ্যের চক্রের গল্পটা এভাবেই চলতে থাকে।- হুম। গল্পের মত এই চক্র চলতে থাকে আমাদের জীবনেও।

ভালো লাগলো।

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ, রক্তিম কৃষ্ণচূড়া

৪. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে। একটা সুন্দর ম্যাসেজ।

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ...ব্লগে আসার জন্য এবং মন্তব্যের জন্য

৫. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুন্দর গল্প। ভাল লাগলো। +++

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২১

লেখক বলেছেন: ধন্যবাদ, খালিদ সাইফুল্লাহ

৬. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৫

অন্ধ আগন্তুক বলেছেন: দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

আশাবাদী গল্প !

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৫

লেখক বলেছেন: আশাবাদী উপকথা .. এর বেশি কিছু না..ধন্যবাদ অন্ধ আগন্তুক

৭. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৩

অলস ছেলে বলেছেন: "সৌভাগ্য এবং দুর্ভাগ্যের চক্রের গল্পটা এভাবেই চলতে থাকে।"

সুন্দর

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ অলস ছেলে

৮. ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৬:০২

আশাহত বলেছেন: গল্প ভালা হইসে! :)

১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আশাহত..
নিকটি যাই হোক আশা হারিয়ে ফেলা যাবে না :)

৯. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৭:১৯

সত্যচারী বলেছেন: অনেকদিন এমন স্বপ্নবাদী উক্তির অপেক্ষায় ছিলাম,
দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।
আজ থেকে আর আশাহত হতে হবে না, প্রতিটি বিফলেই মনে করে নেব এই মহাজাগরিত উক্তি।

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ সত্যচারী

১০. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: এরকম কিছু একটা আগেও পড়েছিলাম। অনেকদিন পরে আপনার কলমে পড়ে ভালো লাগলো।

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: গল্পের থীম এবং সৌভাগ্য দুর্ভাগ্য চক্রের গল্প বেশ কয়েক ভাবে পেয়েছি। শৈশবে শোনা একটা গল্পও ছিল ঘোড়া চুরি হয়ে যায়..পরে ফিরে পায়।

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১১. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৫৮

সাকিরা জাননাত বলেছেন: মনেতে সাহস জাগানিয়া গল্প।

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৪

লেখক বলেছেন: অনেক তুচ্ছ গল্পও অনেক সময় অনুপ্রেরণা যোগায় - খারাপ সময় গুলো ...যতই দীর্ঘ হোক বদলে গিয়ে সুসময় আসে

১২. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৮:১৪

বিডি আইডল বলেছেন: গানটা প্রতিদিনই আমার বার ৩-৪ শোনা হয় মেয়ের কল্যানে...

গল্পটা ভালো হয়েছে

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৬

লেখক বলেছেন:
বিডিআইডল কে ব্লগে মন্তব্যের জন্য ধন্যবাদ..আপনার মেয়ে কত বড় হল?

১৩. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৪৩

জুন বলেছেন: ভালোলাগলো হাসনাইন ধৈর্য শেখার কাজে লাগবে।
প্লাস

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৭

লেখক বলেছেন:
ধন্যবাদ জুন ..

১৪. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৬

বড় বিলাই বলেছেন: ভালো লাগল।

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৭

লেখক বলেছেন: বড় বিলাইকে ধন্যবাদ, মন্তব্যের জন্য

১৫. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: বাহ! সুন্দর!

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বোহেমিয়ান কথকতা

১৬. ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৪

সায়েম মুন বলেছেন: দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।
---------------গল্প অনেক ভাল লাগলো।

১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ..সায়েম মুন

১৭. ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৯

রাত্রি২০১০ বলেছেন: কি সুন্দর ছায়া অনুবাদ-- এই লাইন গুলো তো রীতিমত স্লোগান--জীবন মন্ত্র!

দুর্ভাগ্য তো আজকের। কিন্তু সব দিন তো এক থাকে না। হয়তো কালকে দুর্ভাগ্য বদলে সৌভাগ্য আসবে।

ভাল থাকুন। লিখতে থাকুন।

১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন:
রাত্রি - অনেক ধন্যবাদ ।

আপনার নতুন পোস্ট দেখেছি। সময় করে মন্তব্য করবো একটু সময় নিয়ে পড়ে।

ভাল থাকবেন।

১৮. ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৬

সাদা ছায়া বলেছেন: দারুন লাগলো

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ সাদা ছায়া

১৯. ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৩

১২৩৪ বলেছেন: কাল রাতেই দেখেছি..শুধু উপকথাটুকু চোখে সেভ হয়ে ছিল...এখন ১১ পাতা খুঁজে খুঁজে বের করলাম...জানতাম না এটা আপনার...
ভিষণ ভাল লাগলো...

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন:
এরকম লেখা ১১ পাতা খুঁজে বের করার মত ইচ্ছেটা ...আমাকে ভাষাহীন করেছে, ১২৩৪ । আপনার ধৈর্য এবং পাঠ করার ক্ষমতা দীর্ঘায়ু হোক।

২০. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:১৫

আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগল+++++

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন:
প্রোপিকের শিশুটাকে দেখে মন ভরে যায়। ভাল থাকবেন।

২১. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দারুণ! +

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন:
ধন্যবাদ মনসুর ভাই

২২. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪২

ত্রাতুল বলেছেন:
বৃত্তবন্দী জীবন।
বৃত্তের ভেতরেই ঘুরে বেড়াচ্ছি।
পরিধির বাইরে যাওয়ার সাধ্য বুঝি আর হলো না।
তবুও আশায় বুক বেঁধে বেঁচে থাকি।
একদিন পরিধির বাইরে গিয়ে দেখে আসব অদ্ভুত আলো।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: ত্রাতুল বলেছেন:
বৃত্তবন্দী জীবন।
বৃত্তের ভেতরেই ঘুরে বেড়াচ্ছি।
পরিধির বাইরে যাওয়ার সাধ্য বুঝি আর হলো না।
তবুও আশায় বুক বেঁধে বেঁচে থাকি।
একদিন পরিধির বাইরে গিয়ে দেখে আসব অদ্ভুত আলো


আপনি কবি। মন্তব্যটার জন্য আমার নিজেকে এই পোস্টে আবার আসতে হবে।

২৩. ১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:২৫

শায়মা বলেছেন: ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ্যা ফার্ম .......

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন: ইয়া ইয়া ও ...

২৪. ১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৫

অরুদ্ধ সকাল বলেছেন:

নাইস

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন:
অরুদ্ধ সকাল - মন্তব্যে প্রীত - শুভ কামনা।

২৫. ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৪

করবি বলেছেন:
চারদিকে হতাশা বেদনার মাঝে লেখাটায় আশার সুর শুনতে পেলাম।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন:
চারদিকে হতাশা আর বেদনা - সত্য ।
তারপরও আশা তার একমাত্র ভেলা।

২৬. ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০০

শিরীষ বলেছেন: ছোট বেলার দিন গুলোতে হারিয়ে গেলাম। কী চমৎকার গল্প। অসাধারণ জলস্রোতের মত লেখনী! খুব ভাল লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন:
শিরীষ, আপনার মন্তব্য আপনার পোস্টগুলোর মতই ব্যতিক্রমী। ভাল লাগে শুনতে । প্রোপিকটা দারুণ

২৭. ১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

ভাঙ্গন বলেছেন: ম্যাকের ডায়লগটা অবশ্যই জীবনের শিক্ষার একটি অংশ হয়ে দাঁড়াবে। এমন মরাল গল্প তুলে আনার জন্য হাসনাইনকে 'ফাইভ'।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন:
ধন্যবাদ ..ভাঙ্গন। আপনার ব্লগের গল্পগুলো পড়ছি আর মুগ্ধ হচ্ছি। আর মনে হচ্ছে এত কম লেখেন কেন আপনি।

২৮. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৯

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: অনেক সুন্দর।+++

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইসতিয়াক

২৯. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ৮:১৬

আরিয়ানা বলেছেন: চমৎকার!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৩০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১১

তুহিন আল মামুন বলেছেন: অসাধারণ.......

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: এত পুরনো পোস্ট কি করে পেলেন, অবাক হলাম

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন